হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশন উত্তর) মোহাম্মদ রফিকুল হাসান গনি বলেছেন ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় কোনভাবেই ট্রলারেট করা হবে না। দুঃখজনক বিষয় হলো ঈদ, রোজা এবং পূজার সময় গাড়ির মালিকরা অতিরিক্ত ভাড়া আদায় করেন। এটা একটি দণ্ডনীয় অপরাধ, এ সময় গুলিতে বিআরটি, হাইওয়ে পুলিশ এবং প্রশাসনকে বিশেষ ভাবে লক্ষ্য রাখতে হবে, তারা যেন কোনভাবেই অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে ।
গতকাল বুধবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় পবিত্র ঈদ উল ফিতর ২০২৬ উপলক্ষে চন্দ্রা কেন্দ্রিক সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে নাওজোড় হাইওয়ে থানা ও হাইওয়ে পুলিশের আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এছাড়া তিনি উল্লেখ করেন শ্রমিকরা ঈদ উপলক্ষে টাকা পয়সা রোজগার করে পরিবার পরিজন নিয়ে খরচ করার জন্য বাড়ি রওনা দেয় কিন্তু এ সময় পরিবহন মালিক অতিরিক্ত ভাড়া আদায় করার ফলে পরিশ্রমিকদের টাকা অতিরিক্ত ভাড়া দিতে গিয়ে খরচ হয়ে যাচ্ছে। তারা পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে পারে না। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হলে শ্রমিকরা তাদের টাকা পয়সা নিয়ে পরিবারসহ খরচ করতে পারবে। এজন্য প্রশাসন সহ সকলের সহযোগিতা করতে হবে পরিবহন শ্রমিকরা যাতে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে। যারা আইন অমান্য করে অতিরিক্ত ভাড়া আদায় করবে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হবে এবং পুলিশসহ-প্রশাসনের লোকজন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত বিধি ব্যবস্থা গ্রহণ করবেন।
তিনি উল্লেখ করেন এ সময় চন্দ্রা ত্রীমোড় এলাকায় যে সমস্ত কাউন্টার রয়েছে ওই কাউন্টার গুলি সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য পরামর্শ প্রদান করেন। যাত্রীদের উঠা নামা করানোর জন্য বাস চালকদের এক সারিতে বাস রাখার জন্য পরামর্শ প্রদান করেন। সড়কে দুই অথবা তিন সাড়িতে গাড়ি রেখে যাত্রী উঠানামা করানো হলে যানজটের সৃষ্টি হবে। এজন্য কোনভাবেই সড়কে দুই অথবা তিন সারিতে গাড়ি রেখে যাত্রী ওঠানো যাবে না।
এ সময় গাজীপুর রিজিওনের হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহর সভাপতিত্বে ও হাইওয়ে পুলিশের কোনাবাড়ী রিজিওনের ওসি মোঃ সওগাত আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর জেলা পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন, গাজীপুর সড়ক বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী খ. মোঃ শরীফুল আলম, কালিয়াকুর উপজেলা সরকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার,
জনাব এ.এইচ.এম ফখরুল হোসাইন বিআরটিএ গাজীপুর সার্কেল সহকারি পরিচালক ইঞ্জিনিয়া এস এম মাহফুজুর রহমান, গাজীপুর জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি মোঃ রাইজ উদ্দিন, কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ ইমারত হোসেন, কালিয়াকৈর উপজেলার প্রেস ক্লাবের সভাপতি সরকার আব্দুল আলিমসহ অন্যান্যরা।
এছাড়া বাস মালিক শ্রমিক ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দসহ অন্যান্য উপস্থিত ছিলেন।




