বিএনপি কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি, দেবেও না: ঠাকুরগাওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল

0
6

উপদেষ্টাদের দুর্নীতির বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “দুর্নীতির  বিষয়গুলোতে সময় নষ্ট না করে আমাদের ভবিষ্যতের দিকে নজর দেওয়া উচিত। সত্যিকার অর্থে দেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কীভাবে শক্তিশালী করা যায়—সে বিষয়েই গুরুত্ব দেওয়া প্রয়োজন।” তিনি আরও বলেন, “যার যেটা কাজ, সে সেটা করবে। দুর্নীতির অভিযোগ দেখার জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) আছে। যারা দুর্নীতি করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দুদকের। আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি এবং ভবিষ্যতেও দেব না।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here