ভালোবাসার মাস শুরু হয়ে গিয়েছে। গতকাল ছিল রোজ ডে বা গোলাপ দিবস। আজ সারা বিশ্বে প্রোপোজ ডে পালন করা হচ্ছে।
বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসার মানুষটাকে মনের কথা জানাতে পারেন আজকের দিনে। প্রোপোজ ডে-তে কীভাবে বন্ধু কিংবা প্রিয়জনকে বার্তা পাঠাবেন, রইল কিছু উদাহরণ-
১. তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি, যাকে ছাড়া আমি নিজেকে অসম্পূর্ণ মনে করি।
২. তোমার হাসিটাই আমার দিনের সব ক্লান্তি দূর করে দেয়।
৩. তুমি ভালো থাকলেই আমার মন শান্ত থাকে—এটাই আমার সবচেয়ে বড় চাওয়া।
৪. তোমার প্রতিটা ছোট অনুভূতিই আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ।
৫. আমি সবসময় তোমার পাশে আছি, সুখে হোক বা দুঃখে।
৬. তোমার যত্ন নেওয়াটাই আমার কাছে ভালোবাসার সবচেয়ে সহজ ভাষা।
৭. তুমি কেমন আছো—এই প্রশ্নটাই আমার সবচেয়ে প্রিয়।
৮. তোমার কষ্ট আমার মনেও ব্যথা হয়ে বাজে।
৯. আমার ভালোবাসা হয়তো শব্দে প্রকাশ করা সম্ভব নয়, কিন্তু আমার আচরণ তা জানান দেয়।
১০. যতদিন থাকব, ততদিন তোমার হাতটা শক্ত করে ধরে রাখব।




