Home Blog Page 145

পীরগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ, প্রাণ গেল একজনের

রংপুরের পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে চান মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চককরিম গ্রামের মৃত বক্কর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে প্রতিবেশী সুবর্ণা ও খাদেমুলের সঙ্গে চান মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে শনিবার দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে চান মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নিহতের বোন মাকছুদা বলেন, “চান মিয়াকে এলোপাতাড়ি মারধর করা হলে তার নাক দিয়ে রক্ত বের হতে থাকে। পরে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”

তারেক রহমান ইতিমধ্যে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন

জাতীয় সংসদ অধিবেশনে নিজের প্রথম বক্তব্যে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লা। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পিপলস প্রাইম মিনিস্টার হিসেবে ইতিমধ্যে দেশের ১৮ কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। নবনির্বাচিত এই সাংসদ তাঁর বক্তব্যে দেশের সুষম উন্নয়নের ওপর জোর দিয়ে গোপালগঞ্জ জেলাকে নিয়ে নিজের বিশেষ প্রত্যাশার কথা তুলে ধরেন।

সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লা তাঁর বক্তব্যে দেশের সকল অঞ্চলের প্রতি সরকারের সমান দৃষ্টির গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের অন্যান্য ৬৪টি জেলার মতো গোপালগঞ্জকেও যেন সমানভাবে মূল্যায়ন করা হয়—এই প্রত্যাশা রাখি। তাঁর এই মন্তব্য গোপালগঞ্জের উন্নয়নে বর্তমান সরকারের আন্তরিক সহযোগিতার প্রতি বিশেষ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা স্বরণ করে বলেন, তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই সংসদে উপস্থিত থাকলে সংসদ আরও বেশি আলোকিত হতো। তাঁর অনুপস্থিতি সংসদীয় কার্যক্রমে এক ধরনের শূন্যতা তৈরি করে বলেও তিনি মন্তব্য করেন।

নেতানিয়াহুকে খুঁজছে আইআরজিসি!

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি নিশানা করার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। আজ রোববার বাহিনীর নিজস্ব ওয়েবসাইট ‘সেপাহ নিউজ’-এ প্রকাশিত এক বিবৃতিতে এই কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়। বিবৃতিতে আইআরজিসি স্পষ্ট করে জানিয়েছে যে, তারা নেতানিয়াহুকে ধাওয়া করতে এবং শেষ পর্যন্ত হত্যার প্রচেষ্টা চালিয়ে যেতে তাদের পূর্ণ শক্তি নিয়োগ করবে।

মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের সূত্রপাত হয় ঠিক দুই সপ্তাহ আগে, যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বর্তমান শাসনব্যবস্থা পতনের ডাক দেন। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনেই তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক ভয়াবহ যৌথ হামলায় প্রাণ হারান ইরানের দীর্ঘকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তাঁর মৃত্যুর পর ইরানের শাসনভার গ্রহণ করেছেন তাঁর দ্বিতীয় পুত্র আয়াতুল্লাহ মোজতবা খামেনি, যার নেতৃত্বে এখন পাল্টা আঘাতের প্রস্তুতি নিচ্ছে তেহরান।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহুকে প্রশ্ন করা হয়েছিল যে, ইরানের নতুন নেতা মোজতবা খামেনি এবং হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেমের বিরুদ্ধে ইসরায়েল কী পদক্ষেপ নেবে। এর জবাবে নেতানিয়াহু বিদ্রূপাত্মক সুরে বলেন যে, তিনি এই ‘সন্ত্রাসী’ নেতাদের কারোরই জীবনের গ্যারান্টি বা জীবনবিমার নিশ্চয়তা দেবেন না। নেতানিয়াহুর এই উস্কানিমূলক মন্তব্যের পরই আইআরজিসি সরাসরি তাঁকে হত্যার অঙ্গীকার করে বিবৃতি জারি করল।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, দুই পক্ষের এই সরাসরি হুমকি-পাল্টা হুমকি সংঘাতকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করছে, অন্যদিকে ইরানের শক্তিশালী এলিট ফোর্স আইআরজিসি সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রাণনাশের হুমকি দিচ্ছে। এর ফলে এই যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী এবং ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

শ্রম ইস্যুতে বাংলাদেশসহ ৬০ দেশের বিরুদ্ধে তদন্ত করছে যুক্তরাষ্ট্র

পণ্য উৎপাদনে জোরপূর্বক শ্রম বন্ধে বাংলাদেশসহ ৬০ দেশ যথেষ্ট পদক্ষেপ নিয়েছে কি না, তা খতিয়ে দেখতে দেশগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়। এর আগে গত বুধবার উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা ও অতিরিক্ত উৎপাদন করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে বাংলাদেশসহ বিশ্বের ১৬টি দেশের বিরুদ্ধে তদন্ত শুরু করে দেশটি।
ইউএসটিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১(বি) ধারা অনুযায়ী নতুন এ তদন্ত করা হবে। এতে দেখা হবে, পণ্য উৎপাদনে জোরপূর্বক শ্রমের ব্যবহার থাকলে সেই পণ্য আমদানি নিষিদ্ধ করার ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোর আইন, নীতি ও বাস্তব প্রয়োগ কতটা যুক্তিযুক্ত বা বৈষম্যমূলক। একই সঙ্গে যাচাই করা হবে, এসব নীতি বা অনুশীলন যুক্তরাষ্ট্রের বাণিজ্যের ওপর কোনো ধরনের বোঝা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কি না। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, জোরপূর্বক শ্রমের বিরুদ্ধে আন্তর্জাতিক ঐকমত্য থাকা সত্ত্বেও সরকারগুলো তাদের বাজারে জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্যের প্রবেশ নিষিদ্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সেগুলো কার্যকরভাবে প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে।

শপিং ব্যাগ না পেয়ে কাপড় হাতে হাঁটছেন এমপি রুমিন ফারহানা

 

রাজধানীর উত্তরায় আড়ংয়ের শোরুম থেকে মায়ের জন্য কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে ক্ষোভ প্রকাশ করে তিক্ত অভিজ্ঞতা নিয়ে বাসায় ফিরলেন সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। হাতে করে কাপড় নিয়ে বাসায় ফেরার এই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা।

  1. x
    1. efQKGLoLHpZBMPZR j1686238616645 inwksz t1686238718 base.003Now Playing
    2. VCWtNYi55t2 HTYtVG
    3. kJMyWeisPs2 EKKiDh
    4. IH33bXVPjZ2 cOqzPK
    5. dkd6rDWWk72 MDLQdi
    6. sz9F0ARXyZ2 OKvylU
    7. VsRZySyads2 LNDfMZ
    8. ZPC 0lRXzd2 keHOIy
x

সাড়ে চার হাজার টাকার কাপড় কিনলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। কাউন্টারে বিল দেওয়ার সময় কোনো ব্যাগ ছাড়াই তার হাতে চারটি কাপড় ধরিয়ে দেওয়া হয়। রুমিন ফারাহানাও এগুলো হাতে করে বেরিয়ে পড়েন।

হাতে করে কাপড় নিয়ে আসার একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাওয়া যায়। ব্যাগ না পাওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন রুমিন ফারহানার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভ।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রুমিন ফারহানা এমপিও।

শনিবার রাতে মোবাইল ফোনে তিনি বলেন, ‘ইফতারের পর রাজধানীর উত্তরার জসিম উদ্দিন রোডের আড়ং শোরুমে যাই। মায়ের জন্য চারটি কাপড় (ম্যাক্সি) কিনি। কাউন্টারে যাওয়ার পর সাড়ে চার হাজার টাকার বিল ধরিয়ে কোনো ব্যাগ ছাড়াই কাপড় বুঝিয়ে দেয়। আমি সেভাবেই কাপড় নিয়ে চলে আসি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাড়ে চার হাজার টাকার কাপড় কিনে কেন আমি দাম দিয়ে ব্যাগ নেব। এটা কোনো বিষয় হতে পারে না। আমি আসলে আড়ংয়ে যাই না। জীবনেও যেতাম না। কিন্তু আমার মায়ের গায়ে লাগে এমন কাপড় আড়ংয়েই পাওয়া যায় বলে সেখানে যাওয়া।

 

 

মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় যুবকের মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনার হত্যাকাণ্ডের সাথে জড়িত দুইজনকেই গ্রেফতার করা হয়েছে। বরিশাল র‌্যাব-৮ এর সহযোগিতায় ২৪ ঘণ্টার মধ্যেই দুইজনকে বরিশাল থেকে গ্রেফতার করা হয়।

রোববার (১৫ মার্চ) দুপুরে পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে র‌্যাবের সাথে এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন- বরিশালের কাশিপুর এলাকার আমির হোসেন এর ছেলে তরিকুল ইসলাম ওরফে সম্রাট (৩৪) এবং পিরোজপুরের দূর্গাপুর এলাকার বাবুল হোসেন মাঝির ছেলে আবেদিন মাঝি ওরফে রাজু (৪২)। এদের মধ্যে সম্রাট বরিশালের একজন ঔষধ ব্যবসায়ী এবং রাজু পেশাদার মাদক কারবারী।

গত শুক্রবার বিকেলে বরিশালের কাশিপুর এলাকার পরিমল চন্দ্র দাস এর ছেলে ট্রাক চালক গোপাল চন্দ্র দাসকে (৪৫) পূর্ব পরিকল্পিতভাবে একটি মোটরসাইকেলযোগে নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের পূর্ব সারেংকাঠি গ্রামে সন্ধ্যা নদীর পাড়ে একটি ইটভাটার পাশে নিয়ে যায় রাজু ও সম্রাট। এরপর গোপালকে হত্যা করে তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে নদীতে ফেলে দেয় তারা। এরপর অজ্ঞাত পরিচয় হিসেবে ওই দিন বিকেলে মৃতদেহটি উদ্ধার করে নেছারাবাদ থানা পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই মানিক চন্দ্র দাস অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে নেছারাবাদ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী জানান, নিহত ব্যক্তি ও গ্রেফতারকৃতরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। নারী ও মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে পূর্বপরিকল্পিতভাবে গ্রেফতারকৃতরা গোপাল চন্দ্র দাসকে হত্যা করেছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকাণ্ডের বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে। তবে হত্যার পর নিহতের মাথা ও হত্যায় ব্যবহৃত ধারালো চাকু নদীতে ফেলে দেওয়ায় সেগুলো এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

পুলিশ সুপার আরও জানান, হত্যাকান্ডের ঘটনার পরই পুলিশ র‌্যাবের স্মরণাপন্ন হলে, তারা তথ্য প্রযুক্তির সহায়তায় অতি দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

সংবাদ সম্মেলনে র‌্যাব- ৮ এর কোম্পানি কমান্ডার মোহাম্মাদ কামরুজ্জামান এবং পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ইট ভাটায় প্রবেশ পথে থাকা একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় যে, ঘটনার দিন তিনটার দিকে একটি মোটরসাইকেলযোগে ইটভাটায় প্রবেশ করে তিনজন। গোপালকে হত্যার কিছু সময় পর একই মোটরসাইকেলযোগে রাজু ও সম্রাট সেখান থেকে বেরিয়ে যায়।

পরবর্তীতে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে র‌্যাব সদস্যরা পরের দিন শনিবার দুপুর ২টার দিকে বরিশাল সদর উপজেলার কাশিপুর চৌমাথা এলাকার গণপাড়া থেকে সম্রাটকে এবং একই দিন রাত আটটার দিকে বরিশাল নগরীর স্টিমারঘাট এলাকা থেকে রাজুকে গ্রেফতার করে। এ সময় হত্যাকান্ডে ব্যবহৃত মোটরসাইকেল এবং একটি হাতুড়ি উদ্ধার করে র‌্যাব।

বেলা ১১টায় শুরু হবে সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ বেলা ১১টায় আবার শুরু হচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার (১২ মার্চ) নতুন সংসদের যাত্রা শুরু হওয়ার পর রাষ্ট্রপতির ভাষণ শেষে অধিবেশন রবিবার পর্যন্ত মুলতবি ঘোষণা করেছিলেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, দিনের কার্যসূচিতে প্রশ্নোত্তর পর্ব, জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে। প্রশ্নোত্তর পর্বে মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্নের উত্তর দেয়া হবে।

সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন বসবে।

শনিবার সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের সময়সূচি ও কার্যক্রম নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা বরাদ্দের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য আটটি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৪৬০টি প্রশ্নসহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে। বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ২৭টি নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ৯৭টি নোটিশ পাওয়া গেছে।

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। রোববার (১৫ মার্চ) সকাল সাড়ে ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে।

মির্জা আব্বাসের একান্ত সচিব মিজানুর রহমান সোহেল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মির্জা আব্বাসের সঙ্গে তার সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস সিঙ্গাপুরে যাবেন।

গত শুক্রবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর থেকে তিনি চিকিৎসকদের ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

শনিবার সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানিয়েছেন, সিটি স্ক্যানের রিপোর্ট ভালো এসেছে এবং চিকিৎসকরা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন।

এর আগে গত বৃহস্পতিবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সিটি স্ক্যানের প্রতিবেদনে জটিলতা ধরা পড়ায় দ্রুত ভার্চুয়াল মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তার অস্ত্রোপচার করা হয়।

এদিকে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে আব্বাসের খোঁজ নেন। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন।

জনগণের দুঃখ-দুর্দশা লাঘব ও প্রত্যাশা পূরণ করাই সরকারের লক্ষ্য ‎

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক বলেছেন, জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে ও প্রত্যাশা পূরণ করাই সরকারের লক্ষ্য। ইতিমধ্যে নির্বাচনী ওয়াদা মোতাবেক ফ্যামিলি কার্ড বাস্তবায়ন শুরু হয়েছে। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার কথায় না কাজে বিশ্বাসী।

‎শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

‎আব্দুল খালেক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং খালেদা জিয়ার নেতৃত্বের ধারাবাহিকতায় তারেক রহমান দেশের নেতৃত্ব দিচ্ছেন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র রক্ষা এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

‎তিনি আরো বলেন, উলিপুর যেন উন্নয়ন থেকে বঞ্চিত না হয়, সেই বিষয়ে আমি কাজ করবো। আগামী ১৬ ই মার্চ রংপুর বিভাগের দিনাজপুর থেকে খাল খনন কর্মসুচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির সরকার সকলের সমান অধিকার ও উন্নয়ন নিশ্চিত করবে ইনশাআল্লাহ।

‎এ সময় উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন মন্ডলের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা- জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আবু জাফর সোহেল রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, সদস্য আশরাফুল হক রুবেল, উপজেলা বিএনপি নেতা ইকবাল হোসেন চাঁদ, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জিএস ফিরোজ কবির কাজল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মঈন ইসলাম, শামীম আহমেদ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুর রহমান রাজু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খাইরুল ইসলাম প্রমুখ।

ঈদে একাধিক অনুষ্ঠানে রিজিয়া পারভীন

রিজিয়া পারভীন, বাংলাদেশের একজন জনপ্রিয় সংগীতশিল্পী। কখনো দেশে কখনো দেশের বাইরে স্টেজ শো নিয়ে তিনি ভীষণ ব্যস্ত থাকেন। এই সময়টাতে তিনি দেশেই আছেন। আবারও আগামী ৪ মে তিনি যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন স্টেজ শোতে পারফর্ম করার জন্য। তবে এবারের ঈদুল ফিতরটা তার জন্য বেশ বর্ণাঢ্য বলেই জানালেন তিনি। কারণ, এবারের ঈদে বিটিভি, বিটিভি চট্টগ্রাম কেন্দ্র, বৈশাখী টিভির বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতে দেখা যাবে রিজিয়া পারভীনকে। এরই মধ্যে গত বৃহস্পতিবার রিজিয়া পারভীন চট্টগ্রাম কেন্দ্রের ঈদ বিশেষ সংগীতানুষ্ঠানের জন্য পাঁচটি গান গেয়েছেন। গানগুলো হলো ‘সবার জীবনে প্রেম আসে’, ‘আশা আমার ভালোবাসা’, ‘তুমি আমার চাঁদ’, ‘ফুলের কানে ভ্রমর এসে’, ‘তুমি আমার জীবন’। আবার দেশের প্রখ্যাত প্রয়াত কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে বিশেষ সংগীতানুষ্ঠান ‘এই মন তোমাকে দিলাম’-এ রিজিয়া পারভীনকে গাইতে দেখা যাবে ‘আয়রে মেঘ আয়রে’ গানটি। এছাড়াও বিটিভির আরও দুটি ভিন্ন অনুষ্ঠানের মধ্যে একটিতে ইথুন বাবুর কথা ও সুরে গাইবেন, যার শূটিং হবে আগামীকাল বাংলাদেশ টেলিভিশনে। এছাড়াও আগামী ১৭ মার্চ ‘অভিনন্দন’ ম্যাগাজিন অনুষ্ঠানে গান গাইবেন রিজিয়া পারভীন ও পলাশ, দেলোয়ার আরজুদা শরফের লেখা ও সুরে। বৈশাখী টিভিতে ঈদের দিন সকালে বিশেষ সংগীতানুষ্ঠানে রিজিয়া পারভীনকে তার ও শ্রোতা-দর্শকের ভালোলাগার সাতটি গান গাইবেন।
রিজিয়া পারভীন বলেন, এবারের ঈদটা বিগত অন্যান্য বছরের তুলনায় একটু বেশিই বর্ণাঢ্য আমার জন্য। কারণ বিটিভি, বিটিভি চট্টগ্রাম কেন্দ্র, বৈশাখী টিভি সব মিলিয়ে কয়েকটি অনুষ্ঠানে আমাকে সংগীত পরিবেশন করতে দেখা যাবে। এই সময়ে এসেও শ্রোতা দর্শকের আমার গানের প্রতি যে ভালোলাগা আমি দেখি, তা সত্যিই আমাকে ভীষণ পুলকিত করে।