স্বাস্থ্য সচেতনতার অংশ হিসেবে অনেকেই প্রতিদিনের খাদ্যতালিকায় রাখছেন গ্রিন টি রাখেন। কিন্তু নিয়মিত চিনি ছাড়া গ্রিন টি খেতে কারই বা ভাল লাগে? তবে অনেকের হয়তো জানা নেই, রান্নাঘরে থাকা বেশ কিছু ঘরোয়া উপকরণ দিয়েই একঘেয়ে গ্রিন টি-র স্বাদে পরিবর্তন আনা যায়। তখন খেতেও ততটা বিস্বাদ লাগে না। গ্রিন টি’য়ের স্বাদ বদলাতে যা যোগ করতে পারেন-
লেবু মেশানো গ্রিন টি
স্বাদ বদল করতে গ্রিন টি-র সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিতে পারেন। চিনি ছাড়া গ্রিন টি খেতে ভাল না লাগলে এটি ভাল বিকল্প হতে পারে। লেবুর মধ্যে থাকা ভিটামিন সি শরীর থেকে টক্সিন দূর করে। সেই সঙ্গে মেদ ঝরাতে সাহায্য করে ।
মধু মেশানো গ্রিন টি
চিনি ছাড়া, গ্রিন টি খেতে অনেকেই পছন্দ করেন না। তাঁদের জন্য, মধু হতে পারে ভালো একটি বিকল্প। গ্রিন টি বানানোর পর তার সঙ্গে মধু যোগ করলে তা স্বাদে আলাদা মাত্রা যোগ করে। মধু এমন একটি প্রাকৃতিক মিষ্টি যা ওজন কমাতে সাহায্য করে এবং শরীরে শক্তি জোগায়।
আদাযুক্ত গ্রিন টি
গ্রিন টি-র মধ্যে আদা মেশালে স্বাদ বেড়ে যায় । আদা শরীরের ক্যালোরি পোড়াতেও সাহায্য করে। গ্রিন-টির সঙ্গে আদা মিশিয়ে খেলে তা ওজন কমাতেও সাহায্য করে ।
দারুচিনি দেওয়া গ্রিন টি
গ্রিন টি-র সঙ্গে দারুচিনি মেশানো হলে রক্তে শর্করার ভারসাম্য বজায় রাখে। সেই সঙ্গে চর্বি কমাতে সাহায্য করে। ওজন কমানোর জন্য দারুচিনি মেশানো গ্রিন টি খুবই উপকারী।
তুলসী পাতাযুক্ত গ্রিন টি
তুলসী পাতা শরীরকে ভিতর থেকে ডিটক্সিফাই করে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। তাই গ্রিন টি-র সঙ্গে চার-পাঁচটি পরিষ্কার তুলসী পাতা যোগ করলে তা চায়ের স্বাদ বাড়িয়ে তুলবে। একই সঙ্গে এটি স্বাস্থ্যের জন্যও উপকারী হবে।
পুদিনা পাতা মেশানো গ্রিন টি
পুদিনা পাতা হজম শক্তি বাড়ায়। সেই সঙ্গে পাশা পেট ঠান্ডা করে। গ্রিন টি তৈরির সময় কয়েকটি সতেজ পুদিনা পাতা যোগ করতে পারেন। তাহলে সেই চায়ের স্বাদ অন্যরকম লাগবে। সূত্র: আজকাল


