Home Blog Page 142

জামায়াতে ইসলামী কখনোই সুস্থ চিন্তা করে না: মির্জা ফখরুল

জামায়াতে ইসলামী কখনোই সুস্থ চিন্তা করেন না বলে মন্তব্য করেছেন  বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তাদের (জামায়াতে ইসলামী) যে অতীত, সে ইতিহাস আমরা সবাই খুব ভালো করে জানি। সেই কারণেই সমগ্র জাতি অত্যন্ত সচেতনভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আগামীতে যেন পুরোপুরি তাদেরকে রাজনৈতিকভাবে নির্মূল করা যায়; সেভাবে আমাদেরকে কাজ করতে হবে।

আজ শনিবার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের সঙ্গে যৌথ সভা শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল।

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের বক্তব্যের নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, তারা কখনোই সুস্থ চিন্তা করেন না।

মির্জা ফখরুল বলেন, আমি আজকে এক পত্রিকায় একটি সংবাদ দেখলাম। সংবাদটি আমাকে অত্যন্ত আহত করেছে। সেখানে জামায়াতে ইসলামী আমির বলছেন, ‘বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে।’ আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। তিনি (জামায়াত আমির) বা তার দল যে কখনোই সুস্থভাবে চিন্তা করেন না তার কথায় প্রমাণিত হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনে পৃথিবীর দেশগুলো থেকে যারা অবজারভার এসেছিল, বাংলাদেশের সব পর্যবেক্ষণ প্রতিষ্ঠান, পত্রপত্রিকা, মিডিয়া এক বাক্যে স্বীকার করেছে যে-এই নির্বাচনটি কালের অর্থাৎ, বাংলাদেশের জন্মের পর থেকে সবচাইতে নিরপেক্ষ, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। সেই সুষ্ঠু বিচারের মধ্য দিয়েই বিএনপি তার জনপ্রিয়তার মধ্য দিয়ে ২১৩টি আসন লাভ করে সরকার গঠন করার সুযোগ পেয়েছে। সুতরাং জামায়াতে ইসলামের আমিরের এই বক্তব্য আমি আবার আমরা প্রত্যাখ্যান করছি শুধু নয়; নিন্দা জানাচ্ছি ও ক্ষোভ প্রকাশ করছি।

মির্জা ফখরুল বলেন, আজকে বিভিন্নভাবে বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের ওপরে বিভিন্নভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে ওই শক্তিটির (জামায়াতে ইসলামী) পক্ষ থেকেই একটা ধুমজাল সৃষ্টি করা, আবার একটা বিভেদ সৃষ্টি করা। আমরা ৫ আগস্টের পরে যে সুযোগ পেয়েছি, বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার। সেই প্রচেষ্টাকে নষ্ট, সুযোগকে নষ্ট করা এবং আবার একটা ফ্যাসিস্ট শাসনের পাঁয়তারা তারা (জামায়াত) করছে কিনা সেটা আমাদেরকে চিন্তা করতে হবে, দেশবাসীকে চিন্তা করতে হবে। ভিন্নভাবে দেশকে আবার স্বৈরাচারের মধ্যে তারা নিতে চায় কিনা সেটাও আমাদেরকে চিন্তা করতে হবে।

মহান মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশের গুরুত্ব বেশি মন্তব্য করে দলটির মহাসচিব সমাবেশ সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, ১ মে দুপুর ২টায় এই সমাবেশ হবে। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের দলের চেয়ারম্যান এবং বর্তমানে বাংলাদেশের সবচাইতে জননন্দিত প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সভাটিকে সফল করার জন্যে আমরা দলের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করেছি।

মহাসচিব বলেন, বাংলাদেশের মানুষের কাছে আমাদের আবেদন থাকবে যে, তারা মহান মে দিবস যথাযথ মর্যাদার সঙ্গে পালন করবেন, প্রত্যেকটি ইউনিটের আমাদের জেলা এবং উপজেলা ইউনিটগুলোতে একইভাবে নির্দেশ দেওয়া হয়েছে। তারাও সেইভাবে দিবসটি পালন করবেন। আমরা ঢাকাতে এই দিবসটিকে একটা উৎসবের দিন এবং একই সঙ্গে রাজনৈতিক শপথ গ্রহণ করবার দিন হিসেবে আমরা এটাকে নিতে চাই। যাতে করে আমরা ভবিষ্যতে আমাদের রাজনীতিকে আরও বেগমান করতে পারি।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনারা সবসময় লক্ষ্য করেছেন, আমরা এর আগেও বলেছি যে, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে বিনষ্ট করবার জন্য একটি পক্ষ প্রথম থেকেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে… সে নির্বাচনের আগে থেকেই। তখনও আপনার অফুরন্ত মিথ্যাচার, প্রোপাগান্ডা, ফ্যাক ইনফরমেশন, সোশ্যাল মিডিয়াকে অন্যায়ভাবে ব্যবহার করেছে। অনৈতিকভাবে ব্যবহার করে বিএনপিকে জনগণের কাছ থেকে সরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চলেছে। কিন্তু সেটা সক্ষম হয়নি, সফল হয়নি।

সংবাদ ব্রিফিংয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী, শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, দক্ষিণের সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-দপ্তর সম্পাদক মনির হোসেন, তারিকুল ইসলাম তেনজিং, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সংসদ সদস্য এসএম জিলানি, যুবদলের সাধারণ সম্পাদক সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল রহমান টিপু, জাসাসের সভাপতি হেলাল খান, সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন, তাঁতী দলের সভাপতি আবুল কালাম আজাদ,সদস্য সচিব মজিবুর রহমান, উলামা দলের সভাপতি কাজী সেলিম রেজা, সদস্য সদস্য আবুল হোসেন, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুল করীম মজুমদার, প্রচার সম্পাদক মনজুরুল ইসলাম মনজু প্রমুখ উপস্থিত ছিলেন।

ম্যাচ চলাকালে মারা গেলেন নাইজেরিয়ার সাবেক ফুটবলার

০

ফুটবল মাঠে ফের নেমে এলো বিষাদের ছায়া। একটি প্রীতি ম্যাচ চলাকালীন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই মারা গেলেন নাইজেরিয়ার সাবেক ফুটবলার মাইকেল এনেরামো। শুক্রবার নাইজেরিয়ার কাদুনায় অনুষ্ঠিত একটি ম্যাচে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নাইজেরিয়া ফুটবল ফেডারেশন (এনএফএফ) এক বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছে।

এনএফএফ জানায়, কাদুনায় প্রীতি ম্যাচটি চলাকালে দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র পাঁচ মিনিটের মাথায় হঠাৎ মাটিতে পড়ে যান ৪০ বছর বয়সী এনেরামো। প্রাথমিক ধারণা অনুযায়ী, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। মাঠে উপস্থিতরা তাৎক্ষণিক সহায়তার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি।

শারীরিক শক্তি এবং আগ্রাসী ফুটবল শৈলীর জন্য ফুটবল ভক্তদের কাছে বেশ জনপ্রিয় ছিলেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার। তিউনিশিয়ার ক্লাব ‘এস্পেরান্স স্পোর্টিভ দে তিউনিস’-এর সমর্থকরা ভালোবেসে তাকে ‘ট্যাংক’ বলে ডাকতেন। তার নৈপুণ্যে ক্লাবটি বেশ কয়েকটি শিরোপা জয় করে। এ ছাড়া তুরস্কের বিভিন্ন ক্লাবেও সফলতার সঙ্গে খেলেছেন তিনি। নাইজেরিয়ার জাতীয় দলের হয়ে মোট ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এনেরামো। ২০০৯ সালে জ্যামাইকার বিপক্ষে প্রীতি ম্যাচে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল তার।

এনেরামোর এমন আকস্মিক মৃত্যুতে নাইজেরিয়ার ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। এনএফএফ-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ সানুসি এক শোকবার্তায় বলেন, ‘এটি অত্যন্ত বেদনাদায়ক এবং হৃদয়বিদারক। এই মুহূর্তে শোক প্রকাশের ভাষা আমার জানা নেই। আমি শুধু প্রার্থনা করি ঈশ্বর তাকে চিরশান্তি দান করুন এবং তার পরিবার ও নাইজেরিয়ার ফুটবল পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন।’

‘কিং’ সিনেমার পর কি ‘জওয়ান-২’

০

রুপালি পর্দার ইতিহাসে কিছু কিছু সিনেমা শুধু সাফল্যের অঙ্কে আটকে থাকে না, বরং সময়ের সঙ্গে ইতিহাসও হয়ে ওঠে। শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ তেমনই ইতিহাস হয়ে উঠেছিল। দীর্ঘ বিরতির পর ‘পাঠান’ নিয়ে হাজির হয়েছিলেন বলিউড বাদশাহ। সিনেমাটি সাফল্যও পায়। তবে শাহরুখ-ভক্তদের তৃষ্ণা নিবারণ হচ্ছিল না তাতে।

ঠিক এরপরই তিনি দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমারের সঙ্গে নিয়ে আসেন জওয়ান। শাহরুখ খানের বহুরূপী উপস্থিতিতে ছবিটি হয়ে উঠেছিল এক দুর্দমনীয় ঝড়; যেখানে অ্যাকশন, আবেগ, রাজনীতি আর সামাজিক বার্তা মিলেমিশে একাকার ছিল।

সেই জওয়ান-ঝড়ের রেশ এখনও কাটেনি। বরং সময়ের স্রোত বয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ‘জওয়ান’-এর উত্তরাধিকার যেন আরও দৃঢ় হয়েছে দর্শকের মনে। ঠিক এই সময়েই নতুন করে জেগে উঠেছে প্রত্যাশা আসছে ‘জওয়ান-২’। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা গেছে, বহু প্রতীক্ষিত এই সিকুয়াল আর কেবল ভাবনার খাতায় সীমাবদ্ধ নেই। ইতোমধ্যে চিত্রনাট্য নির্মাণের কাজ শুরু করে দিয়েছেন পরিচালক অ্যাটলি। গত এক মাস ধরে তিনি গল্পের খুঁটিনাটি বুনছেন–চরিত্রের ভেতরে ঢুকে, সংঘাতের রেখাগুলোকে আরও গভীর করে, একটি বিস্তৃত ও শক্তিশালী কাহিনির কাঠামো দাঁড় করানোর চেষ্টা চলছে। প্রাথমিক খসড়াও নাকি অনেকটাই প্রস্তুত।

অন্যদিকে শাহরুখ এই মুহূর্তে ব্যস্ত তাঁর আরেক বহুল আলোচিত সিনেমা ‘কিং’-এর কাজে। শোনা যাচ্ছে, এই ছবির শুটিং ও পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ করে কিছুটা বিরতি নেবেন তিনি। তারপরই হয়তো আবার ফিরবেন ‘জওয়ান’-এর জগতে আরও প্রস্তুত, আরও পরিণত এক অবতারে।

গুঞ্জন বলছে, সবকিছু পরিকল্পনামতো এগোলে ২০২৭ সালেই শুরু হতে পারে ‘জওয়ান ২’-এর শুটিং। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, তবু ভেতরের খবর যেন ক্রমেই স্পষ্ট করে দিচ্ছে–বড় কিছু ঘটতে চলেছে।

এই সিকুয়ালের গল্পে নতুন মোড় আনতে চাইছেন অ্যাটলি। প্রথম ছবির সাফল্যের সূত্র ধরে এবার তিনি আরও বিস্তৃত ক্যানভাসে গল্প বলতে চান। শোনা যাচ্ছে, এবার শাহরুখ খানের চরিত্রকে মুখোমুখি হতে হবে আরও শক্তিশালী, আরও জটিল এক প্রতিপক্ষের।

প্রথম ‘জওয়ান’-এ ভিলেন চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন বিজয় সেতুপতি। তাঁর তীক্ষ্ণ অভিনয় ছবির অন্যতম শক্তি হয়ে উঠেছিল। এবার সেই জায়গায় কে আসবেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। গুঞ্জন রয়েছে, দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনের প্রথম সারির এক তারকার কাছে ইতোমধ্যে প্রস্তাব পৌঁছে গেছে।

সব মিলিয়ে ‘জওয়ান-২’ গল্পের পরিধি যেমন বাড়বে, তেমনি বাড়বে নির্মাণের আকার-আয়তনও। জানা গেছে, শাহরুখ খান নিজেও এই ফ্র্যাঞ্চাইজিকে আন্তর্জাতিকমানের এক বৃহৎ সিনেমাটিক ইউনিভার্সে পরিণত করতে আগ্রহী।

জেলজীবনে মাথায় আসে গল্প, ৩৩ বছর পর ‘খলনায়ক’-এর সিকুয়েল

০

৩৩ বছর পর ফের আলোচনায় ‘খলনায়ক’-এর সিকুয়েল। নতুন ছবির নাম ‘খলনায়ক রিটার্নস’। আর সেই প্রত্যাবর্তনেই বদলে যাওয়া রূপে ধরা দিলেন সঞ্জয় দত্ত। তার আইকনিক ‘বাল্লু বলরাম’ চরিত্রে।

১৯৯৩ সালের সুপারহিট ছবির পর দীর্ঘ বিরতি। তবে সময়ের সঙ্গে চরিত্রও যেন হয়েছে আরও কঠোর, আরও রুক্ষ। সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমে টিজার শেয়ার করেছেন সঞ্জয়। সেখানে ক্লান্ত অথচ ভয়ংকর এক বাল্লুর ঝলকেই তৈরি হয়েছে উত্তেজনা।

টিজারের ক্যাপশনে ইঙ্গিত দিয়েছেন, কিছু গল্প শেষ হয় না, নতুন করে শুরু হয়। পোস্টারেও একই আবহ। পোস্টারে এলোমেলো চুল, চোখে প্রতিশোধের আগুন, গলায় শিকল আর হাতে চুরুট—সব মিলিয়ে এক অন্ধকার, তীব্র প্রত্যাবর্তনের আভাস।

টিজারের এক দৃশ্যে দেখা যায়, বাল্লু কাউকে ১০ অক্টোবর রাত ১০টায় জেল ভাঙার কথা মনে করিয়ে দিচ্ছে। এরপর ধূমপানের ফাঁকে ভেসে ওঠে সেই ডায়ালগ—‘নায়ক নেহি, ‘খলনায়ক হুঁ ম্যায়’, যা পুরনো স্মৃতিকে নতুন করে উসকে দেয়।

এই সিক্যুয়েলের পেছনের গল্পও কম চমকপ্রদ নয়। সঞ্জয়ের কথায়, জেল জীবনের সময়ই তাঁর মাথায় আসে ‘খলনায়ক’-এর নতুন কাহিনি। সহবন্দীদের মতামত নিয়ে তৈরি হয়েছিল গল্পের ভিত্তি। পরে সেই ভাবনাই শেয়ার করেন পরিচালক সুভাষ ঘাইয়ের সঙ্গে, যিনি প্রথম ছবির নির্মাতা।

পরিচালক নিজেও জানিয়েছেন, চিত্রনাট্য প্রায় প্রস্তুত। তবে বাকি কাস্ট এখনও চূড়ান্ত হয়নি।

নব্বইয়ের দশকে মুক্তিপ্রাপ্ত ‘খলনায়ক’ ছিল ব্লকবাস্টার হিট সিনেমা, যেখানে সঞ্জয়ের পাশাপাশি অভিনয় করেছিলেন জ্যাকি শ্রফ ও মাধুরী দীক্ষিত। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতা বজায় রেখেই এবার নতুন প্রজন্মের জন্য তৈরি হচ্ছে ‘খলনায়ক রিটার্নস’।

সব মিলিয়ে, পুরনো নস্টালজিয়া আর নতুন গল্পের মিশেলে আবারও বড় পর্দায়  ‘খলনায়ক রিটার্নস’-এর রাজত্ব দেখার অপেক্ষায় দর্শক।

গরমে ফল-শাকসবজি তাজা রাখার কৌশল জেনে নিন

প্রচণ্ড গরম পড়তে শুরু করেছে। এই গরমে ফল ও সবজি কেনার পর দু-তিন দিনের মধ্যেই নষ্ট হয়ে যেতে পারে। কখনও কলা কালো হয়ে যাচ্ছে, কখনও শাকপাতা শুকিয়ে যাচ্ছে। কখনও আবার টমেটো নরম হয়ে পচতে শুরু করছে। শুধু ফ্রিজে রাখলেই ফল ও সবজি বেশি দিন ভাল থাকে না। কোন জিনিস কোথায় রাখতে হবে, সেটা জানাটাও গুরুত্বপূর্ণ। যেমন-

১. সব সবজি ফ্রিজে রাখবেন না। যেমন শাক, ধনেপাতা, লেটুস, গাজর, শসা-এসব ফ্রিজে রাখলে অনেক দিন টাটকা থাকে। তবে এগুলো সরাসরি ফ্রিজে না রেখে আগে হালকা শুকনো কাপড় বা টিস্যুতে মুড়ে রাখা ভালো। এতে অতিরিক্ত পানি শোষিত হয় এবং সহজে পচে না।

২. টমেটো, আলু, পেঁয়াজ, রসুন, কলা, কাঁচা আম বা অ্যাভোকাডোর মতো জিনিস ফ্রিজে না রেখে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখা ভালো। বিশেষ করে টমেটো ফ্রিজে রাখলে তার স্বাদ কমে যায় এবং নরম হয়ে যায়। আলু ও পেঁয়াজ শুকনো, অন্ধকার জায়গায় রাখলে ভালো থাকবে।

৩. ফল ও সবজি একসঙ্গে রাখাও সব সময় ঠিক নয়। আপেল, কলা, অ্যাভোকাডোর মতো কিছু ফল ইথিলিন গ্যাস ছাড়ে। এই গ্যাসের কারণে আশেপাশের ফল ও সবজি দ্রুত পেকে যায় এবং পরে দ্রুত পচেও যায়। তাই এই ফলগুলো আলাদা রাখা উচিত। বিশেষ করে শাকপাতা বা বেরিজাতীয় ফলের পাশে এগুলো রাখা ঠিক নয়।

৪. কাটা ফল বা সবজি খোলা অবস্থায় রাখলে খুব দ্রুত নষ্ট হয়। তাই কেটে রাখলে অবশ্যই এয়ারটাইট বক্সে রাখবেন। চাইলে ভেতরে একটি টিস্যু রাখতে পারেন, তাহলে অতিরিক্ত আর্দ্রতা শোষণ হয়ে যাবে। লেবু, কমলালেবুর মতো সাইট্রাস ফল ফ্রিজে রাখলে অনেক দিন ভালো থাকে।

৫. ধনেপাতা, পুদিনা বা পার্সলের মতো ভেষজ সংরক্ষণের জন্য গ্লাসে অল্প পানি নিয়ে ফুলের মতো দাঁড় করিয়ে রাখুন। ওপর থেকে হালকা প্লাস্টিক দিয়ে ঢেকে ফ্রিজে রাখুন। তাহলে এগুলো অনেক দিন সতেজ থাকবে।

৫. একটি পচা ফল বা সবজি কখনও অন্যগুলোর সঙ্গে রাখা ঠিক নয়। একটি নষ্ট আপেল বা টমেটো খুব দ্রুত আশেপাশের জিনিসও নষ্ট করে দিতে পারে। তাই নিয়মিত দেখে পচা জিনিস আলাদা করে ফেলতে হবে।

ইরান প্রস্তাব দিচ্ছে, আমাদের দেখতে হবে কী হয়: ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান আলোচনার বিষয়ে নতুন বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কাছে একটি প্রস্তাব পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে ইরান। তবে সেই প্রস্তাবের বিষয়বস্তু সম্পর্কে এখনও তিনি নিশ্চিত নন।

ফোনে দেওয়া ওই সাক্ষাৎকারে বিস্তারিত কিছু না জানালেও ট্রাম্প বলেছেন, বর্তমানে ইরানের দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গেই মার্কিন প্রতিনিধি দল আলোচনা চালিয়ে যাচ্ছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষ্যমতে, ইরান আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। যুক্তরাষ্ট্রের দাবিগুলো সমাধানের লক্ষ্যেই তেহরান এই প্রস্তাব তৈরি করছে বলে তিনি উল্লেখ করেন।

যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টি বেঁচে নেই, জানালেন ভাই

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি আর বেঁচে নেই বলে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত। তবে নাহিদার মরদেহ এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

গতকাল শুক্রবার নিখোঁজ আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের (২৭) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে ফ্লোরিডার স্থানীয় পুলিশ। এ ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউএসএফ শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃষ্টির ভাই জাহিদ হাসান প্রান্ত তার বোনের মৃত্যুর খবর জানিয়ে আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টে তিনি লিখেছেন, ‘আমার বোন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

nahida bristy 1777109310

এক প্রতিবেদনে বিবিসি বাংলাও তার ভাই জাহিদ হাসানের বরাতে নিখোঁজ নাহিদা বৃষ্টির মৃত্যুর তথ্য জানিয়েছে।

বিবিসিকে জাহিদ হাসান জানান, পুলিশ এখনও মরদেহ না পেলেও সন্দেহভাজনের এপার্টমেন্টে পাওয়া রক্তের পরিমাণ দেখে তারা বিষয়টি নিশ্চিত করেছে। তার পরিবারকে ফোন করেও বিষয়টি জানানো হয়েছে। মরদেহ খুঁজতে তল্লাশি চলছে বলেও জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

জাহিদ আরও জানান, আমাদের আজ ভোরে যুক্তরাষ্ট্রের স্থানীয় পুলিশ ফোন করেছে। ওকে (বৃষ্টি) এখনো পাওয়া যায়নি, রিকভার (উদ্ধার) করা যায়নি। ওই সাসপেক্টর (গ্রেপ্তার হিশাম আবুঘরবেহ)…নিশ্চিত করেছে, এটা আসলে দুজনের। সন্দেহভাজন ব্যক্তিটি আরেকটা বডি (মরদেহ) ডিসপোজ (নষ্ট করা) করতেছিল।

জ্বালানির দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের মূল্য বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বাসভাড়া ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সুযোগ নেই বলে জানিয়েছেন বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ শনিবার বেলা ১১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে চিত্তরঞ্জন কটন মিলের জায়গায় গড়ে ওঠা নিট শিল্পপল্লী পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জ্বালানির কারণে যে উৎপাদন ব্যাহত হয়ে রপ্তানি কমে গেছে- ব্যাপারটা এমন না। রপ্তানির বৈশ্বিক একটা মৃদুভাব; সেটিও এটার একটা বড় নিয়ামক কারণ। বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়।

আগামীতে নতুন বিনিয়োগকারীদের ফুয়েল ইন্টেনসিভ ফ্যাক্টরির দিকে না গিয়ে লেস ফুয়েল ইন্টেনসিভ ফ্যাক্টরি তৈরির আহ্বান জানান খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, জ্বালানির দাম বৃদ্ধির কারণে নাটকীয়ভাবে বাসভাড়া ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সুযোগ নেই বলেও জানান তিনি। এ ক্ষেত্রে সবার নজরদারি বাড়ানোর কথাও বলেন মন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিটিএমসির শিল্প প্লটগুলোর মধ্যে দুইটি প্লট নিয়ে শিল্প স্থাপন করা হয়েছে। আরও দুইটি প্লট একই প্রতিষ্ঠান নিতে যাচ্ছে। আর বাদবাকি যে প্লটগুলো আছে, সেগুলো কিছু স্থানীয় দখল সমস্যা আছে। ওই সমস্যাগুলো সমাধান করে প্রত্যেকটি শিল্পপ্লটে বিনিয়োগের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এসএম জাহিদ হাসান, প্রকল্প পরিচালক (পিপিপি) বিটিএমসি কাজী ফিরোজ হোসেন, উপ-প্রধান হিসাব রক্ষক রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, বর্ণালি কালেকশন অ্যান্ড টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান সাব্বির।

হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। তবে ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা শূন্য।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ১ হাজার ৫৮ জন সন্দেহভাজন হামরোগী শনাক্ত হয়েছে।

হামের উপসর্গে সবচেয়ে বেশি শিশু মারা গেছে চট্টগ্রাম বিভাগে। এই বিভাগে মারা গেছে ৫ শিশু। এ ছাড়া ঢাকা বিভাগে তিন শিশু, সিলেট বিভাগে দুই শিশু এবং রাজশাহী বিভাগে এক শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ২৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৬০৭ জনে। এর মধ্যে ৪ হাজার ৪৬০ জনের হাম নিশ্চিত হয়েছে। এ পর্যন্ত সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে ২০ হাজার ৪৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর ১৭ হাজার ৮১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও বলছে, প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৪২ জন মারা গেছেন। আর হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ২০৯ জন।

আমার মনে হয়, সবার সবকিছু করার দরকার নেই: আইশা খান

০

বর্তমান সময়ের অভিনয় অঙ্গনে যে কজন তরুণ অভিনেত্রী স্বল্প সময়ে নিজস্ব পরিচয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন, তাদের মধ্যে অন্যতম আইশা খান। তাঁর অভিনয়ে যেমন রয়েছে স্বতন্ত্রতা, তেমনি ব্যক্তিত্বে আছে এক ধরনের সংযত সৌন্দর্য; যা তাঁকে অন্যদের ভিড় থেকে আলাদা করে তোলে। জনপ্রিয়তার দ্রুত স্রোতে গা না ভাসিয়ে বরং ধীর, সচেতন এবং বাছাইকৃত কাজের মধ্য দিয়েই নিজের ক্যারিয়ার গড়ে তুলছেন তিনি।

নাটক, ওয়েব সিরিজ কিংবা সিনেমা– সব মাধ্যমে কাজ করলেও আইশা খান কখনোই সংখ্যার দৌড়ে নাম লেখাননি। বরং প্রতিটি চরিত্রে নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন এ অভিনেত্রী।

480856106 584715421229990 4562484865213853467 n 1777016208নিজের কাজের মূল্যায়নে বেশ সৎ ও আত্মসমালোচনামূলক আইশা। তিনি বলেন, ‘এই মুহূর্তে আমার মনে হয়, সবার সবকিছু করার দরকার নেই। হয়তো আমি এখনও বড় পর্দার জন্য পুরোপুরি প্রস্তুত নই। আমি যে কাজগুলো করেছি, সেগুলো হয়তো সবার কাছে প্রত্যাশামতো ভালো লাগেনি। সেখানে আমারও কিছু সীমাবদ্ধতা ছিল।’

থিয়েটারের সঙ্গে কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকাকে নিজের শেখার পথে একটি চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন তিনি। তাঁর ভাষায়, ‘আমি থিয়েট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি, তাই শেখার অনেক জায়গা আছে। যদি আমি আগে থেকেই অনেক কিছু জানতাম, তাহলে হয়তো এই দ্বিধা তৈরি হতো না। কিন্তু এখন এ শেখার প্রক্রিয়াটাই আমাকে এগিয়ে নিচ্ছে।’

সম্প্রতি তাঁর অভিনীত সিনেমা ‘শেকড়’ দেশের বাইরেও প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে ‘ফাল্গুনী’ চরিত্রে তাঁর সংবেদনশীল ও পরিমিত অভিনয় দর্শক-সমালোচক দুপক্ষের কাছেই সমাদৃত হয়েছে। তবে এ সাফল্য তাঁকে তাড়াহুড়ো করে নতুন কাজে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেনি। বরং তিনি সময় নিয়ে নিজেকে আরও প্রস্তুত করতে চান।

487240665 609841852050680 7293320242916008948 n 1777016345আইশা বলেন, ‘শেকড়ের পর আপাতত নতুন কোনো কাজে যুক্ত হওয়ার পরিকল্পনা নেই। আমি এখনও প্রতিদিন শিখছি, ভুল করছি এবং সেই ভুল থেকে নিজেকে গড়ে তুলছি। আমি চাই যখন পর্দায় ফিরব, তখন আরও পরিণত একজন অভিনেত্রী হিসেবে ফিরতে।’

বাংলা চলচ্চিত্রের সাম্প্রতিক জোয়ার নিয়েও আশাবাদী এ অভিনেত্রী। বিশেষ করে ‘পরাণ’ ও ‘হাওয়া’ সিনেমার সাফল্যকে তিনি ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়ে দেওয়ার বড় উদাহরণ হিসেবে দেখছেন। তাঁর মতে, এ দুই সিনেমা প্রমাণ করেছে– ভালো গল্প ও নির্মাণ থাকলে দর্শক অবশ্যই হলে ফিরবে।

এই ধারাবাহিকতায় বর্তমানে আলোচনায় থাকা ‘বনলতা এক্সপ্রেস’-এর সাফল্যও তাঁকে আনন্দিত করছে। আইশা বলেন, ‘এটা আমার প্রিয় এক নির্মাতার কাজ। তাঁর সঙ্গে আমার আগে কাজ করার অভিজ্ঞতা আছে। ছবিতে আমার পছন্দের অনেক শিল্পী আছেন। তাদের সাফল্য দেখে ভালো লাগছে।’

501037450 655366957498169 1069026212207829768 n 1777016361

আগামী দিনের প্রত্যাশা নিয়েও আশাবাদী তিনি। বিশেষ করে আসন্ন ‘রইদ’ সিনেমাকে ঘিরে তাঁর আগ্রহ স্পষ্ট। এ নির্মাতার সঙ্গেই আমার বিজ্ঞাপনে প্রথম কাজ করা হয়েছিল। তাই তাঁর নতুন সিনেমা নিয়ে আমি আশাবাদী। ‘হাওয়া’ যেভাবে ইন্ডাস্ট্রিতে নতুন প্রাণ এনেছিল, ‘রইদ’ও তেমন কিছু এনে দিতে পারে– বলছিলেন আইশা।