Home Blog Page 542

নিউইয়র্কে সমবেত কন্ঠে জাতীয় সংগীত

৭১’র মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে অর্জিত স্বাধীনতার ভিত্তিমূলে সার্বক্ষণিক অবস্থান নেয়ার প্রত্যয় উচ্চারিত হয়েছে নিউইয়র্কে। এসময় ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের চেতনায় উজ্জীবিত সমাজ ব্যবস্থা অক্ষুন্ন রাখা এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত মানচিত্র, জাতীয় পতাকা ও জাতীয় সংগীতকে ধারণ করে রাষ্ট্রচিন্তাকে বেগবান করার অঙ্গিকার করা হয়।

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় ৮ সেপ্টেম্বর রোববার বিকাল ৫টা থেকে সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত চলা সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা এমন সংকল্প ব্যাক্ত করেন। এতে বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী, শহীদ পরিবারের সন্তান, সাংবাদিক, রাজনৈতিক কর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহণ করেন।
বীর মুক্তিযোদ্ধা নুরুন নবী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বীর মুক্তিযোদ্ধ রথিন্দ্র নাথ রায় ও বীর মুক্তিযোদ্ধা শিল্পী তাজুল ইমাম এই কর্মসূচী আহবান করেন। অনুষ্ঠানে অভিভাবকদের সাথে বিপুল সংখ্যক শিশু কিশোর লাল সবুজের পতাকা হাতে অংশ নেয়। এসময় অংশগ্রহণকারীদের হাতে “ তুমি কে, আমি কে? বাঙালী, বাঙালী” “মুক্তিযুদ্ধের বাংলায়, রাজাকারের ঠাঁই নাই” “তুই রাজাকার, তুই রাজাকার” প্রভৃতি শ্লোগান লিখা প্ল্যাকার্ড শোভা পায়। ডাইভারসিটি প্লাজার খোলা চত্বরে বিকালে জাতীয় পতাকাকে বেষ্টন করে এবং হাতে হাতে জাতীয় পতাকা নিয়ে অংশগ্রহণকারীরা অবস্থান নেন।
বীর মুক্তিযোদ্ধা ও শিল্পী তাজুল ইমাম, এ্যানী ফেরদৌসের নেতৃত্বে বিপার শিল্পীরা, দিনাত জাহান মুন্নি, মাহবুব, লুৎফুন নাহার লতা, জলি কর, মুমু আনসারী, অর্ঘ্য সারথীর সহ উপস্থিত শিল্পীদের সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনে মুখরিত হয়ে উঠে জ্যাকসন হাইটস। লুৎফুন নাহার লতার কন্ঠে সৈয়দ সামছুল হকের কালজয়ী কবিতা “নুরুলদীনের সারাজীবন” আবৃত্তি উপস্থিত সবাইকে আপ্লুত করে।
একে একে আবৃত্তি করেন সাবিনা নিরু, মঞ্জুর কাদের, শুক্লা রায়সহ আরো অনেকে। অঙ্গীকারনামা পাঠ করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সংগঠক মিথুন আহম্মেদ। সহযোগীতায় ছিলেন গোপাল স্যানাল।
মিনহাজ আহম্মেদের পরিচালনায় দুই ঘন্টার এই অনুষ্ঠানে সমবেত কন্ঠে কয়েকবার জাতীয় সংগীত পরিবেশিত হয়। শিল্পীরা একে একে জয় বাংলা বাংলার জয়, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিবোরে, শোন একটি মুজিবরের কন্ঠে লক্ষ মুজিবরের কন্ঠ- সহ বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে মুনা’র বিবিকিউ

নিউইয়র্ক : মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা জ্যাকসন হাইটস চ্যাপ্টারের বিবিকিউ গত ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটস মুনা সেন্টারে। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চ্যাপ্টার সভাপতি নাসির উদ্দিন আহমেদ। পরিচালনা করেন চ্যাপ্টার সাধারণ সম্পাদক মু. ফখরুল ইসলাম মাছুম। প্রধান অতিথি ছিলেন মুনা নিউইয়র্ক নর্থ জোন সেক্রেটারী মাওলানা ত্বোয়াহা আমিন খান। অতিথি ছিলেন মুনা সেন্টার অফ জ্যাকসন হাইটসের খতিব অলিউর রহমান সেরাজী, জোন শিক্ষা সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার, এলমহাস্ট চ্যাপ্টার সভাপতি কায়কোবাদ কবির। বক্তব্য রাখেন কমিউনিটি এক্টিভিস্ট আব্দুল হাকিম মিয়া ও এ প্রজন্মের নাজমুস সাকিব।

নেতৃবৃন্দ বলেন, মুনা আমেরিকার একটি দাওয়াতি ও সামাজিক সংগঠন। মানুষের ব্যক্তিগত নৈতিক ও সামাজিক মানোন্নয়নর জন্য সার্বিক প্রচেষ্টা চালানোর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে প্রতিষ্ঠিত হয় মুনা। এই সংগঠনটি ১৯৯০ সালে নিউইয়র্ক অঙ্গরাজ্যে কর্পোরেশন ভুক্ত করা হয়। বর্তমানে মুনা আমেরিকার ৪৮টি রাজ্যে কর্মতৎপরতা পরিচালনা করছে।

তারা বলেন, মুনা মুসলমানদের প্রাত্যহিক সামাজিক ও ধর্মীয় কর্মকান্ড এবং জাতীয় নাগরিক জীবনে ভূমিকা পালনের নিমিত্তে সংগঠিত করতে ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে করে এই সমস্ত ব্যক্তিবর্গ আল্লাহ এবং তাঁর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে মানবতার সেবা করে যেতে পারে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন প্রফেসর সোলায়মান, সিদ্দিকুর রহমান, হামিমুর রহমান হামিম, আজগর আলী, আশরাফুল আলম মিলন, আব্দুর রহমান, ফকির গোলাম মোস্তফা, ফেরদৌস আলম, আকলিম, মিজাুনর রহমান, আবু ছাদেক, সলিমুল্লাহ সেলিম প্রমুখ।

মানুষের গণতান্ত্রিক অধিকারবোধ জাগ্রত করতে প্রেসিডেন্সিয়াল ডিবেট আয়োজন – স্যার ড. আবু জাফর মাহমুদ 

নিউইয়র্কের জ্যাকসন হাইটস এর ডাইভার্সিটি প্লাজায় প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে প্রেসিডেন্সিয়াল ডিবেট পার্টি হয়েছে। বিশালাকার এলইডি মনিটরে বাংলাদেশি ছাড়াও বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের জন্য উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক প্রেসিডেন্সিয়াল ডিবেট দেখার ওই আয়োজন করে রাজনৈতিক প্লাটফরম পিপল ইউনাইটেড ফর প্রোগ্রেস।

এবিসি চ্যানেলে ডিবেট শুরুর আগে দেয়া বক্তব্যে পিপল আপ এর প্রেসিডেন্স স্যার ড. আবু জাফর মাহমুদ বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার বোধ জাগ্রত করতে উৎসবমুখর পরিবেশে এই ডিবেট ওয়াচ পার্টিরআয়োজন। এই আয়োজনে এলইডি মনিটরে পিপল আপ এর বিভিন্ন কর্মতৎপরতাও তুলে ধরা হয়।

ডিবেট ওয়াচ পার্টিতে যোগ দেন নিউইয়র্ক স্টেট সিনেটর প্রখ্যাত গণতান্ত্রিক রাজনীতিক জেসিকা রামোস ও স্টেট অ্যাসেম্বলিম্যান স্টিভেন রাগা। তারা উপস্থিত কয়েকশত মানুষের সঙ্গে বসে উৎসবমুখর পরিবেশে প্রেসিডেন্সিয়াল ডিবেট উপভোগ করেন। প্রতিক্রিয়ায় তারা বলেন, গণমানুষের স্বার্থে এই ডিবেট ওয়াচ পার্টির আয়োজন করে পিপল আপ প্রেসিডেন্স স্যার ড. আবু জাফর মাহমুদ বরাবরের মতোই তার রাজনৈতিক নেতৃত্বের অসাধারণত্ব উপস্থাপন করেছেন। এটি ডেমোক্রেটিক পার্টির কুইন্স কাউন্টি কমিটি মেম্বার পদে নির্বাচিত নেতার দূরদর্শী রাজনৈতিক পদক্ষেপ। প্রেসিডেন্সিয়াল ডিবেট ওয়াচ পার্টিতে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ছাত্র আন্দোলনে নিহত ৬২৫, আহত ১৮৩৮০: স্বাস্থ্যসেবা সচিব

স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ বলেছেন, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে ৬২৫ জন প্রাণ হারিয়েছেন। আর আহত হয়েছেন ১৮ হাজার ৩৮০ জন। তবে এটা চূড়ান্ত সংখ্যা নয় বলেও জানান তিনি।

বুধবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আকমল বলেন, ‘আমরা জানতে পেরেছি ১৮ হাজার ৩৮০ জন আহত হয়েছেন। আর ৬২৫ জন নিহত হয়েছেন। আমরা আহতদের চিকিৎসার জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তরের চেষ্টা করেছি। আমাদের সর্বাত্মক প্রচেষ্টা হলো ভবিষ্যতে যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত হতে বিভিন্ন সরকারি হাসপাতালে ডাটা এন্ট্রির মাধ্যমে সেবাদানকারীদের প্রশিক্ষণ দেয়া। আমরা আমাদের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘আহতদের কেউ কেউ বিনা চিকিৎসায় মারা গেছেন এবং আমরা এর দায় জাতির সামনে এড়াতে পারব না। তাই আমরা সমন্বিতভাবে কাজ করছি। আমরা আহত শিক্ষার্থীদের বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করছি। এটি আমাদের এখতিয়ারভুক্ত না হলেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্রি টিকিট দিয়েছে। কেউ না দিলেও আমরা ব্যবস্থা করে দেব।’

তিনি আরো বলেন, কতজন আহত বা নিহত হয়েছেন তা নির্ধারণের জন্য একটি টাস্কফোর্স বা কমিটি গঠন করা হয়েছে। একজন সাবেক সিনিয়র স্বাস্থ্য সচিবের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছে। তারা এই সংখ্যা জানার চেষ্টা করছেন।

ইলিশ চেয়ে বাংলাদেশের কাছে ভারতের চিঠি

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চেয়ে বাংলাদেশের কাছে চিঠি পাঠিয়েছে ভারতের ফিশ ইমপোর্টার অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (১০ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রতিবছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বাংলাদেশ থেকে ইলিশ রফতানি হতো ভারতে। এবার বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, শেখ হাসিনা আর সরকারে নেই। তাই ইলিশ রফতানি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

তাতে আরো বলা হয়েছ, গত পাঁচ বছর ধরে ইলিশ ভারতে রফতানি হয়েছে বাংলাদেশের ইলিশ। এবারো সেই রীতি মেনে ইলিশের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ভারতের ফিস ইমপোর্টার অ্যাসোসিয়েশন।

হিন্দুস্তান টাইমসের কথায়, গত বছরো এক হাজার ৩০০ ইলিশ রফতানি হয়েছিল বাংলাদেশ থেকে। তবে এবার কতটা ইলিশ যাবে, আদৌ যাবে কিনা তা নিয়ে এখনো কোনো নিশ্চয়তা মেলেনি।

নতুন ৮ ডিসির নিয়োগ বাতিল

দুই দফায় নিয়োগ দেয়া ৫৯ জন জেলা প্রশাসকের (ডিসি) মধ্যে আটজনের নিয়োগ বাতিল করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান।

মোখলেস উর রহমান বলেন, একটি বাছাই কমিটির মাধ্যমে ফিটলিস্ট হয়। সেই কমিটি আজ বৈঠকে বসেছিল। পর্যালোচনা করে আটজনের নিয়োগ বাতিল করা হয়েছে।

ডিসি নিয়োগ বাতিল করা জেলাগুলো হলো- লক্ষ্মীপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, শরীয়তপুর, দিনাজপুর ও রাজবাড়ী।

এছাড়া টাঙ্গাইলের ডিসিকে পঞ্চগড়ে, নীলফামারীর ডিসিকে টাঙ্গাইলে, নাটোরের ডিসিকে লক্ষ্মীপুরে এবং পঞ্চগড়ের ডিসিকে নীলফামারীতে বদলি করা হয়েছে।

এর আগে গত সোমবার এবং মঙ্গলবার দুই দিনে দেশের ৫৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। অর্থ লেনদেনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের সুবিধাভোগী কর্মকর্তাদের’ ডিসি করা হয়েছে অভিযোগ তুলে নিয়োগের দু’টি প্রজ্ঞাপন বাতিলের দাবি জানিয়েছেন ক্ষুব্ধ কর্মকর্তারা।

দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। এ অবস্থায় তাদের দাবি-দাওয়ার বিষয়ে কথা বলতে বিক্ষোভকারী কর্মকর্তা-কর্মচারিদের সাথে বৈঠকে বসেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

উল্লেখ্য, সোমবার (৯ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন থেকে জানা গেছে, ২৫ জেলায় নিয়োগ দেয়া নতুন ডিসিরা হলেন- অর্থ বিভাগের ড. মনোয়ার হোসেন মোল্লাকে মানিকগঞ্জ, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব সাবেক আলীকে টাঙ্গাইল, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন হাওলাদারকে সিরাজগঞ্জ, মন্ত্রিপরিষদ বিভাগের তোষাখানা ইউনিট পরিচালক (উপসচিব) মোস্তাক আহমেদকে সাতক্ষীরা, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আশরাফুর রহমান ঝালকাঠি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আশরাফুল আলম খানকে পিরোজপুর, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলামকে চুয়াডাঙ্গা, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব বনানী বিশ্বাসকে নেত্রকোণা, আরপিএটিসির উপপরিচালক মনোয়ারা বেগমকে রাজবাড়ী, উপ ওয়াকফ প্রশাসক ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের হাছিনা বেগমকে জামালপুর পদায়ন করা হয়েছে।

এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুস সামাদকে চাঁপাইনবাবগঞ্জ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব সুফিয়া আক্তার রুমীকে লক্ষ্মীপুর, জয়িতা ফাউন্ডেশনের পরিচালক (উপসচিব) ইয়াসমিন আক্তারকে মাদারীপুর, জননিরাপত্তা বিভাগের উপসচিব ফৌজিয়া খানকে কিশোরগঞ্জ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমানকে রাজশাহী, নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষার পরিচালক (উপসচিব) মোহাম্মদ দিদারুল আলমকে ব্রাহ্মণবাড়িয়া, পরিকল্পনা বিভাগের উপপ্রধান ফাতেমা তুল জান্নাতকে মুন্সীগঞ্জ, স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব আবদুল আজিজকে শরীয়তপুর পদায়ন করা হয়েছে।

এদিকে অর্থ বিভাগের উপসচিব আহমেদ কামরুল হাসানকে বাগেরহাট, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিরীক্ষা কর্মকর্তা (উপসচিব) আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে পটুয়াখালী, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইলিয়াস মিয়াকে সুনামগঞ্জ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপসচিব আজাদ জাহানকে ভোলা, কৃষি বিপণন অধিদপ্তর, খুলনার উপপরিচালক (উপসচিব) সিফাত মেহনাজকে মেহেরপুর, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব মোহাম্মদ নায়িবুজ্জামানকে পঞ্চগড়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক (উপসচিব) আজাহারুল ইসলামকে যশোর, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ শফিউল আলমকে বরগুনা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শারমিন আক্তার জাহানকে নড়াইল, সেতু বিভাগের উপসচিব শরীফা হককে নীলফামারী, ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার নুসরাত সুলতানাকে কুড়িগ্রাম, ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের উপপ্রকল্প পরিচালক এইচ এম রকিব হায়দারকে লালমনিরহাট, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ দেলোয়ার হোসেনকে বরিশাল, ভূমি মন্ত্রণালয় উপসচিব ইশরাত ফারজানাকে ঠাকুরগাঁও, জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীকে নরসিংদী, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মোবাশশেরুল ইসলামকে দিনাজপুর পদায়ন করা হয়েছে।

এছাড়া মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন থেকে জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানভীর আহমেদকে ঢাকা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সংযুক্ত উপসচিব মোহাম্মদ কামরুল হাসান মোল্লাকে ফরিদপুর, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পিকেএম এনামুল কবিরকে সিলেট, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ড. মো: ফরিদুর রহমানকে হবিগঞ্জ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব মুফিদুল আলমকে ময়মনসিংহ জেলার ডিসি করা হয়েছে।

আরো জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত উপসচিব চৌধুরী মোয়াজ্জম আহমদকে গাইবান্ধা, দুর্নীতি দমন কমিশনের পরিচালক মোহাম্মদ আব্দুল আউয়ালকে নওগাঁ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ মফিজুল ইসলামকে পাবনা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হোসনা আফরোজাকে বগুড়া, বঙ্গবন্ধু হাইটেক সিটি-২ এর সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো: সাইদুজ্জামানকে জয়পুরহাট, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সালাউদ্দিনকে কক্সবাজারের ডিসি করা হয়েছে।

অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব ফরিদা খানম চট্টগ্রাম, মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত উপসচিব ইশতিয়াক আহমেদ নোয়াখালী, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন চাঁদপুর, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব নাসিমা আরেফীন গাজীপুর, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আমিরুল কায়সার কুমিল্লা, বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেন মৌলভীবাজার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম খুলনা এবং ঢাকা হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্মাান গোপালগঞ্জের ডিসি হয়েছেন।

১৫ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করবে বিএনপি

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আগামী ১৫ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও শোভাযাত্রা পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।

একইসঙ্গে, আগামী ১৪ সেপ্টেম্বর গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

এই দুই কর্মসূচি নিয়ে মঙ্গলবার ঢাকা বিভাগের নেতাদের সাথে ভার্চ্যুয়াল বৈঠক করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। সূত্র : বিবিসি

দক্ষিণ গাজায় হেলিকপ্টার দুর্ঘটনায় ২ ইসরাইলি সেনা নিহত

দক্ষিণ গাজায় বুধবার ভোরে হেলিকপ্টার দুর্ঘটনায় দুই ইসরাইলি সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছে। ইসরাইলি গণমাধ্যম টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

নিহত সেনারা হলেন মেজর (অব.) ড্যানিয়েল আলোশ (৩৭), মেজর (অব.) টম ইশ-শালোম (৩৮)।

প্রতিবেদনে বলা হয়েছে, ১২৩তম স্কোয়াড্রন থেকে একটি ইউএইচ-৬০ ব্ল্যাক হক মঙ্গলবার রাতে রাফায় যায়। সেখান থেকে তারা আহত এক প্রকৌশলীকে সরিয়ে আনার কথা ছিল। কিন্তু হেলিকপ্টারটি সঠিকভাবে অবতরণ করতে পারেনি। তাই দুর্ঘটনার শিকার হয়ে ওই দুই সেনা নিহত হয়।

সামরিক বাহিনী বলেছে, হেলিকপ্টার ধ্বংসের প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে। হেলিকপ্টারটি দক্ষিণ গাজার শহর রাফায় অবতরণের সময় বিধ্বস্ত হয়।

উল্লেখ্য, এই দুই সেনা নিহতের মধ্য দিয়ে চলমান যুদ্ধে নিহত সেনার সংখ্যা বেড়ে ৩৪৪ হয়েছে।

সূত্র : টাইমস অফ ইসরাইল

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার এক মাস পূর্তি উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ভাষণ দেবেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

ভাষণটি বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করা হবে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

দায়িত্ব গ্রহণের পর গত ২৫ আগস্ট প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। এর দুই সপ্তাহ পরে আবারো জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন তিনি। অবশ্য এর মধ্যে তিনি ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পদত্যাগের এক মাসপূর্তিতে ৫ সেপ্টেম্বর দেশবাসীকে একটি বিশেষ বার্তা দিয়েছিলেন।

খেয়াল রাখবেন, ঘাতকরা যাতে মাথাচাড়া দিতে না পারে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে এখনো আওয়ামী লীগের ঘাতকরা রয়ে গেছে। পরাজিত ঘাতকরা যাতে মাথাচাড়া দিতে না পারে সেদিকে খেয়াল রাখবেন। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সাবধান হতে হবে, যাতে শহীদদের আত্মত্যাগ বৃথা না যায়।

ছাত্র-জনতার আন্দোলনের সময় সিলেটে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এ টি এম তুরাবের বাসায় তার পরিবারের সাথে সাক্ষাৎ শেষে বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে এসব কথা বলেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ‘আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আবুল কাশেম এবং সিলেট মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।

রিজভী বলেন, আওয়ামী লীগ দেশকে লাশের রাজ্যে পরিণত করেছিল। দেশের সম্পদ লুট করে পার্শ্ববর্তী দেশের ফায়দা করেছে শেখ হাসিনা। ছাত্র-জনতার আন্দোলনের মুখে দিল্লির কাছ থেকে গ্যারান্টি পেয়েই শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে। একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে, তাই দেশকে স্থিতিশীল করতে দ্রুত নির্বাচনের তাগিদ দেন তিনি।

তিনি বলেন,‘মুক্তচিন্তার মানুষদেরকে হয়রানিমুক্ত করতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। জনগণের ক্ষমতা জনগণের হাতে দিতে হবে।’

উল্লেখ্য, গত ১৯ জুলাই সিলেটে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তুরাব। তিনি দৈনিক নয়া দিগন্তের সিলেট প্রতিনিধি ও দৈনিক জালালাবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার ছিলেন।