দীর্ঘদিন পর শাহরুখের সঙ্গে জুটি, অতিথি শিল্পী হয়েও আলোচনায় কারিনা

অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু সিনেমায় ক্যামিও চরিত্র পর্দায় তুলে ধরেছেন কারিনা কাপুর। এমনকি একাধিক সিনেমার আইটেম গানেও তাঁকে পারফর্ম করতে দেখা গেছে; যার বেশির ভাগই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। কিন্তু এবার তিনি আগের সব আলোচনা ছাপিয়ে গেলেন ‘কিং’ সিনেমার ‘ড্যাডি কুল’ গানে পারফর্ম করে। গানটি প্রকাশের পর রীতিমতো ঝড় তুলতে শুরু করেছে কিং খান শাহরুখের ভক্তদের মধ্যে।

সেই সুবাদে সিনেমার অতিথি শিল্পী হয়েও নতুন করে আলোচনায় এসেছেন কারিনা কাপুর। এর আগেও এই অভিনেত্রী শাহরুখ খান অভিনীত ও প্রযোজিত ‘ওম শান্তি ওম’, ‘বিল্লু’র পাশাপাশি ‘ডন’ সিনেমার গানে অতিথি শিল্পী হিসেবে অংশ নিয়েছিলেন। কিন্তু সেই গানগুলো ছাপিয়ে সবচেয়ে কম সময়ে শ্রোতাদের মনোযোগ কেড়ে নিয়েছে ‘ড্যাডি কুল : কিং ভার্সন’ গানটি।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা গেছে, ‘কিং’ সিনেমার শাহরুখ-দীপিকা জুটির ‘তু মিল জায়ে’ গানটি এরই মধ্যে সাড়া ফেলেছে। এর রেশ কাটতে না কাটতেই এবার এলো ‘ড্যাডি কুল : কিং ভার্সন’ গানটি। যেখানে আরও একবার নতুন করে দেখা মিলল পুরোনো জুটি শাহরুখ-কারিনার।

487410073 1099333855566991 7049959463635518382 n 1795940634

বহুদিন পর তাদের একসঙ্গে পর্দায় দেখতে পেয়ে উচ্ছ্বাসে মেতে উঠেছেন সিনেপ্রেমীরা। বিশেষ করে অনেকে কারিনার প্রশংসায় মেতেছেন। কারণ নন্দিত এই অভিনেত্রীকে আরও একবার চিরচেনা রূপে আবিষ্কারের সুযোগ পেয়েছেন তারা।

এদিকে ‘ড্যাডি কুল : কিং ভার্সন’ গানটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে বলিউড বাদশাহ শাহরুখ নিজেও একটি পোস্ট দিয়েছেন। লিখেছেন, ‘বেবোর [কারিনা] সঙ্গে ফিরলাম।’ অন্যদিকে ‘কিং’ সিনেমার মাধ্যমে নতুন করে ফিরেছে ১৯৭৬ সালে বনি এম-এর গান ‘ড্যাডি কুল’। সেই গানের কয়েকটি পঙ্ক্তি ও সুরের সঙ্গে মিশে গেল অরিজিৎ সিংহ ও শিল্পা রাওয়ের কণ্ঠ। গানের কোরাসে বারবার ফিরে এলো পুরোনো ‘ড্যাডি কুল’-এর সুর।

হিন্দি অংশগুলো গেয়েছেন অরিজিৎ ও শিল্পা। গানটির কথা কুমারের এবং সুর বেঁধেছেন শচিন-জিগর। আর পর্দায় অভিনেতা-অভিনেত্রী হিসেবে এসেছেন শাহরুখ-কারিনা জুটি। তাই গানটি প্রকাশ হতেই ঝড় উঠেছে শাহরুখের অনুরাগীদের মধ্যে। বিশেষত শাহরুখ ও কারিনাকে দেখে অনেকের মনে পড়ে যাচ্ছে ‘ডন’ ছবিতে ‘ইয়ে মেরা দিল’ গানটির কথা। আবার অনেকেই ‘রা-ওয়ান’ ছবির ‘ছম্মক ছল্লো’ গানটির স্মৃতিতে ডুব দিয়েছেন। তবে এই গানে বাদশাহ ও বেবো যেন আরও সাবলীল।

74 1795940416

লাল রঙের ডিপ নেক গাউনে বরাবরের মতো মোহময়ী কারিনা। সেই সঙ্গে তাঁর মুখের অভিব্যক্তি গানে নাটকীয়তা যোগ করেছে। কালো রঙের পোশাকেও কারিনা একই রকমের উজ্জ্বল। পাশাপাশি শাহরুখের এই ‘ড্যাডি কুল’ লুক দেখেও মুগ্ধ অনুরাগীরা। ধূসর চুলের সঙ্গে কালো পোশাকের সাজে তিনি আরও একবার মুগ্ধ করেছেন অনুরাগীদের।

বনি এম-এর এই গান আশির দশকের ডিস্কো গানের কথাও মনে করিয়ে দিয়েছে অনেককে। গানটি শুরু হয়েছে পুরোনো জনপ্রিয় গানের পঙ্ক্তি দিয়ে– ‘শি ইজ ক্রেজি লাইক আ ফুল, ওয়াইল্ড অ্যাবাউট ড্যাডি কুল’।

অনুরাগীদের অনুমান, বড়দিনের পার্টি, পিকনিক এবং বর্ষবরণের উৎসবে এবার বাজবে শাহরুখ ও কারিনার এই গান।

উল্লেখ্য, আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমাটি। এতে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনের পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রানী মুখার্জি, অভিষেক বচ্চন, সুহানা খান প্রমুখ।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর