ব্যক্তিগত জীবনে তিনি জনপ্রিয় মডেল সাদিয়া ইসলাম মৌকে বিয়ে করেছেন। তাদের দুই সন্তান—মেয়ে পুষ্পিতা ও ছেলে পূর্ণ।
শুভ জন্মদিন জাহিদ হাসান
৪ অক্টোবর: আজকের নামাজের সময়সূচি
১০ ঘণ্টা পর ইসলামী ব্যাংকের ফেসবুক উদ্ধার
শাপলা প্রতীক না দেওয়ায় ইসিকে ‘স্বেচ্ছাচার’ বলল এনসিপি
নেতা যেভাবে নির্দেশ দিয়েছেন, সেইভাবে নির্বাচনের প্রস্তুতি নেবো
গাজায় অভিযান বন্ধে ট্রাম্পের আহ্বানে সাড়া নেতানিয়াহুর
বন্ধ হলো জার্মানির মিউনিখ বিমানবন্দর
দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস
টাংগাইলে মাভাবিপ্রবি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
৩০ সেপ্টেম্বর রাতে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত নোটিশে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাগর আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সাজিদ ইসলাম দিপু।
এ ছাড়া সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মোঃ রাব্বিউল হাসান তানভী, ফাহিম মুবিন আকিব, রূপক মিয়া, সালাউদ্দিন, মোঃ জোনাইদ হাসান, মোঃ মুন্নাফ হোসেন, মুস্তাকিন, আল-আমিন, মোঃ আশরাফুল আলম রবিন (রিয়ান), মো: মাহমুদুল হাসান পারভেজ, মোঃ ফুয়াদ হাসান, সুমন মিয়া, মো: আখিল আহমেদ, মোহাম্মদ আদনান, মোঃ জামিল হোসেন এবং তানজিম আহমেদ।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন উদয় তালুকদার, আব্দুল হাদী, আরিফুল ইসলাম, রায়হান আহমেদ, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ মুবিন, মোঃ সাকিব হোসেন, আফজালুর রহমান আবির, শাফায়াত তানজিম, হুমায়ুন কবির রিয়াদ, সাগর হোসাইন ও শামীম হোসেন।
সহ-সাধারণ সম্পাদক হয়েছেন রাজু মিয়া, মোঃ সোহাগ হাসান, মোঃ সামিউল আলম সিদ্দিকী মোস্তাকিম ও হাকিমুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক হয়েছেন রিমন মিয়া এবং সহ সাংগঠনিক সম্পাদক হয়েছেন আল শাহরিয়ার রাজ, সীমান্ত হোসেন জয়, মোঃ সোহানুর রহমান খান, মোঃ নাহিদুর রহমান ও নাজির মিয়া।
এ ছাড়া দপ্তর সম্পাদক হয়েছেন মোঃ নাসিফ ইকবাল পিয়াল, সহ-দপ্তর সম্পাদক ইমরান হোসেন নাদভী, প্রচার সম্পাদক মেহেদী হাসান আপেল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সোহানুর রহমান সোহান, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ কবির হোসেন, সমাজসেবা সম্পাদক আনিসুর রহমান অপু, ক্রীড়া সম্পাদক নাঈমুর রহমান নাঈম, যোগাযোগ সম্পাদক আব্দুল করিম, পাঠাগার সম্পাদক রিমেল চৌধুরী, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক ওয়াসিফ বিন মাহমুদ অয়ন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন এবং সম্মানিত সদস্য হয়েছেন মশিউর রহমান মারুফ ও মো. নাজমুল হোসেন।
দায়িত্বপ্রাপ্ত নতুন কমিটির সভাপতি সাগর আহমেদ জানান, বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের কার্যক্রম আরও সংগঠিত ও সক্রিয় করার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য উন্নত পরিবেশ তৈরি করা হবে। তিনি আশা প্রকাশ করেছেন, কমিটির সকল সদস্য একযোগে কাজ করে শিক্ষার্থীদের কল্যাণে ভূমিকা রাখবেন।
সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু বলেন,আমরা শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে কমিটির কার্যক্রম আরও স্বচ্ছ ও ফলপ্রসূ করে তুলতে চাই। বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের প্রতিটি পদক্ষেপ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে।
উল্লেখ্য, গত ১৪ আগস্ট (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের দরবার হলে মাভাবিপ্রবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ হাফিজুল্লাহ হীরা, প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মিয়া মো. রাসেল এবং বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান তাজ। সেখানে ভোটের মাধ্যমে সভাপতি হিসেবে সাগর আহমেদ, সাধারণ সম্পাদক হিসেবে সাজিদ ইসলাম দিপু এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রিমন মিয়া নির্বাচিত হন।
তাসকিনের অর্ধেক দাম সাকিবের!
সময়ের সাথে সাথে যে বাজারদরও কমতে শুরু করেছে, তা বেশ ভালো করেই টের পাচ্ছেন হয়তো সাকিব আল হাসান। এই যেমন আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে বাংলাদেশের আরেক ক্রিকেটার তাসকিন আহমেদের চেয়ে অর্ধেক দামে বিক্রি হলেন সাকিব। শুরুতে অবশ্য সাকিবকে কেউ কেনেনি। অবিক্রিতই থেকে যাচ্ছিলেন। পরে অবশ্য দল পেলেন। তাকে কিনেছে ভারতীয় মিলিওনিয়ার মুকেশ আম্বানির দল এমআই এমিরেটস। সাকিবের মূল্য ৪০ হাজার মার্কিন ডলার। তাসকিনের মূল্য সাকিবের দ্বিগুণ। যদিও বাংলাদেশের এই পেসারকে ৮০ হাজার ডলারে কিনেছে শারজাহ ওয়ারিয়র্স। ২০২৩ সালে যাত্রা শুরু হলেও আইএলটি-২০ এর নিলাম অনুষ্ঠিত হয়েছে এবারই প্রথম। দুবাইয়ে অনুষ্ঠিত নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যের খেলোয়াড় ছিলেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। তবে ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার মূল্যের এই ক্রিকেটারকে নিয়ে ৬ ফ্র্যাঞ্চাইজির কেউই আগ্রহ দেখায়নি। এমনকি অলরাউন্ডারদের টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষে উঠে আসার সুখবর পাওয়ার দিনে দল পাননি পাকিস্তানের সাইম আইয়ুবও। যদিও পাকিস্তানি ক্রিকেটাররা আইএল টি২০’র জন্য এনওসি পাবেন কি না সন্দেহ রয়েছে। অন্যান্য পরিচিত ক্রিকেটারদের মধ্যে মোহাম্মদ আমির, জেসন রয়, টেম্বা বাভুমা, জিমি অ্যান্ডারসন, মোহাম্মদ নেওয়াজকেও কোনো দল কেনেনি। বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে অবাধে খেলার উদ্দেশ্যে ভারতের সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন অশ্বিন। ভারতের বাইরে লিগে খেলার প্রথম পদক্ষেপ হিসেবে সাবেক এই অফ স্পিনার এরপর নাম লেখান আইএলটি-২০ নিলামে। কিন্তু তিনি সেখানে অবিক্রিতই রয়ে গেলেন। নিলামে প্রথম ডাকে দল পাননি সাকিব ও তাসকিন দু’জনই। পরে অবিক্রীত খেলোয়াড়দের নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের ভিত্তিতে আবার নিলাম ডাকা হয়। তখন সাকিবকে এমআই এমিরেটস এবং তাসকিনকে শারজা ওয়ারিয়র্স কিনে নেয়।


