‘তসলিমা কলকাতায়, তাঁকে যথেষ্ট উষ্ণ সম্বর্ধনা দেয়া হয়েছে। এটিই পশ্চিমবঙ্গ, এটিই ধর্মনিরপেক্ষতা, কলকাতা সবার। হাস্যোজ্জ্বল তসলিমাকে দেখে মনে হলো যেন, ‘ঘরের মেয়ে ঘরে ফিরে গেছেন’। তসলিমা প্রায় তিন দশক দেশছাড়া, যে দেশ তিনি ফেলে এসেছেন, সেই বাংলাদেশ এখন মৌলবাদের আখড়া, তসলিমা সেখানে অবাঞ্চিত। তাঁর অপরাধ তিনি মৌলবাদের বিরুদ্ধে লিখেন, তিনি ধর্মের বিরুদ্ধে লেখেন, তিনি নাস্তিক। তসলিমা নুতন ঘর বেঁধেছিলেন কলকাতায়। বাম আমলে যেখানে তসলিমাকে আলগে রাখার কথা, অথচ ইসলামী মৌলবাদকে খুশি রাখতে এক নারীবাদী লেখিকা তসলিমাকে ওঁরা কলকাতা ছাড়া করে? এরপর ক্ষমতায় এলেন চটিপিসি মমতা ব্যানার্জী, মোল্লা তোষণে তিনি সকল সীমানা ছাড়িয়ে যান, তসলিমাকে তিনি পশ্চিমবঙ্গে ঢুকতে দেননি! পশ্চিমবাংলা থেকে বাম ও তৃণমূল অপশক্তি বিদায় হয়েছে, কলকাতা ফিরছে এর গৌরবজ্জ্বল ভূমিকায়। অনেকদিন আগে প্রায়ত কলামিষ্ট আবদুল গাফফার চৌধুরী লিখেছিলেন, ‘ঘরের মেয়ে ঘরে ফিরে যাওয়া দরকার’। ঘর না হোক, তসলিমা অন্তত: নিকটতম প্রতিবেশীর ঘরে ফিরছেন, এতেই বা আনন্দ কম কি!


