Home Blog Page 581

শিকাগোয় নর্থ আমেরিকা বেঙ্গলি সম্মেলনের হোটেলে আগুন আতঙ্কে, হইচই কাণ্ড!

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ইলিনয়স অঙ্গরাজ্যের শিকাগোয় ৪৪তম নর্থ আমেরিকা বেঙ্গলি সম্মেলন চলছে। সেখানে যোগ দিতে টালিপাড়ার রথী-মহারথীরা আমেরিকায় হাজির হয়েছেন। এর মাঝেই ঘটল অঘটন। ঘড়িতে তখন ভোর সাড়ে পাঁচটা। হঠাৎ হোটেলে বেজে উঠল ফায়ার অ্যালার্ম। কেউ তখন গভীর ঘুমে, কেউ রাতের পার্টি সেরে শুয়েছেন। এর মধ্যেই হইচই কাণ্ড! ফায়ার অ্যালার্ম শুনে রীতিমতো আতঙ্কিত সবাই!
শিকাগোর পাঁচতারকা হোটেলে রয়েছেন শ্রাবন্তী, সোহিনী, স্বস্তিকারা। সেখানে ফিল্মফেয়ার পুরস্কারের আয়োজন করেছে ‘নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স’। সেই অনুষ্ঠানেই শামিল হয়েছেন টলি তারকারা। রাত পোশাকেই হোটেল রুম থেকে বেরিয়ে প্রাণভয়ে দৌড়াচ্ছেন সবাই। ফায়ার অ্যালার্ম বাজতেই নিয়ম মেনে সিঁড়ি বেয়ে এক্সিট। লিফট ব্যবহার করা যাবে না। নিমেষেই সবাইকে নিয়ে যাওয়া হয় নিরাপদ স্থানে। মিনিটের মধ্যেই হাজির দমকল। সঙ্গে সঙ্গেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সংবাদমাধ্যমকে অরিন্দম শীল জানান, গরম পোশাক গায়ে না জড়িয়েই পাঁচতলা হোটেল রুম থেকে নিচে নামেন তিনি। শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে সোহিনী—প্রাণ বাঁচানোর দৌড় দেন সবাই।
সৌরসেনী মৈত্র, অম্বরীশ ভট্টাচার্য, অর্জুন চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, তনুশ্রী চক্রবর্তী, সোহিনী সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, উজান গঙ্গোপাধ্যায়, সুদেষ্ণা রায়, অরিন্দম শীলের মতো ব্যক্তিত্বরা এই মুহূর্তে রয়েছেন শিকাগোয়।

ঋষি সুনাক সপরিবারে পাড়ি জমাচ্ছেন যুক্তরাষ্ট্রে

নিজস্ব প্রতিবেদক: ব্রিটেনের নির্বাচনে ভরাডুবির দায় স্বীকার করে কনজারভেটিভ পার্টির প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তাৎক্ষণিকভাবে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাজ চার্লস।
নির্বাচনে দলের ভরাডুবি হলেও ঋষি সুনাক রিচমন্ড এবং নর্থালারটনের এমপি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন। তবে তিনি এখন কী করবেন সে সিদ্ধান্ত এখনো ঋষি সুনাকের হাতে বলেই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।
সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে জানায়, গুঞ্জন রয়েছে, নির্বাচনে হারের পর ঋষি সুনাক যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চলে যাওয়ার পরিকল্পনা করছেন। সুনাকের কাছে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড রয়েছে এমন সংবাদও এর আগে প্রকাশ্যে এসেছিল। তবে তিনি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড তিনি রাখেননি।
ক্যালিফোর্নিয়ায় ঋষি সুনাক এবং তাঁর স্ত্রীর অক্ষতা মূর্তির প্রায় ৬০ লাখ মার্কিন ডলার মূল্যের একটি অ্যাপার্টমেন্ট রয়েছে। সুনাক দম্পতি তাঁদের দুই কন্যাকে ক্যালিফোর্নিয়ার একটি প্রাইভেট স্কুলে ভর্তি করাতে চান। ইতিমধ্যে ক্যালিফোর্নিয়ার একটি কলেজে উচ্চপ্রযুক্তিসম্পন্ন একটি কম্পিউটার ল্যাব স্থাপনে এই দম্পতি ৩০ লাখ ডলারের অনুদান দিয়েছেন। ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকেই এমবিএ সম্পন্ন করেন সুনাক। এখানেই তাঁর সঙ্গে পরিচয় হয় অক্ষতা মূর্তির। দাম্পত্য জীবনের শুরুতে তাঁরা ক্যালিফোর্নিয়াতেই ছিলেন। সেখানে সুনাক হেজ ফান্ডে (বিনিয়োগ সংস্থা) কাজ করতেন।
দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে আরও উঠে এসেছে, প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়ার পরে রাজনীতি থেকে সরে সুনাক অনেকটা ব্যবসায়ী জীবনেই ফিরে যেতে পারেন বলে অনেকের ধারণা। ধারণা করা হচ্ছে, প্রযুক্তি আর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের সুযোগ কাজে লাগিয়ে কোনো ব্যবসায় যুক্ত হতে পারেন তিনি। যদিও সুনাক জোর দিয়ে বলেছিলেন, রিচমন্ড এবং নর্থালারটনের আসনটি ধরে রাখতে পারলে তিনি আগামী পাঁচ বছর এমপি হিসেবেই থেকে যাবেন।
৬৫০ আসনবিশিষ্ট ব্রিটিশ পার্লামেন্টে ৪১২টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে লেবার পার্টি। যেখানে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ৩২৬টি আসনের প্রয়োজন। ১৪ বছর পর এই দল সরকার গঠন করতে যাচ্ছে। কনজারভেটিভ পার্টি গত সংসদের তুলনায় ২৪৪টি আসন হারিয়েছে এবং নতুন সংসদে তাদের আসনসংখ্যা ১২১।

পুলিশ প্রহরায় অনুষ্ঠিত হলো বাফেলো বিএনপির আলোচনা সভা!

চরম হট্টগোল ও বিশৃঙ্খলার মাঝে পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টনীতে অনুষ্ঠিত হয়েছে বাফেলো বিএনপির আলোচনা সভা। গত ৩রা জুলাই, ২০২৪ রোজ বুধবার বাফেলো শহরের “লাভ বার্ড” রেস্ট্রুরেন্টের বেইজমেন্টে অনুষ্ঠিত হয় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা।  

সভায় সভাপতিত্ব করেন কমিউনিটির শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব নাজমুল ভূঁইয়া। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট্ বিএনপির সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, প্রধান বক্তা ছিলেন নিউইয়র্ক স্টেস্ট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক থেকে আগত স্টেট বিএনপির জেষ্ঠ্য সহসভাপতি জসিম উদ্দিন, জেষ্ঠ্য সহ সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ, সাংগঠনিক সম্পদক মোহাম্মদ রইস উদ্দিন এছাড়া স্থানীয় বাফেলো সিটি বিএনপির আহবায়ক প্রার্থী যথাক্রমে: নাজমুল আলম, হাবিবুর রহমান হাবিব এবং সিরাজুদ্দৌলা বাবুলকেও বিশেষ অতিথির মর্যাদায় সম্মানিত করা হয়েছে। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন যৌথভাবে তরিকুল ইসলাম প্রিন্স মৃধা, সোহেল হাওলাদার এবং ইমতিয়াজ বেলাল। 

সভা অনুষ্ঠানের প্রথমেই নিউইয়র্ক স্টেট্ বিএনপির সাবেক সভাপতি আবুল বাসার, নিউইয়র্ক স্টেট্ বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহবায়ক মতিউর রহমান লিটু, ব্রুকলিন বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন সহ অনেক সম্মানিত নেতৃবৃন্দকে অসম্মান করায় উপস্থিত দর্শকরা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠেন অবশেষে আয়োজকরা আনুষ্ঠানিক ক্ষমা চাইলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে তবে পুরো অনুষ্ঠান জুড়ে পুলিশের প্রহরা দেয়া ছিল। 

ঢাকা মহানগর তাঁতীদলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম, নিউইয়র্ক সিটি বিএনপি নেতা আবু জাফর ফরাজী, বাফেলো সিটি হলে কর্মরত বাংলাদেশী বংশদ্ভুত জাভেদ মোস্তফা, বাফেলো বিএনপি নেতা মেজবাহ উদ্দিন, বাফেলো বিএনপি নেতা ও এবিসিএইচ সংগঠনের সভাপতি তানভীর আহাম্মেদ, বাফেলো বিএনপি নেতা জামাল উদ্দিন, শামীম মিয়া, জাহাঙ্গীর সোহেল সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

দীর্ঘদিনের প্রস্তুতি নিয়ে নেতৃত্বের প্রতিযোগিতায় থাকা ত্রিধা বিভক্ত বাফেলো সিটি বিএনপির নির্ধারিত একটি সভা হওয়ার কথা ছিল গত ৩রা জুলাই, ২০২৪ রোজ বুধবার সন্ধ্যা ৯ ঘটিকার সময়। এই সভাটি সফল করার লক্ষ্যে তিন গ্রূপের তিনজন তিনজন প্রতিনিধি নিয়ে মোট ৯জন প্রতিনিধির সমন্বয়ে কাজ চলছিল প্রায় মাস খানেক ধরে। কোন কাজেই ঐক্যমত্য না হওয়ায় নিউইয়র্ক স্টেট্ বিএনপির নেতৃবৃন্দের নির্দেশক্রমে সভাটি বাতিল বলে ঘোষণা করা হয়েছিল বলে জানা যায়। 

এদিকে ৪ঠা জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে সবাই একটা লম্বা ছুটিতে থাকবেন তাই নিউইয়র্ক স্টেট্ বিএনপি ওয়েস্ট গঠনের দাবিতে আন্দোলনরত ওয়েস্টার্ন নিউইয়র্কে বসবাসরত বিএনপি নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বায়তুল মামুর জামে মসজিদে একটি দোয়া মাহফিলের ঘোষণা দেন ঠিক যেদিন সিটি বিএনপির সভা বাতিল ঘোষণা করা হয়।

যেহেতু বাফেলো বিএনপির সভা বাতিল করা হয়েছে তাই নিউইয়র্ক স্টেট্ বিএনপি ওয়েস্ট গঠনের সমন্বয়কারী জনাব মতিউর রহমান লিটু তার ফেইজবুক পেইজে নেতাকর্মীদের নতুন এই কর্মসূচি জানিয়ে দিয়েছিলেন। তার দাওয়াত জানানোর কয়েক ঘন্টার মধ্যে হঠাৎ করে ত্রিধা বিভক্ত বাফেলো সিটি বিএনপির একটি পক্ষ বিতর্কিত একটি পোস্টারের মাধ্যমে ঠিক একই সময়ে তারা আরেকটি অনুষ্ঠানের ঘোষণা দেন। যেই সভাটি মূলত পুলিশ প্রহরায় অনুষ্ঠিত হয়েছে।

বিতর্কিত এই সভা ঘোষণার দায়িত্বে থাকা বাফেলো সিটি বিএনপির নেতৃবৃন্দরা জানান যে, বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য একই সময়ে নতুন আরেকটি সভার আহবান করা হয়েছে সরাসরি হাই কমান্ডার নির্দেশে। পরবর্তীতে নিউইয়র্ক স্টেট্ বিএনপির বর্তমান সভাপতি ওয়ালিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন যে সেদিনের সভাটি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার এইচ খোকনের সরাসরি নির্দেশে ডাকা হয়েছে। বিতর্কিত সেই পোস্টারে নিউইয়র্ক স্টেট্ বিএনপির নেতৃবৃন্দদের প্রধান অতিথি, বিশেষ অতিথি হিসাবে সম্মোধন করা হলেও সভাপতি নিয়ে ছিল বিতর্ক। এমন পরিস্থিতিতে অর্থাৎ নিউইয়র্ক স্টেট্ বিএনপি ওয়েস্টের ঘোষিত সময় এবং তারিখ ঠিক রেখে হাই কমান্ডের নির্দেশে নতুন সভা আহবানের কারণে কমিউনিটিতে ব্যাপক বিতর্কের শুরু হয়।

অবশেষে নিউইয়র্ক স্টেট্ বিএনপির নেতৃবৃন্দকে সম্মান জানিয়ে জনাব মতিউর রহমান লিটুর নেতৃত্বধীন নিউইয়র্ক স্টেট্ বিএনপি ওয়েস্ট গঠন সমন্বয় কমিটির পক্ষ থেকে তাদের আহুত সভাটি বাতিল করে সকল নেতাকর্মীকে আনোয়ার এইচ খোকন আহুত সভায় যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। বিতর্কিত এই সভার শুরুতে ব্যাপক বিশৃঙ্খলা হলেও পুলিশের উপস্থিতির কারণে বড় কোন অঘটন ঘটেনি। 

সভায় স্থানীয় বাফেলো সিটি বিএনপির নেতৃবৃন্দরা- কিভাবে, কখন কেমন করে বাফেলো সিটি বিএনপি গঠিত হয়েছিল সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। দাপ্তরিক অনুমোদিত না হলেও বাফেলো সিটি বিএনপির আহবায়ক সিরাজুদ্দৌলা বাবুল বলেন আমরা নিজেদের উদ্যোগে বাফেলো বিএনপি চালিয়েছি, কোন অনুমোদন পাইনি এটা সত্য কিন্তু ওই সময়ে নিউইয়র্ক স্টেট্ বিএনপিরও কোন অনুমোদন ছিলোনা। স্টেজে থাকা নিউইয়র্ক স্টেট্ বিএনপির সভাপতি কিংবা সাধারণ সম্পাদক সেই বিষয়ে কোন ব্যাখ্যা না দিয়ে চুপ ছিলেন। এদিকে অন্য আহবায়ক প্রার্থী হাবিবুর রহমান হাবিব তার ছাত্র জীবনের রাজনীতির কিছু ইতিহাস তুলে ধরেন এবং অন্যপ্রার্থী নাজমুল আলম তার যুক্তরাষ্ট্র বিএনপির রাজনীতির কিছু স্মৃতি তুলে ধরে নির্ধারিত বাকি সময় অতিথিদেরকে ছেড়ে দেন। নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। 

যমুনায় তীব্র ভাঙন, বিলীন ৮ শতাধিক বাড়িঘর

সিরাজগঞ্জে যমুনা নদীতে বন্যার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও মৌসুমি বায়ুর প্রভাবে জেলার অভ্যন্তরীণ ফুলজোড়, করতোয়া, ইছামতি, হুড়াসাগর ও চলনবিলসহ নদ-নদীর পানি বেড়েই চলছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে যাচ্ছে চরাঞ্চলের ফসলি জমি। যমুনার তীব্র ভাঙনে জেলার তিনটি উপজেলার প্রায় ৮ শতাধিক বাড়ি-ঘর ও হাজার হাজার বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে যমুনা পাড়ের মানুষের।
দ্রæত পানি বৃদ্ধির সঙ্গে সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়ন, কাজিপুরের খাসরাজবাড়ী ইউনিয়নের সানবান্ধা ঘাট হতে বিশুরিগাছা ঘাট ও শাহজাদপুরের জালালপুর ইউনিয়নের পাঁচিল, হাটপাঁচিল, জালালপুর ও সৈয়দপুর গ্রামে তীব্র ভাঙন চলছে। গতকাল সকালে স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, চলতি মৌসুমে যমুনা নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে এসব অঞ্চলে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে জেলার কাজিপুর, সদর ও শাহজাদপুরে হাজার হাজার ঘর-বাড়ি, ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে।
কাওয়াকোলা ইউনিয়নের ভাঙন কবলিত আফসার আলী, সাধু ব্যাপারী, ছোলায়মান আলীসহ অনেকে বলেন, প্রতিদিনই বাড়ছে পানি। বেড়েই চলেছে ভাঙন।
দিনরাত একাকার হয়ে গেছে আমাদের। প্রতিটি রাত নির্ঘুম কাটছে আমাদের। কেউ কেউ ওয়াবদা বাঁধে গিয়ে আশ্রয় নিয়েছে। মানুষজন গবাদি পশু নিয়ে চরম বিপাকে পড়েছে।
পাউবো’র অফিস সূত্র জানায়, যমুনা নদীর ভাঙন রক্ষায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী, জালালপুর ও খুকনী ইউনিয়নের এনায়েতপুর থেকে পাঁচিল পর্যন্ত নদীতীরের সাড়ে ৬ কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণ, নদী খনন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬৪৭ কোটি টাকা। ২০২১ সালের জুনে প্রকল্পের কাজ শুরু হয়। চলতি বছরের জুনে এ প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজ সমাপ্ত হয়েছে মাত্র ৫০ শতাংশ। নির্দিষ্ট সময়ে বাঁধ নির্মাণ শেষ না হওয়ায় প্রকল্পের মেয়াদ ২০২৫ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
স্থানীয়রা জানান, ভাঙনের মুখে থাকা সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বড় কয়রা কমিউনিটি ক্লিনিকটি নিলামে বিক্রির জন্য সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস প্রকাশ্যে নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এছাড়া দু’টি মুজিব কেল্লা, সাড়ে ৪ কিলোমিটার পাকা রাস্তা, বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙনের মুখে রয়েছে। গতকাল বিকালে শাহজাদপুরের পাঁচিল গ্রামের কোবাদ মাস্টারের দোতলা ভবন নদীগর্ভে ধসে পড়েছে। এছাড়া বহু ঘরবাড়িও নদীতে ভেঙে পড়েছে। সহায়-সম্বল হারিয়ে এসব পরিবারের মানুষ এখন নিঃস্ব।
সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াউর রহমান (জিয়া মুন্সী) বলেন, নদীভাঙনে জেলার মানচিত্র থেকে মুছে যেতে চলেছে কাওয়াকোলা ইউনিয়ন। ভাঙন রোধে পাউবো কোনো ব্যবস্থা নিচ্ছে না। কাওয়াকোলা ইউনিয়নের হাট বয়ড়া, দৌগাছী, বড়কয়রা, ছোট কয়রা, কৈগাড়ী দড়তা, চণ্ডল বয়ড়া, বেড়াবাড়ী গ্রামে তীব্র নদীভাঙন দেখা দিয়েছে। অনেক গ্রাম ইতিমধ্যে নদীতে বিলীন হয়ে গেছে। চলতি বছর এ পর্যন্ত ৩ শতাধিক ঘরবাড়ি নদীতে চলে গেছে।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, নদীভাঙনের কারণে যেকোনো মুহূর্তে বড়কয়রা কমিউনিটি ক্লিনিক নদীতে বিলীন হয়ে যেতে পারে। এ কারণে কর্মকর্তাদের সমন্বয়ে নিলাম বিক্রির কমিটি গঠন করে প্রকাশ্যে নিলাম অনুষ্ঠিত হবে। অপরদিকে, শাহজাদপুরের জালালপুর ইউনিয়নের ভাঙনে ক্ষতিগ্রস্ত পাকড়তলা গ্রামের লাল মিয়া ও পাঁচিল গ্রামের আলাউদ্দিন, কালাম শেখ, আয়নাল হকসহ অনেকেই অভিযোগ করে বলেন, চলতি মৌসুমে নদীভাঙনে এলাকার অন্তত ৫ শতাধিক ঘর-বাড়ি নদীতে বিলীন হয়েছে। বহু মানুষ অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে। বিপুল পরিমাণ আবাদি জমি নদীগর্ভে চলে যাওয়ায় আমরা এখন ভূমিহীন। পাউবো’র ঠিকাদাররা যদি নির্ধারিত সময়ের মধ্যে বাঁধ নির্মাণ কাজ শেষ করতো, তাহলে আমাদের এই সর্বনাশ হতো না।
জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদ জানান, নদী ভাঙনে খুকনী, কৈজুরী ও জালালপুর ইউনিয়নের বিভিন্ন স্থান খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত কয়েক বছরে জালালপুর ইউনিয়নের পাঁচ থেকে ছয়টি গ্রাম নদীতে বিলীন হয়েছে। ইতিমধ্যে এসব অঞ্চলের শত শত পরিবার নিঃস্ব হয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার হাসান মামুন জানান, গত ২৪ ঘন্টায় যমুনা নদী শহর রক্ষা বাঁধ পয়েন্টে পানি ৪২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৪৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা নদীর পানি বৃদ্ধি আরও কয়েকদিন অব্যাহত থাকবে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, নদীর পূর্বপাড়ে চর জেগে উঠার কারণে প্রকল্প এলাকায় ভাঙন দেখা দিয়েছে। নদীর গতিপথ পরিবর্তনের জন্য নদীতে খনন কাজ চলছে। ভাঙন রোধে কাজ করা হচ্ছে। কিছু কিছু জায়গায় ভাঙন রয়েছে। ভাঙনকবলিত এলাকা চিহ্নিত করে জিও ব্যাগভর্তি বালির বস্তা ফেলা হচ্ছে।

সিলেটে পানিবন্দি ১১৬০ গ্রাম

ভারী বর্ষণ ও উজানের ঢলে সিলেটে সুরমা, কুশিয়ারা, সারি ও সারিগাঙ্গ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তৃতীয় দফার এ বন্যায় ফের প্লাবিত হয়েছে জেলার ৯১ ইউনিয়নের ১১৬০ গ্রাম। পানিবন্দি হয়ে পড়েছেন ৭ লাখ ১ হাজার ৬৫৮ জন। এ ছাড়া সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা ও শেরপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গত মঙ্গলবার বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের কেন্দ্রীয় নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান স্বাক্ষরিত এক সতর্কবার্তায় বলা হয়েছে অতিবৃষ্টি এবং উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।
এরই মধ্যে পাঁচ নদীর পানি বিপদসীমার উপরে উঠে বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল সময় বিশেষে বৃদ্ধি পেয়ে কতিপয় পয়েন্টে স্বল্পমেয়াদে বিপদসীমা অতিক্রম করতে পারে।
পানি উন্নয়ন বোর্ডের সতর্কীকরণ জানিয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতলেও বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ ছাড়া গঙ্গা-পদ্মা নদীর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি সমতলে বৃদ্ধি পেয়ে কতিপয় পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ-পূর্বাঞ্চলের মুহুরী, ফেনী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীসমূহের পানি সমতল সময় বিশেষে বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হতে পারে।
পাউবো’র নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানিয়েছেন, সুরমার পানি কানাইঘাট ও সুনামগঞ্জ; কুশিয়ারার পানি অমলশীদ, শেওলা, শেরপুর-সিলেট ও মারকুলিতে; মনু নদীর পানি মৌলভীবাজারে; সোমেশ্বরীর পানি কলমাকান্দায় ও ভুগাইয়ের নাকুগাঁওয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে পাঁচ জেলার (সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, নেত্রকোনা ও শেরপুর) নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
জেলা প্রশাসনের প্রতিবেদনে বলা হয়, পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় সিলেটের সবক’টি উপজেলা আক্রান্ত হয়েছে।
বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুরমা-কুশিয়ারাসহ সিলেটের বিভিন্ন নদ-নদীর পাঁচটি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন।
সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ১১২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এই নদীর পানি সিলেট পয়েন্টে ১০ দশমিক ৭৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এখানে বিপদসীমা ১০ দশমিক ৮০ সেন্টিমিটার।
কুশিয়ারার পানি অমলশীদ পয়েন্টে বিপদসীমার ৮৯ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ৯৭, শেওলা পয়েন্টে ২৬ সেন্টিমিটার এবং শেরপুরে ১৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কিছুটা কমেছে সারি, সারিগোয়াইন ও লোভা নদীর পানি। সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বুধবার পর্যন্ত সিলেটে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেন, তৃতীয় দফা বন্যার আশঙ্কা আগে থেকেই করা হচ্ছিল। যে কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের আগে থেকেই প্রস্তুতি নিতে দির্দেশনা দেয়া হয়। তিনি বলেন, আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রয়েছে। পরিস্থিতি সতর্কতার সঙ্গে মোকাবিলা করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে সরকারের।

