দ্য হান্ড্রেডে কত টাকায় বিক্রি হলেন মুস্তাফিজ

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেড–এর ২০২৬ মৌসুমের নিলামে দল পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। তাকে দলে নিয়েছে বার্মিংহ্যাম ফিনিক্স।

নিলামে ১ লাখ পাউন্ড ভিত্তিমূল্যে বিক্রি হন মুস্তাফিজ। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকার বেশি। এর মাধ্যমে তিনি দ্য হান্ড্রেডের ইতিহাসে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে কোনো দলের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন।

এবারের আসরের জন্য আয়োজকরা প্রথমবারের মতো নিলাম পদ্ধতি চালু করেছে। এর আগে ক্রিকেটার নির্বাচন করা হতো প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে।

বিশ্বের বিভিন্ন টি–টোয়েন্টি লিগে আগেই নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন মুস্তাফিজ। আইপিএল ও বিপিএলসহ নানা লিগে তার কাটার ও বৈচিত্র্যময় বোলিং ব্যাটারদের জন্য সবসময়ই বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। সেই অভিজ্ঞতার কারণে তাকে দলে নিতে আগ্রহ দেখায় বার্মিংহ্যাম ফিনিক্স।

নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেন থাকলেও শেষ পর্যন্ত কোনো দল পাননি তিনি।

দ্য হান্ড্রেডের সপ্তম আসর শুরু হবে আগামী ২১ জুলাই এবং চলবে ৬ আগস্ট পর্যন্ত। দল পাওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মুস্তাফিজ জানিয়েছেন, দ্য হান্ড্রেডে খেলার সুযোগ পেয়ে তিনি খুবই আনন্দিত এবং নতুন মৌসুমে বার্মিংহ্যাম ফিনিক্সের হয়ে ভালো পারফরম্যান্স করার অপেক্ষায় আছেন। তিনি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর