রৌমারী সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি ও এলাকাবাসী

0
4

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফ কয়েকশ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। রোববার রাত ১২টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের বকবান্ধা সীমান্তে আন্তর্জাতিক সীমানার ১০৬৮-৬৯ নম্বর মেইন পিলারের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, বিএসএফ প্রায় ৩০০ ভারতীয় নাগরিককে গাড়িতে করে সীমান্তে এনে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে বিজিবির পাশাপাশি বকবান্ধা, ঝাউবাড়ি, খেওয়ারচর ও আলগার চর এলাকার লোকজন প্রতিরোধে এগিয়ে আসেন। পরে পুশইনের চেষ্টা থেকে সরে যায় বিএসএফ।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বিএসএফ সদস্যরা ভারতের সুদুরটিলা ক্যাম্প এলাকা থেকে কয়েকটি গাড়িতে করে লোকজনকে সীমান্তের কাঁটাতারের কাছে নিয়ে আসে। খবর পেয়ে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থান নেন। পরে স্থানীয় বাসিন্দারাও সীমান্ত এলাকায় জড়ো হলে বিএসএফ পিছু হটতে বাধ্য হয়।

রৌমারীর বড়াইবাড়ি ক্যাম্পের নায়েক সুবেদার ওয়াহিদুজ্জামান বলেন, ‘রোববার রাত ১২টার দিকে বেশ কিছু ভারতীয় নাগরিকদের বকবান্ধা সীমান্তে এনে পুশইনের চেষ্টা চালিয়েছে ভাতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এতে টের পেয়ে আমরা ও এলাকাবাসীসহ প্রতিহত করার জন্য অবস্থান করি। তা দেখে পুশইন চেষ্টায় ব্যর্থ হয়ে পিছু হটে বিএসএফ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here