জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি সিদ্ধান্তের আলোকে আগামীকাল রোববার থেকে নতুন সূচিতে চলবে ব্যাংক।
শনিবার এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অফিস শেষ ও লেনদেনের সময় এক ঘণ্টা কমিয়ে সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত অফিস খোলা রাখা হবে। আর লেনদেন চলবে বিকেল ৩টা পর্যন্ত।
এতদিন সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত লেনদেন এবং ৬টা পর্যন্ত অফিস খোলা থাকতো। তবে উদ্ভুত পরিস্থিতিতে অফিসের সময় কমানো হয়েছে। তবে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যথারীতি চলমান থাকবে।




