নড়াইলের ঘটনায় প্রতিবাদ সমাবেশে নিউইয়র্কে ইউনাইটেড হিন্দুস্ ও আ.লীগের মধ্যে হট্টগোল

জন্মভূমি প্রতিবেদকঃ নড়াইলসহ সারা বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়ি ঘরে অগ্নীসংযোগ, অত্যাচার-নির্যাতনের প্রতিবাদে ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ, যুক্তরাষ্ট্র আ.লীগ (পূর্বাঞ্চল) ও প্রবাসী বাংলাদেশী আমেরিকান সংগঠন যৌথভাবে নিউইয়র্কে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে আজ ২২ নভেম্বর বিকেল ৫টায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ‘র একজন বক্তার বক্তব্যকে কেন্দ্র করে ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ এবং যুক্তরাষ্ট্র আ.লীগের (পূর্বাঞ্চল) মধ্যে হৈ-হট্টগোল-বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরে দুই পক্ষের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ সময় ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ তাদের সমাবেশের সমাপ্তি ঘোষনা করে। আওয়ামী লীগ ড. প্রদীপ রঞ্জন করের সভাপতিত্বে এবং আব্দুল হাসিব মামুনের সঞ্চালনায় তাদের সমাবেশ চালিয়ে যায়।

ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ‘র সভাপতি ভজন সরকারের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক রামদাশ ঘরামীর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শিতাংসু গুহ , স্বীকৃতি বড়ুয়া, ভজন সরকার, সুশিল সিনহা, ড. প্রদীপ রঞ্জন কর, মঞ্জুর চৌধুরী, বিদ্যুত সরকার ,সমীর রায়, নুরুজ্জামান সর্দার, দীলিপ কে. নাথ, জয়দেব কুমার গাইন,জামাল হোসেন,দীনেশ মজুমদার, জাহিদুল হক, জামাল হোসেন,মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, টি মোল্রা, শাহ বখতিয়ার হোসেন প্রমুখ।

সমাবেশে ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ‘র বক্তরা বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিষয়টিকে গুরত্বের সাথে বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার করার জন্য ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী ও পশ্চীমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধীকারীর হস্তক্ষেপ কমনা করেন।
বক্তরা আরও বলেন,বাংলাদেশে যখন মৌলবাদ শক্তির উত্থান হয় এবং সংখ্যালঘুদের উপর নেমে আসে অত্যাচার নির্যাতন তখন কোন রাজনৈতিক দলই এগিয়ে আসে না। ৭৫ সালের পর সব সরকারের আমলেই সংখ্যালঘুরা নির্যাতিত হয়েছে।

বর্তমান বিএনপি সরকারকে অবৈধ ও অসাংবিধানিক সরকার আখ্যায়িত করে সমাবেশ থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়,এর পর যদি সংখ্যালঘুদের উপর এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের কোন রকম অত্যাচার-নির্যাতন নেমে আসে তবে বিদেশ থেকে সরকার পতনের আন্দোলন শুরু করা হবে। বক্তরা অবিলম্বে তত্ত্ববধায়ক সরকার গঠন করে সংসদ নির্বাচনের দাবী করেন।
সমাবেশের মাঝপথে ইউনাইটেড হিন্দু কাউন্সিলের বক্তা জয়দেব কুমার গায়েনের বক্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগের কর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। ফলে শুরু হয় বিশৃঙ্খলা ও হৈ-হট্টগোল। জয়দেব গাইন তার বক্তব্যে বলেন, আনেকের ধারনা যে,বাংলাদেশের হিন্দুরা আওয়ামী লীগের সমর্থক। সেই অবস্থায় এখানে আওয়ামী লীগের সাথে ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ‘র যৌথ সভা করার কারনে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার-নির্যাতন নেমে আসতে পারে। তাই আওয়ামী লীগের সাথে এই সমাবেশ না করলেই ভালো হতো। এই বক্তব্য দেয়ার পরেই শুরু হয় বিশৃঙ্খলা। আওয়ামী লীগের কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। আওয়ামী লীগের দুই/একজন বক্তাকে বিএনপির দালাল বলে গালিগালাজ করেন। এবং তাকে জুতা দিয়ে পেটানো দরকার বলেও চিৎকার করেন। তা ছাড়াও জয়দেব গায়েনকে অশ্লীল ভাষায় গালি দেন। এসময় দুই পক্ষের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার আওয়ামী লীগ তাদের সমাবেশ চালিয়ে যায়।

