হাট বাজার কমিটির সদস্য সচিবকে ছাড়াই টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ

0
5

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ২০২৬ সালে বাংলা (১৪৩৩) সনের এক বছরের জন্য ২২টি  হাট বাজারের ইজারা দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু নিয়মনীতি তোয়াক্কা না করে ও হাট বাজার ইজারা মুল্যয়ন কমিটির সদস্য সচিবকে না জানিয়ে পত্রিকায় টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করায় কমিটি অন্যান্য সদস্যদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে।

জানাগেছে, উপজেলা ৯ টি ইউনিয়নে ছোট বড় ২২টি হাট-বাজার রয়েছে। এসব হাট বাজার ইজারা ও বিজ্ঞপ্তি প্রকাশের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি ও উপজেলা প্রকৌশলীকে সদস্য সচিব করে ৬ সদস্যের একটি মুল্যয়ন কমিটি গঠন করা হয়। সদস্য সচিব উপজেলা প্রকৌশলী ইজারা প্রক্রিয়ার কারিগরি দিক বাজারের আয়তন,পরিমাপ ও ইজারা মুল্য যাচাই বাচাই করবেন। তিনি দরপত্র মুল্যয়ন নথিপত্র উপস্থাপন,ইজারার ভৌত অবকাঠামো রক্ষনাবেক্ষণ এবং সরকারের বিধি মোতাবেক সর্বচ্চ দরদাতাকে ইজারা প্রদানের সুপারিশ করবেন। কিন্তু কমিটির সদস্য সচিব উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন এ বিষয়ে আমাকে কিছুই জানানো হয়নি। যথাযত প্রক্রিয়া অনুসরন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি বলেও তিনি জানান। অন্যান্য সদস্যরাও এ বিষয়ে কিছু জানেন না বলে ক্ষোভ প্রকাশ করছেন।

এছাড়াও অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের এক প্রভাবশালী অফিস সহকারী আত্মীয়তা রক্ষা করতে নির্বাহী অফিসারকে ম্যানেজ করে গত ২০ ফেব্রুয়ারী-২৬ ইং তারিখে তার পছন্দের লোক দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করান।

কিন্তু স্থানীয় সরকার আইন এবং টেন্ডার বিধিমালা অনুযায়ী হাট বাজার কমিটির সদস্য সচিবকে না জানিয়ে বা রেজুলেশন ছাড়া বিজ্ঞপ্তি প্রকাশ করা সমপুর্ণ অবৈধ ও অনিয়ম। এর ফলে এটি প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার, দুর্নীতির সুযোগ থেকে যায় বলে অনেকে মনে করছেন।

হাট বাজার কমিটির সদস্য লোকমান আলম বলেন,একই কথা আমারও আমি একজন সদস্য হিসেবে কিছু জানি না। এবিষয়ে কোন আলোচনা বা রেজুলেশনে স্বাক্ষর করা হয়নি। আমাকে কোন অবগত করেনি। উপজেলা নির্বাহী অফিসার ও হাট বাজার কমিটির সভাপতি তানজিমা আঞ্জুম সোহানিয়াকে মুঠোফোনে একাধিকবার কল ও হোয়াট’সঅ্যাপ এ মেসেজ করলেও কোন উত্তর পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here