Home Blog Page 157

খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা: ডা. জোবায়দা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান–এর স্ত্রী ডা. জোবাইদা রহমান বলেছেন, বেগম খালেদা জিয়া শুধুই একজন রাজনৈতিক নেতা নন, তিনি ইতিহাসের অংশ, একজন জীবন্ত কিংবদন্তি।

তাঁর মতে, খালেদা জিয়া প্রতিটি বাঙালি নারীর জন্য প্রেরণা, শক্তি ও সাহসের প্রতীক।

ডা. জোবাইদা রহমান রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় এই মন্তব্য করেন।

মির্জা আব্বাসের মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন ভ

ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। রোববার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে এই আবেদন জমা দেওয়া হয়। মির্জা আব্বাসের পক্ষে রমনা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম মামলার আবেদনটি করেন।

এ বিষয়ে মির্জা আব্বাসের আইনজীবী মো. আমিরুল ইসলাম জানান, মামলার আবেদন আদালতে জমা দেওয়া হয়েছে এবং এ বিষয়ে সকাল ১১টার দিকে শুনানি হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনে মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই নির্বাচনে অল্প ব্যবধানে জয় পান মির্জা আব্বাস। নির্বাচনের ফল ঘোষণার পর পাটওয়ারী ভোট গণনায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছিলেন।

হোয়াইট হাউজে মেসি-মায়ামিকে ট্রাম্পের সংবর্ধনা

গত মৌসুমে ক্লাব ইতিহাসে প্রথমবার মেজর লিগ সকার (এমএলএস) চ্যাম্পিয়ন হওয়া ইন্টার মায়ামিকে হোয়াইট হাউজে অভ্যর্থনা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যারিয়ারের প্রথমবার শুক্রবার হোয়াইট হাউজে গিয়ে উষ্ণ শুভেচ্ছা পেয়েছেন রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। যেখানে ট্রাম্প মেসিকে পেলের চেয়ে ভালো ফুটবলার বলে মন্তব্য করেছেন। পাশাপাশি নিজের ছেলে ব্যারন ট্রাম্পকে ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং মেসির ভক্ত বলে জানিয়েছেন।

এ সময় ট্রাম্প ও মায়ামির যৌথ মালিক জর্জ মাসের সঙ্গে ইষ্ট রুমে প্রবেশ করেন মেসি। তারপর নিজের সই করা মায়ামির একটি গোলাপি বল প্রেসিডেন্টকে উপহার দেন। এ ছাড়া মায়ামির মালিক ও কোচ হাভিয়ের মাশ্চেরানোর কাছ থেকে জার্সি ও ঘড়ি উপহার পান ট্রাম্প। এ সময় ট্রাম্প বলেন, ‘আমরা সত্যিকারের প্রতিভাবান মানুষদের সম্মানিত করছি। আমার বলতে খুব গর্ববোধ হচ্ছে যে আগে কোনো আমেরিকান প্রেসিডেন্ট যেটা বলতে পারেনি, সেটাই বলতে পারছি আমি- লিওনেল মেসি, তোমাকে হোয়াইট হাউজে স্বাগতম।’ মজার ব্যাপার হলো মেসির হোয়াইট হাউজে আগমনের খবর নাকি ট্রাম্পও জানতেন না। ছেলের কাছ থেকে শুনেছেন তিনি, ‘আমার ছেলে বলেছিল, বাবা, তুমি কি জানো এখানে কে আসতে যাচ্ছে? আমি বললাম, না, অনেক কিছুই তো হচ্ছে। সে বলল মেসি।’

ট্রাম্পের ছেলে মেসি এবং পর্তুজিগ সুপার স্টারের ভক্ত। এ বিষয়ে তিনি বলেন, ‘সে তোমার অনেক বড় একজন ভক্ত। তার মতে তুমি অসাধারণ একজন মানুষ। আমার ধারণা এর আগে তোমাদের দেখাও হয়েছে। সে ফুটবলের অনেক বড় ভক্ত, তবে তোমারও একনিষ্ঠ ভক্ত। আর রোনাল্ডো নামের একজন ভদ্রলোকেরও (ভক্ত)। ক্রিস্টিয়ানো দারুণ। তুমিও দারুণ।’

অনুষ্ঠানের এক পর্যায়ে ট্রাম্পের কাছে আমেরিকান ক্লাবের সঙ্গে ব্রাজিলিয়ান গ্রেট পেলের খেলার ব্যাপারে জানতে চাওয়া হয়। তিনি মেসির দিকে তাকিয়ে বলেন, ‘তুমি হয়ত পেলের চেয়েও ভালো।’ তারপর দর্শকদের উদ্দেশে তার প্রশ্ন, কে বেশি ভালো? সেখানে উপস্থিত বেশিরভাগই রায় দেন মেসির পক্ষে। তাতে সুর মিলিয়ে ট্রাম্প বলে উঠেন, ‘আমি আপনাদের সঙ্গে একমত। তবে সে অনেক ভালো, পেলে আসলেই ভালো।’

লেবু শসা বেগুন পেঁয়াজের দাম কমলেও বেড়েছে মুরগি চিনির

নিত্যপণ্যের বাজারে লেবু, শসা, বেগুন, কাঁচা মরিচ ও পেঁয়াজের দাম কমলেও বেড়েছে মুরগি, চিনি, সুগন্ধি চাল ও মসলাপাতির দাম। হঠাৎ করে বাজারে ভোজ্যতেলের সরবরাহ কমে গেছে। বেশিরভাগ মুদিপণ্যের দোকানে সয়াবিন তেলের পাঁচ লিটারের ক্যান পাওয়া যাচ্ছে না।

এ ছাড়া চাল, ডাল, আটা ও অন্যান্য পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। অপরিবর্তিত রয়েছে গরু, খাসির মাংস, মাছের দাম। ইফতারি পণ্য হিসেবে খ্যাত ছোলা ও খেজুরের দামও কিছুটা কমে এসেছে।

শুক্রবার রাজধানীর কাওরান বাজার, ফকিরাপুল বাজার, কাপ্তান বাজার, মুগদা বড় বাজার ও খিলগাঁও সিটি কর্পোরেশন বাজার ঘুরে নিত্যপণ্যের দরদামের এ তথ্য পাওয়া গেছে।

খোঁজ নিয়ে দেখা গেছে, বাজারে মুরগির দাম আবার বেড়েছে। ব্রয়লার ও সোনালি উভয় প্রজাতির মুরগির দাম কেজিতে ৩০ টাকা বেড়েছে। তাতে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম আবার ২০০ টাকা ছুঁয়েছে। পাশাপাশি বাজারে চিনি, পোলাওয়ের চাল ও বিভিন্ন ধরনের মসলার দাম বেড়েছে। আর লেবু, শসা, বেগুনসহ বিভিন্ন সবজির দাম কিছুটা কমেছে।

বিক্রেতারা জানান, রোজার শুরুতে, অর্থাৎ প্রায় দুই সপ্তাহ আগে ব্রয়লার মুরগির দাম কেজিতে ৪০-৫০ টাকা বেড়ে ২০০-২২০ টাকা হয়েছিল। কয়েক দিন পর দাম কমে। গত সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয় ১৬০-১৭০ টাকায়; কিন্তু রোজার মাসের মাঝামাঝি এসে দাম আবার বেড়েছে।

শুক্রবার বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৯০-২০০ টাকায়। মানভেদে প্রতি কেজি সোনালি মুরগি ৩০০-৩৩০ টাকায় বিক্রি হয়েছে, যা এক সপ্তাহ আগে ছিল ২৭০-৩০০ টাকা। ডিমের দামে অবশ্য কোনো পরিবর্তন নেই। প্রতি ডজন বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়। কাপ্তান বাজারের মুরগি বিক্রেতা সোহেল বলেন, শীতে অনেক খামারে উল্লেখযোগ্যসংখ্যক মুরগি মারা যাওয়ায় বাজারে কিছুটা সরবরাহ– সংকট রয়েছে। এর সঙ্গে রোজায় মুরগির চাহিদা বাড়াতেও দাম বেড়েছে। ঈদ আসতে আসতে মুরগির দাম আরও কিছুটা

বাড়তে পারে।

রাজধানীর বিভিন্ন বাজারে শুক্রবার প্রতি কেজি খোলা চিনি বিক্রি হয়েছে ১০০ টাকা কেজি দরে, যা তিন সপ্তাহ আগে ছিল ৯০ টাকার আশপাশে, অর্থাৎ চিনির কেজিতে দাম বেড়েছে প্রায় ১০ টাকা। আর মোড়কজাত চিনির দামও কেজিতে ১০ টাকা বেড়ে ১০৫ টাকা হয়েছে।

বিক্রেতারা জানান, পাইকারিতে প্রতি বস্তায় (৫০ কেজি) চিনির দাম বেড়েছে ৩০০ টাকা। তাতে পাইকারিতে কেজিপ্রতি দাম বেড়েছে ৬ টাকা। পোলাওর চাল হিসেবে পরিচিত চিনিগুঁড়ার দাম অনেকটা লাফিয়ে লাফিয়ে বেড়েছে। এরফান ও মোজাম্মেল ব্র্যান্ডের খোলা চিনিগুঁড়া চালের কেজি এখন ১৪০-১৫০ টাকা। আর মোড়কজাত চিনিগুঁড়া চালের দাম আরও বেশি, কেজি ১৭৫-১৮৫ টাকা। মাসখানেক আগেও ৫০-৬০ টাকা কমে এ চাল কেনা যেত।

বাজারে অন্যান্য চালের দাম দুই সপ্তাহ ধরে স্থিতিশীল রয়েছে। ঈদ সামনে রেখে এ মাসের শুরু থেকেই বাজারে বিভিন্ন ধরনের মসলার দাম বাড়ছে। যেমন আলুবোখারার কেজি ৭৫০ থেকে বেড়ে এক হাজার টাকা হয়েছে। এ ছাড়া জিরা ও কিশমিশের দাম কেজিতে ৪০, কাঠ ও কাজুবাদামের দাম কেজিতে ১০০ টাকার মতো বেড়েছে। এদিকে কয়েক দিন ধরে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমেছে। পণ্যটির দাম না বাড়লেও ক্রেতারা অনেক দোকানে গিয়ে এক পাঁচ লিটারের বোতল পাচ্ছেন না বলে জানিয়েছেন।

বিক্রেতাদের দাবি, ডিলাররা চাহিদার তুলনায় প্রায় তিন ভাগের এক ভাগ তেল সরবরাহ করছেন। ফকিরাপুল বাজারের বিক্রেতা নাজমুল হাসান বলেন, তেলের দাম বাড়ানোর পাঁয়তারা চলছে। কৃত্রিম সংকট সৃষ্টি করে পরে দাম বাড়ানো হতে পারে। না হলে যুদ্ধের অজুহাত দেখিয়ে তেলের দাম বাড়ানো হতে পারে। বাজার নিয়ন্ত্রণে নতুন সরকারকে শুরু থেকেই কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।

রোজার শুরুতেই বাজারে লেবু, শসা, বেগুন, কাঁচা মরিচ ও পেঁয়াজের দাম বেড়েছিল। এক সপ্তাহে এসব পণ্যের দাম কিছুটা কমেছে। গতকাল রাজধানীর বাজারগুলোতে প্রতি হালি লেবু ৪০-৮০ টাকায় বিক্রি হয়েছে, যা রোজার শুরুতে ছিল ১০০ টাকার ওপরে।

এ ছাড়া শসা, বেগুন ও কাঁচা মরিচের দাম কেজিতে ২০ টাকা করে কমেছে। শুক্রবার প্রতি কেজি শসা ৮০-১০০ টাকা, বেগুন ৬০-৮০ টাকা ও কাঁচা মরিচ ১২০-১৪০ টাকায় বিক্রি হয়েছে। রোজার শুরুতে পেঁয়াজের দাম কেজিতে ১০-১৫ টাকা বেড়ে ৫৫-৬০ টাকা হয়েছিল। গতকাল পেঁয়াজ বিক্রি হয়েছে ৪০-৪৫ টাকা। অন্যান্য সবজির দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে।

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশ পরিচালনা করব

মাদারীপুর-৩ আসনের সদ্য বিজয়ী এমপি ও কেন্দ্রীয় বিএনপি’র সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যেই দেশের উন্নয়নমূলক কাজ শুরু করেছেন। তারই ধারাবাহিকতায় মাদারীপুর-৩ আসনেও উন্নয়ন শুরু হয়েছে।

তিনি আরো বলেন, আমরা বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য বিভিন্ন দপ্তরে কাগজপত্র জমা দিয়েছি। তাই আমি বলতে চাই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশ পরিচালনা করব।

আজ শুক্রবার বিকেলে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ব বিদ্যালয় কলেজ মাঠে কালকিনি উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উক্ত ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে দশ হাজার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক বেপারী ও সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সী প্রমুখ।

চাঞ্চল্যকর তথ্য ফাঁস: পরকীয়া করতেন ইকরা, বিয়ে করেছিলেন অন্য কোথাও

আত্মগোপনে থাকা ছোট পর্দার অভিনেতা যাহের আলভী এবার স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার বিরুদ্ধে বেশ কিছু বিস্ফোরক অভিযোগ তুলেছেন। শুক্রবার (৬ মার্চ) রাত ১১টা ৩৫ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এই চাঞ্চল্যকর দাবিগুলো করেন। এটিকে নিজের ‘শেষ পোস্ট’ উল্লেখ করে তিনি সিসিটিভি ফুটেজ, ময়নাতদন্তের প্রতিবেদন এবং স্ত্রীর অতীত নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন।

আলভী দাবি করেন তার বাসার ড্রয়িং ও ডাইনিং রুমে একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে যার নিয়ন্ত্রণ কেবল ইকরার ফোনেই ছিল। তিনি জানান গত ২৫, ২৬ ও ২৭ তারিখ রাতে ইকরার বন্ধু ও বান্ধবীরা বাসায় এসেছিলেন এবং মধ্যরাত পর্যন্ত সেখানে অবস্থান করে তারা সিগারেট, গাঁজা ও মদ্যপান করেন। মৃত্যুর আগের দিন ইকরা আলভীর সহকারীকে দিয়ে ঘুমের ওষুধও আনিয়েছিলেন যা সিসিটিভির আওতাতেই বুঝিয়ে দেওয়া হয়। এই ফুটেজগুলো যেন কোনোভাবেই সরানো বা নষ্ট করা না হয় সে বিষয়ে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

স্ত্রীর মোবাইল ফোন এবং ময়নাতদন্তের প্রতিবেদন নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন এই অভিনেতা। তিনি জানান ইকরার ফোনটি বর্তমানে পুলিশের মাধ্যমে ফরেনসিকে পাঠানো হয়েছে। সেখান থেকেই জানা যাবে কে ইকরার ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করেছে এবং কথোপকথন মুছে ফেলার চেষ্টা করেছে কি না। এছাড়া আগের রাতে মদ্যপান ও ড্রাগস সেবনের বিষয়টি ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে আসবে বলে তিনি বিশ্বাস করেন। তিনি দাবি করেন ময়নাতদন্ত করার আগে একটি মহল এতে বাধা দেওয়ারও চেষ্টা করেছিল।

সবচেয়ে সংবেদনশীল বিষয় হিসেবে আলভী তার স্ত্রীর অতীত নিয়ে মুখ খুলেছেন। নিজের বিরুদ্ধে ওঠা পরকীয়ার অভিযোগের জবাবে তিনি পাল্টা প্রশ্ন তুলে জানতে চান ইকরার সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪১তম ব্যাচের ‘নাবিদ’ নামের এক সহপাঠীর কী সম্পর্ক ছিল। একই সঙ্গে তিনি দাবি করেন ২০১০ সালে পালিয়ে বিয়ে করার পর ইকরার পরিবার তাকে না জানিয়েই ইকরাকে অন্য জায়গায় বিয়ে দিয়েছিল। স্বামী বর্তমান থাকা অবস্থায় ইকরা সেই বিয়েতে সম্মতি দিয়েছিলেন এবং বাসরও করেছিলেন বলে স্ট্যাটাসে উল্লেখ করেন আলভী। পরে ভুল বুঝতে পেরে ফিরে এলে আলভী তাকে ক্ষমা করে মেনে নেন।

স্ট্যাটাসের শেষ দিকে চরম শঙ্কা প্রকাশ করে আলভী জানান ওপর মহলের চাপ, ইকরার পরিবারের প্রতিশোধপরায়ণতা এবং সহকর্মীদের বেইমানি হয়তো তাকে বাঁচতে দেবে না। একমাত্র সন্তানের ভবিষ্যতের কথা ভেবে সাধারণ মানুষ ও সাংবাদিকদের কাছে তিনি সুষ্ঠু তদন্ত এবং প্রমাণগুলো মিলিয়ে দেখার আকুতি জানিয়েছেন। পরিশেষে তিনি সবার কাছে ক্ষমাও চেয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ।

২০০৭ সালের এই দিনে তৎকালীন সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার সময়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তারেক রহমানকে একাধিক মামলায় রিমান্ডে নেয়া হয়। আইন-শৃঙ্খলা বাহিনীর নির্যাতনে ভেঙে দেয়া হয় মেরুদন্ড। প্রায় ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান।

১/১১ সরকারের ধারবাহিকতায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারও তারেক রহমানের বিরুদ্ধে সারা দেশে শতাধিক মামলা দায়ের করে।

বিএনপি নেতারা জানান, তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল। দিবসটি উপলক্ষে বিএনপির পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

দেশে আজ যে দামে বিক্রি হবে সোনা

সবশেষ গত বুধবার সোনার দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেই সময় ৯ হাজার ২১৪ টাকা কমিয়ে প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২,৬৮,২১৪ টাকা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সেই দামেই বিক্রি হবে সোনা।

এক বিবৃতিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) মূল্য কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

সোনার নতুন দাম (প্রতি ভরি ১১.৬৬৪ গ্রাম): ২২ ক্যারেট: ২,৬৮,২১৪ টাকা, ২১ ক্যারেট: ২,৫৬,০২৫ টাকা,১৮ ক্যারেট: ২,১৯,৪৫৮ টাকা, সনাতন পদ্ধতি: ১,৭৯,১৫৯ টাকা।

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (৭ মার্চ) দেশের বিভিন্ন এলাকায় সকাল থেকে টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উলিপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার এটিএম তারিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উলিপুর উপজেলার পৌরসভাসহ বেশ কয়েকটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্থগিত থাকবে।

উলিপুর-১ উপকেন্দ্রের সোর্স লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এছাড়াও ওই উপকেন্দ্রের আওতাধীন উলিপুর পৌরসভা, ধামশ্রেনী, ধরনীবাড়ী, হাতিয়া, তবকপুর, গুনাইগাছ, থেতরাই, পান্ডুল (আংশিক) ও দলদলিয়া (আংশিক) ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ২১৭

লেবাননে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও সরকারি সংবাদ সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, এ হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২১৭ জনে দাঁড়িয়েছে এবং অন্তত ৭৯৮ জন আহত হয়েছেন।

এর আগে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১২৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল, যা সময়ের সাথে সাথে আরও দীর্ঘ হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার (২ মার্চ)  ভোর থেকে দেশের বিভিন্ন স্থানে ইসরায়েল এই ব্যাপক হামলা শুরু করে, যার ফলে এই বিপুল সংখ্যক হতাহতের ঘটনা ঘটে।

বর্তমানে হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।