Home Blog Page 450

বিএনপির সঙ্গে থাকবে বাম জোট

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে বিএনপির সঙ্গে থাকবে বাম গণতান্ত্রিক জোট। এমনকি নির্বাচনের দাবিতে যুগপৎ কর্মসূচি নিয়েও তারা মাঠে নামতে পারে। একই সঙ্গে সংস্কারের নামে নির্বাচনের জন্য কালক্ষেপণও সহ্য করবে না তারা। রোববার বিকাল ৪টা ৫ মিনিটে রাজধানীর বনানীতে একটি হোটেলে বিএনপি ও বাম জোটের নেতাদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বৈঠক সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি বৃহত্তর রাজনৈতিক ঐক্য গঠনের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে সিপিবি ও বাসদের শীর্ষ নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছে দলটি। যদিও বৈঠকটিকে অনানুষ্ঠানিক বলে দাবি করেছেন বিএনপি ও বাম নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সিপিবির উপদেষ্টা কাউন্সিল সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম, সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহ-সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ এবং সহ-সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন।
সূত্র জানায়, ডিসেম্বরের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আদায়ের লক্ষে বিএনপি বাম ও প্রগতিশীল দলগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। এই বৈঠক তারই অংশ। নির্বাচনের দাবিতে শিগগিরই আলোচনার মাধ্যমে মাঠে নামার পরিকল্পনা রয়েছে তাদের। তারা বলছে, অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রস্তাব উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে জনমতের অভাবে এটি টিকবে না। সংস্কারের জন্য সংসদের প্রয়োজন, তাই দ্রুত কিছু সংস্কার করে নির্বাচন দিতে হবে। বাকি সংস্কার পরবর্তী সংসদে সম্পন্ন হবে। বর্তমান অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে নিরপেক্ষতা হারিয়েছে বলে অভিযোগ তাদের। নির্বাচনের দিকে না গেলে এই সরকারের পরিণতিও খারাপ হতে পারে। প্রয়োজনে বিএনপি ও বাম দলগুলো যুগপৎ কর্মসূচিতে যাবে।
বৈঠকে উপস্থিত একাধিক নেতা সময়ের আলোকে জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ডিসেম্বর বা জুনের মধ্যে নির্বাচনের প্রতিশ্রুতি নিয়ে আলোচনা হয়েছে। তবে তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়। এর ব্যত্যয় হলে যুগপৎ কর্মসূচির পথে হাঁটতে পারে তারা। নেতারা বলেন, ইতিমধ্যে নির্বাচন কমিশন প্রস্তুতির কথা জানিয়েছে। এরশাদের পতনের তিন মাসের মধ্যে নির্বাচন সম্ভব হলে এই সরকারের সমস্যা কোথায়? তারা মনে করেন, একটি অনির্বাচিত আওয়ামী লীগ সরকার দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। আরেকটি অনির্বাচিত সরকার দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে তাদের দাবি, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। এমনকি সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যেও নির্বাচন সম্ভব বলেও তারা মনে করেন।
তারা আরও বলেন, সংস্কারের নামে জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব করার সঠিক হবে না। দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা তার সুযোগ নেবে। সংস্কার ও নির্বাচনকে প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই। এ জন্য প্রয়োজনীয় সংস্কারগুলো দ্রুত শেষ করে নির্বাচন আয়োজন করা দরকার। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, এটি প্রথম অনানুষ্ঠানিক বৈঠক। আপাতত আলাপ-আলোচনার পর্যায়ে আছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি ও উপদেষ্টা কাউন্সিল সদস্য মুজাহিদুল ইসলাম বৈঠকের বিষয়ে সময়ের আলোকে বলেন, বিএনপির সঙ্গে আমাদের অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে। বৈঠকে আগামী জাতীয় নির্বাচনে নিয়ে আলোচনা হয়েছে। এই আলোচনায় আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন যাতে হয় সে বিষয়ে কথা বলেছি। তিনি বলেন, কেউ কেউ বলছেন সংস্কার করে নির্বাচন। আমরাও সংস্কারের পক্ষে। কিন্তু সংস্কার করতে হলে জনমতের বিষয় আছে। সেটি পার্লামেন্ট ছাড়া হয় না। ফলে কিছু কিছু সংস্কার করে ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে। এ বিষয়ে বিএনপির সঙ্গে আমরা একমত হয়েছি। বিএনপি নির্বাচনের দাবিতে মাঠে থাকবে। আমরাও নির্বাচনের দাবিতে মাঠে আছি। একটি গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই। মানুষের ওপর বিশ্বাস রাখতে হবে। প্রকারান্তরে জনমতকে তোয়াক্কা না করলে তার পরিণতি খারাপ হবে। শিগগিরই বিএনপির সঙ্গে আবারও বসব। সেখানে গণতান্ত্রিক বাম জোটের নেতারা উপস্থিত থাকবেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি শাহ আলম বলেন, ১৫ বছরের ক্ষোভ ৫ আগস্টে মানুষ প্রকাশ করেছে। সেখানে মানুষের মূল আকাক্সক্ষা ছিল ভোট দিতে পারেনি। ১৪, ১৮ এবং ২৪ সালে। মানুষ চায় গণতন্ত্র এবং ভোটাধিকার। এখন যারা সংস্কারের নামে নির্বাচন দেরি করিয়ে গণপরিষদ নির্বাচন বা অন্য যেগুলো আনছে, তারা এন্টি ডেমোক্রেটিক ফোর্স।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ সময়ের আলোকে বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জরুরি। তাই আমরা সুনির্দিষ্ট তারিখ ঘোষণা চাই। আমরা ডিসেম্বর অক্টোবর বুঝি না। শিগগিরই নির্বাচন দিতে হবে। অবশ্যই ডিসেম্বরের মধ্যে হতে হবে। সরকার ইতিমধ্যে ডিসেম্বরে নির্বাচন নিয়ে টালবাহানা করছে। এই টালবাহানা মেনে নেব না। শিগগিরই বাম গণতান্ত্রিক জোটের নেতাদের নিয়ে বিএনপির সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠক করব। ওই বৈঠকে সিদ্ধান্ত হবে, নির্বাচনের দাবিতে কী কর্মসূচি দেওয়া হবে। ইতিমধ্যে সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে। তবে এই পরিস্থিতি দীর্ঘদিন চললে আগামী নির্বাচনে আমরা যাব কি যাব না সেই সিদ্ধান্ত সময় অনুযায়ী আসবে। পরিস্থিতির ওপরে সবকিছু নির্ভর করবে। সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, রাজনীতিতে আমরা একটা নতুন সংস্কৃতি গড়ে তুলতে চাই।

হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক করা হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) অধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ তাদের এনআইডি লক করেছে।
একটি চিঠির মাধ্যমে এ তালিকাভুক্ত ১০ জনের এনআইডি লক করা হয়।
নথিপত্র অনুযায়ী, গত ১৬ ফেব্রুয়ারি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের মৌখিক নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। তবে নির্বাচন কমিশন সচিবালয়ের সরাসরি নির্দেশ ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
তবে ভিভিআইপিদের এনআইডি তাদের দিক থেকেই লক করার জন্য বলেন। সাবেক রাষ্ট্রপতি নিজেই লক করার জন্য বলতেন, যেন কেউ মিসইউজ করতে না পারে। যখন প্রয়োজন হয়, তখন আবার লক ছাড়ানো হয়।
তিনি বলেন, এনআইডি লক হলে ভোট দিতে বা প্রার্থী হতে কোনো অসুবিধা নেই।
ইসির এনআইডি শাখার মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক মহোদয়ের মৌখিক নির্দেশে ১০ জনের এনআইডি লক করা হলো।
যাদের এনআইডি লক করা হয়েছে তারা হলেন- শেখ হাসিনা, সজীব আহমেদ ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং বর্তমানে সেখানেই অবস্থান করছেন। ভারত-বাংলাদেশের মধ্যে বন্দী প্রত্যর্পণ চুক্তি থাকায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে আবেদনও জানিয়েছে।

 

নোয়াখালী ২ আসনের সাবেক সংসদ মোরশেদ আলম গ্রেফতার

নোয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে গুলশান থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মোরশেদ আলম নোয়াখালী-২ আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে এই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয় পান তিনি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করলে সংসদ সদস্য পদ হারান মোরশেদ আলম।

ADVERTISEMENT

নুসরাত ফারিয়ার মুখে শেখ হাসিনার চরিত্র নিয়ে অনুশোচনার জবাব

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামীপন্থী তারকাদের নিয়ে সমালোচনার মুখে পড়েন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করায় তাকে নিয়ে তৈরি হয় বিতর্ক। সম্প্রতি এক পডকাস্টে তিনি এই বিষয়ে সরাসরি কথা বলেন।

নুসরাত ফারিয়া জানান, শেখ হাসিনার চরিত্রে অভিনয় নিয়ে তার কোনো অনুশোচনা নেই। তিনি বলেন, ‘এই সিনেমার জন্য আমি ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ৫ বছর সময় দিয়েছি। নির্দিষ্ট লুক এবং শারীরিক গঠন বজায় রাখতে অনেক পরিশ্রম করেছি। এই কাজ নিয়ে অনুশোচনা করলে আমার পেশাকেই অপমান করা হবে।’

তিনি আরও যোগ করেন, ‘একটি সরকারি প্রস্তাব আসলে তা মানা করা শিল্পীর পক্ষে কঠিন। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাই না বলার সুযোগ আমার ছিল না।’ জুলাই আন্দোলন নিয়ে সমালোচনার জবাবে ফারিয়া বলেন, ‘আমি তখন কানাডায় ছিলাম এবং ছাত্রদের পক্ষে পোস্ট করেছিলাম। ভুল সবসময়ই ভুল।’

বর্তমানে নুসরাত ফারিয়া আসছে ঈদে ‘জ্বীন ৩’ চলচ্চিত্রে ফিরছেন। এরই মধ্যে ছবির ‘কন্যা’ গানটি ব্যাপক প্রশংসা পেয়েছে।

লন্ডনে ফিরে যাচ্ছেন হামজা

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

বুধবার বিকাল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হামজা-জামালরা। আজ বৃহস্পতিবার থেকেই সবাই থাকবেন ছুটিতে।

জানা গেছে, বিমানবন্দরে পরিবারের সঙ্গে দেখা করেন হামজা চৌধুরী। সেখান থেকে ঢাকার বাসায় চলে যান তিনি। সূত্র জানায়, সকালে লন্ডনের বিমান ধরেছেন শেফিল্ডের হয়ে ধারে খেলা এই মিডফিল্ডার।

জাতীয় দলের বাকি ফুটবলাররাও আজ থেকে ছুটিতে চলে যাবেন। দেশের ঘরোয়া ফুটবল আবার শুরু হবে ১১ এপ্রিল, তাই ঈদের ছুটি কাটিয়ে এর আগেই সবার ঢাকায় ফেরার কথা রয়েছে।

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ জুন, সিঙ্গাপুরের বিপক্ষে। বাফুফে চায় ম্যাচটি ঢাকার জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে, যদিও স্টেডিয়ামের সংস্কারকাজ এখনো চলমান। এরপর ১৮ অক্টোবর ঢাকায় ভারতের বিপক্ষে ফিরতি লেগ অনুষ্ঠিত হবে।

আগামী নির্বাচনে অংশ নিতে চান শাজাহান খান

messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button

সৌদিতে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার

আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ২০ হাজারেরও বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (২০ এপ্রিল) সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ।

এতে বলা হয়েছে, গত ১০ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ২০ হাজার ৬৬৮ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গ্রেফতারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১২ হাজার ৩৭২ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৪ হাজার ৭৫০ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৫৬৬ জন রয়েছেন। দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেফতার করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছেন এক হাজার ২৬৪ জন। তাদের মধ্যে ইয়েমেনি ৩৬ শতাংশ, ইথিওপিয়ান ৬১ শতাংশ এবং অন্যান্য দেশের ৩ শতাংশ নাগরিক রয়েছেন।

 

আবা/এসআর/২৫

আজ কাতার সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

চারদিনের সরকারি সফরে আজ (সোমবার) কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেখানে ‘আর্থনা সামিট-২০২৫’- এ অংশগ্রহণ করবেন প্রধান উপদেষ্টা।

অধ্যাপক ইউনূস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে। সামিটে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে থাকবেন বলে জানা গেছে।

দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন।

‘আর্থনা সামিট-২০২৫’- এ ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা : স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’ প্রতিপাদ্যে কাতারের উষ্ণ ও শুষ্ক আবহাওয়ায় টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে দেশটির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও অনন্য প্রতিবেশগত বৈচিত্র্যকে কাজে লাগানোর প্রতিশ্রুতি তুলে ধরা হবে।

এছাড়াও, এই সামিট একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে যেখানে প্রথাগত জ্ঞান ও আধুনিক উদ্ভাবনের সমন্বয়ের মাধ্যমে টেকসই উন্নয়নের নতুন দিক উন্মোচন এবং এক সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনের উপায় নিয়ে আলোচনা হবে।

 

আবা/এসআর/২৫

নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবনে রাজউকের অভিযান, জরিমানা

নারায়ণগঞ্জ শহরে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে নকশা বহির্ভূত নির্মাণ কাজের দায়ে আলম খান এলাকায় স্টারভিউ হাউজিং লিমিটেডের থান কমপ্লেক্সকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

সেই সঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন ও নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। এরপর শহরের পশ্চিম দেওভোগ এলাকার খন্দকার সফুরা ভিলাকে ১ লাখ টাকা জরিমানা ও প্লানের বর্ধিতাংশ ভেঙে ফেলা হয়।

রোববার (২০ এপ্রিল) বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভীনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

অভিযান শেষে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভীন বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভীন বলেন, দুটি বিল্ডিং নির্মাণ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ও নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে এক ভবন মালিকের কাছ থেকে মুচলেকা আদায় করা হয়েছে। রাজউকের অনুমোদন ছাড়া অপরিকল্পিতভাবে বিল্ডিং নির্মাণের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।

আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন রাজউকের অথরাইজ অফিসার এফ আর আশিক আহমেদ, মো. নেয়ামুল জহির ও ইমারত পরিদর্শক মো. রাজিকুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা

সিইসির সঙ্গে এনসিপির বৈঠক আজ

আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (২০ এপ্রিল) বেলা ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে এনসিপি প্রতিনিধি দল নির্বাচন সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করবে। সভায় নির্বাচন কমিশন গঠন আইন, রাজনৈতিক দল নিবন্ধন আইন, নিবন্ধনের সময়সীমা ও নির্বাচন কেন্দ্রিক নানা বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে এনসিপির পক্ষে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেবে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী। তার সঙ্গে থাকবেন এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন এবং তাজনূভা জাবীন।

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি সম্প্রতি দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এসেছে। দলটি রাষ্ট্রের মৌলিক সংস্কার, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর এবং গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে সোচ্চার।

 

আবা/এসআর/২৫