Home Blog Page 605

সৌদি আরবে প্রথম থিম পার্ক নির্মাণের ঘোষণা

জাপানের বিখ্যাত কমিক সিরিজ ‘ড্রাগন বল’ এর গল্পের উপর ভিত্তি করে একটি থিম পার্ক নির্মাণের ঘোষণা দিয়েছে সৌদি আরব।

পার্কের মাঝখানে ৭০ মিটার উঁচু একটি ড্রাগন নির্মাণ করা হবে। সেখানে অন্তত ৩০টি রাইড থাকবে বলে প্রকল্পের দায়িত্বে থাকা ফার্মের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

সৌদি আরবে এই প্রথম কোনো জনপ্রিয় মিডিয়া ফ্র্যাঞ্চাইজির উপর ভিত্তি করে পার্ক নির্মাণ হতে চলেছে, যেটা সারা বিশ্বে আকর্ষণের কেন্দ্রে থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সৌদি আরবের এ ঘোষণার সমালোচনাও হচ্ছে। সমালোচকরা দেশটির নিম্ন মানবাধিকার রেকর্ডের কথা উল্লেখ করছেন।

কিদ্দিয়া ইনভেস্টমেন্ট কোম্পানি (কিউআইসি) এই প্রকল্পের সব কিছুর দেখভাল করছে। কোম্পানিটি সম্পূর্ণরূপে সৌদি আরব সরকারের বিনিয়োগকৃত তহবিলের মালিকানাধীন।

পার্কটি ৫ লাখ বর্গমিটারের বেশি বড় জায়গার উপর নির্মাণ করা হবে বলে জানিয়েছে কিউআইসি।

সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে নির্মিত কিদ্দিয়া একটি বিশাল বিনোদন এবং পর্যটন প্রকল্প। মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ ধনী দেশ সৌদি আরব তেলের উপর নিজেদের অর্থনীতির নির্ভরশীলতা কমাতে এবং অর্থনীতিতে বৈচিত্র আনতে যে পরিকল্পনা হাতে নিয়েছে কিদ্দিয়া প্রকল্প তারই অংশ।

ড্রাগন বল’র অনেক ভক্ত থিম পার্ক নির্মাণের এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ সৌদি আরবকে পার্ক নির্মাণের স্থান হিসেবে বেছে নেওয়ার কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন।

ড্রাগন বল থিম পার্ক নির্মাণের ঘোষণা আসার মাত্র কয়েকদিন আগে এই কমিক সিরিজের জন্মদাতা আকিরা তোরিয়ামা মারা যান। গত ১ মার্চ তার মৃত্যু হয়, বয়স হয়েছিল ৬৮ বছর।

কমিক সিরিজ ‘দ্য ড্রাগন বল’ এর যাত্রা শুরু হয় ১৯৮৪ সালে। এর গল্পে সন গোকু নামের এক বালক জাদুকরি ড্রাগন বল এর খোঁজে বের হয়। যে বলগুলো তাকে সুপার পাওয়ার দিতে পারে। অন্যতম প্রভাবশালী এবং জাপানে সবচেয়ে বেশি বিক্রি হওয়ার কমিক সিরিজ ড্রাগন বল।

জেল থেকেই দিল্লি শাসন করবেন কেজরিওয়াল

পদত্যাগ না করে জেলে বসেই দিল্লি শাসন করবেন আম আদমি পার্টির প্রধান ও ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।গ্রেফতার হয়ে কেজরিওয়াল কারাগারে থাকলেও তার দলের নেতাকর্মী, সংসদ সদস্য, কাউন্সিলর থেকে শুরু করে সবাই তার নির্দেশনাই চলার সিদ্ধান্ত নিয়েছেন।রোববার আম আদমি পার্টির সাংগঠনিক সম্পাদক সন্দীপ পাঠক এ সিদ্ধান্ত জানিয়েছেন বলে আজ সোমবারের প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

সন্দীপ বলেছেন, ‘সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল তার পদ থেকে পদত্যাগ করবেন না এবং জেল থেকে দেওয়া তার নির্দেশে সব মন্ত্রী, এমএলএ ও পার্টি চলবে। ‘সন্দীপের দাবি, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুঝতে পেরেছেন যে তার শেষ হবে কেজরিওয়ালের মাধ্যমে, এ জন্যই তিনি তার বিরুদ্ধে একদম শুরু থেকেই ষড়যন্ত্র করে যাচ্ছেন। ‘প্রথমে কেজরিওয়ালকে পদত্যাগে বাধ্য করে পরবর্তীতে আম আদমি পার্টিতে ভাঙন ধরানোই মোদির উদ্দেশ্য বলেও দাবি করেছেন তিনি।

দলটির সভায় সন্দীপ প্রশ্ন রাখেন, কেজরিওয়ালের কি পদত্যাগ করা উচিৎ? উত্তরে সবাই বলেন, ‘সরকার চালেগা জেল সে (সরকার চলবে জেল থেকে)’।২১ মার্চ রাতে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে আবগারি নীতির সঙ্গে সংশ্লিষ্ট একটি দুর্নীতি মামলায় গ্রেফতার করেছিল দেশটির সরকারি সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডির কারা হেফাজতে থেকেও মুখ্যমন্ত্রীয় দায়িত্ব চালিয়ে যাচ্ছেন তিনি।

গতকাল কেজরিওয়াল প্রথমবারের মত জেলে থেকে পানির সরবরাহ ও পয়:নিষ্কাশন সংক্রান্ত একটি সমস্যা নিয়ে একটি নির্দেশনাও পাঠিয়েছেন।

আইপিএল ছেড়ে দেশে ফিরবেন কি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমান চলমান আইপিএলের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। চেন্নাই সুপার কিংসের জার্সিতে উদ্বোধনী ম্যাচে ২৯ রানে ৪ উইকেট নেন তিনি। দলকে জেতাতে সবচেয়ে বড় ভূমিকাও রাখেন ফিজ। দারুণ শুরু করলেও এবারের আইপিএলের পুরোটা খেলা হবে না মুস্তাফিজের।

আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে এখন বিসিবির অনাপত্তিপত্র (এনওসি) পেতে ভালোই বেগ পেতে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের।

জানা গেছে, আইপিএল খেলতে অনাপত্তিপত্রে এই বাঁহাতি পেসারের ছুটি মঞ্জুর করা হয়েছে জিম্বাবুয়ে সিরিজের আগ পর্যন্ত। ৩ মে থেকে ঘরের মাঠে বাংলাদেশকে খেলতে হবে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ। ফিজকে তার আগেই আইপিএল থেকে ফিরে আসতে হবে।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে ১২ মে। আইপিএলের প্লে-অফ পর্ব মাঠে গড়াবে মে মাসের মাঝামাঝি। জিম্বাবুয়ে সিরিজ শেষ করে ফিজের সামনে পুনরায় আইপিএলে যাওয়ার সুযোগ থাকলেও বাস্তবে সেটি হওয়ার সম্ভাবনা খুবই কম।

তাছাড়া ওয়ার্ক লোড ম্যানেজমেন্টের কারণে মুস্তাফিজের মতো গুরুত্বপূর্ণ সদস্যকে নিয়ে কোনোপ্রকার ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ। ফলে সুযোগ থাকলেও মুস্তাফিজের জন্য আইপিএলে ফেরার সম্ভাবনা একেবারেই নেই।

এদিকে  বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার ১০ দিন আগে খেলোয়াড়দের পূর্ণ বিশ্রামে রাখার পরিকল্পনা বিসিবির।

ঋষভ পন্থকে বিয়ের অনুরোধে যা বললেন উর্বশী

একটা সময় ঋষভ ও উর্বশীর সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। ২০১৮-১৯ সালে এই দুই তারকার প্রেমের গুঞ্জন প্রকাশ্যে আসে। অবশ্য কিছু দিন ধরে পাক ক্রিকেটার নাসিম শাহের সঙ্গে উর্বশীর প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। এর মাঝে বেশ কয়েকবার উর্বশীর মুখে ফের ঋষভের নাম শোনা গেল।

এরই মধ্যে ২০২২ সালের ডিসেম্বর মাসে এক পথ দুর্ঘটনায় আহত হন ঋষভ পন্থ। সুস্থ হয়ে উঠতে অনেকটা সময় লেগেছে তার। এই ক্রিকেট তারকা হাসপাতালে ভর্তি থাকাকালীন অভিনেত্রীর মা নাকি দেখতেও যান ঋষভকে! জানা গেছে, এসবের পর কিছু মন্তব্যের আদান-প্রদান হয় দুপক্ষের মধ্যে।

কিন্তু একটা সময়ের পর থেকে পন্থ প্রসঙ্গে যতবারই প্রশ্ন করা হয়েছে, এড়িয়ে গেছেন উর্বশী।

সমপ্রতি একটি সাক্ষাৎকার দেওয়ার সময় এক অনুরাগী উর্বশীকে অনুরোধ করে বলেন, ‘ঋষভকে ভুলে যাবেন না ম্যাম। ও আপনাকে অনেক শ্রদ্ধা করে। আপনাকে অনেক সুখে রাখবে ও। আপনি যদি ওকে বিয়ে করেন, তবে আমাদেরও খুবই ভালো লাগবে।’

অনুরাগীর এমন আবদার শুনে প্রথমে খানিকক্ষণ চুপ করেই থাকেন অভিনেত্রী। তার পর বলেন, ‘আমি সত্যিই এই প্রসঙ্গে কোনো কথা বলতে চাই না।’

আসলে হ্যাঁ অথবা না, কোনো উত্তরই না দিয়ে বরং গোটাটাই এড়িয়ে যান অভিনেত্রী।

বিশ্বকাপের আগে আফ্রিদির নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে

বিশ্বকাপের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড সভাপতি, নির্বাচক, কোচিং স্টাফ সব জায়গাতেই এসেছে ব্যাপক পরিবর্তন। তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বাবর আজম। টেস্টে নেতৃত্বভার তুলে দেওয়া হয় শান মাসুদের হাতে।

অন্যদিকে টি-টোয়েন্টির অধিনায়কত্ব দেওয়া হয়েছিল শাহিন শাহ আফ্রিদিকে। বিশ্বকাপের ৬-৭ মাস আগে শাহিনকে বিশ্বকাপ বিবেচনাতে নিয়েই অধিনায়ক করা হয়েছিল। তবে শাহিনের নেতৃত্বেই পাকিস্তান বিশ্বকাপে খেলবে কিনা তা নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে।

শঙ্কার কারণ পিসিবি সভাপতি মহসিন নাকভির বক্তব্য। নতুন নির্বাচক কমিটির নিয়োগের পর বিশ্বকাপে কে অধিনায়ক হবেন এই প্রসঙ্গে মহসিন জানান, এমনকি আমিও জানি না (বিশ্বকাপে) কে অধিনায়ক হবে।

শাহিন তার দায়িত্বে বহাল থাকবে নাকি নতুন কেউ আসবে তা ফিটনেস ক্যাম্পের পর নির্ধারিত হবে। এখানে অনেক কৌশলগত বিষয় আছে, যার বিস্তারিত আমি আলোচনা করতে চাচ্ছি না। আমরা দীর্ঘমেয়াদি সমাধান চাই। হোক তা শাহিন বা অন্য কেউ। তার পর আমরা তার ওপর আস্থা রাখব। কেবল এক ম্যাচ হারলেই অধিনায়ক পরিবর্তন করে ফেলব না।

পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার পর কেবল একটি সিরিজই খেলতে পেরেছেন শাহিন শাহ আফ্রিদি। নিউজিল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হেরেছে পাকিস্তান। এই সিরিজের পারফরম্যান্সের পরই শুরু হয়েছে শাহিনের নেতৃত্বগুণ নিয়ে কাটাছেঁড়া।

যদিও পিএসএলে লাহোর কালান্দার্সকে টানা দুই আসরে শিরোপা জেতানোর কীর্তি আছে শাহিনের। তবে পিএসএলের সর্বশেষ আসরে ভালো করতে পারেনি শাহিনের লাহোর। ১০ ম্যাচের মধ্যে মাত্র ১ ম্যাচ জিতে টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে সবার নিচে থেকে বিদায় নিয়েছে তারা।

সেনাবাহিনীর ট্রেনিংয়ে পাকিস্তানি ক্রিকেটাররা

পাকিস্তানের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সমালোচনাটা বহু পুরনো। গত ওয়ানডে বিশ্বকাপে চিরপ্রতিদ্ব›দ্বী ভারতের বিপক্ষে হারের পর নতুন করে বিষয়টি সামনে এনেছিলেন দেশটির কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হিসেবে নতুন দায়িত্ব নেওয়া মহসিন নাকভীও ফিটনেস নিয়ে হার্ডলাইনে। কদিন আগেই ঘোষণা দিয়েছিলেন, ক্রিকেটারদের ফিটনেস বাড়াতে সেনাবাহিনীর তত্ত¡াবধায়নে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বোর্ড।

ডন জানিয়েছে, ফিটনেস ট্রেনিংয়ের জন্য ২৯ জন ক্রিকেটারের নামের তালিকাও প্রকাশ করা হয়েছে। আগামী ২৫ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত কাকুল সেনাবাহিনী ক্যাম্পে প্রশিক্ষণ নেবেন বাবর-রিজওয়ানরা। স¤প্রতি অবসর ভেঙ্গে জাতীয় দলে ফেরার বার্তা দেওয়া ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমিরও থাকছেন ট্রেনিংয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এই প্রশিক্ষণের আয়োজন করেছে পিসিবি।

এর আগে কেন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সেটাও পরিষ্কার করে জানিয়েছিলেন নাকভি, ‘আমি যখন লাহোরে খেলা দেখছিলাম, আমার মনে হয় না তোমাদের মধ্যে (পাকিস্তানি ক্রিকেটার) কেউ গ্যালারিতে ছক্কা মেরেছো। যখনই এ রকম কোনো ছক্কা মারা হয়েছে, আমার মনে হয়েছে বিদেশি কোনো খেলোয়াড় মেরেছে। আমি বোর্ডকে বলছিলাম, খেলোয়াড়দের ফিটনেস বাড়ানোর জন্য একটা পরিকল্পনা করতে। তোমাদের সবাইকে যথাযথভাবে চেষ্টা করতে হবে।’

পিসিবি প্রধান নিজেই প্রশিক্ষণের সময় নির্ধারণ করে দিয়েছিলেন, ‘আমাদের সামনে নিউজিল্যান্ড সিরিজ আছে। এরপর আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমি অবাক হয়েছি এটা ভেবে, ‘কখন আমরা প্রস্তুতি নেব?’ কোনো সময়ই নেই।

যাইহোক, আমরা একটা সময় খুঁজে পেয়েছি। সেই সময়টাতে আমরা কাকুল (মিলিটারি অ্যাকাডেমি) একটি ক্যাম্পের আয়োজন করেছি মার্চের ২৫ তারিখ থেকে এপ্রিলের ৮ তারিখ। পাকিস্তানের সেনাবাহিনী তোমাদের প্রশিক্ষণে যুক্ত থাকবে এবং আশা করি তারা তোমাদের উপকার করবেন।’

এর আগে ২০১৬ সালে মিসবাহ উল হক অধিনায়ক থাকাকালীন একবার কাকুলে সেনাবাহিনীর সঙ্গে প্রশিক্ষণ নিয়েছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। সেবার ইংল্যান্ডে গিয়ে তাদের বিপক্ষে ২-২ এ টেস্ট সিরিজ ড্র করেছিল দলটি।

রাশিয়ায় নিহত বেড়ে ১৪৩, সন্দেহভাজন চারজনই বিদেশি

মস্কো ডেস্কঃ রাশিয়ার রাজধানী মস্কোয় কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৩ জনে পৌঁছেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে প্রধান সন্দেহভাজন চারজনই বিদেশি নাগরিক বলে দাবি করেছে রুশ প্রশাসন।

ক্রেমলিনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর দিয়েছে।

রয়টার্স জানিয়েছে, শুক্রবারের ওই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএস। রাশিয়ায় বিগত ২০ বছরের মধ্যে এটি সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা। কিন্তু ক্রেমলিন এ ঘটনার জন্য ইউক্রেনকে দায়ী করেছে।

যদিও ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক এক বিবৃতিতে জানিয়েছেন, এই হামলার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।

শনিবার ক্রেমলিনের জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এফএসবি নিরাপত্তা পরিষেবার প্রধান আলেকজান্ডার বোর্টনিকভ অবহিত করেছেন যে, আটক সন্দেহভাজনদের মধ্যে ‘চার সন্ত্রাসী’ রয়েছে।

অপরদিকে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, মস্কোর কাছের একটি কনসার্ট হলে শুক্রবারের হামলায় জড়িত সন্দেহে গ্রেফতার চারজনের কেউ রাশিয়ার নাগরিক নয়।

বিবৃতিতে বলা হয়, ‘গ্রেফতার চারজনের সবাই বিদেশি নাগরিক।’

এর আগে রাশিয়ার আইনপ্রণেতা আলেকসান্দার কাইনেস্তিন জানিয়েছিলেন, হামলাকারীরা একটি রেনো গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, পরে শুক্রবার রাতে মস্কো থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ব্রাইয়ানস্ক অঞ্চলে গাড়িটিকে দেখতে পায় পুলিশ। তাদের থামার সঙ্কেত দিলে তা না মেনে এগিয়ে যায় তারা।

গাড়ি নিয়ে তাদের পিছু ধাওয়া করে দুইজনকে আটক ও গ্রেফতার করে পুলিশ। আরও দুইজন পাশের বনে পালিয়ে যায়। পরে তাদেরও আটক করা হয় বলে জানায় ক্রেমলিন।

গাড়িটিতে তাজিকিস্তানের কয়েকটি পাসপোর্ট, পিস্তল ও স্বয়ংক্রিয় রাইফেলের ম্যাগাজিন পাওয়া গেছে। মধ্য এশিয়ার মুসলিম প্রধান দেশ তাজিকিস্তান আগে সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল।

এদিকে মস্কোর হামলায় দায় স্বীকার করার পর এবার প্রমাণ হিসেবে চার হামলাকারীর মুখোশ পরা ছবি প্রকাশ করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। হামলার পরপরই দায় স্বীকার করে নিজেদের মুখপত্র ‘আমাক’ থেকে টেলিগ্রামে একটি পোস্ট দেয় আইএস। পরদিন শনিবার দেওয়া আরেক পোস্টে সন্দেহভাজন চার হামলাকারীর একটি ছবি প্রকাশ করে আইএস।

সেখানে লেখা হয়েছে, ‘ইসলামিক স্টেট এবং ইসলামের বিরুদ্ধে লড়াইরত দেশগুলির মধ্যে তুমুল যুদ্ধের প্রেক্ষাপটে এই হামলাটি হয়েছে।’

তবে আইএস দায় স্বীকার করলেও রাশিয়া এ হামলার পেছনে ইউক্রেনের যোগসূত্র খোঁজার চেষ্টা করে যাচ্ছে।

নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেলকে ‘কদর্য, কুৎসিত’ বললেন ট্রাম্প

নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেতিতিয়া জেমসকে ‘কদর্য’ ও ‘কুৎসিত’ বলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের একটি পোস্টে, ট্রাম্প জেমসকে ‘ব্যর্থ ও  ঘৃণ্য’ এবং ‘বিশাল, কদর্য ও কুৎসিত মুখের’ নারী হিসেবে আখ্যায়িত করেছেন।ব্যাংক ও ইন্স্যুরেন্সের কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগের পর স¤প্রতি বিপুল পরিমাণের অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

তিনি এ বছর প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী। কিন্তু আদালত তাকে এক সপ্তাহের মধ্যে ৪৫ কোটি ৪০ লাখ ডলার পরিশোধের নির্দেশ দেওয়ার পর নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেতিতিয়া জেমসের এমন কঠোর সমালোচনা করলেন ট্রাম্প।যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট একই সঙ্গে নিউইয়র্কের বিচারক আর্থার ইঙ্গোরনেরও সমালোচনা করেন।

বিচারক আর্থার ইঙ্গোরনকে একজন ‘দুর্বৃত্ত বিচারক’ বলে অভিহিত করেছেন তিনি। ট্রাম্প বলেন, ‘লেতিতিয়া জেমসের বিশাল, কদর্য ও কুৎসিত মুখ দেখে ভয়ে ভীত হয়েছেন এ বিচারক। ‘তিনি আরও বলেন, ‘জেমস এবং তার পাপেট ইঙ্গোরন আমার মারে লাগোর মূল্য নির্ধারণ করেছেন এক কোটি ৮০ লাখ ডলার। কিন্তু এর দাম তখন ৫০ থেকে ১০০ গুণ বেশি। এতে নিউইয়র্ক রাজ্যে সব ব্যবসা ধ্বংস করে দিয়েছে। ‘

এই ব্যবসা ইতোমধ্যে ধ্বংস হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।  ট্রাম্প বলেন, ‘ভয়ের কিছু নেই। আমি যখন ৪৭তম প্রেসিডেন্ট হব, তখন আমরা আবারও নিউইয়র্ককে গ্রেট হিসেবে গড়ে তুলব। ‘শক্তিধর ব্যক্তিদের বিরুদ্ধে আইনি লড়াই করে নিজের বিজয় অর্জনের মাধ্যমে লেতিতিয়া জেমস সুনাম কুড়িয়েছেন। স¤প্রতি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ও তার ছেলেদের বিরুদ্ধে ৩৫ কোটি ৫০ লাখ ডলারের জালিয়াতির মামলায় তিনি জয় পেয়েছেন। যদিও কোনো কোনো ক্ষেত্রে তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও আছে।

কেজরিওয়াল গ্রেফতারে ভারতে বিক্ষোভ

লোকসভা নির্বাচনের আগে দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারের ঘটনায় ভারতের রাজনীতি চাঙা হয়ে উঠেছে। এ ঘটনায় বিক্ষোভে ফুঁসে উঠেছে দিল্লিসহ বিভিন্ন অঞ্চল। এদিকে ভোট থেকে সরিয়ে রাখার আশঙ্কায় কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল গতকাল ঘোষণা দিয়েছেন, ষড়যন্ত্র করে তার স্বামীকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হলে দিল্লির আসন থেকে তিনি (সুনীতা) কেজরিওয়ালের হয়ে বিজেপির বিরুদ্ধে লড়বেন।

প্রাপ্ত খবর অনুযায়ী, গত বৃহস্পতিবার রাতে গ্রেফতারের পর অরবিন্দ কেজরিওয়ালকে ইডি হেফাজতে তিহার জেলে রাখা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনার পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাতে দিল্লি হাই কোর্টে মামলা দায়েরও করা হয়েছে। এদিকে কেজরিওয়াল গ্রেফতার হওয়ার পর থেকেই সারা দেশে বিক্ষোভ করছেন আপ সমর্থকরা। এরকম এক বিক্ষোভ সমাবেশে গতকাল অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল জেল থেকে পাঠানো কেজরিওয়ালের একটি চিঠি পড়ে শুনিয়েছেন। সুনীতা জানান, ‘চিঠিতে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, জেল থেকেই কেজরিওয়াল সরকার পরিচালনা করবেন।’ সুনীতা আবেগাপ্লুত হয়ে দলীয় লোকদের বলেন, ‘আমি আমার পূর্ববর্তী জীবনে অবশ্যই কিছু ভালো কাজ করেছিলাম, তাই ভারতের মতো একটি মহান দেশে জন্মগ্রহণ করেছি। আমাদের একসঙ্গে ভারতকে আবার মহান করতে হবে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও এক নম্বর দেশ হিসেবে গড়ে তুলতে হবে ভারতকে। ভারতের ভিতরে ও বাইরে অনেক শত্রু রয়েছে, যারা ভারতকে দুর্বল করে দিচ্ছে। আমাদের সচেতন হতে হবে। এ শত্রুদের চিনতে হবে। তাদের পরাজিত করতে হবে।’ এ সময় তিনি উল্লেখ করেন, ভোটের লড়াইয়ে যদি কেজরিওয়ালকে থাকতে না দেওয়া হয় তাহলে তার জায়গায় তিনি (সুনীতা) লড়বেন। আপের দলীয় সূত্র এবং রাজনৈতিক বিশ্লেষকদের ভাষ্য অনুযায়ী, এতদিন সক্রিয় রাজনীতি থেকে নিজের স্ত্রী ও পরিবারকে দূরে রেখেছেন অরবিন্দ কেজরিওয়াল। কারণ কেজরিওয়ালের মূল হাতিয়ারই ছিল পরিবারতন্ত্র এবং দুর্নীতির বিরোধিতা করা। অথচ কেজরিওয়াল নিজেই এবার সেই অভিযোগে বিদ্ধ হয়েছেন। এমন অবস্থায় দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা এখন কেজরিওয়ালের জন্য কঠিন হয়ে যাবে। এমনকি পরিবারতন্ত্রের বিরোধিতার জায়গাও এখন কাজে লাগবে না।

বিদেশ নীতিতেও প্রভাব : লোকসভা নির্বাচনের মুখে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারের ঘটনায় শুধু জাতীয় রাজনীতিতেই তোলপাড় অবস্থা তৈরি করেনি, বিদেশেও প্রভাব ফেলেছে। যেমন কেজরিওয়ালের গ্রেফতারে মুখ খুলেছে জার্মানি। গণতান্ত্রিক নীতি এবং বিচারব্যবস্থার স্বাধীনতার প্রসঙ্গ নিয়ে প্রশ্ন তুলেছে দেশটি। যদিও জার্মানির কথায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দিল্লি। একই সঙ্গে দেশটিকে ‘বাইরের রাষ্ট্রের অযাচিত হস্তক্ষেপ’ উল্লেখ ‘একে বরদাশত করা হবে না’ বলে জানিয়েছে মোদি সরকার। পাশাপাশি এজন্য ভারতে থাকা জার্মান রাষ্ট্রদূতকে তলবও করা হয়েছে। ফলে বিষয়টি এখন দেশ ছাড়িয়ে বিদেশ পর্যন্ত আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে।

মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাতে মামলা : আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হলেও এখনো মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেননি অরবিন্দ কেজরিওয়াল। বরং আপের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, প্রয়োজনে জেলে থেকেই সরকার চালাবেন তিনি। এহেন পরিস্থিতির মাঝেই দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে কেজরিওয়ালকে সরাতে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে দিল্লি হাই কোর্টে। মামলায় আবেদনকারী জানতে চেয়েছেন, কোন আইনে গ্রেফতারের পরও মুখ্যমন্ত্রী পদে রাখা হবে তাকে? মামলাকারী দাবি করেছেন, আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত এমন একজন ব্যক্তিকে মুখ্যমন্ত্রী পদে রাখা কোনোভাবেই উচিত নয়।’

বিধ্বস্ত বাংলাদেশ, আশা যাওয়ার মিছিলে নেই ৫ উইকেট

রেকর্ড রান তাড়া করতে নেমে অবিশ্বাস্য কিছুই করতে হতো বাংলাদেশকে। তবে যেভাবে এগোচ্ছে বাংলাদেশের ইনিংস, তাতে জয় এখন নিছক কল্পনা বাদে আর কিছুই নয়! ৪৭ রানেই নেই বাংলাদেশের ৫ উইকেট। ফলে ৫১১ রানের পাহাড় টপকানো প্রায় অসম্ভব ।

সিলেট টেস্টে প্রথম ইনিংসে ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস শতক হাঁকালেও ২৮০ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা। তবে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে যায় ১৮৮ রানেই। ৯২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে লঙ্কানরা।

দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো না হলেও শেষটা রাঙান সেই ধনঞ্জয়া ও কামিন্দু। যেন প্রথম ইনিংসেরই পুনরাবৃত্তি করেন, দুজনে ফের হাঁকান শতক। সুবাদে দ্বিতীয় ইনিংসে ৪১৮ রান তুলে শ্রীলঙ্কা। লিড বেড়ে দাঁড়ায় ৫১০ রান।

৫১১ রানের রেকর্ড সংগ্রহ তাড়া করতে নেমে যেমন শুরু প্রয়োজন ছিল, তা পারেনি বাংলাদেশ। ৯ ওভারে মাত্র ৩৭ রানে হারায় ৫ উইকেট। দিনশেষ করে ৫ উইকেটে ৪৭ রানে। এখনো জয়ের জন্য প্রয়োজন ৪৬৪ রান। হাতে ৫ উইকেট।

রোববার সকালে ৫ উইকেটে ১১৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল শ্রীলঙ্কা। দিনের শুরুতেই হারায় বিশ্ব ফার্নান্দোর উইকেটও। ১২৬ রানে তখন শ্রীলঙ্কার ৬ উইকেট। ম্যাচে টিকে থাকতে হলে বাংলাদেশ দলের দ্রুত উইকেট নিতে হতো, সেই চেষ্টাতেই ছিল বোলাররা।

তবে সেই চেষ্টার ফল যখন এলো, শ্রীলঙ্কার সংগ্রহ তখন তিন শ’ ছুঁই ছুঁই। ২৯৯ রানের মাথায় ধনঞ্জয়া ডি সিলভা ফেরেন মেহেদী মিরাজের শিকার হয়ে। আউট হবার আগে তুলে নেন ক্যারিয়ারে নিজের ১৩তম টেস্ট শতক। করেন ১৭৯ বলে ১০৮ রান। ভাঙে কামিন্দু মেন্ডিসের সাথে তার ১৭৩ রানের যুগলবন্দী।

প্রথম ইনিংসে টেস্টে প্রথম শতকের দেখা পাওয়া কামিন্দু দ্বিতীয় শতক পেয়ে যান দ্বিতীয় ইনিংসেই। প্রতাভ জয়সুরিয়ার সাথে ৬৭ রান যোগ করার পথে গড়েন এই কীর্তি। তবে এখানেই থামেননি, শেষ পর্যন্ত ইনিংসটাকে রূপ দেন ক্যারিয়ার সেরা ১৬৪ রানে। মেহেদী মিরাজ নেন ৪ উইকেট।

বিশাল লক্ষ্য তাড়ায় শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। কোনো রান যোগ হবার আগেই ফেরেন মাহমুদুল হাসান জয়। ৪ বলে করেন ০। দলীয় সংগ্রহ দুই অংক ছোঁয়ার আগে ফেরেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক ৫ বলে ৬ করে ক্যাচ দেন করুনারত্নেকে।

জাকির হাসান চেষ্টা করেছিলেন পাল্টা আক্রমণের। তবে তাকে ১৯ রানেই থামিয়ে দেন লাহিরু কুমারা। ৩৬ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ পরের ১ রান তুলতেই হারায় আরো ২ উইকেট। শাহাদাত দিপু ৩ বলে ০ ও লিটন দাস ফেরেন গোল্ডেন ডাক মেরে। দুজনকেই ফেরান বিশ্ব।

দিনশেষে তাইজুল ইসলাম ৬ ও মুমিনুল হক ব্যাট করছেন ৭ রানে।