চব্বিশের গণ-অভ্যুত্থানে যে সংস্কারের জন্য হয়েছিল এবং পরবর্তীতে জুলাই সনদে স্বাক্ষর হয়েছিল তা থেকে সরে দাড়িয়েছে জিয়াউর রহমান ও খালেদার দল বিএনপি। দলটির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি আজ।
এর প্রতিবাদে জুলাই রক্তের সঙ্গে বেঈমানী না করে সংস্কারে পক্ষে থাকার দাবিতে ১১ দলীয় জোটের সদস্যরা কোনো শপথই নেবেন না বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জামায়াতের একজন সিনিয়র নেতা এ তথ্য জানান।
তিনি বলেন, শহিদের রক্তের সঙ্গে বেঈমানী নয়। নিলে দুটি শপথ এক সঙ্গে, না হলে কোনো শপথ নয়। বিএনপি যে স্বৈরাচারের পথে হাটছে তার খেসারত এই জাতিকে দিতে হবে।
সংসদ ভবনের ভেতরেই বিএনপি, জামায়াত ও বিদায়ী সরকারের প্রতিনিধিরা আলোচনা করছেন জট খোলার জন্য। ১২টায় জামায়াত এমপিদের শপথ নেওয়ার কথা রয়েছে।
ডা. শফিকুরর রহমানসহ জামায়াত এমপিরা সংসদ ভবনে অবস্থান করছেন। এর আগে সকাল ১০টা ৪০ মিটিনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোটের এমপিরা শপথ নেন কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে শপথ নিয়েছেন। একই দিন নির্বাচিত সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়ার কথা থাকলেও বিএনপির দলীয় সংসদ
সদস্যরা শপথ নেননি জানিয়েছেন দলটির স্থায় কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।




