ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

0
8

অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১০০ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। শুক্রবার জিম্বাবুয়ের হারারেতে বৈভব সুর্যবংশীর রেকর্ড ৮০ বলে ১৭৫ রানের সৌজন্যে ৯ উইকেটে ৪১১ রানের বিশাল স্কোর গড়ে ভারত। জবাবে ৪০.২ ওভারে ৩১১ রানে অলআউট হয় ইংল্যান্ড। যুবাদের ১৬তম বিশ্বকাপে ভারতের এটি রেকর্ড ষষ্ঠ শিরোপা।

ইনিংসের অর্ধেক সময় ব্যাট করে সেঞ্চুরির পর সুযোগ ছিল ডাবল সেঞ্চুরি পূর্ণ করার। কিন্তু ৮০ বল খরচায় ১৫টি চার ও ১৫টি ছক্কায় থেমেছেন ১৭৫ রানে। আর তাতেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে দেড়শ’ রান ছোঁয়ার রেকর্ড গড়েন তিনি। শুক্রবার জিম্বাবুয়ের হারারে ক্রিকেট গ্রাউন্ডে এই কীর্তি গড়েন তিনি।

শুধু তাই নয়, বিহারের ১৪ বছর বয়সী এই প্রতিভাবান ব্যাটার গড়েছেন ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম শতকের রেকর্ডও। এর আগে ২০২২ সালে উগান্ডার বিপক্ষে ৬৯ বলে শতক করেছিলেন রাজ অঙ্গদ বাওয়া। সূর্যবংশীই প্রথম ভারতীয় ব্যাটার, যিনি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মাত্র ৫৫ বলে শতক করলেন, এই সংস্করণে ৫২ বলেও শতক আছে তার। এছাড়া বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ রানের মালিকও এই বাঁহাতি ব্যাটার। এর আগে এই রেকর্ডটি ছিল রাজ বাওয়ার, উগান্ডার বিপক্ষে ১৬২ রানের ইনিংসটি খেলেছিলেন তিনি।

পুরো টুর্নামেন্টে সূর্যবংশীর ব্যাট ছিল আরও ভয়ংকর। তিনি আসরে মোট ৩০টি ছক্কা হাঁকিয়ে ভেঙেছেন দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিসের আগের রেকর্ড (১৮ ছক্কা)। এক আসরে সর্বোচ্চ ছক্কার নতুন মানদ- এখন তার নামেই। সব মিলিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্রুততম শতকের তালিকায় সূর্যবংশী উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার উইল মালাইজুক। মাত্র ৫১ বলে শতক করেছিলেন তিনি। সূর্যবংশীর নিচে রয়েছেন পাকিস্তানের কাসিম আকরাম ও ইংল্যান্ডের বেন মায়েস।

ফাইনালে টস জিতে ব্যাট করতে নামে ভারত। উদ্বোধনী জুটিতে আসে ২০ রান। দ্বিতীয় উইকেটে নামেন দলনেতা আয়ুস মাত্রে। তাকে নিয়েই নিজের ব্যাটিং আগ্রাসন বৈভব সূর্যবংশী। তার বড় স্কোরে ভর করে ৯ উইকেটে ৪১১ রানের পুঁজি পায় ভারত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here