ব্লুমবার্গের প্রতিবেদন ইরানের বিরুদ্ধে যৌথ হামলায় সৌদি-কাতারকে রাজি করানোর চেষ্টা করে আমিরাত

0
2

উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলার জবাবে সৌদি আরব ও কাতারের সঙ্গে যৌথ সামরিক অভিযান গঠনের চেষ্টা করেছিল সংযুক্ত আরব আমিরাত (ইউএই), তবে সেই উদ্যোগ ব্যর্থ হয়েছে বলে শুক্রবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী হামলার পর প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ উপসাগরীয় নেতাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেন যৌথ প্রতিক্রিয়ার জন্য, তবে সৌদি আরবসহ বেশ কয়েকটি দেশ এতে রাজি হয়নি।

ইরানের পাল্টা হামলায় উপসাগরীয় দেশগুলো লক্ষ্য করে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়। এতে ইউএই সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

পরে সৌদি আরব ও ইউএই পৃথকভাবে ইরানের বিরুদ্ধে কিছু পাল্টা পদক্ষেপ নেয়, তবে তারা কোনো যৌথ সামরিক পরিকল্পনায় একমত হয়নি। বিশ্লেষকদের মতে, সৌদি আরব তুলনামূলকভাবে সংযত অবস্থান নিয়ে কূটনৈতিক সমাধানের দিকে ঝুঁকে পড়ে।

অন্যদিকে ইউএই ইরানের কিছু জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায় বলে দাবি করা হয়েছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

প্রতিবেদনে আরও বলা হয়, এই সংঘাত উপসাগরীয় দেশগুলোর মধ্যে মতপার্থক্য বাড়িয়েছে এবং আঞ্চলিক নিরাপত্তা কাঠামোকে দুর্বল করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here