Home Blog Page 577

২ বছরের মধ্যে সবচেয়ে ভালো সপ্তাহ পার করল স্বর্ণের বাজার

বিশ্ববাজারে স্বর্ণের দাম গত দুই বছরের মধ্যে সবচেয়ে বেশি ছিল গত সপ্তাহে। শুক্রবার তা পৌঁছে ২ হাজার ৭০০ মার্কিন ডলারে।

স্পট মার্কেটে ১.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স স্বর্ণের দাম হয়েছে ২ হাজার ৭০৯ দশমিক ২৪ ডলার। গত ৬ নভেম্বরের পর এটাই সর্বোচ্চ দাম।

বুলিয়ন স্বর্ণের দাম এই সপ্তাহে ৫.৭ শতাংশের বেশি বেড়েছে। গত বছরের মার্চের পর থেকে এটি সেরা সাপ্তাহিক রেট। ওই সময় ব্যাংক খাতে একটি বড় ধরনের সঙ্কটের সৃষ্টি হয় এবং মানুষ নিরাপদ সম্পদের ধিকে ঝুঁকে।

এদিকে, বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ায় বাংলাদেশে ২০, ২৩ ও ৩১ অক্টোবর টানা তিন দফা স্বর্ণের দাম বাড়ানো হয়। ৩১ অক্টোবর সব থেকে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বাড়ানো হয় ১ হাজার ৫৭৫ টাকা। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম দাঁড়ায় ১ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা। দেশের বাজারে এটিই স্বর্ণের সর্বোচ্চ দাম।

বিশ্ববাজারে রেকর্ড দাম হওয়ার পরদিন থেকেই অর্থাৎ ৩১ অক্টোবর থেকে পতনের মধ্যে পড়ে স্বর্ণ। কয়েক দফায় দাম কমে ১৪ নভেম্বর প্রতি আউন্স স্বর্ণের দাম ২ হাজার ৫৪৭ দশমিক ১০ ডলারে নেমে যায়।

বিশ্ববাজারে দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে যেমন স্বর্ণের দাম বাড়ানো হয়েছে, তেমনই বিশ্ববাজারে দরপতন দেখা দিলে দেশের বাজারেও স্বর্ণের দাম কমানো হয়। ৫ থেকে ১৫ নভেম্বরের মধ্যে চার দফায় দেশের বাজারে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম কমানো হয় ৯ হাজার ১৭ টাকা।

সূত্র : রয়টার্স ও অন্যান্য

ঢালিউডে যেসব অভিনেতার ফেরার পথ কাঁটায় ঘেরা

০

ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি ধুঁকে ধুঁকে চলছে-এটা পুরোনো খবর। অনেক বছর ধরেই সিনেমার হাল ধরার মতো যোগ্য কাউকে যেন খুঁজে পাচ্ছে না সংশ্লিষ্টরা। যদিও ইন্ডাস্ট্রিতে সুদর্শন নায়কের অভাব নেই। কিন্তু হালআমলে অনেকে ‘রাজনীতি’ নামক এক ‘লোভনীয় ব্যবসা’র চর্চা করতে গিয়ে নিজের ক্যারিয়ার হুমকির মুখে ফেলেছেন।
অভিনয় থেকে বেশি মনোযোগী হয়ে পড়েছেন রাজনীতিতে। কোনো চিত্রনায়ক যখন রাজনীতিতে জড়িয়ে পড়েন বা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের প্রকাশ্য সমর্থক হয়ে যান, তখন তার দর্শক কিন্তু দু’ভাগে বিভক্ত হয়ে পড়েন। ফলে ওই অভিনেতার ক্যারিয়ার পড়ে হুমকির মুখে।
এ তালিকায় রয়েছেন অনেকে। যারা স্বৈরাচার শেখ হাসিনার সব অনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করে ক্যারিয়ার নিয়ে বিপাকে পড়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন-ফেরদৌস আহমেদ, রিয়াজ, আরিফিন শুভ, জায়েদ খান, চঞ্চল চৌধুরী, জয় চৌধুরীসহ অনেকেই। দেশের পটপরিবর্তনে এখন কাজ পাচ্ছেন না তারা। অনেকেই রয়েছেন আত্মগোপনে বা আড়ালে। তাদের ফেরার পথ কাঁটায় ভরা।
‘বুকের ভিতর আগুন’ সিনেমা দিয়ে ১৯৯৭ সালে সিনেমায় আসেন ফেরদৌস আহমেদ। ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল সিনেমাও উপহার দিয়েছেন তিনি। অভিনয়ের জন্য চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন। এ অভিনেতা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেন। ঢাকা-১০ আসনের নির্বাচিত সংসদ সদস্য তিনি। স্বৈরাচার হাসিনা ও জুলাই-আগস্ট গণহত্যাকে প্রকাশ্য সমর্থন দেওয়ায় ৫ আগস্টের পর থেকেই আত্মগোপনে এ অভিনেতা। স্বভাবতই তার অভিনয় ক্যারিয়ারের চাকা সহসাই সচল হওয়ার সম্ভাবনা নেই।
রাজনীতির কারণে এখন পলাতক চিত্রনায়ক রিয়াজ। তিনি বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়েছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। তবে বেশ কয়েক বছর ধরেই সিনেমায় নিয়মিত নন। চেষ্টা করেও হতে পারেননি। বরং মনোযোগী হয়েছিলেন রাজনীতির মাঠে। আওয়ামী লীগের রাজনীতি করতেন তিনি। দলীয় কোনো পদ-পদবি না থাকলেও হাসিনার সমর্থনে রাজপথে বেশ সরব ছিলেন।
শুধু তাই নয়- ছাত্র-আন্দোলন ঠেকাতে বেশ সক্রিয় ভূমিকা ছিল তার। ৫ আগস্টের পর থেকেই তিনি পলাতক। অভিনয় ক্যারিয়ার তো অনেক আগেই শেষ হয়েছে বলা যায়, বাকিটুকু যা ছিল সে পথেও এখন কাঁটা। শিল্পী ইমেজের শেষটুকুও রাজনীতির দাবায় বিলীন।
নাটক থেকে সিনেমায় এসে বড়পর্দায় প্রতিষ্ঠা পাওয়ার খুব চেষ্টা করছিলেন আরিফিন শুভ। প্রায় দুই ডজন সিনেমা করলেও কোনো অবস্থান তৈরি করতে পারেননি এ নায়ক। সর্বশেষ তিনি ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ মুজিবের চরিত্রে রূপদান করেন। আওয়ামী ঘনিষ্ঠ শিল্পী হওয়ায় এর জন্য পারিশ্রমিক নেন মাত্র এক টাকা। শেখ হাসিনা তার আস্থাভাজন স্নেহের শুভর প্রতি খুশি হয়ে তাকে পূর্বাচলে দশ কাটা প্লটও দেন। অবশ্য সেই প্লট বাতিল করেছে রাজউক।
শুভর ক্যারিয়ার ধ্বংসের সূচনা এখান থেকেই। ৫ আগস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেই কাঁটা ছড়িয়ে পড়ে শুভর অভিনয়ের পথে। কাজ পাচ্ছেন না আর। অবশেষে গোপনে চলে যান ভারত। এখন সেখানেই কাজের খোঁজ করছেন। কবে নাগাদ দেশে আসবেন বা আদৌ আসবেন কি না এ ব্যাপারে বেশ সন্দেহ রয়েছে।
