দুধ অনেকেরই পছন্দের একটি খাবার। কেউ আবার চা বানাতে বা কনফ্লেক্স খেতে প্রতিদিন দুধ ব্যবহার করেন। এ কারণে অনেকে প্রতিদিন প্যাকেটজাত দুধ কিনে রাখেন। তা ছাড়া নিয়মিত দুধ খাওয়া স্বাস্থ্যের জন্যই ভালো। হাড় ও পেশি স্বাস্থ্য বজায় রাখতে এই খাদ্যের জুড়ি নেই। তবে সমস্যা দেখা দেয় প্রতিদিন দুধ কেনা এবং তা সংরক্ষণ করা নিয়ে।
যারা খাবার তৈরিতে নিয়মিত দুধ ব্যবহার করেন তাদের মধ্যে অনেকেই একসঙ্গে ২-৩ প্যাকেট দুধ কিনে ফ্রিজে রাখেন। দুধ পচনশীল। এ কারণে না ফুটিয়ে রাখলে দুধ কেটে যায়। আবার প্যাকেটসহ বেশিদিন সংরক্ষণ করলে তার টেক্সচার ও স্বাদ বদলে যায়। এখন যেহেতু গরম বাড়ছে, তাই দুধও ঠিকমতো সংরক্ষণ করা জরুরি।
দুধ ফ্রিজে রাখা কি ঠিক?
আজকাল বাজারে বিভিন্ন ধরনের দুধ পাওয়া যায়। কোনওটায় ফ্যাটের পরিমাণ কম, আবার কোনওটা ফুল ফ্যাট মিল্ক। এই ধরনের দুধ সহজেই ফ্রিজে রাখতে পারেন। টোন্ড, ডবল টোন্ড এবং ফুল ক্রিম মিল্ক—প্রায় সব ধরনের দুধই ফ্রিজে সংরক্ষণ করা যায়। তার জন্য কিছু নিয়ম মেনে চলা জরুরি। যেমন-
যেভাবে ফ্রিজে দুধ রাখবেন–
প্রথমে দুধটা ভালো করে ফুটিয়ে নিন। এরপর ঠান্ডা হতে দিন। দুধ একদম ঘরের তাপমাত্রায় চলে আসার পরে ফ্রিজে রাখুন। ডিপ ফ্রিজের নীচের যে ট্রে রয়েছে,সেখানে দুধটা ঢেকে রাখতে পারেন।
প্যাকেটসহও দুধ ফ্রিজে রাখতে পারেন। এ ক্ষেত্রে প্রথমে প্যাকেটটা ভালো করে ধুয়ে নিন। তার পরে তা ডিপ ফ্রিজের তলায় যে ট্রে রয়েছে সেখানে রাখুন। ডিপ ফ্রিজেও রাখতে পারেন। এতে দুধ ভালো থাকবে।
ফ্রিজে কত দিন পর্যন্ত দুধ ভালো থাকে?
দুধ সব সময়ে জাল দিয়েই ফ্রিজে রাখা ভালো। এ ক্ষেত্রে দুধ ১ দিনের বেশি ফ্রিজে রাখা যাবে না। তা না হলে দুধে ছত্রাক জন্মাবে এবং সংক্রমণের আশঙ্কা বাড়বে।
প্যাকেটজাত দুধ বেশ কিছু দিন পর্যন্ত ফ্রিজে রাখতে পারেন। এক্সপায়ারি ডেট দেখে ফ্রিজে রাখুন। ওই তারিখের মধ্যে দুধ খেয়ে নিন।
আর কীভাবে দুধ সংরক্ষণ করবেন?
মাটির পাত্রে দুধ ও দুগ্ধজাত খাবার সবচেয়ে ভালো থাকে। এ ছাড়া যে কোনও পাত্রে দুধ যায়। রান্নাঘর বা বাড়ির এমন জায়গায় দুধ রাখুন, যে অংশটা খুব ঠান্ডা। খাটের নিচে রাখতে পারেন।
দুধ ফুটিয়েও সংরক্ষণ করতে পারেন। প্রথমে দুধ জাল দিয়ে নিন। তার পরে সেটি ঘরের তাপমাত্রা আসা পর্যন্ত অপেক্ষা করুন। এটি পাত্রে ঠান্ডা পানি নিন। তার উপর দুধের পাত্র বসিয়ে দিলে দুধ ভালো থাকে।
দুধের প্যাকেট পানিভর্তি পাত্রে ডুবিয়ে বা ভিজে তোয়ালে মুড়ে রাখতে পারেন।




