হামে শিশুদের মৃত্যুতে দায়ী স্বাস্থ্যখাতে দুর্নীতি: জামায়াতে ইসলামী

0
3

হামে আক্রান্ত ৩২ জন শিশুর মৃত্যুর জন্য স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা, দুর্নীতিকে দায়ী করে উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিবৃতিতে বলেছেন, মার্চে ৩২ জনসহ চলতি বছর হাম রোগে ৪৬ শিশুর মৃত্যু ঘটেছে- যা অত্যন্ত মর্মান্তিক। কিন্তু এ বিষয়ে এখন পর্যন্ত সরকারের দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না।

জামায়াত সেক্রেটারি জেনারেল বিবৃতিতে বলেছেন, এই পরিস্থিতির জন্য দেশের স্বাস্থ্যসেবা বিভাগের দুর্বলতা ও অব্যবস্থাপনাই প্রধানত দায়ী। ব্যাপক দুর্নীতি ও লুটপাটের কারণেই সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে জনগণ তাদের সুচিকিৎসা পাওয়ার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

হাম নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে জামায়াত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here