Home Blog Page 594

যে কারণে এশিয়া কাপে বাদ দেয়া হলো মাহমুদউল্লাহকে

প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক সাকিব আল হাসানসহ টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনার পরই এশিয়া কাপের দল থেকে অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

তার মতে, টিম ম্যানেজমেন্টের দেয়া পরিকল্পনা অনুযায়ী এই মুহূর্তে জাতীয় দলের সাথে মানিয়ে নেয়া সম্ভব নয় ৩৭ বছর বয়সী মাহমুদুল্লাহর।

সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটে আলোচনার অন্যতম মাহমুদুল্লাহর দলে সুযোগ পাওয়ার বিষয়টি। বিশেষ করে মাহমুদুল্লাহ ফিটনেস ক্যাম্পে ডাকা পাওয়ায় অনেকেই ধারণা করিছিলেন যে তিনি দলে ফিরছেন।

শনিবার (১২ আগস্ট) দল ঘোষণার সময় নান্নু জানান, ‘মাহমুদুল্লাহর সাথে দীর্ঘ আলোচনা হয়েছে। টিম ম্যানেজমেন্ট একটা ভবিষ্যৎ পরিকল্পনা দিয়েছে। ভবিষ্যতে কোন দলের বিপক্ষে এবং কোথায় খেলবে, সব নিয়ে বিস্তারিত পরিকল্পনা তৈরি করেছে। সব বিষয় বিবেচনা করে মাহমুদুল্লাহকে বাদ দেয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমাদেও দৃষ্টিতে টিম ম্যানেজমেন্টের দেয়া পরিকল্পনাটি ভালো এবং আমরা এটি সমর্থন করেছি। কিভাবে দল চালাতে চান সে বিষয়ে প্রধান কোচের একটা পরিকল্পনা আছে এবং আমরা অধিনায়কের সাথেও আলোচনা করেছি।’

অনেকেই বাংলাদেশের জার্সিতে মাহমুদুল্লাহ শেষ দেখলেও, বিশ্বকাপের জন্য এই অভিজ্ঞ ব্যাটারকে বিবেচনা করা হবে বলে জানান নান্নু। তিনি বলেন, ‘এটি এশিয়া কাপের দল, বিশ্বকাপের নয়। আমরা টিম ম্যানেজমেন্টের সাথে এশিয়া কাপ নিয়ে আলোচনা করেছি। পেসারের জায়গায় অতিরিক্ত স্পিনার নেয়ার পরিকল্পনা দিয়েছেন তারা এবং এসব বিবেচনায় আমরা তাকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা যখন বিশ্বকাপের জন্য দল ঠিক করব, তখন জানিয়ে দেব ওই স্কোয়াডে সে থাকবে কি-না।’
সূত্র : বাসস

‘আমার স্বামী খারাপ খেলে বাদ পরেনি’

এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জায়গা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের। এতে ক্ষুব্ধ ভক্তদের একাংশ। পঞ্চপাণ্ডবের অন্যতম মাহমুদউল্লাহর ভক্তরা তাকে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছে।

আসন্ন এশিয়া কাপে মাহমুদউল্লাহ জায়গা না হওয়ার বিষয়ে তার স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি বলেছেন, ‘আমি এখনো গর্ববোধ করছি, কারণ আমার স্বামী খারাপ খেলে দল থেকে বাদ পরেনি।’

শনিবার (১২ আগস্ট) রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা বলেন।

ফেসবুকে তিনি উল্লেখ করেন, বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরিয়ানের স্ত্রী হিসেবে তিনি গর্ববোধ করেন। এশিয়া কাপের প্রাথমিক দলে থেকে কঠোর অনুশীলন করে চেষ্টা করেছেন এবং ফিটনেস টেস্টেও ফেল করেনি। তারপরও তাকে বাদ দেয়া হয়েছে।

রিয়াদ অবহেলার শিকার উল্লেখ করে তিনি বলেন, মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ আর কোনো ক্রিকেটার যেন অবহেলার শিকার। আগামী প্রজন্মের ক্রিকেটারদের জন‍্য বিশ্রামের ট্রেন্ড বন্ধ হোক, যেন তাদের অবসরের অধিকার কেড়ে নেয়া না হয়।

জান্নাতুল কাওসার মিষ্টির ফেসবুক পোস্টটি হুবহু দেয়া হলো :
বিশ্বকাপ এর প্রথম সেন্চুরিয়ান এর স্ত্রী হিসেবে আমি জান্নাতুল কাওসার গর্ববোধ করি এবং আজীবন করবো যাকে কোটি কোটি মানুষ ভদ্রলোক,সৎ,ভালো মানুষ হিসেবে জানে।আলহামদুলিল্লাহ্।

তাকে দলের প্রয়োজনে যখন যেখানে খুশি খেলতে নামানো হতো তাও সে কখনো কনোদিন কিছু বলেননি তার স্বাচ্ছন্দ্যের পজিশন আসলে কোনটা।সেই সেক্রিফাইসগুলো না করলে আজকে তার রানের সংখ্যা আরও অনেক বেশি হতো!সে সর্বদাই অপ্রতিবাদী ছিলেন।নিজের যোগ্যতায় সবসময় দলে জায়গা পেয়ে আসছেন।আমি এখনো গর্ববোধ করছি কারন আমার স্বামী খারাপ খেলে দল থেকে বাদ পরেনি!ভালো করে পরিসংখ‍্যান অনুসন্ধান করলে দেখবেন!প্রাথমিক দলে থেকে কঠোর অনুশীলন করে চেষ্টা করেছেন এবং ফিটনেস টেস্টেও ফেল করেনি।আলহামদুলিল্লাহ।তাই যথাযথ কারন বিশ্লেষন করে তাকে বাদ দিলে উপকৃত হতাম।

আমি দোয়া করি মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ আর কোনো ক্রিকেটার যেন অবহেলার স্বীকার না হয়,সুযোগ বঞ্চিত না হয়,সাইলেন্ট হিরো না হয়!আগামী প্রজন্মের ক্রিকেটারদের জন‍্য “বিশ্রামের”ট্রেন্ড বন্ধ হোক যাতে তাদের অবসরের অধিকার কেড়ে নেওয়া না হয়।

সর্বোপরি,আমি মাহমুদউল্লাহ রিয়াদের সব শুভাকাঙ্খী,ফ‍্যান ফলোয়ারদের কাছে কৃতজ্ঞ এত ভালোবাসা,সম্মান আর সমর্থনের জন‍্য।আলহামদুলিল্লাহ্।বাংলাদেশের জন‍্য তার অবদান কতটুকু যারা ক্রিকেট সত্যিকার অর্থে বোঝে তারাই জানে এবং মনে রাখবে ইনশাআল্লাহ।আপনারা সবাই তার সুস্বাস্থের জন্য দোয়া করবেন।
~ধন্যবাদ~

এর আগে মাহমুদউল্লাহর শ্যালিকা এবং ক্রিকেটার মুশফিকুর রহিমের স্ত্রী জান্নাতুল কিফাইয়াত মন্ডি ফেসবুকে লেখেন, ‘ইনজাস্টিজ ইজ দ্য নিউ ট্রেন্ড।’

বিএনপির এক দফা মরণ যন্ত্রণায় ছটফট করছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পরাজয়ের ভয়ে বিএনপির এক দফা খাদে পড়ে মরণ যন্ত্রণায় ছটফট করছে। বিএনপির সমাবেশে নেতাকর্মীদের সংখ্যা কমে গেছে, তাদের মিছিল সমাবেশে দৈর্ঘ্য বেড়েছে, প্রস্থ কমেছে। 

তিনি বলেন, ‘দেশের উন্নয়নে তারা প্রশংসা করতে পারে না। এরা শুধু সুবিধা নেয়ার চেষ্টা করে। গণতন্ত্র আছে বলেই আজ উন্নয়নের মুখ দেখছে বাংলাদেশ। বিএনপি এর সুবিধা নেয়ার চেষ্টা করে।’

শনিবার (১২ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের উন্নয়নে বিএনপি’র অন্তরজ্বালা। পরাজয়ের ভয়ে বিএনপির এক দফা খাদে পড়ে মরণ যন্ত্রণায় ছটফট করছে। বিএনপির সমাবেশে নেতাকর্মীদের সংখ্যা কমে গেছে, তাদের মিছিল সমাবেশে দৈর্ঘ্য বেড়েছে, প্রস্থ কমেছে। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে ওবায়দুল বলেন, বিদ্বেষের রাজনীতি করলে আজীবন আপনাদের বিরোধী দল থাকতে হবে। আজকে বিশ্বব্যাংক বাংলাদেশের উন্নয়নকে অনুসরণ করছে। আজকে আইএমএফসহ সারা দুনিয়া বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে। এ দুঃসময়েও বাংলাদেশের যে উন্নয়ন অগ্রগতি তা সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। কিন্তু বিএনপি শুধু জ্বালায় জ্বালায় মরে, তাদের অন্তরজ্বালা!

বিএনপিকে উদ্দেশ্য করে সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে দেবেন না? ক্ষমতা কি আপনার বাপ-দাদার? ক্ষমতার মালিক আল্লাহ পাক ও এ দেশের জনগণ। বিএনপি ক্ষমতা দেবে, ওই ক্ষমতা তো আমাদের দরকার নেই। বিএনপি নিজেরাই ক্ষমতায় যেতে পারে না, আবার বড় বড় কথা বলে।

ওবায়দুল কাদের বলেন, এ বছর ৩৩টি দেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কাউকে নিয়ে বিশ্ব মোড়লদের কোনো মাথাব্যথা নেই, মাথাব্যথা কেবল বাংলাদেশের নির্বাচন নিয়ে। পৃথিবীর কোনো দেশেই ওয়াশিংটন হস্তক্ষেপ করতে পারে না শুধুমাত্র বাংলাদেশেই পান থেকে চুন খসলেই আমাদের নিষেধাজ্ঞা দেবে, ভিসা নীতি দেবে এমন হুমকি-ধামকি দেয়। 

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ বিএনপিকে প্রতিপক্ষ ভাবে আর বিএনপি আওয়ামী লীগকে শত্রু ভাবে। তারা এই যাত্রা শুরু করেছিল ২১ আগস্ট। ১৫ আগস্ট কিংবা একুশে আগস্টসহ সকল হত্যা এবং ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড জিয়া পরিবারের সদস্যরা।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি জানে নির্বাচনে তাদের কি দশা হবে। এই মুহূর্তে নির্বাচন হলে এদেশের ৭০ ভাগ মানুষ ভোট শেখ হাসিনাকে দেবেন। 

ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্র দেশের ৬৪ জেলায় সমীক্ষা চালিয়ে দেখেছে বর্তমান সরকারের একচেটিয়া জনপ্রিয়তা। সরকারের জনপ্রিয়তা দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তত্ত্বাবধায়ক সরকার, পার্লামেন্ট বিলুপ্তি, শেখ হাসিনার পদত্যাগসহ বিএনপির অসাংবিধানিক কোনো দাবি মেনে নেয়া হবে না। সরকার পদত্যাগ করবে না, সংসদও বিলুপ্ত হবে না। বর্তমান ইসির অধীনেই নির্বাচন হবে। নির্বাচনে আসলে আসুন, না আসলে জ্বালাও পোড়াও করবেন না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সভাপতি জামাল উদ্দিন চৌধুরী।

সূত্র : বাসস

পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীর নাম ঘোষণা

বেলুচিস্তান আওয়ামী পার্টির সিনেটর আনোয়ারুল হক কাকারকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে বাছাই করা হয়েছে। আজ শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর এ তথ্য জানিয়েছে।

আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও বিলুপ্ত সংসদের বিরোধী নেতা রাজ রিয়াজের মধ্যে এক বৈঠকের পর এ ঘোষণা এলো।

প্রধানমন্ত্রীর দফর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাহবাজ শরিফ ও রাজ রিয়াজ প্রেসিডেন্ট আলভির কাছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে কাকারকে নিয়োগ দিতে একটি পরামর্শ পাঠিয়েছেন।

এর আগে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে গণমাধ্যমকেও বিষয়টি নিশ্চিত করেন শাহবাজ শরিফ ও রাজ রিয়াজ।

পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হওয়ার তিন দিন আগে ৯ আগস্ট রাতে জাতীয় পরিষদ ভেঙে দেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। পাকিস্তানের সংবিধানে বলা আছে, মেয়াদ শেষ হওয়ার আগেই যদি জাতীয় পরিষদ ভেঙে দেয়া হয়, তাহলে ৯০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন করতে হবে। আর জাতীয় পরিষদ মেয়াদ পূর্ণ করলে ৬০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন হবে।

গতকাল শুক্রবার শাহবাজ শরিফ ও রাজা রিয়াজকে চিঠি দেন প্রেসিডেন্ট আলভি। সেখানে তাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের নাম প্রস্তাব করতে বলেন। চিঠিতে আলভি মনে করিয়ে দেন, ৯ আগস্ট প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পরামর্শে তিনি জাতীয় পরিষদ বিলুপ্ত ঘোষণা করেছেন।

সূত্র : ডন

দেশের শাসনতন্ত্র মেনেই আগামী নির্বাচন : পররাষ্ট্রমন্ত্রী

দেশের শাসনতন্ত্র মেনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি শনিবার (১২ আগস্ট) দুপুরে সিলেট মহানগরীর শাহী ঈদগাহস্থ আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে সুষ্ঠু নির্বাচনের জন্য যা কিছু প্রয়োজন তার সবকিছুই করছে সরকার। সেলক্ষ্যে একটা শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে ড. এ কে আব্দুল মোমেন বলেন, নির্বাচনের আগে মনে হয় না তড়িগড়ি করে কোনো দেশের সাথেই নতুন চুক্তি করবে বাংলাদেশ। আর এতে দেশের উপর কোনো প্রভাব পড়বে না। কারণ বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। দেশ এখন একটি পজিশন নিয়ে আছে। আমরা ব্যালেন্স বৈদেশিক নীতি মেনে চলছি।

পররাষ্ট্রমন্ত্রী আসন্ন ব্রিকস সম্মেলন প্রসঙ্গে বলেন, আয়োজকরা দাওয়াত দিয়েছেন। প্রধানমন্ত্রী সেখানে যাবেন। ব্রিকস যদি এ বছর নতুন দেশকে অন্তর্ভুক্ত নাও করে তবুও সেখানে গেলে অনেক দেশের রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ হবে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সুযোগ আছে বলে তিনি জানান।

সূত্র : বাসস

How to Pick the Best Casino Game

Do you mobile pay casino understand what the best casino game is? Most individuals don’t. After all, what is the ideal match if no one can remember dogecoin usa casino what it is? Casino games are created for gambling entertainment, meaning that game

How to Benefit from Casino Free Spins

The internet is a wealth of online casino games for free. These promotions are often for casino sites that run for just several days. These promotions offer free slots or video poker tournaments as well as roulette games. These bonuses are usually appealing, but it’s important to be cautious when betting on money. Casinos may offer a bonus with high

Tips for Finding the best casino bonuses

Casinos online are in the midst of an abundance of competition. This makes it essential to stand out and attract more people. Casino Bonuses excels in this area, as it is among the many factors that draw new customers to the site. A well-planned strategy for promotion is the reason why a Casino Site is the most effective. They have a great reputation

5 Benefits of Playing Free Slots Online

The opportunity to play for free online slots is a great way to test out the games before committing to real money. These games let you feel the excitement of a casino without risking anything. You can play free slots to get a feel for the game and see what bonus rounds it offers. Here are five benefits of playing online slots for free. Let’s take

The Benefits of Playing Real Money Slots Online

Online slot machines are something that you might not have heard about but they provide a lot of benefits. Online slot machines provide a higher return to player (RTP) than other casino games. They are also easy to play and can pay out millions of dollars. We will be discussing the top advantages of online real-mone blik