নাটক ও সিনেমা মিলিয়ে বেশ ভালোই দিন কাটছিল অভিনেতা চঞ্চল চৌধুরীর। ঢাকা-কলকাতা, দুই ইন্ডাস্ট্রিতেই জমিয়ে কাজ করছিলেন। তার দুর্বলতা একটাই, শেখ হাসিনা। এ স্বৈরাচার শাসকের প্রেমে এতটাই মত্ত ছিলেন চঞ্চল, দেখা হলেই তার পদধূলি মাথায় নিতেন। আবেগে, আয়েশে হাসিনাকে গান শুনিয়ে নিতেন বাহবা। তাই শেখ হাসিনার পতনের পর চঞ্চলের ক্যারিয়ারেরও পতন শুরু হয়েছে। চলার পথে ছড়িয়ে পড়েছে কাঁটা। সেগুলো কীভাবে সরাবেন, কিংবা সরিয়ে কাজে নিয়মিত হতে পারবেন কী তা সময়ই বলে দেবে।
ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে জায়েদ খানই একমাত্র নায়ক, যার কোনো হিট সিনেমা না থাকলেও সবসময়ই তুমুল আলোচনায় থাকতেন। আর সেটা সোশ্যাল মিডিয়ার কল্যাণে। গত দুই বছরে সমালোচিত কর্মকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চায় ছিলেন তিনি। ২০০৬ সালে ক্যারিয়ার শুরু করা এ অভিনেতার সর্বশেষ সিনেমা ‘সোনার চর’ও প্রেক্ষাগৃহে মুখ থুবড়ে পড়েছিল। অবশ্য অভিনয় নিয়ে এ নায়কের নিজেরও তেমন মাথাব্যথা নেই। তিনি ব্যস্ত ছিলেন সিনেমার রাজনীতি নিয়ে। শিল্পী সমিতির দুবারের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন।
এ ছাড়াও আওয়ামী রাজনীতি সমর্থন করতেন। রাজনৈতিক নেতাদের সঙ্গে সখ্য ছিল বেশ। বিভিন্ন অনুষ্ঠানে মুজিব কোট পরে অংশ নিতেও দেখা যায় তাকে। ৫ আগস্টের পর তার বিরুদ্ধে হয়েছে মামলা। তাই ক্যারিয়ারে তার আর ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা নেই বললেই চলে। বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন তিনি।
ক্যারিয়ারে ফ্লপ নায়কের তকমা পাওয়া অভিনেতা হচ্ছেন জয় চৌধুরী। ২০১২ সালে ‘এক জবান’ সিনেমা দিয়ে অভিষেক হয়। ক্যারিয়ারে নয়টি সিনেমা করলেও সবগুলোই ফ্লপ। সবশেষ মুক্তি পায় তার অভিনীত ‘প্রেম প্রীতির বন্ধন’ নামে একটি সিনেমা। এটিতে তার বিপরীতে ছিলেন অপু বিশ্বাস। সিনেমাটি ব্যর্থ হওয়ার পাশাপাশি বেশ সমালোচিতও হয়। অভিনয় নিয়ে তেমন সুবিধা করতে না পারলেও তিনি বনে যান শিল্পীদের নেতা।
বর্তমান চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। সক্রিয়ভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না থাকলেও তিনি নিজেকে আওয়ামী লীগের একজন সমর্থক বলেই দাবি করতেন। আওয়ামী শাসনামলে দলীয় বিভিন্ন অনুষ্ঠানে মুজিব কোট পরে অংশ নিতেও দেখা গেছে তাকে। এদিকে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভোল পালটে ফেলেন জয়। এখন নিজেকে বিএনপির সমর্থক বলে দাবি করছেন।
স¤প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি ফেসবুক পোস্ট করেও নেটিজেনদের রোষানলে পড়েন এ নায়ক। রাজনীতির ভোলবদলে এ অভিনেতার ক্যারিয়ারে এখন কাঁটা বিছানো। চলার পথ খুবই সংকীর্ণ।
ঢাকাই সিনেমায় আরও এক নায়ক সাইমন সাদিক প্রায় এক যুগ কাজ করছেন। তিনিও আওয়ামীঘনিষ্ঠ অভিনেতা। গত এক দশক ধরে সেটাই দেখা গেছে। কিছু ভালো সিনেমা উপহার দিলেও বর্তমানে আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় সাইমনের পথচলাও বলা যায় থমকে গেছে। দেশের পটপরিবর্তনে এখন পাচ্ছেন না কাজ।
এ ছাড়াও নাটক-সিনেমার এমন অনেকেই আছেন যারা শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত হলেও, বর্তমানে রাজনীতির কারণে দর্শকপ্রিয়তা হারিয়েছেন। ক্যারিয়ার নিয়ে বিপাকে রয়েছেন। আওয়ামীঘনিষ্ঠ অনেক শিল্পী এখন পলাতক। অনেকেই নেটিজেনদের রোষানলে পড়ে হচ্ছেন হেনস্তার শিকার।

‘সুন্দর বেডরুম বানিয়ে লাভ কী, যদি টয়লেট নোংরা থাকে’

০

দেশের প্রখ্যাত অভিনেত্রী অপি করিম। দেশের স্বনামধন্য একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন এই অভিনেত্রী। অপি করিম বুয়েট থেকে গ্র্যাজুয়েশন শেষ করার পর থেকেই শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত হয়েছেন। পাশাপাশি দ্যুতি ছড়িয়েছেন অভিনয়েও।
অপি করিম বলেছেন- শিক্ষক তো তাই বেশি কথা বলি। বিশ্ব টয়লেট দিবসে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এখানে আমি এক মিনিটের বেশি কথা বলতে পারব না। যেহেতু আমার অনেক ডিসিপ্লিন তাই আমি একেকটা ডিসিপ্লিন নিয়ে এক মিনিট করে তিন মিনিট কথা বলব।
স¤প্রতি বিশ্ব টয়লেট দিবসের প্রতিপাদ্য ‘আ প্লেস ফর পিস’-কে সামনে রেখে ‘দুস্থ মানুষের টয়লেট নির্মাণে পাশে থাকুন টাইলক্স কিনে’-স্লোগান নিয়ে এই ক্যাম্পেইনটি ঘোষণা করা হয়। বিশ্ব টয়লেট দিবসে হাইজেনিক টয়লেট নির্মাণের লক্ষ্যে এ ঘোষণা দিয়েছেন রিমার্ক-হারল্যানের ডিরেক্টর ও মেগাস্টার শাকিব খান।
এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপি করিম। সেখানে তিনি শুটিং হাউজগুলোর খারাপ অবস্থা তুলে ধরেন।
অপি বলেন, প্রথমে আসি যে এখানে আমার সব কলিগ আছেন। আর্টিস্ট হিসেবে বলতে চাই, সবাই তো দূর-দূরান্তের কথা বলেছে, বান্দরবানের মাথার চূড়ার উপরের কথা বলছে।
তিনি বলেন, আমরা যখন কাজ করেছি, সকাল বেলায় বাসা থেকে ওয়াশরুমে যেতাম এবং রাতের বেলায় বাসায় ফিরে এসে ওয়াশরুম ব্যবহার করতাম। শুটিং হাউজগুলোর অবস্থা খুব খারাপ, আমি অনুরোধ করব টাইলক্সকে এ বিষয়টা দেখবেন।
অপি করিম বলেন, বিশ্ব টয়লেট দিবসে এখানের প্রতিপাদ্য বিষয়টা খুব ভালো। আমি যেহেতু শিক্ষকতা করি- বিল্ডিং ডিজাইন হোক আর যা কিছুই হোক না কেন আমরা প্রথমে যেটা শিখাতে চাই- কিচেন এবং টয়লেটের বিষয়। বিশেষভাবে টয়লেট, কারণ একটা সুন্দর বেডরুম বানালাম সুইচ টিপলে লাইট জ্বলে, গান হচ্ছে পর্দা নামছে কিন্তু সুস্থতা বা হাইজেনিকের বিষয়টা আসে টয়লেট থেকে।

ক্রিকেটার মঈন আলী এখন ডক্টর

০

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের হয়ে দুটি ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে অবদান আছে মঈন আলীর। ইংল্যান্ডের হয়ে ঐতিহাসিক অ্যাশেজ টেস্ট জয়েও আছে মঈনের অবদান। এবার সেই অবদানের স্বীকৃতি পেলেন মঈন। ক্রিকেটে অসামান্য অবদান রাখায় মঈনকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে ইংল্যান্ডের কভেন্ট্রি বিশ্ববিদ্যালয়।
গত সোমবার কভেন্ট্রি ক্যাথেড্রালে এক অনুষ্ঠানে মঈনকে এই সম্মাননা দেওয়া হয়। মঈনের জন্ম শহর ওয়েস্ট মিডল্যান্ডস অঞ্চলের বার্মিংহামে অবস্থিত কভেন্ট্রি বিশ্ববিদ্যায় তাকে এই সম্মাননা দিয়েছে।
৩৭ বছর বয়সী এই অলরাউন্ডারকে ডক্টরেট ডিগ্রি দেওয়ার কারণ ব্যাখ্যায় বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, ‘ক্রিকেট খেলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা মঈন আলীকে সম্মানসূচক ডক্টরেট অব আর্টসে ভূষিত করছি। তাকে এই সম্মাননা জানাতে পেরে আমরা গর্বিত।’
ডক্টরেট ডিগ্রি নিয়ে মঈন বলেছেন, ‘কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় আমাকে এই চমকপ্রদ সম্মানে ভূষিত করায় আমি রোমাঞ্চিত। এর অংশ হতে পারা এবং শিক্ষার্থীদের সঙ্গে দিনটি ভাগ করে নেওয়া দারুণ ব্যাপার। আমি সব সময় আমার সাধ্যমতো সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এখন আমি আর ইংল্যান্ডের হয়ে খেলি না। তবে এখনো মানুষ আমার কাছে এসে বলে “তুমি খেলেছ বা তুমি যেভাবে খেলেছ, সেটা দেখেই আমি খেলি বা আমার সন্তানেরা খেলে।” এই কথাগুলোই আমার কাছে খেলাধুলায় সত্যিকারের সাফল্য।’
মঈন গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তার আগে, ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন ১৩ ম্যাচে। তিন সংস্করণ মিলিয়ে খেলেছেন ২৯৮ ম্যাচ। করেছেন ৬৬৭৮ রান, নিয়েছেন ৩৬৬ উইকেট।

তারেক রহমানের ৬০তম জন্মদিন আজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬০তম জন্মদিন আজ। ১৯৬৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। ২২ বছর বয়সে ১৯৮৮ সালে বগুড়া জেলার গাবতলী উপজেলা বিএনপির সদস্য হন তিনি। আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগ দেওয়ার আগেই তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক রহমান তার মা খালেদা জিয়ার সঙ্গে সারা দেশে নির্বাচনি প্রচারে অংশ নেন। ২০০১ সালের নির্বাচনেও মায়ের পাশাপাশি তারেক রহমান দেশব্যাপী নির্বাচনি প্রচার চালান। বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০০২ সালে তারেক রহমানকে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়। ২০০৯ সালে বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে তিনি দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৬ সালে ৬ষ্ঠ কাউন্সিলেও তারেক রহমান সিনিয়র ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজানো মামলায় কারাগারে পাঠালে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে যাচ্ছেন।
তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে দেশব্যাপী দলের নেতাকর্মীরা জমকালো অনুষ্ঠান উদ্যাপনের পরিকল্পনা করলেও তা পালন না করার জন্য নির্দেশনা দেওয়া হয়। ১১ নভেম্বর এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে দলের পক্ষ থেকে নেতাকর্মীদের জানানো হয়েছে জন্মদিন পালন না করার জন্য। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা ওই বিবৃতিতে সংগঠনের সব ইউনিটের নেতাকর্মীদের জানানো হয়, তারেক রহমানের জন্মদিন নিয়ে কোনো অনুষ্ঠান পালিত হবে না। এর ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।
তারেক রহমান ১৯৯৪ সালের ৩ ফেব্রæয়ারি বিমানবাহিনীর সাবেক প্রধান, সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মেয়ে ডা. জুবাইদা রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের একমাত্র মেয়ে জায়মা রহমান স¤প্রতি লন্ডনের কুইনমেরি ইউনিভার্সিটি থেকে আইন শাস্ত্রে ল’ ডিগ্রি সম্পন্ন করেছেন। ২০১৮ সালের ৮ ফেব্রæয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে যুক্তরাজ্য থেকেই দায়িত্ব পালন করছেন তারেক রহমান। সেখান থেকে সব সময় ভার্চুয়ালি দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন, নেতাকর্মীদের দিকনির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন। আওয়ামী লীগ সরকারের গত প্রায় ১৬ বছর বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র, নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা-মামলা, খুন-গুম-নির্যাতন সত্তে¡ তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতা ও প্রজ্ঞার কারণে দল ছিল ঐক্যবদ্ধ। ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের উৎখাতের পর তিনি জাতীয় ঐক্য গঠনের প্রয়াস চালাচ্ছেন। বিভিন্ন বক্তব্যে তিনি ঐক্যের বার্তা দিচ্ছেন, পেশিশক্তির উত্থানের পরিবর্তে জনমানুষের পক্ষে কাজ করে জনসমর্থন সৃষ্টির বার্তা দিচ্ছেন। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে তিনি বিএনপির কর্মী-সমর্থকদের প্রতি নৈতিক রাজনৈতিক চর্চার জন্য কঠোর বার্তা দিয়ে যাচ্ছেন। তার এ উদ্যোগ ভবিষ্যতে রাজনৈতিক পরিবেশের গুণগত পরিবর্তনের গোড়াপত্তন করবে বলে মনে করেন নেতারা। তারা জানান, বিএনপির মতো সর্ববৃহৎ দলের গুণগত পরিবর্তনের উদ্যোগ অন্যান্য রাজনৈতিক শক্তিসহ জাতীয় রাজনৈতিক পরিসীমায় এক নবতর সাম্য ব্যবস্থার সৃষ্টি করবে।
তার দূরদর্শী রাজনীতির ভূয়সী প্রশংসা করে নেতারা বলেন, গতানুগতিক রাজনীতির বাইরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ইতিবাচক ও পরিবর্তনের রাজনীতি জাতির সামনে নতুনভাবে আশার সঞ্চার করছে। মানুষের মন জয় করতে নিচ্ছেন একের পর এক যুগান্তকারী ও দূরদর্শী সিদ্ধান্ত। তার দূরদর্শী সিদ্ধান্ত ও রাষ্ট্র নিয়ে ভাবনা জনগণ গ্রহণ করেছে। বিএনপিকে ঐক্যবদ্ধ রেখে দেশের সবচেয়ে জনপ্রিয় দল হিসাবে এক অনন্য জায়গায় নিয়ে গেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে এর সুফল পাবেন দেশবাসী।

বিচারের আগে আ.লীগকে নির্বাচনে অংশ নিতে দেব না: সারজিস আলম

আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না। প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান হবে।’ মঙ্গলবার দুপুরে তিনি এই পোস্ট দেন।
এর কয়েক ঘণ্টা আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহŸায়ক হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘ছেলেদের রক্তের ওপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাক্সক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে, ইতিহাস তাদের গণশত্রু হিসাবে চিহ্নিত করবে।’
পোস্টে হাসনাত আব্দুল্লাহ আরও লিখেছেন, ‘জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে যারা ধারণ করে, যারা গণমানুষের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে চায়, তারা ২৪-পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো দ্বিতীয় বক্তব্য দিতে পারে না।’
এর আগে সোমবার অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক আলোচনা সভায় বলেন, ‘আমরা সরকারের পক্ষ থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলি, তখন রাজনৈতিক দলগুলো তাদের বক্তৃতায় সেটি বাধা দেওয়ার চেষ্টা করছে। ১৯৪৫ সালে জার্মানির ফ্যাসিস্ট নাৎসি পার্টিকে যদি নিষিদ্ধ করা হয় এবং এখনো তারা নিষিদ্ধ রয়েছে, সেখান থেকেই বোঝা উচিত আওয়ামী লীগের পরিণতি কী হওয়া উচিত।’ সোমবার রাত সাড়ে ১০টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত ‘নবীন চোখে গণ-অভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জীবনের তাল কেটে গেল এআর রহমানের

০

ভারতবাসীকে থমকে দিয়েছে এআর রহমান। জীবনের তাল কেটে গেল এ অস্কারজয়ী সংগীতশিল্পীর। জীবন-সংসারের গতি থমকে দাঁড়িয়েছে তাদের জীবনে। ইতোমধ্যে এ দম্পতির বিচ্ছেদের খবর জেনে গেছেন ভক্ত-অনুরাগীরাও। কী কারণে বিচ্ছেদের পথে হাঁটছেন এ দম্পতি, জানালেন রহমানপতœীর আইনজীবী।
আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, বিচ্ছেদের পথে এআর রহমান। এই খবর জানিয়েছেন তার স্ত্রী সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে জানান, তিক্ত সম্পর্কের জেরেই এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তার মক্কেল। উভয়ের সম্মতিতেই এ পদক্ষেপ। এআর রহমানের বিচ্ছেদের খবর হাওয়ার বেগে ছড়াতেই বাকরুদ্ধ গোটা দেশ।
কেন এই বিচ্ছেদ? সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ জানিয়েছেন, দীর্ঘ তিক্ততা এই বিচ্ছেদের নেপথ্য কারণ। উভয় পক্ষই আপ্রাণ চেষ্টা করেছিলেন মিটিয়ে নিতে। কিন্তু তা আর সম্ভব নয়। ফলে দীর্ঘ দাম্পত্যের পর এই সিদ্ধান্ত নিতে যথেষ্ট কষ্ট হয়েছে তার। কিন্তু সায়রা অপারগ।
এই জায়গা থেকেই আইনজীবীর অনুরোধ— এ মুহূর্তে বিষয়টি নিয়ে কেউ যেন সায়রাকে বিব্রত না করেন। তিনি মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছেন। কারণ দীর্ঘ দাম্পত্যে ইতি টানা সহজ কথা নয়।

বিচ্ছেদ গুঞ্জনের মধ্যে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানাননি অভিষেক

০

বলিউডের জনপ্রিয় তারকা জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে কিছুদিন ধরে এই তারকা জুটির বিচ্ছেদের গুঞ্জন চলছে।
বলিউড গুঞ্জন বলছে, বিচ্ছেদের বিষয় নিয়ে ইতিমধ্যেই নাকি আইনজীবীর সঙ্গে সাক্ষাতও করেছেন ঐশ্বরিয়া-অভিষেকের। তবে গুঞ্জনে নানারকম কথা রটলেও, বিচ্ছেদের বিষয়ে একেবারে মুখে কুলুপ এঁটেছেন তারকা দম্পতি। উল্টো এসব প্রশ্ন সামনে এলে এড়িয়ে গেছেন দুজনেই!
ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, অভিষেক বচ্চন এবার ১৩তম জন্মদিনেও আরাধ্যা বচ্চনকে অভিনন্দন জানাননি।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চলতি মাসের ১৬ নভেম্বর আরাধ্যা বচ্চন ১৩ বছরে পা দিলেও এ উপলক্ষে ঐশ্বরিয়া ও অভিষেক দুজনেই সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট করেননি।
মেয়ের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট শেয়ার না করলেও স¤প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক আরাধ্যার ছোটবেলার বইয়ের কথা উল্লেখ করতে ভুলেননি।
নিজের নতুন ছবি সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, আরাধ্যার শৈশবে তিনি আরাধ্যার একটি বই দেখেছিলেন যেখানে সাহসের কথা বলা হয়েছিল। এই বইটি তাকে তার সাহায্য ও সাহস অব্যাহত রাখতে উৎসাহিত করেছে।
অভিষেক বলেন, আরাধ্যা আমাকে কত বড় শিক্ষা দিয়েছে, সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।একবার আরাধ্যা যখন ছোট ছিল, একটি বই পড়ছিল। ওই বইয়ের একটি লাইন আমাকে এতটা স্পর্শ করেছিল যে সেটি আমার কাজের জন্যও খুবই সাহায্যকরী হয়েছিল। বইটির লাইন ছিল, সাহসী শব্দটি হল সাহায্য, কারণ যারা সাহায্য চায়, তারা চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস রাখে এবং এগিয়ে যেতে চায়।
অভিষেক বলেন, এই লাইনটি আমাকে আমার চরিত্র অর্জুনের জন্য সাহায্য করেছিল, কারণ ছবিতে আমি এমন একজন চরিত্রে অভিনয় করছি, যে বিশাল লড়াইয়ের মুখোমুখি হয়েও কখনো হাল ছাড়ে না।

