Home Blog Page 595

নিউইয়র্কে বৃষ্টিতেও জমে উঠে শেরপুর জেলা সমিতির বনভোজন

ইমা এলিস, নিউইয়র্ক: রোববার (৩০ জুন) সকাল থেকেই ছুটোছুটি শুরু হয়েছিল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসী শেরপুরবাসীদের। নিজ জেলার ঐতিহ্যবাহী বনভোজন বলে কথা। কেমন হবে আর কত মানুষ হবে এমন হিসাব মেলাতেই শনিবার রাত পার করেছেন বনভোজন উদযাপন কমিটি। কর্মীরা খুবই কর্মঠ। বনভোজনের সবই ঠিক ছিল কিন্তু পড়ন্ত বিকেলে এলো এক পশলা বৃষ্টি। কখনো থামে আবার বারে। এতে মন ভেঙ্গে যায় কর্মীদের। কিন্তু কেউই হাল ছাড়লেন না। বৃষ্টি থেকে শরীর বাঁচাতে সবাই ছুতে গেলেন ছোট্ট প্যাভিলয়নে। অনেকেই আশ্রয় নিলেন নিজ নিজ গাড়িতে। ৩০/৪০ মিনিট পর থেমে গেলো মুষলধারার বৃষ্টি। আবার হই হই করে সবাই ছুটে গেলো মাঠে। শুরু হলো বন্ধ খেলাধুলা। সে কী আনন্দ।

sherpur picnic 07

রোববার (৩০ জুন) নিউ ইয়র্কস্থ প্রবাসী শেরপুর জেলা সমিতি আয়োজিত বনভোজনে শতশত প্রবাসী শেরপুরবাসীসহ তাদের শুভাকাংখী ও বিভিন্ন জেলার গন্যমান্য ব্যক্তিবর্গরাও অংশ নেন। দুপুর ১২টার দিকে বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধন ঘোষনা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও শেরপুরের কৃতিসন্তান সাংবাদিক মো: আবুল কাশেম।
নিউ ইয়র্কের অপূর্ব প্রাকৃতিক সৌর্দয়ের সজ্জিত এফডিআর স্টেট পার্কে দিনব্যাপী উক্ত বনভোজনে ছিল ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনু্ষ্ঠান ও র‌্যাফেল ড্র। বৈরি আবহাওয়ার ফলে আশানুরুপ মানুষ উপস্থিতি না হলেও আনন্দের কোন ঘাটতি দেখা যায়নি বনভোজনে।
অনুষ্ঠানের প্রধান অতিথি নিউ ইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী ও বেঙ্গল হোম কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা এইচ এম জামিল বলেন, শেরপুরবাসীর আমন্ত্রণ পেয়ে আমি খুবই আনন্দিত। আপানাদের আনন্দঘন মূহূর্তে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। বৈরি আবহাওয়ায় আপনাদের মত আমিও মর্মাহত কারণ সবাইকে সাথে নিয়েই আনন্দ ভাগাভাগি করার যে বাসনা নিয়ে এসেছিলাম তা পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হলো না। আগামী বছর নিশ্চয় সেটা পুষিয়ে নেবো।
তিনি বলেন, যেহেতু আমরা হোম কেয়ারের ব্যবসায় সম্পৃক্ত সেহেতু সবার আমন্ত্রণেই ছুটে যেতে হয়। আপনাদের ঘরে বয়স্ক ব্যক্তি থাকলে তাদের যত্ন সেবার দায়িত্ব আমরা নেবো। প্রয়োজন হলে সরাসরি যোগাযোগ করবেন কোন তৃতীয় পক্ষ বা ভায়া নিয়ে কাজ করবেন না।

sherpur picnic 06

প্রধান উপদেষ্টা সাংবাদিক মো: আবুল কাশেম বলেন, বৈরি আবহাওয়ায় কারও হাত নেই। আমাদের সাধ্যমত চেষ্টা থাকবে বনভোজনে আগত অতিথিদের সেবা ও  আপ্যায়নে যেন কোন ক্রটি না ঘটে। প্রতিবছর গ্রীষ্মকালে এই একটি মাত্র দিনেই আমরা একত্রিত হয়ে থাকি, আনন্দ করে থাকি। আজকে আবহাওয়ার কারণে আনন্দ না হয় একটু কমই হলো, তাতে কি, বেঁচে থাকলে আগামী বছর আনন্দ হবে।
তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে শেরপুরের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার তাগিদে আমরা শুধু বনভোজনেই করে থাকি তা নয়। দেশীয় সকল সংস্কৃতির সাথে আমরা সংযুক্ত থাকারও চেষ্টা করি। আর এ জন্য শেরপুর জেলার ইতিহাস প্রচার ও উন্নয়্নের জন্যও প্রবাসী শেরপুরবাসীকে গুরত্বপূর্ণ ভূমিকা পালনের আহবান জানান তিনি।
বাংলাদেশে বেড়াতে যাওয়ার সময় প্রবাসী শেরপুরবাসীদের কাছে শতকরা ৩০ শতাংশ মূল্যহ্রাসে বিমানের টিকেট বিক্রি করবেন বলে ডিজিটাল ট্রাভেলস (অ্যাস্টোরিয়া)প্রধান নির্বাহী কর্মকর্তা এম নজরুল ইসলাম ঘোষনা দেন। তার এ ঘোষনায় সকলেই আনন্দিত হয়ে ওঠেন। দেশে যাবার আগে এসময় তার সাথে যোগাযোগ করারও অনুরোধ করেন তিনি।
বনভোজনে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রবাসী শেরপুর জেলা সমিতির সভাপতি নাহিদ রায়হান লিখন বলেন, দেশীয় শিল্প-সাহিত্য-সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য শেরপুরবাসীদেরকেই অগ্রণী ভূমিকা পালন করতে পারে। এর জন্য তিনি নিউ ইয়র্কের সকল শেরপুরবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্ববান জানান।

sherpur picnic 01

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রবাসী শেরপুর জেলা সমিতির সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মামুন রাশেদ, আহবায়ক প্রদোষ চক্রবর্তী, যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ পারভেজ মুক্তা, প্রধান সমন্বয়কারী মোঃ আক্তারুজ্জামান, সদস্য সচিব মোঃ ছামেদুল হক ঝন্টু, যুগ্ম সদস্য সচিব রেখা জামান চৌধুরী ডলি প্রমুখ।
বনভোজনে বিশেষ অতিথি ও নিউ ইয়র্ক সিটি মেয়রের দক্ষিণ এশিয়া বিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য ফাহাদ সোলায়মান, সাপ্তাহিক জন্মভুমির সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক প্রবাসের সম্পাদক মোহাম্মদ সাঈদ, উত্তর আমেরিকা প্রথম আলোর নির্বাহী সম্পাদক মঞ্জুরুল হক, সাপ্তাহিক খবরের সম্পাদক ফরিদ আলম, সাপ্তাহিক খবর ডটকমের সম্পাদক মশিউর রহমান মজুমদার, ক্রেডিট রিপেয়ার ও কোর মাল্টি সার্ভিসেসের নির্বাহী প্রধান মোহাম্মদ আবুল কাশেম, জাতিসংঘ মিশনের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন উক্ত বনভোজনে উপস্থিত ছিলেন।  
প্রবাসী শেরপুরবাসীর এবারের বনভোজনে র‍্যাফেল ড্র’র জন্য প্রথম পুরুস্কার নিউ ইয়র্ক-ঢাকা-নিউ ইয়র্ক বিমান টিকেট অনুদান প্রদান করেন বেঙ্গল হোম কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা এইচ এম জামিল।

সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তি দাবি ধৃষ্টতা ছাড়া কিছু নয় : কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামি। সংবিধান ও আইনি প্রক্রিয়ার বাইরে একজন সাজাপ্রাপ্ত আসামির মুক্তির দাবি ধৃষ্টতা ছাড়া কিছু নয়। আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো সাজাপ্রাপ্ত ব্যক্তির দেশ ত্যাগ করার কোনো বিধান নেই। মানবিক কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাহী ক্ষমতাবলে সাজা স্থগিত করে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ করে দিয়েছেন।’

রোববার আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

যোগাযোগমন্ত্রী বলেন, ‘বিএনপি এ বিষয়ে আইনি প্রক্রিয়া অনুসরণ না করে, উচ্চ আদালতে না গিয়ে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করার পাঁয়তারা চালাচ্ছে। ঐতিহ্যগতভাবে বিএনপি কখনো আইনের শাসনে বিশ্বাস করে না এবং চিরাচরিতভাবে আইন, বিচারব্যবস্থা, সংবিধান ও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল নয়।’

সিনেমার ইতিহাসে দুই দশকের রেকর্ড ভাঙলো ‘তুফান’

কোরবানি ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘তুফান’ সিনেমার ইতিহাসে দুই দশকের সব রেকর্ড ভেঙেছে। ইতোমধ্যে সিনেমাটি সারা দেশের প্রেক্ষাগৃহগুলোতে ঝড় তুলার পাশাপাশি সর্বোচ্চ শোর রেকর্ড গড়েছে। তারপরও অগ্রিম টিকিট করতে গিয়েও তা মিলছে না। এ নিয়ে অনেক হলে টিকিট না পেয়ে দর্শকদের মধ্যে মারামারি ও হলে হামলার ঘটনাও ঘটছে। তবে সিনেমাটিতে এখন পর্যন্ত আয় কতো তা নিয়ে দর্শক ও সিনেমা সংশ্লিষ্টদের ব্যাপক আগ্রহ রয়েছে। তবে সপ্তাহ পেরোলেই ‘তুফান’ সিনেমার আয়ের রেকর্ড জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানান।

দেশের সিনেমা শিল্পে চরম দুর্দিনে হঠাৎ তুফানের এমন দর্শক প্রিয়তা পেছনে সিনেমার কাহিনী নির্মাণ কৌশল সফলতার পেছনে প্রধান ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন ছবিটির পরিচালক রায়হান রাফি। ছবিটি বাংলা সিনেমার অবস্থানকে কয়েক ধাপ ওপরে নিয়ে যাবে মন্তব্য করে তিনি বলেন। এত দিন মানুষ বাংলা ছবি বলতে যা বুঝত, তুফান সেই ভাবনাকে পাল্টে দেবে।

রায়হান রাফি পরিচালিত ও শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমা শুরু থেকেই নানা কায়দায় আলোচনার তুঙ্গে ছিল। কারণ এবারই প্রথম ঢালিউড সিনেমায় শাকিব জুটি গড়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর সাথে। এরপর সিনেমাটি ১২৯টি হলে মুক্তির টিকিট নিয়ে হুলস্তুল পড়ে যায়। মুক্তির ৫ দিন পরও ছবিটি হাউজফুল চলার সাথে টিকিট সংটক চলছে।

সিনেমাটিতে শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা। আরো আছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওন প্রমুখ।

দর্শকরা বলছেন, পুরোপুরি অ্যাকশন ও কমার্শিয়াল ধাঁচের এ সিনেমায় কোনো বিনোদনের কমতি না নেই। আর এতে চঞ্চল চৌধুরীর অভিনয় করা চরিত্রটি নিয়েও দর্শকদের আগ্রহ তৈরি হয়েছিল। দর্শকের সেই আগ্রহ আরো বাড়িয়ে দেয় শাকিবের নতুন লুক আর উরাধুরা গান। তাই সিনেমাটি দেখতে দর্শক হুমড়ি খেয়ে পড়েছেন। অন্যদিকে দর্শক চাহিদা বাড়তে থাকায় হল মালিকরা শো বাড়িয়েছেন। যার কারণে বর্তমানে প্রতিদিন সিনেমাটি ৫৮টি শো চলছে।

এ প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ঈদের দিনের আগে থেকেই অগ্রিম টিকিট ছাড়ার সাথে সাথে তুফানের বেগে সব টিকিট সোল্ড আউট। ঈদের দিন স্টার সিনেপ্লেক্সের সব আউটলেট মিলিয়ে ২২টি শো চালানো হয়েছিল। তারপরই সিনেমাটি দেখার জন্য এত দর্শকের চাপ তৈরি হয়েছে যে- বৃহস্পতিবার থেকে তার শো বাড়ানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা ছাড়াও তুফান সিনেমার টিকিট সঙ্কট সারাদেশের প্রতিটি সিনেমা হলেই। দর্শকের চাপে রাত ১১টা ও ১২টার শো চালু করেছেন ময়মনসিংয়ের ছায়াবাণী প্রেক্ষাগৃহ, সিরাজগঞ্জের মিনি সিনেপ্লেক্স ‘রুটস সিনে ক্লাব’, সৈয়দপুরের তামান্না ডিজিটাল সিনেমা হলমালিকরা। তবে বন্যার প্রতিকূলতা পেছনে ফেলে গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্সের রাত ১১টার শোতেও উপচে পড়া ভিড় ‘তুফান’ দর্শকদের।

ছায়াবাণী প্রেক্ষাগৃহের ব্যবস্থাপনা পরিচালক মো: শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, দর্শকের চাপে মঙ্গলবার থেকে ‘লেট নাইট শো’ চালাচ্ছেন তারা। সৈয়দপুরের তামান্না ডিজিটাল সিনেমা হল কর্তৃপক্ষ তাদের ফেইসবুক পেইজে জানিয়েছে, ঝড়-বৃষ্টির মধ্যে রাত ১২টার শো তেও তুফান হাউসফুল।

এদিকে সিনেমাটির আয় কত এ নিয়ে এখনো কোনো অফিশিয়ালি তথ্য দেয়নি ‘তুফান’ কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, আসলে মুক্তি পাওয়া সিনেমার আয় কত হচ্ছে, দর্শক চাহিদা কেমন তা দ্রুত জানার সুযোগ নেই আমাদের দেশে। অন্য দেশে বক্সঅফিস থাকায় এ সম্পর্কে দ্রুত সঠিক ও নির্ভুল তথ্য পাওয়া যায়। কিন্তু এখানে তা সম্ভব না হওয়ায় প্রযোজকরা অনেক বেশি সমস্যায় পড়ে।

প্রযোজক শাহরিয়ার শাকিল আরো বলেন, সিনেমা থেকে কত আয় হয়েছে সেটা আসলে ম্যানুয়ালি আমাদের সংগ্রহ করতে হয়। কোন সিনেমা হলে কত দর্শক তার হিসাব আসলে করতে সময় প্রয়োজন। শুধু একটা হিসাবই এখন আমার হাতে আছে তাহলো সিনেপ্লেক্সে প্রথম আড়াই দিনে ১ কোটি ২০ লাখ টাকা ক্রস সেল হয়েছে। সিনেপ্লেক্সের ইতিহাসে গত ২০ বছরে কোনো সিনেমার ক্ষেত্রে এটা হয়নি।

প্রসঙ্গত, তুফান সিনেমা দেখার পর এমন কোনো দর্শক এখনো পাওয়া যায়নি যারা সিনেমাটির খারাপ রিভিউ দিয়েছে, এমনই দাবি প্রযোজকের। সিনেমাটি দেখার জন্য মধুমিতা হলে ভাংচুর হয়েছে। দর্শক চাপে সিনেপ্লেক্স আর মাল্টিপ্লেক্স স্কিন দুটোতেই হাউজফুল ‘তুফান’।

ফতুল্লায় আ’লীগ নেতা খুনের প্রধান আসামিসহ গ্রেফতার ৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়াকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি হিরাসহ ৪ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন।

রোববার (৩০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১-এর এএসপি সনদ বড়ুয়া।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- ফতুল্লার কাশিপুরের সফর আলী মাঝির ছেলে আলাউদ্দিন ওরফে হীরা (৩৫), আওলাদ হোসেনের ছেলে আল আমিন (২২), জাফরের ছেলে রাসেল (২০) ও সেলিমের ছেলে সানি (২৯)।

র‍্যাব জানায়, গ্রেফতার আলাউদ্দিনের বিরুদ্ধে ফতুল্লা থানায় চুরি, ডাকাতি, হত্যাচেষ্টা এবং গুরুতর জখমসহ ১০টির অধিক মামলা এবং জিডি, আল আমিনের বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদক, নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ ৫টি মামলা, জিডি এবং রাসেলের বিরুদ্ধে ফতুল্লা থানায় ২টি মাদক মামলা চলমান রয়েছে।

এর আগে শুক্রবার (২৮ জুন) রাতে নিহতের ছেলে মুন্না ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় সন্ত্রাসী ও হত্যাকাণ্ডের মূল হোতা সালাউদ্দিন সালু ও হীরাসহ ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

মামলা দায়েরের পর শুক্রবার রাতেই বাপ্পী ও জামাল নামে এজাহার নামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

গত বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়নের আলীপাড়া এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক সুরুজ মিয়াকে দিনেদুপুরে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ সময় সুরুজ মিয়াকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় আহত হন তার দুই ছেলেসহ চারজন।

নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, এলাকায় ইট-বালু-সিমেন্টসহ ইমারত নির্মাণ সামগ্রী সরবরাহ ব্যবসার নিয়ন্ত্রণ, আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিতে বাধা দেয়ায় সন্ত্রাসী সালাউদ্দিন সালু ও হিরার সাথে সুরুজ মিয়ার বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরেই সুরুজ মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। নিহত সুরুজ মিয়া স্থানীয় আলীপাড়া জামে মসজিদ কমিটির সভাপতিও ছিলেন।

বিশ্বকাপ জিতে টি-টোয়েন্টিকে বিদায় বলে দিলেন কোহলি

বিশ্বকাপ জয়, নিজে ম্যাচসেরা- শেষটা এমন করে রাঙাতে পারেন ক’জনে? যারা পারেন তাদের একজন বিরাট কোহলি। হ্যাঁ, বিশ্বকাপ জিতে ম্যাচ সেরার পুরস্কার হাতে নিজের শেষ ঘোষণা করে দিলেন কোহলি। বিদায় বলে দিলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে।

ওয়ানডে বিশ্বকাপের স্বাদ আগেই পেয়েছিলেন কোহলি, জিতেছেন চ্যাম্পিয়নস ট্রফিও। দীর্ঘ অপেক্ষার পর এবার প্রথমবারের মতো চুমু এঁকেছেন টি-টোয়েন্টি শিরোপায়। সেইসাথে নিজেও জিতেছেন ফাইনাল সেরার পুরস্কার। বিদায়ের জন্যে এরচেয়ে ভালো মঞ্চ আর কি হতে পারে?

১৭ বছর পর শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে মাত্র ৭ রানে। যেই জয়ে সামনে থেকেই নেতৃত্ব দেন কোহলি। মাত্র ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে ১৭৬ রানে পৌঁছান তিনি। যেখানে ৫৯ বলে ৭৬ রান আসে তার ব্যাটে।

এমন পারফরম্যান্সের জেরে বার্বাডোজের ফাইনাল এ ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৭৬ রান করে ভারত। জবাবে দারুণভাবে লড়াই করলেও শেষ দিকে অভাবনীয়ভাবে হেরে যায় দক্ষিণ আফ্রিকা। ম্যাচ সেরার পুরস্কার উঠে কোহলির হাতে।

সে পুরস্কার নিতে এসে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই কোহলি ঘোষণা দেন নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ার সমাপ্তির। তিনি বলেন, ‘এটা আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এটি আমরা অর্জন করতে চেয়েছি। ভারতের হয়ে এটিই আমার শেষ টি-টোয়েন্টি। তাই সবটুকু কাজে লাগাতে চেয়েছি।’

ফাইনাল সেরা হলেও আগের ম্যাচগুলোতে মোটেও আলোতে ছিলেন না কোহলি। প্রথম সাত ম্যাচে করেন মাত্র ৭৫ রান। যেখানে বলও খেলেন সমান ৭৫। সব মিলিয়ে নিজেকে হারিয়ে খুঁজছিলেন তিনি। তবে আসল সময়েই জ্বলে উঠে তার ব্যাট।

এই প্রসঙ্গে তিনি বলেন, ‘একদিন আপনার মনে হবে রানই করতে পারছেন না, তারপরে কিছু ঘটবে। ঈশ্বর মহান। যে দিন গুরুত্বপূর্ণ, সে দিন আমি দলের কাজটি করেছি।’

নিজের বিদায় ঘোষণা করে শুভ কামনা জানিয়ে যান পরবর্তী প্রজন্মকে। বলেন, “এই ট্রফিটা উঁচিয়ে ধরতে চেয়েছি ও পরিস্থিতিকে সম্মান জানাতে চেয়েছি। বিষয়টা ‘ওপেন সিক্রেট’ ছিল। এখন পরবর্তী প্রজন্মের দায়িত্ব নেয়ার পালা। দুর্দান্ত কিছু খেলোয়াড় দলকে এগিয়ে নেবে এবং পতাকা উঁচু করে ধরবে।”

২০১০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হওয়া কোহলি ক্যারিয়ারে খেলেছেন ১২৫ ম্যাচ। যেখানে করেছেন ৪১৮৮ রান। রোহিত শর্মার পর টি-টোয়েন্টিতে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। যেখানে তার গড় ৪৮.৬৯ গড় ও ১৩৭.০৪ স্ট্রাইক রেট। তাছাড়া কোহলি ভারতকে নেতৃত্ব দিয়েছেন ৫০টি ম্যাচে।

ম্যাচ সেরা কোহলি, টুর্নামেন্ট সেরা বুমরাহ

সতের বছরের অপেক্ষা ঘোচাল ভারতের, ২০০৭ সালের পর আবারো দখলে নিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা। সব ধরনের ফরম্যাট মিলিয়ে অপেক্ষাটা ১৩ বছরের। অবশেষে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে তারা পুনরুদ্ধার করেছে চ্যাম্পিয়ন তকমা।

ভারতকে চ্যাম্পিয়ন করতে দারুণ ভূমিকা রাখেন জসপ্রিত বুমরাহ। আসর জুড়ে দুর্দান্ত বোলিং উপহার দেয়া এই পেসার ফাইনালেও রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। মাত্র ১৮ রানে নেন গুরুত্বপূর্ণ ২ উইকেট। ফেরান রেজা হেনড্রিকস ও মার্কো জানসেনকে।

সব মিলিয়ে এবারের বিশ্বকাপে ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন বুমরাহ। তাতে আসরের সেরা উইকেট শিকারীর তালিকায় তিনে আছেন তিনি। যেখানে তার গড় মাত্র ১১, ইকোনমিও অবিশ্বাস্য; ৪.১৮।

দুর্দান্ত এমন পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন তিনি। এবারের বিশ্বকাপের ‘ম্যান অফ দ্য টুর্নামেন্ট’ হয়েছেন তিনি। বিরাট কোহলির পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এই কীর্তি গড়লেন তিনি।

তবে শনিবার ফাইনালের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি। ফাইনালের আগে রানের খুঁজে হন্যে হয়ে বেড়ানো এই ব্যাটার জ্বলে উঠেন আসল সময়ে। আগের ৭ ইনিংসে ৭৫ রান করা কোহলি এদিন খেলেন ৫৯ রানে ৭৬ রানের ইনিংস।

কোহলির ঘোষণার ১২০ মিনিটের মধ্যে রোহিতেরও অবসর সিদ্ধান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ম্যাচের সেরার পুরস্কার নিতে গিয়ে বিরাট কোহলি জানিয়েছিলেন, এটিই দেশের হয়ে তার শেষ টি-টোয়েন্টি ম্যাচ। ওই ঘোষণার ১২০ মিনিট পরে অবসর ঘোষণা করে দিলেন অধিনায়ক রোহিত শর্মাও। সংবাদ সম্মেলনে তিনি জানিয়ে দিলেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন।

ম্যাচ শেষে রোহিত বলেন, ‘এটাই ভারতের হয়ে আমার শেষ টি-টোয়েন্টি ম্যাচ ছিল। এর পরে আমি আর দেশের হয়ে টি-টোয়েন্টি খেলব না। এই সিদ্ধান্ত নেয়ার এর থেকে ভালো মুহূর্ত হতে পারে না। এই ফরম্যাটেই ভারতীয় দলে আমার অভিষেক হয়েছিল।’ টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও অবশ্য এক দিন ও টেস্ট ক্রিকেট তিনি খেলবেন বলে জানিয়েছেন রোহিত।

রোহিত জানতেন, এটাই তার শেষ সুযোগ। ওই কারণে, ট্রফি জিততে এতটা মরিয়া ছিলেন তিনি। ভারত অধিনায়ক বলেন, ‘যে দিন থেকে টি-টোয়েন্টি খেলেছি, উপভোগ করেছি। আমি বিশ্বকাপ জিততে মরিয়া ছিলাম। শেষ পর্যন্ত যে জিততে পেরেছি তার জন্য খুশি।’

বিশ্বকাপ জিতে উঠে রোহিত জানিয়েছিলেন, এক কথায় নিজের অনুভূতি বোঝাতে পারবেন না তিনি। ভারত অধিনায়ক বলেন, ‘গত ৩-৪ বছর ধরে যে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি, তা এক কথায় বলে বোঝাতে পারব না। সত্যি বলতে, দলের প্রত্যেকে প্রচুর পরিশ্রম করেছে। ফাইনালে ওঠা ও তা জেতার ক্ষেত্রে পর্দার পিছনে অনেক কিছু ঘটে। তাই এই জয় একটা দিনের নয়, গত ৩-৪ বছরের জয়। গত ৩-৪ বছরে যা পরিশ্রম করেছি তারই ফল পেলাম।’

এর আগেও কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছে ভারতকে। বেশির ভাগ ক্ষেত্রে হতাশা সঙ্গী হয়েছে। কিন্তু দেয়ালে পিছ ঠেকে গেলে তারা কী করতে পারেন তা এই ম্যাচে দেখিয়েছেন বলে জানিয়েছেন রোহিত। ভারত অধিনায়ক বলেন, ‘হারতে হারতে সবাই বুঝেছে, কঠিন পরিস্থিতিতে কেমন খেলতে হয়। দেয়ালে পিঠ ঠেকে গেলে কী ভাবে ফিরতে হয়, সেটা আমরা দেখিয়েছি। যখন খেলা দক্ষিণ আফ্রিকার হাতে ছিল তখনও আমরা একটা দল হিসাবে খেলেছি। আমরা জিততে চেয়েছিলাম। এ রকম একটা প্রতিযোগিতা জিততে চেয়েছিলাম। দলের সবাইকে নিয়ে আমি গর্বিত।’

মার্তিনেজের জোড়া গোল, আবারো জয় আর্জেন্টিনার

কোপা আমেরিকায় গ্রুপের শেষ ম্যাচেও জয় পেয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসি না থাকলেও জয়ের ধারা থামেনি বিশ্বচ্যাম্পিয়নদের। বাংলাদেশ সময় রোববার সকালে হওয়া ম্যাচে আর্জেন্টিনা ২-০ ব্যবধানে হারায় পেরুকে। প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে বিশ্বচ্যাম্পিয়নদের পক্ষে জোড়া গোল করেন লাউতারো মার্তিনেজ।

চোটের জন্য পেরুর বিরুদ্ধে খেলেননি মেসি। প্রথম দু’ম্যাচেও গোল পাননি আর্জেন্টিনার অধিনায়ক। এই প্রথম কোনো প্রতিযোগিতার গ্রুপ পর্বে গোল করতে পারলেন না তিনি। একই সাথে প্রথমবার কোনো প্রতিযোগিতার গ্রুপ পর্বে গোল পাননি ক্রিশ্চিয়ানো রোনালদো। ইউরো কাপের গ্রুপ পর্বে এবার গোল নেই পর্তুগাল অধিনায়কেরও।

মেসির মাঠে না থাকা অবশ্য আর্জেন্টিনাকে সমস্যা ফেলতে পারেনি। বরং মেসিহীন আর্জেন্টিনার বিরুদ্ধে পেরু শুরু থেকেই চাপে ছিল। পেরুর গোলরক্ষক গ্যালিসকে প্রথমার্ধের নায়ক বলা যেতেই পারে। অন্তত চারবার দলের নিশ্চিত পতন আটকেছেন তিনি। শুরু থেকেই আগ্রাসী ফুটবল শুরু করেন আঙ্খেল ডি মারিয়ারা। একের পর এক আক্রমণে পেরুর রক্ষণকে ব্যস্ত রেখেছিলেন আর্জেন্টিনার ফুটবলারেরা। ১২ মিনিটে প্রথম গোলের সুযোগ পায় বিশ্বচ্যাম্পিয়নেরা। ডি মারিয়ার কর্নার থেকে গোল করার সহজ সুযোগ পেয়েছিলেন ওটামেন্ডি। তার শট অল্পের জন্য বাইরে চলে যায়। বেশিভাগ সময়ই খেলা হয়েছে পেরুর অর্ধে। পেরুর প্রায় সব ফুটবলারই রক্ষণ সামলাতে ব্যস্ত ছিলেন। তার মধ্যেই ২১ মিনিটে প্রতি আক্রমণে সুযোগ তৈরি করেছিল পেরু। তবে গোল হয়নি।

২২ মিনিটে লাউতারো মার্তিনেজ পেরুর বক্সে বল পান ডি মারিয়ার কাছ থেকে। তার শট আটকে দেন গ্যালিস। যদিও গোল হলেও পেত না আর্জেন্টিনা। মেক্সিকোর রেফারি জানিয়ে দেন মার্তিনেজ অফসাইডে ছিলেন। ২৬ মিনিটে আর্জেন্টিনাকে আরও এক বার হতাশ করেন গ্যালিস। পেরেদেসের শট আটকে দেন তিনি। ৪৪ মিনিটে আর্জেন্টিনার আরও একটি প্রচেষ্টা ব্যর্থ করে দেন পেরুর গোলরক্ষক। ডি মারিয়ার কাছ থেকে পেরুর বক্সের ডান দিকে বল পান মন্টিয়েল। তিনি পাস দেন লো সেলসোকে। তার শট আটকে দেন গ্যালিস। ফিরতি বলে গারনাচোর শট বারের উপর দিয়ে চয়ে যায়।

গোল না পেলেও বলের দখল মূলত নিজেদের পায়েই রেখেছিলেন আর্জেন্টিনার ফুটবলারেরা। গোলশূন্য ভাবে প্রথমার্ধের খেলা শেষ হওয়ার পর ফ্লরিডার হার্ড রক স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণের ঝাঁঝ আরো বাড়িয়ে দেন লিওনেল স্কালোনির ফুটলারেরা। ৪৭ মিনিটে তার ফল পান তারা। ডি মারিরার থেকে ফাঁকায় বল পেয়ে দলকে এগিয়ে দেন মার্তিনেজ। পেরুর এক ফুটবলার বক্সের মধ্যে হ্যান্ড বল করলে ৭০ মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি পেরেদেস। দ্বিতীয় গোলের জন্য আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হয় ৮৬ মিনিট পর্যন্ত। মার্তিনেজই দলের এবং নিজের দ্বিতীয় গোলটি করেন। প্রতিযোগিতায় তার চারটি গোল হয়ে গেল।

মার্কিন গাজা প্রস্তাবে ‘নতুন কিছু নেই’ : হামাস

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের দেয়া গাজা প্রস্তাবে ‘নতুন কিছু নেই’।

রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হামাসের এক সিনিয়র কর্মকর্তা বৈরুতে বলেছেন, গাজায় যুদ্ধবিরতি এবং পণবন্দীদের মুক্তির বিষয়ে ইসরাইলের সাথে চুক্তির আলোচনায় কোনো অগ্রগতি হয়নি।

ওই কর্মকর্তা আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো-বাইডেন গত মাসে একটি পরিকল্পনা উপস্থাপণ করেন। যেখানে গাজার ঘনবসতিপূর্ণ এলাকা থেকে ইসরাইলি সেনাবাহিনী প্রত্যাহার এবং ইসরাইলে আটক ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে কিছু পণবন্দী মুক্তিসহ ছয় সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির কথা ছিল।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওসের মতে, তিনটি সূত্র বলেছে যে- ওয়াশিংটন প্রস্তাবিত চুক্তির অংশগুলোর জন্য একটি ‘নতুন ভাষা’ উপস্থাপন করেছে।

এর প্রেক্ষিতে শনিবার ওসামা হামদান নামে লেবাননে অবস্থিত হামাসের ওই কর্মকর্তা নিশ্চিত করেছেন যে- তারা ২৪ জুন সর্বশেষ প্রস্তাব পেয়েছে, তবে এতে ‘নতুন কিছু নেই’।

তিনি সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা বলতে পারি- ইসরাইলি আগ্রাসন থামাতে এখন পর্যন্ত আলোচনায় প্রকৃতপক্ষে কোনো অগ্রগতি নেই।’

মূলত, বাইডেনের উপস্থাপিত পরিকল্পনাটি এখনো পর্যন্ত চুক্তিতে পরিণত হতে ব্যর্থ হয়েছে। কারণ উভয় পক্ষই তাদের দাবিতে অটল রয়েছে।

উল্লেখ্য, ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাসের হামলার মাধ্যমে গাজার যুদ্ধ শুরু হয়। ইসরাইলের দেয়া তথ্য অনুযায়ী, এই হামলায় ১ হাজার ২০০ জন নিহত হন, যাদের বেশিরভাগই বেসামরিক মানুষ।

হামাস-পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের প্রতিশোধমূলক পাল্টা হামলায় এখন পর্যন্ত ৩৭ হাজার ৮৩৪ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক ব্যক্তি।
সূত্র : আল-জাজিরা

ফ্রান্সে প্রথম দফার পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু

ফ্রান্সে পার্লামেন্টের আগাম নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ রোববার শুরু হয়েছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এর আগে প্রার্থীরা স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে টানা তিন-সপ্তাহের প্রচার শেষ করেছে।

ফ্রান্সে পার্লামেন্টের ন্যাশনাল অ্যাসেম্বলির ৫৭৭টি আসনের জন্য দুই দফায় ভোট অনুষ্ঠিত হবে। এক সপ্তাহ পর আগামী ৭ জুলাই দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হবে।

দেশটিতে এবারে মোট ভোটারের সংখ্যা প্রায় চার কোটি ৯০ লাখ।

এদিকে বিভিন্ন জরিপে দেখা গেছে, এবার অতি ডানপন্থি রাজনীতিবিদ মেরিন লে পেন এবং জর্ডান বারডেলার দল ন্যাশনাল র‌্যালি (আরএন) বেশ এগিয়ে রয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনেও ফ্রান্সে জয়ী হয়েছে মেরিন ও জর্ডানের দল আরএন।

দেশটির ক্ষমতাসীন এমানুয়েল ম্যাক্রোঁর মধ্যপন্থী জোট পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে এবার অর্ধেকের বেশি আসন হারাতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।