দুই জেলায় বিএনপি’র সমাবেশে হামলা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ডাকা নাটোর ও পটুয়াখালী জেলায় দলটির সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। কুপিয়ে জখম করা হয়েছে নাটোর জেলা বিএনপির আহŸায়ক শহীদুল ইসলাম বাচ্চুকে। তার অবস্থা আশঙ্কাজনক। এছাড়া সমাবেশের প্রধান অতিথি রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ সাতজন আহত হয়েছেন। ওদিকে পটুয়াখালীতেও বিএনপির বিক্ষোভ সমাবেশে যোগ দিতে মিছিল নিয়ে আসার পথে দলটির নেতা-কর্মীদের ওপর হামলায় ৫ জন আহত হয়েছেন। বিএনপির অভিযোগ- ক্ষমতাসীন দলের নেতারা এই হামলা চালিয়েছে। তবে আওয়ামী লীগ বলেছে- বিএনপি নেতারা নিজেরাই এক গ্রæপ আরেক গ্রæপের ওপর হামলা করেছে।
নাটোর প্রতিনিধি জানান, নাটোরে বিএনপির সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। কুপিয়ে জখম করা হয়েছে নাটোর জেলা বিএনপির আহŸায়ক শহীদুল ইসলাম বাচ্চুকে। এসময় সমাবেশের প্রধান অতিথি রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ সাতজন আহত হয়েছেন। বুধবার সকাল ৯টায় জেলা সদরের আলাইপুর এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
জেলা বিএনপির দাবি, স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের অনুসারী ব্যক্তিরা হামলা চালিয়েছেন। জেলা বিএনপি’র সদস্য সচিব রহিম নেওয়াজ বলেন, নাটোরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশে আগত নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় আওয়ামী লীগের সংসদ সদস্যের পালিত সন্ত্রাসীরা। এ সময় শহীদুল ইসলাম বাচ্চুকে কুপিয়ে জখম করা হয়েছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া অনুষ্ঠানের প্রধান অতিথি মোসাদ্দেক হোসেন বুলবুলকেও আহত করেছে সন্ত্রাসীরা।
এ সময় পুলিশ নির্লিপ্ত থাকারও অভিযোগ করেন জেলা বিএনপি’র জ্যেষ্ঠ এই নেতা। সমাবেশের প্রধান অতিথি বিএনপি’র নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে আহত করা হয়েছে বলেও দাবি করেন জেলা বিএনপি’র সদস্য সচিব রহিম নেওয়াজ।
অন্য আহতরা হলেন, জেলা শ্রমিকদলের দপ্তর সম্পাদক রফিক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক চপল, পৌর বিএনপি’র ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিপলু। এ বিষয়ে পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, বিএনপির পূর্বনির্ধারিত একটি কর্মসূচি ছিল। কর্মসূচিতে যোগ দিতে আসার পথে বিএনপি নেতা শহীদুল ইসলাম বাচ্চুসহ ৩ জনের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। কারা হামলা চালিয়েছে তা উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। তবে বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুলের আহতের বিষয়টি জানা নেই বলে জানান তিনি। এদিকে জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে দলটি
ওদিকে পটুয়াখালী প্রতিনিধি জানান, পটুয়াখালী জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দিতে মিছিল নিয়ে আসার পথে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকালে পটুয়াখালী পৌর শহরের স্বনির্ভর সড়কে এ ঘটনা ঘটে। এ হামলায় বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। জেলা বিএনপির নেতারা অভিযোগ, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, তাঁর নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে পাঠানোর দবিতে জেলা বিএনপি আজ সকালে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। পটুয়াখালীতে জেলা বিএনপির সমাবেশে যাওয়ার পথে নেতা–কর্মীদের ওপর হামলা চালানো হয়। বুধবার সকালে স্বনির্ভর সড়কে পটুয়াখালীতে জেলা বিএনপির সমাবেশে যাওয়ার পথে নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়।
বুধবার সকালে স্বনির্ভর সড়কে সমাবেশ সফল করতে সকাল থেকে জেলা বিএনপির নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থল শহরের স্বনির্ভর সড়কের এলাকায় যোগ দিতে যাওয়ার সময় সকাল সাড়ে ১০টার দিকে একদল দুর্বৃত্ত হামলা চালায়। ওই হামলায় জেলার রাঙ্গাবালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. শাকিলসহ অন্তত পাঁচজনকে আহত হয়েছেন। আহত শাকিলকে বরিশাল পাঠানো হয়েছে। অপর আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পটুয়াখালী জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্যসচিব স্নেহাংশু সরকার এ হামলার জন্য জেলা আওয়ামী সহযেগী সংগঠনের নেতাকর্মীদের দায়ী করেছেন।
এদিকে খবরে পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর শুরু হয় জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ।
জেলা বিএনপির আহŸায়ক আবদুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, জেলা বিএনপির সদস্যসচিব স্নেহাংশু সরকার প্রমুখ।