নিউইয়র্কে সংখ্যালঘুদের প্রতিবাদ সমাবেশে হিন্দু নেতাকে হুমকি আ. লীগ নেতার। সিদ্দিকুর রহমান ও হিন্দু কমিউনিটির নিন্দা
গত ২২ নভেম্বর সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ সমাবেশে নিউইয়র্কে হট্টগোল, ইউনাইটেড হিন্দুস্ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার ঘটনা ঘটেছে। এক হিন্দু নেতাকে ‘বিএনপির দালাল’ ও ‘জুতা দিয়ে পেটানোর’ হুমকি দেন যুক্তরাষ্ট্র যুবলীগের ( একাংশের) সাবেক সভাপতি।
এই অবাঞ্চিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। এ ছাড়াও এই ঘটনায় নিউইয়র্কে অনেক সনাতন ধর্মাবলম্বী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

নড়াইলসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ, হামলা, অত্যাচার ও নির্যাতনের প্রতিবাদে নিউইয়র্কে জ্যাকসন হাইটসে ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের(পূর্বাঞ্চল)যৌথ বিক্ষোভ সমাবেশে এই অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়।
সমাবেশের মাঝপথে ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ-সংশ্লিষ্ট বক্তা জয়দেব কুমার গায়েনের বক্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে মতবিরোধ তীব্র আকার ধারণ করে। একটি ভিডিও-তে দেখা যায়, এসময় হিন্দু নেতা জয়দেব গায়িনকে বিএনপির দালাল আখ্যা ও জুতা মারার হুমকি দেন যুক্তরাষ্ট্র যুবলীগের ( একাংশের) সাবেক সভাপতি তরিকুল ইসলাম চৌধুরী। এছাড়াও যুবলীগ নেতা অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন।

এই অনাকাঙ্খিত ঘটনার ব্যাপারে গত কাল রাত ১১টায় ফোনে সন্ধান২৪.কম‘র পক্ষথেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের মন্তব্য জানতে চাইলে, তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সন্ধান২৪.কম‘র প্রতিনিধিকে তিনি বলেন,আওয়ামী লীগের কোন কোন নেতার এমন আচরণে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। যেখানে এই সংকটময় সময়ে সবাইকে সাথে নিয়ে আমাদের আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে, সেখানে দলের নেতারা হটকারী ঘটনা ঘটিয়ে আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করছে যা মোটেই কাঙ্খিত নয়।
এ ছাড়াও ড. সিদ্দিকুর রহমান সন্ধান২৪.কম‘র প্রকাশিত এ সংক্রান্ত নিউজ শেয়ার করে সেখানে মন্তব্য করেন, “যৌথ ভাবে বিক্ষোভ সমাবেশ আয়োজন সঠিক হয়নি। আমাদের সতর্কতার সাথে অসাংবিধানিক পাতানো সাজানো নির্বাচনে নির্বাচিত সরকারের হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ, লুটপাট, সন্ত্রাসের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলনে সবার অংশগ্রহণ ও সহযোগিতা একান্ত কাম্য।
ভবিষ্যতে এ ধরণের ঘটনা যাতে না ঘটে উভয় পক্ষেকে আহ্বান জানাচ্ছি।”

এদিকে সন্ধান ওয়েবসাইড থেকে এই ঘটনার সংবাদ ও ভিডিও প্রকাশ হওয়ার পর থেকেই আওয়ামী লীগ ও নিউইয়র্কের সনাতন কমিউনিটির অনেক নেতা এই প্রতিনিধিকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা আওয়ামী লীগের ওই নেতার ঔদ্ধত্যেকে ক্ষমার অযোগ্য হিসেবে মনে করছেন।
রোববার বিকেল ৫টায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত এ সমাবেশে ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ (পূর্বাঞ্চল) এবং প্রবাসী বাংলাদেশি আমেরিকান যৌথভাবে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
একপর্যায়ে একটি বক্তব্যকে কেন্দ্র করে তা হৈচৈ, পাল্টাপাল্টি বক্তব্য ও বিশৃঙ্খলায় রূপ নেয়। পরে উভয় পক্ষের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর