গত জুলাইয়ে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব গ্রহণের পর একের পর এক চমক দিচ্ছেন সনাথ জয়সুরিয়া। তার অধীনে ভারতকে ওয়ানডেতে সিরিজ হারিয়েছে শ্রীলংকা। ওভারে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জিতে এখন ঘরের মাঠে নিউজিল্যান্ডকে টেস্টে হোয়াইটওয়াশ করার পথে লংকানরা। এমন সাফল্যের পর মেয়াদ বাড়ছে সাবেক এই লংকান কিংবদন্তির।
ইএসএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, জয়সুরিয়ার চুক্তির মেয়াদ আরও এক বছরের জন্য বাড়ানো হতে পারে।
এর আগে, জুনের শেষের দিকে ক্রিস সিলভারউড পদত্যাগের করলে শ্রীলঙ্কা ক্রিকেট স্থায়ী প্রধান কোচের পদের বিজ্ঞাপন দিয়েছিল। তবে কোচ নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন হিসেবে জয়সুরিয়াকে দায়িত্ব দেওয়া হয়। আর সেই দায়িত্ব নিয়েই লংকানদের বদলে ফেলেছেন লংকানদের হয়ে ১১০ টি টেস্ট ও ৪৪৫টি ওয়ানডে খেলা এই ব্যাটার। তার অধীনে ধারাবাহিক সাফল্য পেতে শুরু করেছে লংকানরা। যে কারণেই তার মেয়াদ বাড়ানোর ব্যাপারে ভাবছে লংকান বোর্ড।
বোর্ডের সিইও অ্যাশলে ডি সিলভা ইএসপিএনক্রিকইনফোকে বলেছেন, ‘আমরা তার সাথে চুক্তির আলোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছি। সম্ভবত আগামী দুই বা তিন দিনের মধ্যে আপনি আরও বিস্তারিত শুনতে পাবেন।’
জয়সুরিয়াকে মূলত গত বছরের ডিসেম্বরে এক বছরের জন্য ক্রিকেট পরামর্শক নিযুক্ত করা হয়েছিল। এই ভূমিকায় তাকে বেশিরভাগ সময় হাই পারফরম্যান্স সেন্টারে কাজ করতে হয়েছে। এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সাথে ভ্রমণ করেন তিনি। এবং পরবর্তীতে প্রধান কোচের ভূমিকা গ্রহণ করেন।
লংকান ক্রিকেটে জয়সুরিয়া ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে মন্তব্য করেছেন অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস। তার মতে, ‘সনাথ জয়সুরিয়া ক্রিকেট পরিচালক এবং এখন কোচ হিসাবে দুর্দান্ত। তিনি ক্রিকেটারদের সঙ্গে ভাল যোগাযোগ করেন এবং আমাদের অনেক স্বাধীনতা দিয়েছেন। আমরা সবাই এক লক্ষ্যে কাজ করছি। তিনি খেলোয়াড়দের তৈরি করার জন্য একটি দুর্দান্ত কাজও করেছেন।’
পারফরম্যান্সের পুরস্কার পাচ্ছেন জয়সুরিয়া
বৃষ্টি নেই কানপুরে তবুও খেলা শুরু হতে দেরি
কানপুর টেস্টের তৃতীয় দিনেও পিছু ছাড়েনি বৃষ্টি। রোববার বৃষ্টি না হলেও রাতভর বৃষ্টির কারণে আউটফিল্ডে জমে আছে পানি। যা নিষ্কাসনে কাজ চলছে। ফলে নির্ধারিত সময়ে এদিনও শুরু করা যায়নি ম্যাচ। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় মাঠ পরিদর্শনে যাবেন আম্পায়াররা। এরপর সিদ্ধান্ত নেবেন কখন খেলা শুরু করা যাবে।
আবহাওয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সকাল থেকে বৃষ্টি নেই কানপুরে। আকাশ মেঘাচ্ছন্ন। তবে দুপুরের দিকে আবহাওয়ার আরও উন্নতি হতে পারে। ফলে আজ খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাতে বৃষ্টি হওয়ায় মূল কভারে পানি জমেছে। যা সরাতে কাজ করছে গ্রাউন্ড স্টাফরা।
এর আগে, চেন্নাই টেস্টে ২৮০ রানে হারা বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন এনে কানপুরে মাঠে নামে। প্রথম দিনেও বৃষ্টির কারণে এক ঘণ্টা পর শুরু হয় ম্যাচ। এরপর ৩৫ ওভার খেলা হয়েছে প্রথম দিনে। যেখানে ৩ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১০৭ রান জমা করেছে বাংলাদেশ। এরপর বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয় দ্বিতীয় দিনের খেলা। মাঠে গড়াতে পারেনি একটি বলও।
তৃতীয় দিনে ৪০ রানে ব্যাট করতে নামবেন মুমিনুল হক। ৬ রানে তাকে সঙ্গ দিতে উইকেটে আসবেন মুশফিকুর রহিম।
মেসির আর্জেন্টিনা দলে ফেরা নিয়ে যা বলছেন কোচ
কোপা আমেরিকার ফাইনালে চোট পেয়েছিলেন মেসি। সেই চোটের কারণে মাঝে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নামতে পারেননি রেকর্ড ৮ বারের ব্যালন ডি’অর জয়ী। তবে আশার কথা হলো- এরই মধ্যে চোট জয় করে ক্লাব ইন্টার মায়ামির হয়ে মাঠে নেমেছেন মেসি। ফলে আর্জেন্টিনার হয়েও খেলার সম্ভাবনা বেড়েছে মেসির। মায়ামি কোচ জেরার্দোা মার্তিনোর কথায়ও মিলল সেই আভাস।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১১ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে এবং ১৬ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। সেই ম্যাচের দলেই ফিরতে পারেন মেসি মার্তিনো দিয়েছেন এমন ইঙ্গিত।
কেননা, চোট কাটিয়ে ২ মাস পর মাঠে নেমে ১৫ সেপ্টেম্বর ফিলাডেলফিয়ার বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচে জোড়া গোল করেন মেসি। এরপর খেলেছেন আরও কিছু ম্যাচ। তাকে এখন তাই জাতীয় দলের জন্যও প্রস্তুত মনে করছেন মার্তিনো।
মেসির বর্তমান অবস্থা জানিয়ে মার্তিনো বলেন, ‘লিওর (মেসি) দিন দিন উন্নতি হচ্ছে। হ্যাঁ, এখন আলাদা করে অনুশীলনে কাজ করার প্রয়োজন হচ্ছে না। তবে তার ছন্দ ফিরে পাওয়া জরুরি, যা আমাকে এই ধারণা দেবে যে সে খুব ভালোভাবে (এমএলএসের) প্লে-অফে যেতে পারবে। কারণ, আমাদের ম্যাচের পাশাপাশি আর্জেন্টিনা জাতীয় দলের হয়েও তার খেলা আছে। তাই আমার উচ্চাশা হচ্ছে সে খুব ভালো অবস্থায় প্লে-অফ খেলতে নামতে পারবে
এর আগে এই মাসের শুরুতে অক্টোবরে মেসিকে পাওয়ার কথা বলেছিলেন আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি। সে সময় স্কালোনি বলেছিলেন, ‘আমরা আশা করি সে খেলা শুরু করবে। আমরা যখন পরের স্কোয়াড (অক্টোবরের বিশ্বকাপ বাছাইয়ের জন্য) দেব, তখন সবার মতো তার সঙ্গেও আমরা যোগাযোগ করব। এরপর আমরা দেখব, সে ফিরতে প্রস্তুত কি না।’
বার্সার প্রথম হার, নিজেকেই দায়ী করলেন ফ্লিক
লা লিগায় বার্সার হেন্সি ফ্লিক যুগের সূচনা হয়েছিল উড়ন্ত। টানা ৭ ম্যাচে জয় তুলে পয়েন্ট টেবিলে রাজত্ব করছিল দলটি। এবার সেই দলটিকেই মাটিতে নামাল ওসাসুনা। বার্সাকে তারা হারিয়ে দিয়েছে ৪-২ গোলের ব্যবধানে। এমন হারের পর নিজেকেই দায়ী করেছেন বার্সা কোচ।
ওসাসুনার মাঠে এদিন প্রথমার্ধেই ২ গোল হজম করে বসে বার্সা। ম্যাচের ১৮ ও ২৮ মিনিটে গোল করে বার্সাকে ম্যাচ থেকে এক রকম ছিটকে দেয় ওসাসুনা।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ৫৩ মিনিটে ওসাসুনার জালে বল জড়িয়ে ফেরার আভাস দেয় বার্সা। গোল করেন ভিক্টর। তবে ব্যবধান বাড়িয়ে নিতে ভুল করেনি ওসাসুনা। ম্যাচের ৭২ মিনিটে পেনাল্টিতে এগিয়ে যাওয়ার পর ৮৫ মিনিটে ব্যবধান ৪-১ করে ব্রিটোনেস। ম্যাচের ৮৯ মিনিটে এক গোল শোধ দিয়ে ব্যবধান কমান লামিনে ইয়ামাল।
এই হারের পরও অবশ্য শীর্ষে স্থান ধরে রেখেছে বার্সা। তবে ৮ ম্যাচে তাদের পয়েন্ট ২১। অন্য দিকে ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। আজ রাতে মাদ্রিদ ডার্বিতে আতলেতিকো মাদ্রিদকে হারাতে পারলে পয়েন্ট ব্যবধান একে নামিয়ে আনতে পারবে মাদ্রিদের ক্লাবটি।
ম্যাচ শেষে হারের দায় নিজের কাঁধে নিয়ে ফ্লিক বলেন, ‘প্রথমার্ধে আমরা অনেক ভুল করেছি। আমাদের এভাবে খেলাটা স্বাভাবিক ব্যাপার নয়। আমরা দলে অনেক পরিবর্তন এনেছি, সম্ভবত এটাও একটা কারণ।’
দলে পরিবর্তন আনার ব্যাপারে ফ্লিক বলেন, ‘আমার মনে হয়, এটা জরুরি ছিল। আমাদের অনেক ম্যাচ ছিল, অনেক খেলোয়াড়কে প্রচুর মিনিট মাঠে থাকতে হয়েছে। এ বিষয়টা আমাকে খেয়াল রাখতে হবে। এটা আমার দায়িত্ব। আপনি এই হারের জন্য যদি কাউকে দায় দিতে চান, তবে আমাকে দিতে পারেন।’
সালমান-ঐশ্বরিয়ার ভেঙে যাওয়া সেই প্রেমের গোপন গল্প ফাঁস
বলিউডে অভিনয়ের সুবাদে একের পর এক অভিনেত্রীর সঙ্গে নাম জড়ায় বলিউড ভাইজান সালমান খানের। এই তালিকায় রয়েছেন সংগীতা বিজলানি, শাহিন জাফরি, ঐশ্বরিয়া রাই বচ্চন, সোমি আলী, ক্যাটরিনা কাইফ, ইউলিয়া ভান্তুরসহ আরও অনেকেই। তবে ঐশ্বরিয়ার সঙ্গে সালমান খানের প্রেমের অধ্যায় সর্বাধিক আলোচিত।
বিয়ে করার পরিকল্পনাও করেছিলেন তারা। কিন্তু ভাগ্যে ছিল অন্য কিছু। ঐশ্বরিয়া সাত পাকে বাঁধা পড়েন অভিষেক বচ্চনের সঙ্গে।
সালমান-ঐশ্বরিয়ার প্রেমের শুরুটা ঠিক কেমন ছিল? কীভাবে বিশ্বসুন্দরী সালমানের মনে জায়গা করে নিয়েছিলেন এক সাক্ষাৎকারে জানিয়েছেন সোমি আলি।
এই অভিনেত্রী বলেন, ‘হাম দিল দে চুকে সানামের শুটিং চলছিল। ঠিক সেই সময় আমি সালমানকে একাধিকবার ফোন করি। কিন্তু সালমান একবারও আমার ফোন ধরেনি।’
কিছুটা মন খারাপের সুরেই সোমি বলেন, ‘অনেকক্ষণ চেষ্টা করার পরে আমি সঞ্জয় লীলা বানসালিকে ফোন করি। তিনি তখন আমায় বলেন এই মুহূর্তে সালমান ব্যস্ত আছে। কথা বলতে পারবে না। শুটিং চলছে। আমি তখনই পরিচালককে জিজ্ঞাসা করেছিলাম যদি সালমান শুটিংয়েই থাকে, তাহলে আপনি কীভাবে আমার ফোনটা ধরতে পারলেন? তারপরে আমার কাছে সেই প্রশ্নের আর কোনো উত্তরই আসেনি।’
ঐশ্বরিয়া প্রসঙ্গে আসতেই তিনি বলেন, তারপরে আমি বহুবার খবর পেয়েছি ঐশ্বরিয়া-সালমান একে অপরের সঙ্গে রয়েছে। এমনকী সালমানের জিমেও আসত ঐশ্বরিয়া। সেখানে বহুক্ষণ থাকতোও। একসঙ্গেই ব্যায়াম করত তারা। এভাবেই হয়তো তাদের মধ্যে প্রেম শুরু হয়েছিল।
২০০২ সালে বিচ্ছেদ হয় সালমান এবং ঐশ্বরিয়ার। তারপর আর কখনো একসঙ্গে কাজ করেননি তারা। এমনকি আজও বিভিন্ন অনুষ্ঠানেও তাদেরকে একে অপরের সঙ্গে দেখা যায় না।
বিয়েতে নাচতে কোটি কোটি টাকা নেন শাহরুখ
অভিজাত কোনো পরিবারের বিয়ে বাড়িতে বলিউড সুপারস্টার শাহরুখ খানকে নাচার জন্য নিলেই দিতে হতো কোটি কোটি টাকা।
এক সময়ে বিয়ে বাড়িতে গান গেয়ে ২০০ কোটি আয় করা এই তারকা, বর্তমানে আয়ের সেই খাত নাকি বন্ধ হয়ে গেছে।
শিল্পপতি ল²ী মিত্তলের মেয়ের বিয়েতে নেচেছিলেন শাহরুখ। সেখানে প্রায় ৪ কোটি টাকা পেয়েছিলেন তিনি। ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত প্রায় ২৫০টি অভিজাত বিয়ের অনুষ্ঠানে নেচে শাহরুখ খান ২০০ কোটি রোজগার করেছিলেন।
স¤প্রতি অনন্ত-রাধিকার বিয়ের আগের এই উদ্যাপনে নাচের তালে কোমর দোলাতে দেখা গিয়েছিল তাকে। সেজন্য নাকি শাহরুখ প্রায় ২ থেকে ৩ কোটি টাকা নিয়েছেন আম্বানি পরিবার থেকে।
গত বছর পরপর তিনটি হিট ছবি করেছেন শাহরুখ খান। কিন্তু গত বছর খান পরিবারের ওপর দিয়ে বয়ে গেছে ঝড়। মাদক-কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল শাহরুখ-পুত্র আরিয়ান খানকে। তারপর থেকেই চালচলন বদলেছেন শাহরুখ।
সিনেমা ছাড়া খুব একটা জনসমক্ষে আসেন না। স¤প্রতি একটি অনুষ্ঠানে করন জোহর তাকে প্রশ্ন করেন, আজকাল আর বিয়ে বাড়িতে নাচতে দেখা যায় না কেন শাহরুখকে?
তখন শাহরুখ খান বলেন, ‘আগে আমার জামাই সাজার বয়স ছিল, এখন যা বয়স শ্বশুর ভাববে লোকে। লোকের বিয়েতে নাচাটা ভালো দেখায় না এ বয়সে।’
সেরা অভিনেতা শাহরুখ, অভিনেত্রী রানি মুখার্জি
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ঝলমলে আসরে বসেছিল বলিউড তারকাদের। উপলক্ষ্য ছিল ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি বা আইফা অ্যাওয়ার্ড।
বছরের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা অভিনেতার খেতাব জিতেছেন বলিউডের কিংবদন্তি শাহরুখ খান। আর সেরা অভিনেত্রীর খেতাব জিতেছেন রানি মুখার্জি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন শাহরুখ। আর ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন রানি মুখার্জি।
এ বছর বিশেষ সম্মাননা পেয়েছেন বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী। তাকে ও প্রযোজক পরিবেশক জয়ন্তীলাল গাদাকে ভারতীয় সিনেমায় অবদানের জন্য এ সম্মান দেওয়া হয়েছে।
অনুষ্ঠানের মঞ্চ কাঁপিয়েছেন কৃতি স্যানন, নোরা ফাতেহি, শাহিদ কাপুররা। তবে সেখানে বাজিমাত করেছেন কিংবদন্তি রেখা। তার পারফরম্যান্স আলাদাভাবে দর্শকদের নজর কেড়েছে।
কে কী পুরস্কার জিতলেন এক নজরে দেখে নেওয়া যাক-
সেরা সিনেমা: অ্যানিমেল
সেরা অভিনেতা: শাহরুখ খান (জওয়ান)
সেরা অভিনেত্রী: রানি মুখার্জি (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)
সেরা পরিচালক: বিধুবিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)
সেরা সহ-অভিনেতা: অনিল কাপুর (অ্যানিমেল)
সেরা সহ-অভিনেত্রী: শাবানা আজমি (রকি অউর রানি কি প্রেম কাহানি)
সেরা খলনায়ক: ববি দেওল (অ্যানিমেল)
সেরা গল্প- রকি অউর রানি কি প্রেম কাহানি
সেরা গল্প (অ্যাডাপ্টেড)- টুয়েলভথ ফেল
সেরা সংগীত পরিচালনা- অ্যানিমেল
সেরা সংগীতশিল্পী (পুরুষ)- ভূপিন্দর বাব্বাল (অর্জন ভেল্লি, অ্যানিমেল)
সেরা সংগীতশিল্পী (মহিলা)- শিল্পা রাও (ছলেয়া, জওয়ান)
সেরা গীতিকার- সিদ্ধার্থ-গরিমা (সতরঙ্গা, অ্যানিমেল)।
যে শর্তে আইটেম গানে নাচবেন অনন্যা পাণ্ডে
বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। হাতে কাজ থাকুক আর না থাকুক, কোনো না কোনো বিষয় নিয়ে খবরের শিরোনামে আসেন তিনি। বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে প্রেমে জড়িয়ে বিচ্ছেদও ঘটেছে অনেকদিন। এরই মধ্যে নতুন প্রেমে মজেছেন অনন্যা। শোনা যাচ্ছে, মডেল ওয়াকার বø্যাঙ্কোর সঙ্গে নাকি প্রেমে জড়িয়েছেন তিনি।
তবে এবার আর প্রেম নয়, অভিনেত্রী চর্চায় থাকেন তার কাজ নিয়ে। কিছুদিন আগে ওয়েব সিরিজে অভিষেক হয়েছে অনন্যার। ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম-এর সিরিজ ‘কল মি বে’-তে ‘বেলা’র চরিত্রে অভিনয় করে আরও একবার দর্শকের মন জয় করেছেন তিনি। সাবলীল অভিনয়ে ফুটে উঠেছে তার দক্ষতা। বর্তমানে নিজেকে নতুনভাবে আবিষ্কারের পথে এগিয়ে চলেছেন অনন্যা। তাই তো প্রশ্ন উঠেছে, আর আইটেম গানে নাচবেন কী না অনন্যা।
স¤প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে খোলাসা করেন অনন্যা পান্ডে। অভিনেত্রীর জানান, ‘আইটেম নাচে কাজ করাটা বড় করে দেখা উচিৎ নয়। কোনও ছবিতে ক্যামিও চরিত্রে যেমন অভিনয় করা হয়, এটাও তেমনভাবে দেখা উচিৎ। কিন্তু সাধারণত দৃষ্টিভঙ্গি সেইরকম থাকেনা। যৌন আবেদনমূলক তথা অশ্লীলতা প্রত্যাশা করেন সবাই আইটেম নাচে।’
অনন্যা পাণ্ডে আরও বলেন, যদি কোনো আইটেম নাচে যৌন আবেদনের জায়গা না থাকে, তাহলে অবশ্যই আমি তা করতে রাজি। কিন্তু সাধারণত তা হয় না। তাই এই বিষয়ে ভাবি না।
বিক্রমাদিত্য মোতওয়ানের আসন্ন সাইবার-থ্রিলার ‘সিটিআরএল’-এ মুখ্য চরিত্রে দেখা যাবে অনন্যাকে। আগামী ৪ অক্টোবর ‘নেটফ্লিক্স’-এ মুক্তি পাবে এটি।
‘নুসরাতের রুচির দুর্ভিক্ষ দেখা দিয়েছে’
ভারতের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে কঠোর সমালোচনা হচ্ছে। আলোচনায় থাকতেই এই অভিনেত্রী মাঝে মধ্যে ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তের ঝলক তুলে ধরেন।
সোশ্যাল মিডিয়ায় নিজের ঝলক তুলে ধরে কখনো কখনো প্রশংসিত হন, আবার কখনো হতে হয় কটাক্ষের শিকার। সোশ্যাল মিডিয়ায় নতুন এক জোড়া ছবি পোস্ট করতেই অভিনেত্রীকে নিয়ে তোলপাড় শুরু হয়েছে।
দুটি ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘লেট দ্য লাইট গাইড ইউ।’ আলো আপনাকে পথ দেখাক। ক্যাপশনে যাই লেখা থাক, তার ধার কেউ ধারেনি। অভিনেত্রীর পোশাক নিয়ে সমালোচনা করেছেন। কটাক্ষ করেন তার রুচি নিয়েও।
একজন লিখেছেন, ‘এটা কি? রুচির দুর্ভিক্ষ দেখা দিয়েছে নুসরতের।’ আরেকজন লিখেন, ‘আপনি কি ছবি আপলোড করার সময় ছবির দিকে তাকান না? এ কেমন রুচি!’
আরেকজন লেখেন, ‘এমন পোশাক পরেন কিভাবে? লজ্জা করে না?’ আরেকজন লেখেন, ‘অসভ্যতার এক শেষ। এসব করে কী বোঝাতে চান?’
পূর্ণ আনন্দ খুঁজে পেতে প্রিয়জনের সঙ্গে সময় কাটান ক্যাটরিনা
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে অন্যতম। তবে শুধু পর্দায় নয়, তাকে প্রায়ই দেখা যায় তার স্বামী অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে। পরিবার ও বন্ধুদের সঙ্গে ব্যক্তিগত সময় কাটানোর ছবি তারা শেয়ার করে নেন সামাজিকমাধ্যমে। কাজের চাপের মধ্যেও প্রিয়জনের সঙ্গে সময় কাটানো খুব জরুরি বলে মনে করেন এ অভিনেত্রী।
স¤প্রতি এক সাক্ষাৎকারে ক্যাটরিনা জানান, ধীরে ধীরে তিনি শিখে নিয়েছেন কীভাবে কাজের মধ্যে নিজের জন্য সময় বের করে নিতে হয়। তিনি বলেন, পর পর কাজ থাকলেও নিজের জন্য একটু সময় বের করা দরকার। এই সময়টা পরিবারের সঙ্গে কাটানো যেতে পারে অথবা নিজের পছন্দের কোনো কাজ করা যায়। তা না হলে খানিক হাত-পা ছড়িয়ে একটু বিশ্রামও নেওয়া যেতে পারে। খুবই প্রয়োজন সেটা। তাতে আবার পুরোনো স্ফূর্তি ফিরে পাওয়া সম্ভব। যতই ব্যস্ততায় ভরা দিন হোক না কেন, নিজের জন্য একটু সময় আমি বার করে নিই বলে জানান ক্যাটরিনা কাইফ।
প্রিয়জনের সঙ্গে থাকলে মনের মধ্যে একটা ভালোলাগা কাজ করে উল্লেখ করে এ অভিনেত্রী বলেন, নিজেকে ওই সময় পরিপূর্ণ মনে হয়, শান্তি পাওয়া যায়। সেই সময় বিচ্ছিন্নতার বোধ বা তাড়া থাকে না। তবে কার সঙ্গে সময় কাটাচ্ছি, সেটি খুব গুরুত্বপূর্ণ। অথচ এই গুরুত্বপূর্ণ সময়গুলোই মানুষ এড়িয়ে যায়। ক্যাটরিনা কাইফ বলেন, এই সময়টুকু বের করে নিতে পারলে পূর্ণ আনন্দের একটি অংশকে নিজের করে নেওয়া যায়।
উল্লেখ্য, গত জানুয়ারি মাসে মুক্তি পেয়েছিল ক্যাটরিনা কাইফের ছবি ‘মেরি ক্রিসমাস’। বিজয় সেতুপতির সঙ্গে জুটি বেঁধে অভিনয়ের জন্য প্রশংসা পেয়েছিলেন এ অভিনেত্রী। এর পর আসতে চলেছে ‘জি লে জারা’। এ ছবিতে ক্যাটরিনার সঙ্গে দেখা যাবে আলিয়া ভাট ও প্রিয়াংকা চোপড়াকে।