‘বউ সাজা’ সেই অভিনেত্রী খুঁজছেন পাত্র

০

এফডিসিতে সম্প্রতি বউয়ের সাজে গিয়েছিলেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। বউয়ের সাজে আসায় তাকে নিয়ে বেশ আলোচনা হয়।
বিয়ের সাজের রহস্য জানাতে গিয়ে ববি বলেন, আমার বিয়ের কথা যদি বলেন, তবে ভালো পাত্র পেলেই বিয়ে করব। চারদিকে এত বিয়ে ভাঙছে, এসব দেখে ভয় পাই। তবে ভালো কাউকে পেলে বিয়ে করে ফেলব।
অভিনেত্রী আরও বলেন, সেদিন ‘বউ’ সিনেমার মহরত ছিল বলে এমন সাজে এফডিসি গিয়েছিলাম। অন্য কোনো কারণ নেই। অনেক দিন পর সিনেমার মহরতে গিয়ে খুবই আনন্দে সময় কেটেছে।
ববি আরও বলেন, এখনকার আধুনিক সময়েও আমরা দেখতে পাই বউ-শাশুড়ির ঝামেলা। বউকে মেয়ের মতো দেখার চর্চাটা আমাদের সমাজে এখনো খুব দেখা যায় না। মেয়ে না হোক, অন্তত বউয়ের মর্যাদা যদি দেওয়া যায় তাহলেও এ সমস্যা দূর করা সম্ভব। এমন কিছু বিষয় এ সিনেমার গল্পে দেখা যাবে।
তিনি আরও বলেন, আমি বাস্তব জীবনে চাই আমার যেখানে বিয়ে হবে সেই পরিবারের সবাইকে আপন করে নেব। ভালোবাসা আর সম্মান ছাড়া আমার কোনো চাওয়া পাওয়া নেই।
ববি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে দেশের চলচ্চিত্রাঙ্গন স্থবির হয়ে আছে। সিনেমার কাজও খুব বেশি হচ্ছে না। দেশের প্রায় সব বিনোদনের জায়গাতে একই অবস্থা। আশা করছি এই অস্থির সময় শেষে সব আবার ঘুরে দাঁড়াবে। আমি পজিটিভ মানুষ সবসময় সম্ভাবনা দেখি। আমি আশাবাদী।
ডিসেম্বরে ‘বউ’ সিনেমার শুটিং হবে। আগামী বছরের মাঝামাঝি সময়ে সিনেমাটি মুক্তি পেতে পারে।

বলিউড নিয়ে সিরিজ নির্মাণের ঘোষণা শাহরুখ-পুত্র আরিয়ানের

০

তার নায়ক হওয়া নিয়ে অনেক জল্পনা-কল্পনা ছিল। বোন সুহানা খান এরই মধ্যে অভিনয়ে পা রেখেছেন। কবে তার বড়পর্দায় অভিষেক হয়, তা নিয়ে কৌতূহলের পারদ চড়ছিল। তবে শাহরুখ-পুত্র আরিয়ান খান সে পথে হাঁটলেন না। ক্যামেরার সামনে নয়, বরং পর্দার আড়ালে কাজের মধ্য দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে তার।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সামাজিক মাধ্যমে নেটফ্লিক্স ইন্ডিয়া এক পোস্টের মাধ্যমে জানিয়েছে, আরিয়ান খানের পরিচালনায় বলিউডের রঙিন দুনিয়া অন্যভাবে ধরা দেবে এই ওটিটি প্ল্যাটফর্মে।
সিরিজটি যৌথভাবে প্রযোজনা করছে নেটফ্লিক্স এবং শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।
সিরিজের প্রেক্ষাপট, কীভাবে একজন আউটসাইডার বলিউডের চাকচিক্যে ভরা দুনিয়ায় নিজের জায়গা করে নেয়। এতে বেশ কয়েকজন বড় তারকার ক্যামিও দেখা যেতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮।
ছেলের নতুন সিরিজের ঘোষণা দিয়ে শাহরুখ খান সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘আপনাদের জন্য নতুন একটি সিরিজ নিয়ে আসতে পেরে আমরা উচ্ছ¡সিত। এই সিরিজে সিনেমার দুনিয়াকে একেবারেই ভিন্ন আঙ্গিকে দেখা যাবে। আর একজন আউটসাইডার হিসেবে সফল হতে কি করতে হয়, সেটাও এতে উঠে আসবে।
এর আগে নেটফ্লিক্সের সিরিজ ‘আর্চিস’ দিয়ে অভিনয়ে হাতেখড়ি হয় শাহরুখ-কন্যা সুহানার