হবু বউয়ের সঙ্গে দেখা করতে এসে বাসচাপায় যুবক নিহত

সাতক্ষীরার শ্যামনগরে হবু বউয়ের সঙ্গে দেখা করতে এসে বাসচাপায় শুভঙ্কর মণ্ডল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সোনারমোড় এলাকায় শ্যামনগর-বংশীপুর সংযোগ সড়কের লস্কর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শুভঙ্কর খুলনার কয়রা উপজেলার মহেশপুর গ্রামের দুর্গাপদ মণ্ডলের ছেলে। তিনি রামপাল বিদ্যুৎকেন্দ্রে কর্মরত ছিলেন।

নিহতের স্বজন হরিপদ মণ্ডল জানান, শ্যামনগর উপজেলার মথুরাপুর গ্রামের নিপা মণ্ডলের সঙ্গে সম্প্রতি শুভঙ্করের বিয়ে ঠিক হয়। তবে পরিবারের এক সদস্যের আকস্মিক মৃত্যুতে বিয়ে পিছিয়ে যায়। এর মধ্যে নিপার সঙ্গে দেখা করতে শ্যামনগরে এসেছিলেন শুভঙ্কর। পথে বাসচাপায় তার মৃত্যু হয়। শুভঙ্করের মৃত্যুর খবর শুনে নিপা সংজ্ঞা হারিয়ে ফেলেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে শুভঙ্করের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার পর বাস নিয়ে চালক পালিয়ে গেছেন। তাকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর