বছরখানেক আগেই নীল সিনেমা ছবি বানানোর প্রযোজনা সংস্থা চালানোর দায়ে গ্রেফতার হয়েছিলেন শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। মাসখানেক জেলও খেটেছিলেন তিনি।
কয়েক দিন আগে মুম্বাই পুলিশের কাছে গোপন খবর আসে মুম্বাইয়ের নাভালি এ-র অম্বরনাথে একটি বাংলাদেশি পরিবার জাল কাগজপত্র ব্যবহার করে বসবাস করছে। এরপর এ নিয়ে তদন্ত শুরু হয়। ভুয়া কাগজপত্র ব্যবহার করে ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) মহারাষ্ট্রের উলহাসনগর থেকে গ্রেফতার করা হয় বাংলাদেশি এক তরুণীকে। সেই তদন্তের জেরেই রিয়াকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। যার নাম রিয়া অরবিন্দা ভার্দে এবং যিনি নীল ছবির অভিনেত্রী বলেই দাবি করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতারকৃত তরুণী বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির রাজ কুন্দ্রা প্রোডাকশনের নীল সিনেমার প্রজেক্টে কাজ করছিলেন। যদিও রাজ কুন্দ্রা অভিযোগগুলোকে মিথ্যা বলে দাবি করেছেন। এই অভিনেত্রীকে চেনেন না বলেও মন্তব্য করেন তিনি।
রাজ কুন্দ্রা বলেন, ‘আমার সম্পর্কে ছড়ানো এই ভুয়া খবরে গভীরভাবে মর্মাহত। রিপোর্টগুলোতে দাবি করা হয়েছে, একজন অবৈধ অভিবাসী আমার জন্য কাজ করেছিলেন বা আমার একটি অনুমিত প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। আমি খুব স্পষ্ট করে বলতে চাইÑ এই নারীর সঙ্গে কখনো দেখা হয়নি। তাকে আমি চিনি না বা আমার মালিকানাধীন কোনো প্রতিষ্ঠানে তিনি কাজ করতেন না।
রাজ আরও বলেন, এসব ভিত্তিহীন খবর কেবল আমার খ্যাতিকেই ক্ষতিগ্রস্ত করছে না, আমার নামকে ব্যবহার করা হচ্ছে লোকের নজর টানার জন্য। আমি এ ধরনের মিথ্যা অভিযোগ সহ্য করব না।
রাজ যে আইনি পদক্ষেপের কথা ভাবছেন, তা-ও জানিয়েছেন তিনি। তার আইনজীবী প্রশান্ত পাতিল জানান, ‘কিছু সংবাদমাধ্যমে বাংলাদেশি ওই তরুণীর সঙ্গে রাজের নাম জড়ানো হয়েছে। মুম্বাই পুলিশ যাকে গ্রেফতার করেছে, তিনি শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার সংস্থায় কাজ করেন বলে খবর প্রকাশিত হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার মক্কেলের বদনাম করার জন্য এসব ছড়ানো হচ্ছে।’
এ ঘটনায় রাজের আইনজীবী আরও বলেন, ‘যে মিডিয়া হাউসগুলো এই ভুয়া খবর তৈরি করছে, তাদের বিরুদ্ধে মুম্বাই হাইকোর্টে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হবে।’
নীল ছবির সেই তরুণীকে নিয়ে যা বললেন রাজ কুন্দ্রা
ভয়াবহ বন্যায় নেপালে নিহত শতাধিক
টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বসে শনিবার রাত পর্যন্ত অন্তত ১১২ জন নিহত হয়েছে নেপালে। এছাড়াও বহু মানুষ নিখোঁজ রয়েছে বলে কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ৯৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া ৬৮ জন নিখোঁজ এবং ১০০ জন আহত হয়েছে বলে জানানো হয়।
তবে কাঠমান্ডু পোস্ট তাদের স্থানীয় প্রতিনিধি, নেপাল পুলিশ ও আর্মড পুলিশ ফোর্সের সদর দপ্তরের দেওয়া তথ্যে নিশ্চিত করে ১১২ জন নিহতের তথ্য দিয়েছে। সেই সঙ্গে প্রতিবেদনে আরও বলা হয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কেননা, আগামী মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকবে বলে পূর্বাভাস আছে।
গত তিন দিনের টানা বৃষ্টিতে দেশটির রাজধানী শহর কাঠমান্ডুর চারপাশের উপত্যকায় এই বন্যার প্রভাব সবচেয়ে বেশি। শহরের আশেপাশের নদীগুলোর কাছাকাছি অবস্থিত হাজার হাজার বাড়ি প্লাবিত হয়েছে। বেশির ভাগ মহাসড়ক পানির নিচে তলিয়ে গেছে। এছাড়াও ভূমিধ্বসের মতো ঘটনা ঘটছে।
এদিকে দেশটির রাজধানী শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত মাকওয়ানপুরে অল নেপাল ফুটবল ফেডারেশন পরিচালিত একটি প্রশিক্ষণকেন্দ্রের ছয় খেলোয়াড় ভূমিধ্বসে নিহত হয়েছেন। অন্যরা বানের জলে ভেসে গেছেন।
অনেক হৃদয়বিদারক দৃশ্যের জন্ম হয়েছে এই দুর্বিপাকে। বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকা চারজন দক্ষিণ কাঠমান্ডু উপত্যকার নাকখু নদীর পানির তোড়ে ভেসে যান। কয়েক ঘণ্টা ধরে সাহায্যের জন্য চিৎকার করছিল তারা। পরে নদীর ভাটিতে এদের তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়। তবে একজন এখনো নিখোঁজ।
রাষ্ট্রায়ত্ত রেডিও নেপাল জানিয়েছে, এখন পর্যন্ত ২ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। অন্তত ২০০ ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের মুখপাত্র পৃথ্বী সুব্বা গুরুং রাষ্ট্রচালিত নেপাল টেলিভিশন করপোরেশনকে জানিয়েছেন, বন্যায় পানির পাইপগুলোও ভেঙে গেছে এবং টেলিফোন ও বিদ্যুতের লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যমটির মতে, ১০ হাজার পুলিশ কর্মকর্তা, স্বেচ্ছাসেবক এবং সেনাবাহিনীর সদস্যদের, অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টার অংশ হিসেবে একত্র করা হয়েছে।
নেপাল সরকার মানুষকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে আহবান জানিয়েছে। সড়ক দুর্ঘটনা কমাতে কাঠমান্ডু উপত্যকায় রাতে সড়কভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।
‘আমি চার-পাঁচ ম্যাচ বেশি খেললে দেশের ক্রিকেটের কী উপকার হবে’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের দলে সুযোগ না পাওয়ার পর থেকেই জাতীয় দলে তামিম ইকবালের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়। সে আলোচনা এখনো চলছে। ক্রিকেটকে বিদায় বলার আগেই পুরোদস্তুর ধারাভাষ্যকার বনে গেছেন তামিম। চলতি বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজে ধারাভাষ্য দিচ্ছেন তিনি। এর ফাঁকেই ভারতীয় গণমাধ্যম স্পোর্টস্টারের সঙ্গে জাতীয় দলে প্রত্যাবর্তনের ইস্যু নিয়ে খোলামেলা আলাপ করলেন তামিম।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষপদে পরিবর্তন এসেছে। দীর্ঘদিন ধরে সভাপতির পদে থাকা নাজমুল হাসান পাপন পদত্যাগ করেছেন। তার জায়গা নিয়েছেন ফারুক আহমেদ। বোর্ডের নেতৃত্বে পরিবর্তন আসার পর বিসিবিতে আসা-যাওয়া বেড়েছে তামিমের। নতুন বোর্ড সভাপতিও তাকে পুনরায় জাতীয় দলে দেখার আশাবাদ জানিয়েছেন।
তবে জাতীয় দলে ফেরার ভাবনাকে তামিম কীভাবে দেখছেন। তিনি কি আদৌ জাতীয় দলে ফিরতে চান, এই প্রশ্নের উত্তর দিয়ে তামিম স্পোর্টস্টারকে বলেছেন, ‘আমি যেভাবে শেষ করেছি, তা সুখকর ছিল না। সুতরাং, আমার ফিরে আসা এবং খেলার জন্য একটি উদ্দেশ্য থাকা দরকার। আমি এমন কেউ নই যে, ফেরার জন্য ফিরে আসবো এবং তারপরে মাত্র চার বা পাঁচটি ম্যাচ খেলবো। খেলার কারণটা কী? আমি যদি পাঁচটি ম্যাচ খেলি, তাহলে বাংলাদেশ ক্রিকেটের কী উপকার হবে? যদি একটি সঠিক পরিকল্পনা থাকে, তবে আমি এ নিয়ে ভাবতে পারি এবং আমরা সেই অনুযায়ী কথা বলতে পারিৃ।’
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে তার ফেরার সম্ভাবনা আছে কিনা সে বিষয়ে তামিমের পরিষ্কার জবাব, ‘এখন, আপনি চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বলছেন, যেখানে আপনার চার থেকে পাঁচটি ওয়ানডে থাকবে বড়জোর এবং ওয়েস্ট ইন্ডিজে তিনটি আছে। মূলত, আপনি ছয় থেকে সাতটি খেলার কথা বলছেন। আমি যে জায়গা থেকে সরে এসেছি এবং অন্য কেউ আমার ভূমিকা নিয়েছে, তখন আমি মনে করি না যে এই কয়েকটি ম্যাচের জন্য আমার ফিরে আসা বোধগম্য।’
তামিম আরও বলেছেন, ‘তবে, এটা ভিন্ন জিনিস। যদি তারা (বিসিবি) আমাকে বলে যে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে চাই বা অন্তত আমরা সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে চাই এবং সম্ভবত এটাই হবে শেষ টুর্নামেন্ট যেখানে তিন বা চারজন সিনিয়র খেলোয়াড় খেলবে। পার্থক্য যাই হোক না কেন খেলবে এবং বিসিবি তা ঠিক করবে। এভাবেই আসলে প্রস্তাবটা আসতে হবে।’
টাইগার রবিকে তাড়ানো হয়নি, জানাল ভারতীয় পুলিশ
টাইগার রবিকে ভারত থেকে তাড়ানোর কথা অস্বীকার করেছে ভারতীয় পুলিশ। বরং ফুসফুসে ক্যানসারের কারণে অসুস্থ হয়ে পড়ায় তিনি দেশে ফিরে গেছেন বলে দাবি করেছে তারা। খবর হিন্দুস্তান টাইমসের।
কানপুর টেস্ট চলাকালে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হয় বাংলাদেশ ক্রিকেটের সুপারফ্যান টাইগার রবিকে। প্রথমে তিনি অভিযোগ করেছিলেন, স্টেডিয়ামের ভেতর তাকে মারধর করা হয়েছে। তবে পরে হাসপাতালে পুলিশের কাছে মারধরের বিষয়টি অস্বীকার করেন।
হাসপাতালে চিকিৎসকরা জানতে পারেন রবির ফুসফুসে ক্যানসার হয়েছে। আর সে কারণেই তিনি দেশে ফিরে গেছেন বলে দাবি করেছে পুলিশ। এ প্রসঙ্গে অ্যাডিশনাল পুলিশ কমিশনার হরিশ চন্দ্র ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘রবির ফুসফুসে ক্যানসার রয়েছে। যেই কারণে তার শ্বাসকষ্ট জনিত সমস্যা হচ্ছিল। তার দেহে অক্সিজেনের মাত্রা ওঠা-নামা করছিল। এরপরই তিনি ব্যথা অনুভব করেন এবং অজ্ঞান হয়ে যান’।
এই পুলিশ কর্মকর্তা জানান, রিজেন্সি হাসপাতালে রবির চিকিৎসা হয়েছে। সাময়িকভাবে সুস্থ হয়ে উঠলে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপরই ঢাকার উদ্দেশে পাড়ি দেন তিনি।
পুলিশ কর্মকর্তা হরিশ চন্দ্র আরও বলেন, ‘তিনি ১২ দিনের মেডিক্যাল ভিসায় ভারতে এসেছিলেন। ২৯ সেপ্টেম্বর ভিসার মেয়াদ শেষ হয়ে যেত। আমরা তাকে সবরকম প্রয়োজনীয় সাহায্য করেছি।’
অবশ্য এই বিষয়ে এখনো টাইগার রবির বক্তব্য জানা যায়নি।
ভারত সিরিজের জন্য বাংলাদেশের টি-টোয়েন্টি দলে বড় চমক
ভারতের বিপক্ষে দুই টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট এখন চলমান। কানপুরে এই টেস্ট শেষ হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল। সে সিরিজের জন্য শনিবার (২৮ সেপ্টেম্বর) দল ঘোষণা করেছিল ভারত।
এবার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে রয়েছে বড় চমক, প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন স্পিনার রাকিবুল হাসান।
এছাড়া ব্যাটার পারভেজ হোসেন ইমনকেও ভারত সিরিজের দলে রেখেছে বাংলাদেশ। দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের বিপক্ষে এই সিরিজ দিয়েই প্রথমবার টি-টোয়েন্টি ফরম্যাটে নামছে বাংলাদেশ। কয়েকদিন আগে টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় বলা সাকিব আল হাসান অবধারিতভাবেই দলে নেই।
স¤প্রতি বাংলাদেশ হাই-পারফরম্যান্স দলের (এইচপি) হয়ে অস্ট্রেলিয়ার হয়ে টপ এন্ড সিরিজে নজর কেড়েছিলেন রাকিবুল ও ইমন। সেই টুর্নামেন্টে পারফর্ম করার পুরস্কার পেলেন তারা।
আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। দিল্লি এবং হায়দরাবাদে সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৯ ও ১২ অক্টোবর।
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, জাকের আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান, মেহেদী হাসান মিরাজ।
পারফরম্যান্সের পুরস্কার পাচ্ছেন জয়সুরিয়া
গত জুলাইয়ে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব গ্রহণের পর একের পর এক চমক দিচ্ছেন সনাথ জয়সুরিয়া। তার অধীনে ভারতকে ওয়ানডেতে সিরিজ হারিয়েছে শ্রীলংকা। ওভারে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জিতে এখন ঘরের মাঠে নিউজিল্যান্ডকে টেস্টে হোয়াইটওয়াশ করার পথে লংকানরা। এমন সাফল্যের পর মেয়াদ বাড়ছে সাবেক এই লংকান কিংবদন্তির।
ইএসএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, জয়সুরিয়ার চুক্তির মেয়াদ আরও এক বছরের জন্য বাড়ানো হতে পারে।
এর আগে, জুনের শেষের দিকে ক্রিস সিলভারউড পদত্যাগের করলে শ্রীলঙ্কা ক্রিকেট স্থায়ী প্রধান কোচের পদের বিজ্ঞাপন দিয়েছিল। তবে কোচ নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন হিসেবে জয়সুরিয়াকে দায়িত্ব দেওয়া হয়। আর সেই দায়িত্ব নিয়েই লংকানদের বদলে ফেলেছেন লংকানদের হয়ে ১১০ টি টেস্ট ও ৪৪৫টি ওয়ানডে খেলা এই ব্যাটার। তার অধীনে ধারাবাহিক সাফল্য পেতে শুরু করেছে লংকানরা। যে কারণেই তার মেয়াদ বাড়ানোর ব্যাপারে ভাবছে লংকান বোর্ড।
বোর্ডের সিইও অ্যাশলে ডি সিলভা ইএসপিএনক্রিকইনফোকে বলেছেন, ‘আমরা তার সাথে চুক্তির আলোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছি। সম্ভবত আগামী দুই বা তিন দিনের মধ্যে আপনি আরও বিস্তারিত শুনতে পাবেন।’
জয়সুরিয়াকে মূলত গত বছরের ডিসেম্বরে এক বছরের জন্য ক্রিকেট পরামর্শক নিযুক্ত করা হয়েছিল। এই ভূমিকায় তাকে বেশিরভাগ সময় হাই পারফরম্যান্স সেন্টারে কাজ করতে হয়েছে। এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সাথে ভ্রমণ করেন তিনি। এবং পরবর্তীতে প্রধান কোচের ভূমিকা গ্রহণ করেন।
লংকান ক্রিকেটে জয়সুরিয়া ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে মন্তব্য করেছেন অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস। তার মতে, ‘সনাথ জয়সুরিয়া ক্রিকেট পরিচালক এবং এখন কোচ হিসাবে দুর্দান্ত। তিনি ক্রিকেটারদের সঙ্গে ভাল যোগাযোগ করেন এবং আমাদের অনেক স্বাধীনতা দিয়েছেন। আমরা সবাই এক লক্ষ্যে কাজ করছি। তিনি খেলোয়াড়দের তৈরি করার জন্য একটি দুর্দান্ত কাজও করেছেন।’
বৃষ্টি নেই কানপুরে তবুও খেলা শুরু হতে দেরি
কানপুর টেস্টের তৃতীয় দিনেও পিছু ছাড়েনি বৃষ্টি। রোববার বৃষ্টি না হলেও রাতভর বৃষ্টির কারণে আউটফিল্ডে জমে আছে পানি। যা নিষ্কাসনে কাজ চলছে। ফলে নির্ধারিত সময়ে এদিনও শুরু করা যায়নি ম্যাচ। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় মাঠ পরিদর্শনে যাবেন আম্পায়াররা। এরপর সিদ্ধান্ত নেবেন কখন খেলা শুরু করা যাবে।
আবহাওয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সকাল থেকে বৃষ্টি নেই কানপুরে। আকাশ মেঘাচ্ছন্ন। তবে দুপুরের দিকে আবহাওয়ার আরও উন্নতি হতে পারে। ফলে আজ খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাতে বৃষ্টি হওয়ায় মূল কভারে পানি জমেছে। যা সরাতে কাজ করছে গ্রাউন্ড স্টাফরা।
এর আগে, চেন্নাই টেস্টে ২৮০ রানে হারা বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন এনে কানপুরে মাঠে নামে। প্রথম দিনেও বৃষ্টির কারণে এক ঘণ্টা পর শুরু হয় ম্যাচ। এরপর ৩৫ ওভার খেলা হয়েছে প্রথম দিনে। যেখানে ৩ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১০৭ রান জমা করেছে বাংলাদেশ। এরপর বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয় দ্বিতীয় দিনের খেলা। মাঠে গড়াতে পারেনি একটি বলও।
তৃতীয় দিনে ৪০ রানে ব্যাট করতে নামবেন মুমিনুল হক। ৬ রানে তাকে সঙ্গ দিতে উইকেটে আসবেন মুশফিকুর রহিম।
মেসির আর্জেন্টিনা দলে ফেরা নিয়ে যা বলছেন কোচ
কোপা আমেরিকার ফাইনালে চোট পেয়েছিলেন মেসি। সেই চোটের কারণে মাঝে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নামতে পারেননি রেকর্ড ৮ বারের ব্যালন ডি’অর জয়ী। তবে আশার কথা হলো- এরই মধ্যে চোট জয় করে ক্লাব ইন্টার মায়ামির হয়ে মাঠে নেমেছেন মেসি। ফলে আর্জেন্টিনার হয়েও খেলার সম্ভাবনা বেড়েছে মেসির। মায়ামি কোচ জেরার্দোা মার্তিনোর কথায়ও মিলল সেই আভাস।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১১ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে এবং ১৬ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। সেই ম্যাচের দলেই ফিরতে পারেন মেসি মার্তিনো দিয়েছেন এমন ইঙ্গিত।
কেননা, চোট কাটিয়ে ২ মাস পর মাঠে নেমে ১৫ সেপ্টেম্বর ফিলাডেলফিয়ার বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচে জোড়া গোল করেন মেসি। এরপর খেলেছেন আরও কিছু ম্যাচ। তাকে এখন তাই জাতীয় দলের জন্যও প্রস্তুত মনে করছেন মার্তিনো।
মেসির বর্তমান অবস্থা জানিয়ে মার্তিনো বলেন, ‘লিওর (মেসি) দিন দিন উন্নতি হচ্ছে। হ্যাঁ, এখন আলাদা করে অনুশীলনে কাজ করার প্রয়োজন হচ্ছে না। তবে তার ছন্দ ফিরে পাওয়া জরুরি, যা আমাকে এই ধারণা দেবে যে সে খুব ভালোভাবে (এমএলএসের) প্লে-অফে যেতে পারবে। কারণ, আমাদের ম্যাচের পাশাপাশি আর্জেন্টিনা জাতীয় দলের হয়েও তার খেলা আছে। তাই আমার উচ্চাশা হচ্ছে সে খুব ভালো অবস্থায় প্লে-অফ খেলতে নামতে পারবে
এর আগে এই মাসের শুরুতে অক্টোবরে মেসিকে পাওয়ার কথা বলেছিলেন আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি। সে সময় স্কালোনি বলেছিলেন, ‘আমরা আশা করি সে খেলা শুরু করবে। আমরা যখন পরের স্কোয়াড (অক্টোবরের বিশ্বকাপ বাছাইয়ের জন্য) দেব, তখন সবার মতো তার সঙ্গেও আমরা যোগাযোগ করব। এরপর আমরা দেখব, সে ফিরতে প্রস্তুত কি না।’
বার্সার প্রথম হার, নিজেকেই দায়ী করলেন ফ্লিক
লা লিগায় বার্সার হেন্সি ফ্লিক যুগের সূচনা হয়েছিল উড়ন্ত। টানা ৭ ম্যাচে জয় তুলে পয়েন্ট টেবিলে রাজত্ব করছিল দলটি। এবার সেই দলটিকেই মাটিতে নামাল ওসাসুনা। বার্সাকে তারা হারিয়ে দিয়েছে ৪-২ গোলের ব্যবধানে। এমন হারের পর নিজেকেই দায়ী করেছেন বার্সা কোচ।
ওসাসুনার মাঠে এদিন প্রথমার্ধেই ২ গোল হজম করে বসে বার্সা। ম্যাচের ১৮ ও ২৮ মিনিটে গোল করে বার্সাকে ম্যাচ থেকে এক রকম ছিটকে দেয় ওসাসুনা।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ৫৩ মিনিটে ওসাসুনার জালে বল জড়িয়ে ফেরার আভাস দেয় বার্সা। গোল করেন ভিক্টর। তবে ব্যবধান বাড়িয়ে নিতে ভুল করেনি ওসাসুনা। ম্যাচের ৭২ মিনিটে পেনাল্টিতে এগিয়ে যাওয়ার পর ৮৫ মিনিটে ব্যবধান ৪-১ করে ব্রিটোনেস। ম্যাচের ৮৯ মিনিটে এক গোল শোধ দিয়ে ব্যবধান কমান লামিনে ইয়ামাল।
এই হারের পরও অবশ্য শীর্ষে স্থান ধরে রেখেছে বার্সা। তবে ৮ ম্যাচে তাদের পয়েন্ট ২১। অন্য দিকে ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। আজ রাতে মাদ্রিদ ডার্বিতে আতলেতিকো মাদ্রিদকে হারাতে পারলে পয়েন্ট ব্যবধান একে নামিয়ে আনতে পারবে মাদ্রিদের ক্লাবটি।
ম্যাচ শেষে হারের দায় নিজের কাঁধে নিয়ে ফ্লিক বলেন, ‘প্রথমার্ধে আমরা অনেক ভুল করেছি। আমাদের এভাবে খেলাটা স্বাভাবিক ব্যাপার নয়। আমরা দলে অনেক পরিবর্তন এনেছি, সম্ভবত এটাও একটা কারণ।’
দলে পরিবর্তন আনার ব্যাপারে ফ্লিক বলেন, ‘আমার মনে হয়, এটা জরুরি ছিল। আমাদের অনেক ম্যাচ ছিল, অনেক খেলোয়াড়কে প্রচুর মিনিট মাঠে থাকতে হয়েছে। এ বিষয়টা আমাকে খেয়াল রাখতে হবে। এটা আমার দায়িত্ব। আপনি এই হারের জন্য যদি কাউকে দায় দিতে চান, তবে আমাকে দিতে পারেন।’
সালমান-ঐশ্বরিয়ার ভেঙে যাওয়া সেই প্রেমের গোপন গল্প ফাঁস
বলিউডে অভিনয়ের সুবাদে একের পর এক অভিনেত্রীর সঙ্গে নাম জড়ায় বলিউড ভাইজান সালমান খানের। এই তালিকায় রয়েছেন সংগীতা বিজলানি, শাহিন জাফরি, ঐশ্বরিয়া রাই বচ্চন, সোমি আলী, ক্যাটরিনা কাইফ, ইউলিয়া ভান্তুরসহ আরও অনেকেই। তবে ঐশ্বরিয়ার সঙ্গে সালমান খানের প্রেমের অধ্যায় সর্বাধিক আলোচিত।
বিয়ে করার পরিকল্পনাও করেছিলেন তারা। কিন্তু ভাগ্যে ছিল অন্য কিছু। ঐশ্বরিয়া সাত পাকে বাঁধা পড়েন অভিষেক বচ্চনের সঙ্গে।
সালমান-ঐশ্বরিয়ার প্রেমের শুরুটা ঠিক কেমন ছিল? কীভাবে বিশ্বসুন্দরী সালমানের মনে জায়গা করে নিয়েছিলেন এক সাক্ষাৎকারে জানিয়েছেন সোমি আলি।
এই অভিনেত্রী বলেন, ‘হাম দিল দে চুকে সানামের শুটিং চলছিল। ঠিক সেই সময় আমি সালমানকে একাধিকবার ফোন করি। কিন্তু সালমান একবারও আমার ফোন ধরেনি।’
কিছুটা মন খারাপের সুরেই সোমি বলেন, ‘অনেকক্ষণ চেষ্টা করার পরে আমি সঞ্জয় লীলা বানসালিকে ফোন করি। তিনি তখন আমায় বলেন এই মুহূর্তে সালমান ব্যস্ত আছে। কথা বলতে পারবে না। শুটিং চলছে। আমি তখনই পরিচালককে জিজ্ঞাসা করেছিলাম যদি সালমান শুটিংয়েই থাকে, তাহলে আপনি কীভাবে আমার ফোনটা ধরতে পারলেন? তারপরে আমার কাছে সেই প্রশ্নের আর কোনো উত্তরই আসেনি।’
ঐশ্বরিয়া প্রসঙ্গে আসতেই তিনি বলেন, তারপরে আমি বহুবার খবর পেয়েছি ঐশ্বরিয়া-সালমান একে অপরের সঙ্গে রয়েছে। এমনকী সালমানের জিমেও আসত ঐশ্বরিয়া। সেখানে বহুক্ষণ থাকতোও। একসঙ্গেই ব্যায়াম করত তারা। এভাবেই হয়তো তাদের মধ্যে প্রেম শুরু হয়েছিল।
২০০২ সালে বিচ্ছেদ হয় সালমান এবং ঐশ্বরিয়ার। তারপর আর কখনো একসঙ্গে কাজ করেননি তারা। এমনকি আজও বিভিন্ন অনুষ্ঠানেও তাদেরকে একে অপরের সঙ্গে দেখা যায় না।


