মাল্টিপ্লেক্সে সফলতার পরে ‘রাক্ষস’ মুক্তি পেয়েছে সিঙ্গেল স্ক্রিনে। মুক্তির দুই সপ্তাহ পর সেখানেও দারুণ সূচনা করেছে রোমান্টিক অ্যাকশন থ্রিলার ছবিটি। গেল ৩ এপ্রিল একদিনেই ছবিটি আয় করেছে ৪১ লাখ টাকার অধিক। ছবিটির এ আয়ে দারুণ খুশির কথা জানিয়েছিলেন সিঙ্গেল স্ক্রিনের হল মালিকরা।
সিঙ্গেল স্ক্রিনে দর্শক ধরের রাখার বিষয়টি এখনও ধরে রেখেছে সিনেমাটি। ফলে মুক্তির চতুর্থ সপ্তাহে এসে সিনেমাটির হল সংখ্যা বেড়ে হয়েছে প্রায় দ্বিগুন। প্রযোজনা সংস্থা রিয়েল অ্যানার্জি প্রডাকশনের তথ্যমতে এই আজ থেকে সারা দেশের ৫৫টি হলে চলছে রাক্ষস। একই সঙ্গে ইতালিও চলছে, আগামী ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও কানাডাতেও মুক্তি পাবে রাক্ষস।
চতুর্থ সপ্তাহে যেসব হলে চলছে রাক্ষস
স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি-পান্থপথ, ঢাকা, স্টার সিনেপ্লেক্স সনি স্কয়ার-মিরপুর, ঢাকা, স্টার সিনেপ্লেক্স বালি আর্কেড-চট্টগ্রাম, স্টার সিনেপ্লেক্স সেন্টার পয়েন্ট-উত্তরা, স্টার সিনেপ্লেক্স সীমান্ত টাওয়ার-নারায়ণগঞ্জ, ব্লকবাস্টার সিনেমাস-যমুনা ফিউচার পার্ক, ঢাকা, লায়ন সিনেমাস-কেরানীগঞ্জ, ঢাকা, কে. স্ক্রিন সিনেপ্লেক্স-কুমিল্লা ক্যান্টনমেন্ট, সেনা অডিটোরিয়াম-সাভার, চন্দ্রিমা সিনেমা-শ্রীপুর, ছায়াবাণী সিনেমা-ময়মনসিংহ, শাপলা সিনেমা-রংপুর, নন্দিতা সিনেমা-সিলেট, পৃথিবী সিনেমা-জয়পুরহাট, ময়ূরী সিনেমা-বাগআঁচড়া, চলন্তিকা সিনেমা-গোপালদী, রাজমহল সিনেমা-নারায়ণগঞ্জ, রূপকথা সিনেমা-পাবনা, বিজিবি অডিটোরিয়াম-ঢাকা।
পূর্বাশা সিনেমা-সান্তাহার, নিউ মেট্রো সিনেমা-নারায়ণগঞ্জ, রাজিয়া সিনেমা-নাগরপুর, নবীন সিনেমা-মানিকগঞ্জ, প্রিয়া সিনেমা-মাগুরা, আজাদ সিনেমা-ঢাকা, চাঁদমহল সিনেমা-কাঁচপুর, গীত সিনেমা-ঢাকা, মধুছন্দা সিনেমা-মধুখালী, বনলতা সিনেমা-ফরিদপুর, বিজিবি অডিটোরিয়াম-সিলেট, অভিরুচি সিনেমা-বরিশাল, সৈনিক ক্লাব-ঢাকা, মডার্ন সিনেমা-দিনাজপুর, তামান্না সিনেমা-সৈয়দপুর, রূপান্তর সিনেমা-গফরগাঁও, বর্ষা সিনেমা-গাজীপুর, নিউ গুলশান-জিঞ্জিরা, কুইন সিনেমা-জামালপুর, বনরূপা সিনেমা-মাওনা, সোহাগ সিনেমা-ঘোড়াশাল, শাপলা সিনেমা-শ্রীপুর, মাধবী সিনেমা-মধুপুর, আনন্দ সিনেমা-ঢাকা, আনন্দ সিনেপ্লেক্স-কুলিয়ারচর, ম্যাজিক মুভি থিয়েটার-দিয়াবাড়ি, মধুবন সিনেপ্লেক্স-বগুড়া, মম ইন-বগুড়া, মনিহার সিনেমা-যশোর, মনিহার সিনেপ্লেক্স-যশোর, রাজতিলক সিনেমা-রাজশাহী, রূপকথা সিনেমা-শেরপুর, স্বপ্নীল সিনেপ্লেক্স-কুষ্টিয়া, সিনেস্কোপ-নারায়ণগঞ্জ, সুগন্ধা সিনেমা-চট্টগ্রাম, আশা সিনেমা-মেলান্দহ।
‘রাক্ষস’ মূলত ‘বরবাদ ইউনিভার্স’-এর অংশ হিসেবে নির্মিত। সিনেমাটিতে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তার নায়িকা হিসেবে আছেন কলকাতার সুষ্মিতা চ্যাটার্জি। এছাড়া রয়েছেন আলী রাজ, সোহেল মণ্ডলসহ আরও অনেকে। বিশেষ একটি গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। এটি প্রযোজনা করেছে রিয়েল এনার্জি প্রডাকশন।
চতুর্থ সপ্তাহেও সিনেমাটির দর্শক রেসপন্স নিয়ে পরিচালক মেহেদি হাসান হৃদয় বলেন, ‘ভালো সিনেমা দর্শকদের কাছে ধীরে ধীরে হরেও স্থান পাবে। প্রথমে মাল্টিপ্লেক্সে আমাদের শো কম হওয়ায় দর্শকরা সিনেমাটি দেখতে এসেও দেখার সুযোগ পাননি অনেকেই। ফলে এখনও দর্শকদের চাপ রয়েছে। চতু্র্থ সপ্তাহে এসে সিনেমাটি দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। ফলে আরও বেশি দর্শক রাক্ষস দেখার সুযোগ পাবেন।
বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতের মুম্বাইতে হয়েছে সিনেমাটির শুটিং। এটি পরিচালকের দ্বিতীয় সিনেমা। প্রথম সিনেমা ‘বরবাদ’ করে দারুণ আলোচনায় আসেন তিনি।




