৪৫ দিনের যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা

যুক্তরাষ্ট্র, ইরান ও আঞ্চলিক কয়েকটি মধ্যস্থতাকারী দেশ সম্ভাব্য ৪৫ দিনের একটি যুদ্ধবিরতির শর্তাবলি নিয়ে আলোচনা করছে। এই আলোচনা শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের স্থায়ী অবসানের পথ তৈরি করতে পারে। গতকাল রোববার এমনটাই জানিয়েছে মার্কিন অনলাইন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

যুদ্ধবিরতির শর্তা নিয়ে আলোচনার বিষয়ে জানাশোনা আছে—যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আঞ্চলিক চারটি সূত্রের বরাত দিয়ে অ্যাক্সিওস এই খবর দিয়েছে।

সূত্রগুলো জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি আংশিক চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা ক্ষীণ। কিন্তু এই শেষ মুহূর্তের প্রচেষ্টাটিই যুদ্ধের নাটকীয় বিস্তার রোধ করার একমাত্র সুযোগ, যার মধ্যে ইরানের বেসামরিক অবকাঠামোর ওপর ব্যাপক হামলা এবং উপসাগরীয় দেশগুলোর জ্বালানি ও পানি সরবরাহ ব্যবস্থার ওপর প্রতিশোধমূলক হামলা অন্তর্ভুক্ত থাকবে।

ইরানের প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া ১০ দিনের সময়সীমা আজ সোমবার সন্ধ্যায় শেষ হওয়ার কথা ছিল। কিন্তু রোববার ট্রাম্প তার সময়সীমা ২০ ঘণ্টা বাড়িয়ে দেন এবং ট্রুথ সোশ্যালে মঙ্গলবার রাত ৮টা (পশ্চিমা সময়) পর্যন্ত একটি নতুন সময়সীমা ঘোষণা করেন।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর