Home Blog Page 571

শিল্পকলা থেকে বিতাড়িত হয়ে ভেঙে পড়েছেন ‘আলো আসবেই’ গ্রপের জ্যোতি

০

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রæপ খুলে আন্দোলনের বিরোধিতা করেছিলেন আওয়ামীপন্থি শিল্পীরা। তারা শুরু থেকেই আন্দোলনের বিরুদ্ধে সরব ছিলেন। এসব শিল্পীর মধ্যে অন্যতম ছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।
৫ আগস্ট গণঅভ্যুত্থানে হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর গোপন এই গ্রæপের বিষয়টি প্রকাশ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠে। এরপর ‘আলো আসবেই’ গ্রæপ নিয়ে নতুন করে ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করেন অনেক শিল্পী। তবে সবাই তোপের মুখে পড়েন। গ্রæপে থাকার কথা স্বীকার করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন জ্যোতিও।
সেই সমালোচনার রেশ না কাটতেই মঙ্গলবার শিল্পকলা একাডেমিতে গিয়ে ফের তোপের মুখে পড়েন আওয়ামীপন্থি শিল্পী জ্যোতি। শেখ হাসিনা সরকারের আমলে শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া এই অভিনেত্রী দুপুর ১২টার দিকে অফিসে প্রবেশ করেন। সেখানে নতুন মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদের সঙ্গে দেখা করতে যান তিনি। এরপর রুম থেকে বের হতেই সহকর্মীদের তোপের মুখে পড়েন জ্যোতি। একপর্যায়ে শিল্পকলা একাডেমি ত্যাগ করতে বাধ্য হন তিনি।
ঘটনার পর ফেসবুক লাইভে আসেন জ্যোতি। শিল্পকলা একাডেমিতে যাওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে শিল্পকলা একাডেমিতে পরিচালক হিসেবে কাজ করছিলাম। এখনো আমার মেয়াদ শেষ হয়নি এবং নিয়োগ বাতিলেরও কোনো প্রক্রিয়া এখনো হয়নি। সুতরাং আমার চাকরিটা আছে। গত দুই মাস ধরে দেশে যা চলছে, তারপর থেকে শিল্পকলা একাডেমির অফিসের কাজ মোটামুটি বন্ধই বলা যায়। সপ্তাহখানেক হয়েছে নতুন ডিজি এসেছেন, তাই আমার মনে হয়েছে আমার অফিসে যাওয়া উচিত। যদিও সচিব স্যারের, পরামর্শ ছিল- আমি যাতে এখন শিল্পকলায় না যাই। কিন্তু আমার চাকরি এখনো আছে। আমারও ভালো লাগছিল না, তাই গিয়েছিলাম।’
তিনি বলেন, ‘শিল্পকলায় যাওয়ার আধা ঘণ্টার মধ্যে অনেক সাংবাদিক ফোন করে জানতে চাচ্ছিলেন, আমার অবস্থা সম্পর্কে। কারণ তারা জানতে পেরেছেন, আমাকে নাকি অবরুদ্ধ করে রাখা হয়েছে। কিন্তু আমি তখনো বিষয়টি জানি না। আমার আরেক সহকর্মী ছিলেন। তিনি আমাকে বললেন, চলো বেরিয়ে যাই। আমি তাকে বলি, আমার চাকরি তো শেষ হয় নাই, তাহলে আমি কেন যাব? প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়োগ বাতিল হলে অবশ্যই আমি আর আসব না।’
শিল্পকলা একাডেমির ডিজির সঙ্গে সাক্ষাতের কথা জানিয়ে জ্যোতি বলেন, ‘আমি যখন শিল্পকলায় যাই তখন ডিজি স্যার একটা মিটিংয়ে ছিলেন। এরপর উনি যখন বের হন, তখন আমি ওনার সঙ্গে দেখা করার জন্য বের হই। বেরিয়ে দেখি শিল্পকলায় অনেক লোকজন। অনেকে চেচামেচি করছে। আমি ডিজি স্যারের সঙ্গে দেখা করলাম। স্যার বললেন, দেখেন এই অবস্থা। এর মধ্যে অফিসে কেন এসেছেন? আপনারা বরং চলে যান, পরিস্থিতি সামলাতে দেন। পরে এ বিষয়ে যে সিদ্ধান্ত হয় সে মোতাবেক কাজ করবেন।’
‘ডিজি স্যারের সঙ্গে কথা বলে লবিতে ফিরে উপস্থিত অন্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম। কিন্তু উনারা কোনো কথা বলবেন না। শুনতে পেলাম, আরও লোকজন খবর দেওয়া হয়েছে। আমাদের আটকে রাখবে বা কিছু করবে। আমার খুব অবিশ্বাস্য লাগছিল, সবার মুখ অপরিচিত লাগছিল। কারণ এরাই আমার সহকর্মী ছিলেন!’
অফিসে জ্যোতিকা জ্যোতির ব্যক্তিগত জিনিসপত্র ছিল। চলে আসার সময়ে সেসব জিনিস নিয়ে আসেন। কিন্তু উপস্থিত সহকর্মীদের সেসব জিনিসপত্র দেখিয়ে তারপর শিল্পকলা একাডেমি থেকে বের হন জ্যোতি।
লাইভের একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী। প্রশ্ন রেখে তিনি বলেন, ‘এতবছর ধরে আমি অভিনয় করছি। কখনো দেশ ছেড়ে বাইরে চলে যাওয়ার কথাও চিন্তা করিনি। তবুও এই অপমান কি আমার প্রাপ্য ছিল? কোনো দলের সমর্থক ছিলাম বলে কি দেশটা আমার নয়? আমি তাহলে কোথায় যাব? এই প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম।
জ্যোতি আরও বলেন ‘আমাকে নিয়ে অনেকে চিন্তিত হয়ে পড়েছেন, আমি ঠিক আছি কিনা, তা জানতে চাইছেন। তাদের উদ্দেশ্যে বলছি, আমি ঠিক আছি। তবে মানসিকভাবে কবে ঠিক হবো জানি না। আমার সঙ্গে যা হয়েছে এই চাপ আমি কীভাবে সামলাব জানি না। আমার এই চাকরিটা থাকছে না। তাহলে আমি কোথায় যাব?’

রাতে ঘুমাতে পারেন তো, যাদের উদ্দেশে প্রশ্ন তাসরিফের

০

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অনেক মানুষ হতাহত হয়েছেন। এই আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের পাশে ছিলেন সংগীতশিল্পী তাসরিফ খান। আন্দোলনে হতাহতদের জন্য মন কাঁদছে তার। যাদের গুলিতে প্রাণ হারিয়েছেন এত মানুষ, তারা শান্তিতে ঘুমাতে পারেন তো, সে প্রশ্ন রেখেছেন তিনি।
সোমবার (১৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে তাসরিফ লিখেছেন, ‘পুলিশের যারা ছাত্র-জনতার বুকে, মাথায় লক্ষ্য করে গুলি করছিলেন, আপনাদের কি কখনও অনুতপ্ত বোধ হয় না? অনেকেই তো এখনও বহাল তবিয়তে রয়েছেন, কারও কারও বদলি হয়েছে কিন্তু শাস্তি হয়নি। অনেকেই ফাঁক-ফোকর দিয়ে বেঁচেও যাবেন জানি। নিজের বিবেকের বিচার থেকে বাঁচতে পারবেন তো? রাতে ঘুমাতে পারেন তো?’
ওই স্ট্যাটাসে তাসরিফ আরও লেখেন, ‘নিজের ভাইবোন কিংবা সন্তানের দিকে তাকালে যদি রক্তাক্ত লাশগুলোর ছবি ভেসে উঠে তাহলে একটা বুদ্ধি দেই। আপনারা চাকরি জীবনে যেসব কালো টাকা আয় করেছিলেন সেই টাকা দিয়ে অন্তত একজন আহত ছাত্র-জনতার চিকিৎসার ভার বহন করুন। এতে করে কিছুটা হলেও পাপ মোচনের সুযোগ পেতে পারেন।’
ছাত্রদের পাশে থাকায় তাসরিফকেও নানা হয়রানি, হুমকির শিকার হতে হয়েছে। গত আগস্টে এক দীর্ঘ ফেসবুক পোস্টে সেসব হয়রানির ইতিবৃত্ত জানিয়েছিলেন তিনি। সেখানে এক ‘সিনিয়র ইনফ্লুয়ন্সার’কে হয়রানির জন্য অভিযুক্ত করেছিলেন ‘কুঁড়েঘর’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা তাসরিফ খান।

সিনেমা নিয়ে কোনো আগ্রহ নেই শখের

০

একসময় তুমুল ব্যস্ত ছিলেন আনিকা কবির শখ। বিজ্ঞাপন ও নাটকে অভিনয় এবং নাচ নিয়ে বেশ ব্যস্ততা ছিল। তবে একটা সময় হুট করেই আড়ালে চলে যান। স্বামী, সংসার, সন্তানকে সময় দিতে গিয়ে মিডিয়া থেকে অঘোষিত একটি বিরতি নিয়ে নেন। সংসার গুছিয়ে এখন তিনি আবারও ফিরলেন কাজে।
নতুন কিছু বিজ্ঞাপনসহ বছরের শুরুতেই যুক্ত হয়েছিলেন একটি ওয়েব ফিল্মে। আলোক হাসানের পরিচালনায় ‘ত্রিভুজ’ নামের একটি ওয়েব ফিল্মে কাজ শেষও করেন শখ। বেশ লম্বা একটা বিরতি দিয়ে কাজে ফিরেই ব্যস্ত হয়ে গেছেন এ অভিনেত্রী ও মডেল।
এ প্রসঙ্গে শখ বললেন, ‘সবারই একটা জায়গা থাকে। আমিও মনে করি আমারও সেটা আছে। এটা ঠিক আমার কিছুটা গ্যাপ গেছে। কিš‘ সেই জায়গাটা তো আছেই। সেভাবেই আমার ফেরা।’
তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, কারও জায়গা কেউ নিতে পারে না। আর আমি এত ছোট থেকে কাজ শুর“ করেছি যে আমার বিশ্বাস ছিল, আমার দর্শক আমাকে কখনো ভুলে যাবে না।’
‘বলো না তুমি আমার’ সিনেমার মাধ্যমে রূপালী পর্দায়ও কাজ শুরু করেন শখ। এটি ২০১০ সালে মুক্তি পায়। এরপর ‘অল্প অল্প প্রেমের গল্প’ নামে আরও একটি সিনেমায় অভিনয় করেন। পরে তাকে আর বড় পর্দায় দেখা যায়নি।
শখের বশেই দুটি সিনেমা করেছিলেন, সিনেমা তাকে টানেও না বলে জানান শখ। তিনি বলেন, ‘সিনেমা দুটো হুট করেই করা। আমার আসলে তেমন কোন আগ্রহ সেসময় ছিল না, এখনো সিনেমাতে অভিনয় নিয়ে তেমন কোনো ইচ্ছাই নাই। নাটকের কাজই আমার বেশি ভালো লাগে।’

আইসিসির নতুন সংগীতে নেই বাংলাদেশ

০

গতকাল বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় নতুন সংগীত প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ৩ মিনিট ১ সেকেন্ডের সেই মিউজিকের বেশির ভাগ অংশজুড়ে ছিল ভারত। মিউজিকে জিম্বাবুয়েকে দেখালেও ছিল না আইসিসির পূর্ণ সদস্য দল বাংলাদেশ।
আইসিসি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে সংগীতের ভিডিও প্রকাশ করে ক্যাপশনে লিখেছে- ‘এটি একটি অনন্য গান, যেটা ক্রিকেটের আওয়াজ প্রকাশ করে। আইসিসির নতুন গানটি আপনারা শুনুন। গানে সুর দিয়েছেন গ্র্যামি পুরস্কার জয়ী লোর্ন বাফে।’
১৮১ সেকেন্ডের ভিডিওতে ছেলেদের পাশাপাশি নারী ক্রিকেটারদের দেখা গেছে। দেখানো হয়েছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপসহ আইসিসি ইভেন্ট ও দর্শকদের উন্মাদনা।
ভিডিওতে কমপক্ষে ২১ বার ছিল ভারতের উপস্থিতি। ছিল শচীন টেন্ডুলকার, রোহিত শর্মাসহ ভারতীয় ভক্ত-সমর্থকদের ছবি। কিন্তু দেখানো হয়নি বাংলাদেশের ক্রিকেটার ও সমর্থকদের।
যে কারণে নতুন গান প্রকাশের পর আইসিসিকে নিয়ে ব্যঙ্গ-রসিকতা করছেন নেটিজেনরা।
কেউ মন্তব্য করেছেন, ‘গানের সম্পাদক নিশ্চয়ই ভারতীয়!’ কারও মতে এটা ‘ভারতীয় ক্রিকেটের সংগীত’! কেউ একজন প্রশ্ন করেছেন, ‘শুধু ভারতই কি আছে এই ভিডিওতে?’
আইসিসির নতুন এই ‘অ্যানথেম’ দেখে কেউ কেউ তো ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’ বলেও মন্তব্য করেছেন!
রসিকতাকে কেউ আবার অন্য মাত্রায় নিয়ে গেছেন, ‘যদি এমন হতো শুধু ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া খেলবে। বাকিরা তাদের সঙ্গে নাচবে।’
রসিকতার পাশাপাশি বিদ্রূপাত্মক মন্তব্যও ছিল এই গান নিয়ে, ‘ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকে নিয়ে আইসিসির গান। আইসিসির অর্থ তিন মোড়লের ‘ইন্টারনাল ক্রিকেট কাউন্সিল’! এই গানের ভিডিও প্রকাশের পর ১৫ ঘণ্টায় ৯ হাজারের কাছাকাছি প্রতিক্রিয়া দেখা গেছে।

‘সাকিবের ভূমিকা নেওয়ার জন্য মিরাজ তৈরি’

০

বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছেন, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ভূমিকা পালনের জন্য প্রস্তুত মেহেদি হাসান মিরাজ।
বৃহস্পতিবার ভারতের বিপক্ষে চেন্নাইয়ে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তার আগে মঙ্গলবার চেন্নাইয়ে অনুশীলন শেষে বাংলাদেশ দলের প্রধান কোচ সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন।
হাথুরু বলেন, ‘আমার কাছে গত পাঁচ বা ছয় বছরে বাংলাদেশের সবচেয়ে উন্নতি করা ক্রিকেটার মিরাজ। সত্যিকার অর্থেই সে সাকিবের ভূমিকা নেওয়ার জন্য তৈরি। সে তার ব্যাটিং তো বটেই, নিশ্চিত করেই যেটা তার বড় শক্তির জায়গা, সেই বোলিংয়েও উন্নতি করেছে। এখন সে নিজের ব্যাটিংয়ের উন্নতি করছে। সে অসাধারণ এককজন ফিল্ডারও।’
পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে ইতিহাস গড়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পাশাপাশি সিরিজ জয়েরও ইতিহাস গড়েছে টাইগাররা।
ঐতিহাসিক সেই সিরিজ জয়ে ব্যাট হাতে ১৫৫ রান করার পাশাপাশি বল হাতে ১০ উইকেট শিকার করে সিরিজ সেরার পুরস্কার জিতেন মেহেদি হাসান মিরাজ।

ক্রিকেট বিশ্বকাপে নারী-পুরুষ ‘বৈষম্য’ ঘোচানোর ঘোষণা আইসিসির

০

ক্রিকেট বিশ্বকাপে পুরুষ এবং নারীদের প্রাইজমানি নিয়ে অনেক কথা হয়েছে। নারী বিশ্বকাপে যে প্রাইজমানি থাকে, তার চেয়ে অনেক বেশি প্রাইজমানি পায় পুরুষ বিশ্বকাপের দলগুলো। এবার সে ‘বৈষম্য’ ঘোচানোর ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
জানা গেছে, গত জুলাইয়ে আইসিসির বোর্ড সভায় নারী ক্রিকেট বিশ্বকাপে পুরুষদের সমপরিমাণ প্রাইজমানির প্রস্তাব উঠে। এবার সে প্রস্তাব কার্যকর হতে যাচ্ছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) নিজেদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে এবারের নারী বিশ্বকাপে ছেলেদের সমপরিমাণ প্রাইজমানি ঘোষণা করে আইসিসি। বাংলাদেশে আসরটি হওয়ার কথা থাকলেও পরিস্থিতি বিবেচনায় সেটি সরিয়ে নেওয়া হয় আরব আমিরাতে। সেখানে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়া দল গতবারের তুলনায় ১৩৪ শতাংশ বেশি প্রাইজমানি পেতে যাচ্ছে।
নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল এবার প্রাইজমানি পাবে প্রায় ২৩ লাখ ডলার। গত আসরে যেটির পরিমাণ ছিল সাকুল্যে ১০ লাখ ডলার। এবারের আসরে রানার্স-আপ দলের প্রাইজমানি হতে যাচ্ছে গতবারের চ্যাম্পিয়ন দলের চেয়ে বেশি, প্রায় ১১ লাখ ডলার। গতবারের চেয়ে ৬ লাখ ডলার বেড়েছে রানার্স-আপের প্রাইজমানি।
এদিকে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দল পাবে ৬ লাখ ৭৫ হাজার ডলার করে। এছাড়া গ্রপপর্বে জয়ী দলগুলোর প্রত্যেকে পাবে ৩১ হাজার ১৫৪ ডলার। আর সেমিফাইনালের আগে বিদায় নেওয়া ৬ দলের মধ্যে ভাগ করে দেওয়া হবে মোট ১৩ লাখ ডলার।
গ্রæপপর্বে তৃতীয় ও চতুর্থ হওয়া দলগুলো পাবে ২ লাখ ৭০ হাজার ডলার করে। আর পঞ্চম হিসেবে টুর্নামেন্ট শেষ করা দল পাবে ১ লাখ ৩৫ হাজার ডলার।
প্রসঙ্গত, আগামী ৩ অক্টোবর শুরু হবে এবারের নারী বিশ্বকাপ। শারজায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও স্কটল্যান্ড।

জোড়া মাইলফলকের সামনে রোহিত

০

আগামী বৃহস্পতিবার ঘরের মাঠে বাংলাদেশের মুখোমুখি হবে ভারতীয় ক্রিকেট দল। টাইগারদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ শুরুর আগে জোড়া মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা।
টানা তৃতীয়বার এবং অধিনায়ক হিসেবে দ্বিতীয়বার ভারতকে টেস্ট চ্যাম্পিয়নশিপের নেয়ার দ্বারপ্রান্তে আছেন রোহিত।
দলগত লক্ষ্যের পাশাপাশি এই সিরিজে রোহিত নজর রাখতে পারেন নিজের ব্যক্তিগত রেকর্ডেও। ভারতীয় দলের অধিনায়ক হিসেবে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজেই গড়তে পারেন নতুন রেকর্ড। ভেঙে দিতে পারেন বীরেন্দ্র শেহবাগের রেকর্ড। হতে পারেন টেস্টে ভারতের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডধারী।
ভারতীয় দলের অধিনায়ক এখনও পর্যন্ত ৫৯টি টেস্ট ম্যাচ খেলেছেন রোহিত। ১০১টি টেস্ট ইনিংসে মেরেছেন ৮৪টি ছক্কা। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় মারার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত। শীর্ষে রয়েছেন শেহবাগ। তিনি ১০৪টি টেস্টের ১৮০টি ইনিংসে ৯১টি ছয় মেরেছিলেন। আর আটটি ছয় মারতে পারলে শেবাগকে টপকে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে শীর্ষে চলে আসবেন রোহিত।
এখনও পর্যন্ত বিশ্বের তিন জন ক্রিকেটার টেস্ট ক্রিকেটে ১০০টি বা তার বেশি ছক্কা মারতে পেরেছেন। তালিকায় শীর্ষে রয়েছেন বেন স্টোকস। ইংল্যান্ডের অধিনায়ক টেস্টে এখনও পর্যন্ত ১৩১টি ছয় মেরেছেন। দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালাম। টেস্ট ক্রিকেটে তার ছক্কার সংখ্যা ১০৭টি।
তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা অ্যাডাম গিলক্রিস্ট। তিনি ১০০টি ছয় মেরেছেন। রোহিত ভারতের প্রথম ক্রিকেটার হিসাবে টেস্টে ১০০টি ছক্কা মারার নজির গড়তে পারেন। সে জন্য তার প্রয়োজন ১৬টি ছক্কা।

কেইনের হালি, জাগ্রেবকে নিয়ে ছেলেখেলা বায়ার্নের

০

চ্যাম্পিয়নস লিগে স্বপ্নের শুরু পেয়েছেন জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। ক্রোয়েশিয়ার ক্লাব দিনামো জাগ্রেবকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে বায়ার্ন। হ্যারি কেইন একাই প্রতিপক্ষের জালে দিয়েছেন ৪ গোল। আর বায়ার্নের জয় ৯-২ গোলে।
নতুন কোচ ভিনসেন্ট কোম্পানির কোচিংয়ে এদিম শুরু থেকেই আক্রমণাত্মক রূপে দেখা গেছে বায়ার্ন ফুটবলারদের। বিধ্বংসী বায়ার্নের হয়ে একাই চার গোল করেন কেইন। ওলিসে করেন দুই গোল। বাকি তিন গোলদাতা রাফায়েল গেররেইরো, লেরয় সানে ও লেয়ন গোরেটস্কা।
এদিন অবশ্য প্রথম দফায় গোল বঞ্চিত থাকতে হয়েছে সার্জিও গ্যানেব্রিকে। ১৬ মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়ালেও তাতে বাদ সাধে ভিএআর। তবে এর খানিক পর ১৯ মিনিটে পেনাল্টি থেকে দলকে লিড এনে দেন কেইন। এরপর আরও দু দফা পেনাল্টিতে দলকে এগিয়ে নিয়েছেন কেইন। এদিন প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে ৩ গোল দিয়েছে বায়ার্ন।
দ্বিতীয়ার্ধে ফিরে পরপর দু গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার আভাস দেয় দিনামো জাগ্রেব। ৪৯ ও ৫০ মিনিটে গোল করে দলটি। তবে এরপর পরপরই তাদের ওপর সুনামি বইয়ে দেয় বায়ার্ন। আরও ৬ টি গোল করে দ্বিতীয়ার্ধে। তাতে ৯-২ গোলের দাপুটে জয়ে শুরু হয় বায়ার্নের চ্যাম্পিয়নস লিগ মিশন।

‘আমরা ভারতকে হারাব, আমাদের বিশ্বাস আছে’

০

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর থেকে টাইগারদের আত্মবিশ্বাস তুঙ্গে। পাকিস্তানকে সিরিজ হারানো স্কোয়াডের সদস্য ছিলেন শরিফুল ইসলাম। কিন্তু চোটের কারণে ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের স্কোয়াডে নেই তিনি।
আগামীকাল ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে বাংলাদেশ। এই মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ভারতকে হারাতে আশাবাদী শরিফুল।
মঙ্গলবার মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘ইনশাআল্লাহ আমরা হারাব, আমাদের সেই বিশ্বাস আছে। আমরা পাকিস্তানের বিপক্ষে ভালো করে এসেছি। সেই আশা নিয়ে ইনশাআল্লাহ চেষ্টা করব।’
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পেসাররা। প্রথমবারের মতো এক ইনিংসের সবগুলো উইকেট নেওয়ার রেকর্ডও গড়েন। নিজেদের ভেতর বোঝাপড়াকে এর মূল কারিগর বলছেন শরিফুল।
তিনি বলেন, ‘আমাদের একটা ভালো পেস অ্যাটাক আছে। যারা বাইরে আছে তারাও খুব ভালো। পাকিস্তানে আমরা ভালো করছি, ভারতেও ভালো করব। কারণ আমাদের পেসাররা সবাই ভালো ফর্মে আছে। এটা বাংলাদেশের জন্য খুব ভালো। আগেও অনেক ভালো বোলার ছিল। কিন্তু পেছনে এতো বোলার ছিল না। যারা খেলছে তারা তো ভালো, পেছনেও ব্যাকআপ আছে।’

বাংলাদেশ সিরিজের আগে ভারতীয় পেসারকে ব্যাট উপহার দিলেন কোহলি

০

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে আকাশ দীপকে নিজ থেকেই একটা ব্যাট উপহার দিয়েছেন বিরাট কোহলি। দ্বিতীয় টেস্ট খেলার অপেক্ষায় থাকা আকাশকে যেন বোলিংয়ে সেরাটা দেওয়ার অনুপ্রেরণাই দিলেন ভারতের সাবেক অধিনায়ক।
কোহলির কাছ থেকে উপহার পাওয়ার বিষয়টি নিজেই সামাজিক মাধ্যমে ছবি দিয়ে নিশ্চিত করেছেন আকাশ। সঙ্গে ২৭ বছর বয়সী পেসার ক্যাপশনে লিখেছেন, ‘ধন্যবাদ বিরাট কোহলি ভাইয়া।’
বাংলাদেশের বিপক্ষে সিরিজে জাসপ্রিত বুমরাহ, মোহম্মদ সিরাজ ও নবাগত যশ দয়ালের সঙ্গে পেসার হিসেবে সুযোগ পেয়েছেন ইংল্যান্ডের হয়ে গত ফেব্রæয়ারিতে অভিষেক টেস্ট খেলা আকাশ।
কোহলি শুধু ভারতীয় সতীর্থদেরই ব্যাট উপহার দেননি, বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেটাররাও পেয়েছেন। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমিরকে ব্যাট দিয়েছিলেন কোহলি।
আজ থেকে ২ বছর আগে ব্যাট উপহার পেয়েছিলেন লিটন দাসও। বাংলাদেশি উইকেটরক্ষকের ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে তাকে উপহার দিয়েছিলেন ভারতীয় কিংবদন্তি। ব্যাট না পেলেও একই বছর কোহলির কাছ থেকে জার্সি পেয়েছিলেন অফস্পিনার মেহেদী হাসান মিরাজ।