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল দাবি শিক্ষার্থীদের

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে বুধবার দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড়, জগন্নাথের শিক্ষার্থীরা তাঁতীবাজার মোড়, শেরেবাংলা কৃষির শিক্ষার্থীরা আগারগাঁও-খামারবাড়ি সড়ক, জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। এতে এসব সড়ক-মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ট্রেন থামিয়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন। একই দাবিতে এদিন রাজশাহী, বেগম রোকেয়া ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদযাত্রা ও বিক্ষোভ হয়েছে। শিক্ষার্থীরা কোটা ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে জারি করা পরিপত্র পুনর্বহালসহ চার দাবিতে আন্দোলন করছেন। আজও এসব বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মকসূচি পালন করবেন তারা।
শাহবাগ মোড় : বেলা আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর-টিএসসি-হাইকোর্ট-মৎস্যভবন হয়ে বিকাল পৌনে ৪টায় শাহবাগ মোড়ে যায়। শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে ‘সংবিধানের/মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ,’ ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘কোটা প্রথা, বাতিল চাই বাতিল চাই’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এতে শাহবাগ মোড় অচল হয়ে পড়ে। দেড় ঘণ্টা পর অবরোধ তুলে নিয়ে কর্মসূচি সমাপ্ত করলে যান চলাচল ফের স্বাভাবিক হয়।
তাঁতীবাজার মোড় অবরোধ : বেলা সাড়ে ৩টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা তাঁতীবাজার মোড় অবরোধ করেন। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘জেগেছে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘আঠারোর হাতিয়ার গর্জে উঠো আরেকবার’, কোটা প্রথা নিপাত চাই, মেধাবীরা মুক্তি পাক’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। ১ ঘণ্টা পর তারা অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। আন্দোলনে অংশগ্রহণ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সরকারি কবি নজরুল কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থী জসিম উদ্দিন বলেন, আন্দোলন যতদিন না সফল হবে, ততদিন আমরা ঘরে ফিরব না।
আগারগাঁও-খামারবাড়ি সড়ক : রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে দুপুর ১২টায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। এ সময় শিক্ষার্থীরা ‘আমার দেশ আমার মা, বৈষম্য মানি না; কোটা বৈষম্য দূর কর, নইলে বুকে গুলি কর; সারা বাংলা খবর দে, কোটা প্রথার কবর দে; ইত্যাদি স্লোগান দেন। পরে আগারগাঁও-খামারবাড়ি সড়ক অবরোধ করেন শতাধিক শিক্ষার্থী। এতে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
ঢাকা-আরিচা মহাসড়ক : ঢাকা-আরিচা মহাসড়ক ২ ঘণ্টা (বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত) ধরে অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সেখানে বিক্ষোভ সমাবেশে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের যুগ্ম-সম্পাদক ওমর ফারুক বান্না বলেন, বাংলাদেশের মেধাকে ধ্বংস করে দেওয়ার জন্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সরকার বৈষম্যমূলক আচরণ করছে। আমরা কখনোই এই বৈষম্য মেনে নেব না। এদিকে অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে আমিন বাজার পর্যন্ত এবং অপর লেনে চন্দ্রা পর্যন্ত যানজট দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়েন কয়েক হাজার যাত্রী।
অবরোধ চলাকালে নেতাকর্মীসহ আটকা পড়েন ঢাকা-১৯ আসনের সংসদ-সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় তার অনুসারীরা গাড়ি ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। তবে শিক্ষার্থীরা গাড়ি ছাড়তে অস্বীকৃতি জানান। এ সময় তিনি কিছুক্ষণ ঢাকা-আরিচা মহাসড়কসংলগ্ন সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অবস্থান করেন। এরপরেও শিক্ষার্থীরা কোনোভাবেই গাড়ি যেতে না দেওয়ায় একপর্যায়ে তিনি সিএন্ডবি পর্যন্ত হেঁটে গিয়ে আরেকটি গাড়িতে হেমায়েতপুরের উদ্দেশে যাত্রা করেন।
ট্রেন থামিয়ে বিক্ষোভ : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা দুই দফায় বিক্ষোভ মিছিল ও বিশ্ববিদ্যালয়ের আবদুল জব্বার মোড়ে রেললাইন অবরোধ করেন। ওই সময় ১ ঘণ্টা ট্রেন অবরোধ করে রাখা হয়। দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে সমবেত হন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেআর মার্কেট হয়ে মুক্তমঞ্চে এসে শেষ হয়। সেখানে একটি প্রতিবাদ সভা করেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের আবদুল জব্বার মোড় পর্যন্ত দ্বিতীয় দফায় বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। ওই সময় ঢাকা থেকে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেন আটকে রেখে বিক্ষোভ করেন তারা। প্রায় ১ ঘণ্টা পর দুপুর ২টা ২০ মিনিটে তারা রেললাইন অবরোধ তুলে নেন। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ঢাকা-বরিশাল মহাসড়ক : কাফনের কাপড় পরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। ববির গেটসংলগ্ন মহাসড়ক অবরোধ করে বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অবস্থান নেন তারা। এ সময় মহাসড়কের দুই পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে। নগরীর রূপাতলী বাস টার্মিনালের কাঁঠালতলা এলাকা থেকে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার জিরো পয়েন্ট তীব্র যানজট দেখা দেয়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেকে ব্যাগ-বস্তা মাথায় নিয়ে স্ত্রী-সন্তানসহ কয়েক কিলোমিটার হেঁটে গন্তব্যে রওয়ানা দেন। পরে শিক্ষার্থীরা মহাসড়ক ছাড়লে যান চলাচল স্বাভাবিক হয়। পটুয়াখালীর ইয়াসিন হাওলাদার বলেন, স্ত্রীকে ডাক্তার দেখাতে বরিশালে এসে মহাবিপদে পড়েছি। বাসে ২ ঘণ্টা বসে থেকে বাধ্য হয়ে হাঁটা শুরু করেছি। আমার অসুস্থ স্ত্রী আরও অসুস্থ হয়ে পড়েছে।

পরিবর্তনের হাওয়ায় দুলছে যুক্তরাজ্য

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের বিরুদ্ধে অভিযোগ, তিনি জনবিচ্ছিন্ন। এ কথা মিথ্যা প্রমাণ করতে জাতীয় নির্বাচনের প্রচারণায় নেমে গত কয়েক সপ্তাহে শত শত মাইল ঘুরেছেন তিনি। কিন্তু মানুষের প্রত্যাশায় পরিবর্তন আনতে পারেননি। এ অবস্থায় আজ বৃহস্পতিবার যুক্তরাজ্যজুড়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
১০ নম্বর ডাউনিং স্ট্রিটে থেকে সুনাক ২০ মাসে কী করেছেন; তার পূর্বসূরি পরপর চার রক্ষণশীল প্রধানমন্ত্রীর পারফরম্যান্স কেমন ছিল, ভোটারদের রায়ে সেসবের মূল্যায়ন ফুটে উঠবে। জনমত জরিপের পূর্বাভাস, নির্বাচনে ভরাডুবি হতে যাচ্ছে সুনাকের কনজারভেটিভ পার্টির; লেবার পার্টি পেতে যাচ্ছে বড় জয়। এমনটা হলে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন কেয়ার স্টারমার।
ভোটে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের ৬৫০ সদস্য নির্বাচিত হবেন। এ অবস্থায় শেষ মুহূর্তে জোর প্রচারণা চালাচ্ছেন স্টারমার ও সুনাক। একের পর এক সভা করে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করেছেন তারা। নির্বাচনে ব্রিটেনের অর্থনীতির পাশাপাশি অভিবাসন ইস্যুটি গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। নানা নির্বাচনী বক্তব্যে অভিবাসন বিষয়ে স্টারমারের নমনীয় নীতির প্রতিফলন ঘটেছে। সুনাক অবৈধভাবে ব্রিটেনে যাওয়া লোকজনকে আফ্রিকার রুয়ান্ডায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। স্টারমার বলছেন, তিনি এমনটা করবেন না।
শেষ মুহূর্তে মঙ্গল ও বুধবার সুনাক বেশ কয়েকটি এলাকায় প্রচারণায় অংশ নেন। তিনিও হয়তো ধারণা করছেন, নির্বাচনে তাঁর দল ভালো ফল করতে যাচ্ছে না। বার্তা সংস্থা এপিকে তিনি বলেন, এ নির্বাচনের ফলাফলেই সব শেষ নয়। লোকজন হয়তো দেখতে পাবেন, আমরা কোণঠাসা হয়ে পড়েছি। আমাদের জন্য গত কয়েক বছর ছিল বেশ জটিল। কিন্তু অস্বীকার করার উপায় নেই- আগের চেয়ে সবকিছু ভালো অবস্থানেই আছে।
অপরদিকে লেবার নেতা কেয়ার স্টারমার প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন। তিনি নির্বাচনের মাধ্যমে পরিবর্তন আনতে ব্রিটিশদের প্রতি আহŸান জানিয়েছেন। বিশ্লেষক, রাজনীতিকসহ অধিকাংশ মানুষ মনে করেন, ব্রিটেনে আসলেই পরিবর্তন আসতে যাচ্ছে।
লেবার পার্টি যুক্তরাজ্যের মন্থর অর্থনীতি নিয়ে বড় কোনো আশার বাণী দেয়নি। তারা অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে স্পষ্ট কোনো বার্তাও দিতে পারেনি। তথাপি তাদের এ পুনর্জাগরণের কারণ কী? কার্যত সবকিছুই লেবারদের পক্ষে যাচ্ছে। যুক্তরাজ্যের ব্যবসায়ী স¤প্রদায়ের সমর্থন পেয়েছে লেবাররা। পাশাপাশি তারা দেশটির ঐতিহ্যবাহী রক্ষণশীল পত্র-পত্রিকার সমর্থন পেয়েছে, বিশেষ করে রুপার্ট মারডকের সানডে টাইমসের। লেবার পার্টির সাবেক প্রধানমন্ত্রী প্রার্থী ডগলাস বিটি বলেন, যুক্তরাজ্যের মানুষের মনোভাবের সঙ্গে স্টারমার একাত্ম হতে পারছেন।
বুধবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, রক্ষণশীলরা ব্রিটেনকে ১৪ বছর ধরে নেতৃত্ব দিয়েছে। এখন তারা নির্বাচনে অংশ নেওয়া অত্যন্ত অজনপ্রিয় একটি দল। জনগণের মনোভাব টোরিদের বিরুদ্ধে। লন্ডনভিত্তিক জরিপ সংস্থা ইউগভের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যের বাসিন্দাদের প্রায় তিন-চতুর্থাংশ মনে করে, ১৪ বছর আগে যেমনটা ছিল, এখন পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ৪৬ শতাংশ ভোটার মনে করে, পরিস্থিতি ‘অত্যন্ত খারাপ’ হয়েছে।
রক্ষণশীলদের শাসনামলে ২০১৬ সালে ব্রেক্সিট গণভোটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসে যুক্তরাজ্য। ২০২০ সালে শেষ হয় ব্রেক্সিট। কিন্তু এতে ব্রিটেনের অর্থনীতিতে কোনো সুবাতাস আসেনি। ব্রেক্সিটের স্পষ্ট বিরোধিতায় ছিল লেবাররা। কিন্তু এবার নির্বাচনী প্রচারণায় স্টারমার ব্রেক্সিট নিয়ে কিছুই বলছেন না। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাজ্যের অবস্থান কেমন হবে- এ নিয়ে স্টারমারের বক্তব্য অস্পষ্ট। সুতরাং ক্ষমতায় পালাবদল হলেও পরিস্থিতির পালাবদল নিয়ে প্রশ্ন থাকছেই।
এ নির্বাচনে আজ ভাগ্য নির্ধারণ হবে অন্তত ৩৪ জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরও। তাদের অনেকেই লেবার পার্টির হয়ে প্রতিদ্ব›িদ্বতায় অংশ নিচ্ছেন। কেউ কেউ স্বতন্ত্রও লড়ছেন। লেবার পার্টির টিকিটে যারা লড়ছেন, তাদের মধ্যে রুশনারা আলী, রুপা হক, টিউলিপ সিদ্দিক ও আফসানা বেগম উল্লেখযোগ্য। নির্বাচনে লেবার পার্টি জিতলে তাদের কেউ কেউ মন্ত্রিত্ব পেতে পারেন।
রক্ষণশীল দল থেকে মনোনয়ন পেয়ে ভোটে লড়ছেন দুই বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক।

ডানপন্থিদের উত্থানে শঙ্কায় ফরাসি মুসলিমরা

ফ্রান্সে সংসদীয় নির্বাচনের প্রথম দফায় ৩৩ শতাংশ ভোট নিয়ে এগিয়ে আছে ন্যাশনাল র‌্যালি (এনআর)। কট্টর ডানপন্থি এই দলের উল্লেখযোগ্য সাফল্যের পর মুসলমানদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
গত রোববার প্রথম ধাপের নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে কট্টর ডানপন্থিরা। আগামী ৭ জুলাই দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে। অবশ্য দ্বিতীয় দফার নির্বাচনে আরএন সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। তার পরও শঙ্কায় রয়েছেন ফ্রান্সের প্রায় ৬০ লাখ মুসলমান।
প্যারিসের ২২ বছর বয়সী মুসলিম তরুণী ফাতিমাতা মনে করছেন, অনেক ফরাসি তার অস্তিত্বের বিরোধিতা করছেন। তিনি বলেন, আমি ফ্রান্সের দ্বারা প্রতারিত বোধ করছি। ১ কোটির বেশি মানুষ এমন একটি দলের জন্য ভোট দিয়েছে, যারা জনসমক্ষে পর্দা নিষিদ্ধ করার প্রচারণা চালাচ্ছে। ন্যাশনাল র‌্যালির নেত্রী মেরিন লা পেন জনসমক্ষে হিজাব নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। ফ্রান্সের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তাঁর উত্তরসূরি জর্ডান বারদেলা এগিয়ে রয়েছেন। তিনি বলেছেন, পর্দা একটি বৈষম্যের হাতিয়ার। প্যারিসের উত্তরাঞ্চলের জনবহুল ব্যানলিউকের ইসলামীকরণের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এবং তাঁর দল ক্ষমতা পেলে দ্বৈত নাগরিকদের কিছু কৌশলগত রাষ্ট্রীয় কাজে নিষিদ্ধ করার প্রতিশ্রæতি দিয়েছেন।
বিপণনকর্মী ইলিয়াস বলেন, অনেক মুসলিম ভাবছেন, আরএন ক্ষমতা পেলে তারা ফ্রান্স ছেড়ে চলে যাবেন। এ বছরের শুরুর দিকে একটি গবেষণায় দেখা গেছে, ইসলামবিদ্বেষের ক্ষতিকর প্রভাবের কারণে ফরাসি মুসলমানরা বিদেশে চাকরির সন্ধানে দেশ ছেড়ে যাচ্ছেন। ১ হাজার জনেরও ওপর করা ওই গবেষণায় ১৪০ জনের দীর্ঘ সাক্ষাৎকার নেওয়া হয়।
আলজেরিয়ান বংশোদ্ভূত শিক্ষার্থী তিজিরি মেসাউদেন বলেন, ন্যাশনাল র‌্যালি বলছে, দ্বৈত নাগরিকত্বধারীদের কিছু কৌশলগত অবস্থানে কাজ করতে দেওয়া হবে না। এটি আমার ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে।

খবর আলজাজিরার।

কোথাও যাচ্ছি না, আমিই নির্বাচনে লড়ছি: বাইডেন

গত সপ্তাহে দুর্বল বিতর্কের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নির্বাচনী দৌড় থেকে সরে যেতে তার ওপর চাপ বেড়েই চলেছে। তবে সব চাপ উপেক্ষা করে লড়াইয়ে ‘শেষ পর্যন্ত’ থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তিনিই প্রার্থী হিসেবে লড়বেন। তিনি দলের মনোনীত প্রার্থী। তাঁকে কেউ বাইরে ঠেলে দিচ্ছে না। তিনি নিজেও প্রতিদ্ব›িদ্বতা থেকে কোথাও সরে যাচ্ছেন না।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার তার প্রচারণা কর্মীদের সঙ্গে ফোন কলে কথা বলেছেন এবং ডেমোক্র্যাটিক আইন প্রণেতা ও গভর্নরদের সাথে বৈঠক করেছেন। এসময় ২০২৪ সালের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ে থাকার প্রতিশ্রæতি দেন।
আসন্ন এই নির্বাচনকে সামনে রেখে গত সপ্তাহে বিতর্কে অংশ নিয়েছিলেন দুই প্রার্থী জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। পররাষ্ট্রনীতি, অর্থনীতি, সীমান্ত ইস্যু, সামাজিক নিরাপত্তা, চাইল্ড কেয়ার, কংগ্রেস ভবনে হামলার ঘটনা এবং গর্ভপাতসহ বিভিন্ন ইস্যুতে তারা কথা বলেন এবং সেই বিতর্কে বাইডেনের পারফরম্যান্স ছিল অত্যন্ত দুর্বল।
মূলত এই বিতর্কে ধরাশায়ী হওয়ার পর থেকে আগামী নভেম্বরের নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা থেকে সরে যেতে বাইডেনের ওপর চাপ ক্রমে বাড়ছে। এমনকি নিজের দল ডেমোক্রেটিক পার্টির ভেতর থেকেও চাপের মুখে পড়েছেন তিনি।
অনেকেই বলছেন, ৮০ বছরের বেশি বয়সী বাইডেনের এবার আর নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করা উচিত নয়। কারণ, তিনি ঠিকমতো কথা বলতে পারছেন না। বিতর্কের সময় প্রতিপক্ষের কথার জবাবও দিতে পারছেন না।
এছাড়া ট্রাম্পও এনিয়ে বাইডেনকে আক্রমণ করে চলেছেন। নির্বাচনী প্রচারণার শুরু থেকেই বাইডেনের বয়স এবং কর্মক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট।
এমন অবস্থায় বুধবার প্রচারণা কর্মীদের সাথে কথা বলার পাশাপাশি ডেমোক্র্যাটিক আইন প্রণেতা ও গভর্নরদের সঙ্গে বৈঠক করেন বাইডেন। এর মাধ্যমে তিনি মূলত গত সপ্তাহের বিতর্কে নড়বড়ে পারফরম্যান্সের পরে তাকে নির্বাচনী লড়াই বাদ দেওয়ার আহŸানগুলো ঝেড়ে ফেলতে চেয়েছিলেন।
বাইডেনের এই ফোনকল সম্পর্কে অবগত দুটি সূত্র জানিয়েছে, মার্কিন এই প্রেসিডেন্ট তার প্রচার দলের উদ্বিগ্ন সদস্যদের সঙ্গে কথা বলার জন্য ফোনে কথা বলেন এবং তাদের বলেন- তিনি (নির্বাচনী দৌড় ছেড়ে) কোথাও যাচ্ছেন না।
এদিকে নিজের প্রচারণা দলের কাছে পাঠানো পৃথক এক ইমেইলে জো বাইডেন বলেছেন, ‘কেউ আমাকে বাইরে ঠেলে দিচ্ছে না। আমি (নির্বাচনী লড়াই) ছাড়ছি না। আমি শেষ পর্যন্ত এই প্রতিযোগিতায় আছি।’
এছাড়া আগামী ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্ব›দ্বী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে সাহায্য করার জন্য সমর্থকদেরকে ‘কিছু অর্থ’ দেওয়ারও আহŸান জানিয়েছেন তিনি।
রয়টার্স বলছে, প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার সন্ধ্যায় ভার্চ্যুয়ালি ও ব্যক্তিগতভাবে ২৪ জন ডেমোক্র্যাটিক গভর্নর এবং ওয়াশিংটন ডিসির মেয়রের সাথে বৈঠক করেন। গত সপ্তাহের বিতর্কে দুর্বল পারফরম্যান্সের পর সমালোচনার জেরে নিজের প্রকৃত সক্ষমতা নিয়ে বৈঠকে তাদের আশ্বস্ত করেন তিনি।
বৈঠকের পর মাত্র তিনজন গভর্নর – নিউইয়র্ক, মিনেসোটা এবং মেরিল্যান্ডের নেতারা – সাংবাদিকদের সাথে দেখা করেন এবং গত সপ্তাহের বিতর্কে খারাপ পারফরম্যান্স সম্পর্কে বিশদ আলোচনার পরে বাইডেনের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন তারা।