Home Blog Page 180

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বিশ্বের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৈদেশিক মুদ্রার লেনদেনও বেড়ে চলেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশের টাকার বিনিময় হার নিম্নরূপ:

ইউএস ডলার – ১২২ টাকা ৩০ পয়সা
ইউরোপীয় ইউরো – ১৪৫ টাকা ১ পয়সা
ব্রিটিশ পাউন্ড – ১৬৫ টাকা ৯৮ পয়সা
অস্ট্রেলিয়ান ডলার – ৮৬ টাকা ৬৮ পয়সা
জাপানি ইয়েন – ৭৯ পয়সা
কানাডিয়ান ডলার – ৮৯ টাকা ৬৯ পয়সা
সুইডিশ ক্রোনা – ১৩ টাকা ৬৫ পয়সা
সিঙ্গাপুর ডলার – ৯৬ টাকা ৮৮ পয়সা
চীনা ইউয়ান রেনমিনবি – ১৭ টাকা ৭৬ পয়সা
ভারতীয় রুপি – ১ টাকা ৩৪ পয়সা
শ্রীলঙ্কান রুপি – ২ টাকা ৫৩ পয়সা
সিঙ্গাপুর ডলার – ৯৬ টাকা ৬৬ পয়সা
মালয়েশিয়ান রিঙ্গিত – ৩১ টাকা ২৯ পয়সা
সৌদি রিয়াল – ৩২ টাকা ৫৪ পয়সা
কুয়েতি দিনার – ৩৯৮ টাকা ৩৯ পয়সা

যেকোনো সময় মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে। বিনিময় সংক্রান্ত লেনদেনে সর্বদা সতর্কতা অবলম্বন করা উচিত।

হার্ট ভালো রাখতে ভিটামিন ডি কেন জরুরি? অনলাইন ডেস্ক

বর্তমানে বিশ্বজুড়ে হৃদরোগে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। হার্ট অ্যাটাকজনিত মৃত্যুও ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। হৃদরোগের পেছনে কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ নানা শারীরিক সমস্যা বড় ভূমিকা রাখে। পাশাপাশি অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অনিয়মিত জীবনযাপন ও শরীরচর্চার অভাবের কারণে অল্প বয়সেও বাড়ছে হৃদরোগের ঝুঁকি।

তবে বিশেষজ্ঞরা বলছেন, এসব পরিচিত কারণের বাইরে ভিটামিন ডি-এর ঘাটতিও হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি না থাকলে হৃদযন্ত্রের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে। সাধারণত গাঁটে ব্যথা, অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা ভিটামিন ডি ঘাটতির লক্ষণ হিসেবে দেখা যায়।

ভিটামিন ডি শুধু হাড়ের সুস্থতার জন্য নয়, হৃদস্বাস্থ্যের জন্যও গুরুত্বপূর্ণ।

এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং কার্ডিওভাসকুলার কার্যক্রম উন্নত করতে ভূমিকা রাখে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ভিটামিন ডি খারাপ কোলেস্টেরল (এলডিএল) কমাতে এবং ভালো কোলেস্টেরল (এইচডিএল) বাড়াতে সাহায্য করতে পারে। পাশাপাশি ওজন নিয়ন্ত্রণেও এটি সহায়ক ভূমিকা রাখে।

বিশেষজ্ঞদের মতে, শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি থাকলে উচ্চ রক্তচাপ, স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমতে পারে।

ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে প্রতিদিন সকালে ১৫ থেকে ৩০ মিনিট রোদে থাকা উপকারী। এছাড়া খাদ্যতালিকায় দুধ, ডিম, মাশরুম, মুরগির মাংস ও সামুদ্রিক মাছ রাখলে উপকার পাওয়া যায়।

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শপথগ্রহণের পরদিন আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি-তে ভাষণটি সরাসরি সম্প্রচার করা হবে বলে সরকারের এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে।

গতকাল মঙ্গলবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এরপর নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও শপথ গ্রহণ করেন। বিকেল ৪টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পড়ান। এর মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এবং প্রায় দুই দশক পর বিএনপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসে।

চাঁদাবাজির অভিযোগ ওঠা ইজারাদারকে কল করে যা বললেন হাসনাত

চাঁদাবাজির অভিযোগ ওঠা এক ইজারাদারকে কল করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এ ঘটনার দুই মিনিট ৩৯ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার নিউ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

ভাইরাল ভিডিওতে হাসনাত আবদুল্লাহকে বলতে শোনা যায়, ‘আপনি ইজারা তুলবেন বাজার থেকে।

বাজারের বাইরে চাঁদা তুলতে আসবেন না। দেবিদ্বারে কোনো চাঁদাবাজি চলবে না। আপনি শুধুমাত্র কাঁচা বাজারের ইজারা নিয়েছেন। আপনি কাঁচা বাজারের এদিকে যদি আসেন, মানুষ আপনাকে ধরে পিটাইয়া পুলিশের হাতে তুলে দিলে আমাদের কিছুই করার নাই।

তিনি আরো বলেন, ‘‘চাঁদাবাজদের মানুষ ধরে পিটাবে, বুঝছেন? ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়, ‘আমাকে শোধন ডিলার পাঠাইছে’। প্রত্যুত্তরে হাসনাত আবদুল্লাহ বলেন- শোধন ডিলার আপনাকে পাঠাইছে, আপনি চাঁদা তোলেন। আমি যদি আপনাকে বলি আপনি এই বাড়িতে গিয়ে খুন করে আসেন, আপনি খুন করে আসবেন? কালকে থেকে যেন আপনাকে না দেখি।’’

এ সময় স্থানীয় ব্যবসায়ীদের উদ্দেশ্য করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘কাল থেকে যদি চাঁদার জন্য আসে আপনারা বেঁধে রাখবেন।শাহ আলমকে বেঁধে খবর দিবেন। আপনার এরিয়া হচ্ছে বাজার, বাজারের বাইরে যদি আপনি আসেন বাইন্ধা পুলিশে দেব।’

অভিযোগ রয়েছে, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের আগে আওয়ামী লীগের দেবিদ্বার পৌর কমিটির সাবেক সভাপতি আবুল কাশেম চেয়ারম্যান বাজারের ইজারা নিয়েছেন। ওই সময় তিনি বাজারের বাইরে দেবিদ্বার-চান্দিনা সড়কের মাথা থেকে কলেজ গেট পর্যন্ত সড়কের দুই পাশে অবৈধ দোকান বসিয়ে মাসিক ও দৈনিক চাঁদা আদায় করতেন। এতে দেবিদ্বার উপজেলা সদরে যানজটসহ নানা সমস্যা সৃষ্টি হলেও তার ভয়ে স্থানীয়রা মুখ খুলতেন না।

সরকার পতনের পর আবুল কাশেম চেয়ারম্যানের ঘনিষ্ঠ সহযোগী দেবিদ্বার পৌর বিএনপির সাবেক সহসভাপতি হাজী মো. শোধন মিয়া (শোধন ডিলার)-সহ কয়েক জন বাজার ইজারা নেন। এরপর তারাও নিউ মার্কেটসহ পৌর সভার বিভিন্ন স্থানে নিজেদের ইচ্ছেমতো দোকান বসিয়ে এককালীন, মাসিক ও দৈনিক চাঁদা উঠান ব্যবসায়ীদের কাছ থেকে।

নির্বাসন থেকে ফিরেই ৫৪ দিনের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বয়স তখন মাত্র ছয় বছর। দেশে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। বাবা জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। মা গৃহিণী খালেদা জিয়া দুই ছেলেকে নিয়ে ভীতসন্ত্রস্ত। নিরাপত্তার খোঁজে প্রথমে চট্টগ্রামের এক আত্মীয়ের বাসায়, এরপর ঢাকার নারায়ণগঞ্জে এবং সর্বশেষ সিদ্ধেশ্বরীতে আশ্রয় নেন তাঁরা। অবশেষে ১৯৭১ সালের ২ জুলাই দুই সন্তান তারেক ও কোকোসহ গ্রেপ্তার হন বেগম খালেদা জিয়া।

নিজ দেশে থেকেও সেই শৈশবেই ফেরারি জীবন এবং পরবর্তীতে কারাবাস করতে হয়েছে তারেক রহমানকে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তাঁকে অনেক ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে দিনাতিপাত করতে হয়েছে। সর্বশেষ ২০০৭ সালে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন তিনি। ১৮ মাস কারাগারে থাকাকালে তিনি অমানুষিক নির্যাতনের শিকার হন, যার ফলে তাঁর মেরুদণ্ডের হাড় ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসার জন্য জামিন লাভ করে ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে তিনি লন্ডনে পাড়ি জমান।

পরবর্তীতে শেখ হাসিনা সরকার তাঁর বিরুদ্ধে ডজনখানেক মামলা দায়ের করে এবং একটি মামলায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ২০০৮ সাল থেকেই তারেক রহমান নির্বাসিত জীবন অতিবাহিত করেন। শেখ হাসিনা সরকার তাঁকে বিদেশ থেকে ফিরিয়ে আনার নানা চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান ২০২৫ সালের ২৫ ডিসেম্বর বীরের বেশে দেশের মাটিতে ফিরে আসেন।

সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থাকায় তিনি দ্রুত নির্বাচনী প্রচারণায় নেমে পড়েন। তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের নানা প্রতিশ্রুতিতে দেশের মানুষ মুগ্ধ হয়ে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করে। ১৭ বছরের বেশি সময় পর দেশে ফিরে মাত্র ৫৪ দিনের মাথায় অভাবনীয় সাফল্য দেখালেন তিনি। ৫০ সদস্যের পুরো মন্ত্রিসভা সাজিয়েছেন তিনি নিজেই। দলের সিদ্ধান্তে তিনি প্রধানমন্ত্রী মনোনীত হন এবং মঙ্গলবার বিকেল ৪টা ১২ মিনিটে বাংলাদেশ সরকারের দায়িত্ব নিতে শপথ গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী হওয়ার আগে তাঁকে যেমন নির্বাসিত থাকতে হয়েছে, তেমনি প্রত্যক্ষ করতে হয়েছে পরিবারের ওপর রাষ্ট্রীয় নির্যাতনের করুণ দৃশ্য। শেখ হাসিনার রোষানলে পড়ে বেগম খালেদা জিয়াকে দীর্ঘ সময় আদালতের বারান্দায় কাটাতে হয়েছে। ২০১৮ সালে তাঁকে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে জামিন পেলেও সুচিকিৎসার অভাবে খালেদা জিয়ার মৃত্যু হয়েছে বলে বিএনপি মনে করে। নির্বাসন থেকে ফেরার মাত্র ৫ দিনের মাথায় মাতৃহারা হন তারেক রহমান। এর আগে ২০১৫ সালে একমাত্র অনুজ আরাফাত রহমান কোকোকেও তিনি অকালে হারিয়েছেন। এমন এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই তিনি আজ দেশের হাল ধরেছেন।

ব্যক্তিগত জীবনে তারেক রহমান ঢাকার বিএএফ শাহীন কলেজ থেকে প্রাথমিক পড়াশোনা শেষ করে ১৯৮০-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। তবে ব্যবসায় মনোযোগ দেওয়ায় প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ করতে পারেননি। ১৯৯৪ সালে তিনি প্রাক্তন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যা ডা. জোবাইদা রহমানকে বিয়ে করেন। তাঁদের একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা জারনাজ রহমান।

নির্বাসিত ১৭ বছর ছিল বিএনপির ইতিহাসের সবচেয়ে কঠিন সময়। এই সময়ে দলের হাল ধরে তিনি গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখেন। ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফিরে লাখো জনতার সংবর্ধনা সমাবেশে মার্টিন লুথার কিংয়ের ঐতিহাসিক উক্তির অনুকরণে তিনি বলেছিলেন, ‘আই হ্যাভ আ প্ল্যান’ (আমার একটি পরিকল্পনা আছে)।’

তারেক রহমান ১৯৮৮ সালে ২২ বছর বয়সে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সদস্য হওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আসেন। ২০০২ সালে তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হন এবং ২০০৫ সালে দেশব্যাপী তৃণমূল সম্মেলনের মাধ্যমে দলকে শক্তিশালী করেন। কৃষকদের ভর্তুকি, বয়স্ক ভাতা এবং নারী শিক্ষার উন্নয়নে তাঁর নেওয়া পদক্ষেপগুলো ব্যাপক প্রশংসিত হয়।

শৈশব থেকেই প্রতিকূলতাকে জয় করে বড় হওয়া তারেক রহমান আজ বাবা ও মায়ের পর নিজেই সরকার গঠন করলেন। দীর্ঘ প্রতীক্ষার পর তাঁর এই অভিষেক বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করল।

নতুন মন্ত্রিসভায় বাদ পড়লেন যেসব সিনিয়র নেতা

নতুন সরকার গঠন করে চমক দেখিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রী-প্রতিমন্ত্রী মিলিয়ে ৪৯ সদস্যের মন্ত্রিসভায় জায়গা হয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর একাধিক জ্যেষ্ঠ নেতার। আলোচনায় থাকলেও তালিকা থেকে বাদ পড়েন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, জমির উদ্দিন সরকার ও সেলিমা রহমান। অসুস্থতার কারণে জমির উদ্দিন সরকারকে বাদ পড়া স্বাভাবিক মনে করা হলেও অন্যদের না থাকা রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

এছাড়া সাবেক মন্ত্রী আমানউল্লাহ আমান এবং সিনিয়র নেতা শামসুজ্জামান দুদু, মোয়াজ্জেম হোসেন আলাল ও আসাদুজ্জামান রিপন মনোনয়নই পাননি। টেকনোক্র্যাট কোটায় সুযোগ পাওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তাদের কাউকেই মন্ত্রিসভায় দেখা যায়নি।

মঙ্গলবার সংসদ সদস্যদের শপথের পর বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রীদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। প্রচলিত রীতি ভেঙে বঙ্গভবনের বদলে সংসদ প্রাঙ্গণে শপথ অনুষ্ঠান আয়োজন ছিল এবারের বিশেষত্ব। নতুন মন্ত্রিসভায় ৪০ জন নতুন মুখ স্থান পেয়েছেন, যাদের অনেকেই প্রথমবার সংসদ সদস্য হয়েই সরকারের দায়িত্ব পেয়েছেন।

অন্যদিকে মন্ত্রিসভায় জায়গা না পেলেও সন্ধ্যায় পৃথক প্রজ্ঞাপনে ১০ জনকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন মির্জা আব্বাস, রুহুল কবির রিজভী, নজরুল ইসলাম খান, মো. ইসমাইল জবিউল্লাহ এবং ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদুর রহমান, ড. মাহাদি আমিন ও রেহানা আসিফ আসাদ।

নতুন মন্ত্রিসভায় শরিক দল থেকেও কয়েকজন জায়গা পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন জোনায়েদ সাকি, নুরুল হক নুর এবং ববি হাজ্জাজ। তবে যুগপৎ আন্দোলনের অন্য শরিক— আন্দালিব রহমান পার্থ, মাহমুদুর রহমান মান্না, **সাইফুল হক**সহ কয়েকজন নেতার জায়গা হয়নি।

দলের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বাদ পড়া কিছু সিনিয়র নেতাকে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। নতুন মন্ত্রিসভায় অভিজ্ঞদের বাদ দিয়ে নতুন মুখ আনার কৌশল রাজনৈতিক মহলে বড় বার্তা হিসেবে দেখা হচ্ছে।

যাত্রা শুরু করল প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ

নবনির্বাচিত ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রতিটি কর্মকাণ্ড এবং উন্নয়নমূলক আপডেট সাধারণ মানুষের কাছে দ্রুত পৌঁছে দিতে চালু করা হয়েছে অফিশিয়াল ফেসবুক পেজ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) নতুন সরকারের প্রথম কার্যদিবসেই ডিজিটাল যোগাযোগের এই নতুন মাধ্যমটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

ফেসবুক পেজটির নাম দেওয়া হয়েছে ‘PMO Bangladesh – প্রধানমন্ত্রীর কার্যালয়’। আধুনিক ও জনবান্ধব সরকার ব্যবস্থার অংশ হিসেবে এই প্ল্যাটফর্মটি ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে। পেজটির ডিসপ্লে পিকচার হিসেবে যুক্ত করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, সরকারি সিদ্ধান্ত, প্রজ্ঞাপন এবং গুরুত্বপূর্ণ তথ্যাদি দ্রুত ও নির্ভুলভাবে সাধারণ নাগরিক ও গণমাধ্যমকর্মীদের কাছে পৌঁছে দেওয়াই এই পেজটির মূল লক্ষ্য। এর মাধ্যমে গুজব প্রতিরোধ এবং স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা

নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসেই রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা পালন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বেলা ১১টায় তিনি জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়েও সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এরপর বেলা ১২টার দিকে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে রাজধানীর জিয়া উদ্যান-এ যান। সেখানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলের প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া-এর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রিসভার সদস্যরা সচিবালয়ের উদ্দেশে রওনা হন। বিকেলে সেখানে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকের পর সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় করারও পরিকল্পনা আছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন-এর কাছ থেকে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।

বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন তারেক রহমান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত জিয়া উদ্যান-এ স্ত্রী ও কন্যাসহ পরিবারের সদস্যদের নিয়ে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র কবর জিয়ারত করেন। বিএনপির মিডিয়া সেল জানায়, জিয়ারত শেষে পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।

এর আগে বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই অনুষ্ঠানে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে ৪৯ জন শপথ গ্রহণ করেন। মো. সাহাবুদ্দিন সবাইকে শপথ পাঠ করান।

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা

শপথগ্রহণের পরদিন আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি-তে ভাষণটি সরাসরি সম্প্রচার করা হবে বলে সরকারের এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে।

গতকাল মঙ্গলবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এরপর নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও শপথ গ্রহণ করেন। বিকেল ৪টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পড়ান। এর মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এবং প্রায় দুই দশক পর বিএনপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসে।