আইনি লড়াইয়ের পর মিশিগানের হ্যামট্রাম্যাকের মেয়র হলেন বাংলাদেশি মুহিত

দীর্ঘ আইনি লড়াইয়ের পর যুক্তরাষ্ট্রের মিশিগানের হেমট্রামেক সিটির মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি আমেরিকান মুহিত মাহমুদ। গণনার বাইরে থাকা ৩৭টি অনুপস্থিত ব্যালট গণনার পর প্রতিদ্বন্দ্বী অ্যাডাম আল-হারবিকে ১২ ভোটে হারিয়েছেন তিনি। তবে পরিবর্তিত ফলের আনুষ্ঠানিক প্রত্যয়ন ও দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া এখনো বাকি।
২০২৫ সালের ৪ নভেম্বর অনুষ্ঠিত হ্যামট্রাম্যাক সিটির মেয়র নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয় মুহিত মাহমুদ ও অ্যাডাম আল-হারবার মধ্যে। নির্বাচনের পর গণনার বাইরে থাকা ৩৭টি অনুপস্থিত ব্যালট নিয়ে শুরু হয় আইনি লড়াই। দীর্ঘ প্রক্রিয়া শেষে মিশিগান কোর্ট অব আপিলস ব্যালটগুলো গণনার নির্দেশ দেয়। পরে সুপ্রিম কোর্ট আপিল শুনতে রাজি না হওয়ায় সেই নির্দেশ বহাল থাকে।
অবশেষে ১৬ অক্টোবর নতুন করে ব্যালট গণনার পর মুহিত মাহমুদ পেয়েছেন ২ হাজার ৮৯ ভোট। অন্যদিকে, অ্যাডাম আল-হারবি ভোট ২ হাজার ৭৭। ফলে ১২ ভোটের ব্যবধানে এগিয়ে যান মুহিত মাহমুদ।
মুহিত মাহমুদের এই সাফল্যে হ্যামট্রাম্যাকের বাংলাদেশি কমিউনিটিতে আনন্দের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে ঘটনাটি সামনে এনেছে নির্বাচনে প্রতিটি বৈধ ভোট গণনা এবং স্বচ্ছতা নিশ্চিত করার গুরুত্ব।
আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর