Home Blog Page 187

দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম, ভরি কত?

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দাম কমানোর ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে ভরিতে এক লাফে ৪ হাজার ৮২ টাকা বাড়ানো হয়েছে। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে বাজুসের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই মূল্য বৃদ্ধির তথ্য জানানো হয়। নতুন দাম রোববার (১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।

এর আগে, একই দিন সকালে টানা দ্বিতীয় দফায় দেশের বাজারে সোনার দাম কমিয়েছিল বাজুস। তখন ভরিতে ১৫ হাজার ৭৬২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে সোনার দাম: ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৯১৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১২ হাজার ৫১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭৩ হাজার ৯১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১৯ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ১৪ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে মাত্র ৫ বার। অন্যদিকে গত বছর (২০২৫) সারা বছরে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়। এর মধ্যে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

ধনে পাতা খান নিয়মিত, জানেন কী হবে?

প্রতিদিনের একঘেয়ে রান্নায় একটু খানি ধনে পাতা দিলে রান্নার স্বাদ-গন্ধ এক নিমেষে বদলে যায়। তবে ধনে পাতার বিভিন্ন ওষধিগুণ থাকার পাশাপাশি কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। অতিরিক্ত ধনে পাতা খেলে তা লিভারের কার্যক্ষমতাকে প্রভাবিত করে থাকে। যাতে সঠিকভাবে কাজ করতে পারে না লিভার।

এক বিশেষ ধরণের অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে ধনে পাতায়, যা দেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে প্রয়োজনের তুলনায় বেশি বেড়ে গেলে ক্ষতি হতে পারে। উচ্চরক্তচাপ কমাতে সাহায্য করে ধনে পাতা। তাই যদি নিয়মিত ধনে পাতার ব্যবহার হয়ে তাহলে নিম্ন রক্তচাপের সমস্যায় ভুগতে হতে পারে।

শ্বাস-প্রশ্বাসের রোগী হলেও ধনে পাতার নিয়মিত খাওয়া ক্ষতিকারক। সেক্ষেত্রে ইনহেলার নেওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে ৷

ধনে পাতা সঠিকমাত্রায় খেলে ত্বক সূর্যরশ্মি থেকে সুরক্ষিত থাকে। তবে একইভাবে বাকি কারণগুলির মতো অতিরিক্ত ধনে পাতা সূর্যরশ্মি থেকে ভিটামিন ডি উৎপাদন ক্ষমতা অনেকটা আটকে দেয়। যা সমস্যা সৃষ্টি করে। ধনে পাতায় বিভিন্ন অ্যাসিডিক উপাদান থাকে যা অনেকক্ষেত্রে মুখে প্রদাহ তৈরি করতে পারে।

গর্ভাবস্থায় অতিরিক্ত ধনে পাতা খাওয়া ভাবী সন্তানের ক্ষতি করতে পারে । এমনকি মাতৃত্বেও অনেক সময়ে বাধা সৃষ্টি করতে পারে ধনে পাতা খাওয়া। তবে সবকটি তথ্যই ধনে পাতার অতিরিক্ত পরিমাণ খাওয়ার ওপরই নির্ভর করছে। তাই পরিমিত মাত্রায় এই পাতার ব্যবহার কার্যকরী হতে পারে।

মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং লেনদেনে আসছে কঠোর বিধিনিষেধ!

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অর্থের অবৈধ প্রভাব বিস্তার রোধে মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় বড় ধরনের কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। নির্বাচন কমিশনের চাহিদার পরিপ্রেক্ষিতে ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই বিশেষ সীমাবদ্ধতা কার্যকর থাকবে বলে জানা গেছে।

নতুন পরিকল্পনা অনুযায়ী, নির্বাচনের সময় বিকাশ, রকেট বা নগদের মতো মোবাইল ব্যাংকিং সেবায় একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করতে পারবেন। প্রতিটি একক লেনদেনের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। বর্তমানে যেখানে দিনে ৫০ হাজার টাকা পর্যন্ত পাঠানোর সুযোগ রয়েছে, সেখানে এই কয়েক দিন দিনে সর্বোচ্চ ১০ বারের বেশি লেনদেন করা যাবে না।

একই সাথে ব্যাংকিং অ্যাপ বা ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে টাকা স্থানান্তর প্রক্রিয়াও সাময়িকভাবে বন্ধ রাখার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে বিভিন্ন ব্যাংকের অ্যাপ ব্যবহার করে দিনে ১০ লাখ টাকা পর্যন্ত লেনদেনের সুযোগ থাকলেও নির্বাচনের উত্তাল সময়ে এই সেবাটি স্থগিত রাখার বিষয়ে ইতিবাচক চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় ব্যাংক।

পাশাপাশি ব্যাংকগুলোতে নগদ টাকা জমা ও উত্তোলনের ওপর নজরদারি আরও জোরদার করা হয়েছে। কোনো হিসাবে একদিনে ১০ লাখ টাকা বা তার বেশি লেনদেন হলে সেই তথ্য বাধ্যতামূলকভাবে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) জানাতে হবে। সঠিক তথ্য প্রদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের পবিত্রতা রক্ষা এবং ভোটারদের প্রভাবিত করার সুযোগ বন্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। চলতি সপ্তাহের মধ্যেই এ বিষয়ে বিস্তারিত নির্দেশনাসহ প্রজ্ঞাপন জারি হতে পারে।

সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার

উপজেলা সদরের ৮নং ওয়ার্ডস্থ ঈদগাহ এলাকা থেকে ফটিকছড়ি উপজেলা যুবলীগ নেতা ইমাজ উদ্দিন জেমকে (৪২) অস্ত্রসহ গ্রেফতার করে বাংলাদেশ সেনাবাহিনী।

সূত্রে জানা যায়,  শনিবার রাতে সেনাবাহিনীর একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। অভিযানের সময় তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটি পরীক্ষার জন্য জব্দ করা হয়েছে বলেও সেনাবাহিনী সূত্রে জানা গেছে।

প্রশাসন সূত্র জানায়, গ্রেফতারকৃত ইমাজ উদ্দিন জেমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

জামালপুরে গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

গণঅধিকার পরিষদের দলীয় শৃঙ্খলা, নীতি ও আদর্শ থেকে সরে আসাসহ নানা অভিযোগ তুলে জামালপুর জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে মাদারগঞ্জ মডেল থানা সংলগ্ন একটি ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে পদত্যাগকারী নেতারা জানান, দীর্ঘদিন ধরে দলের ভেতরে শৃঙ্খলা, নীতিগত অবস্থান ও আদর্শিক রাজনীতির ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। এ কারণে জামালপুর জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল মন্ডল, মাদারগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি জাকিরুল ইসলাম জাকির, মেলান্দহ উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব শাহিন আলম, মাদারগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম হিরার নেতৃত্বে জেলা, উপজেলা ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেন। এ তালিকায় প্রবাসী অধিকার পরিষদের নেতাকর্মীরাও রয়েছেন।

মাদারগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি জাকিরুল ইসলাম জাকির বলেন, বিগত ছয়-সাত বছর ধরে তৃণমূল পর্যায় থেকে শ্রম দিয়ে দলটি গড়ে তুলেছি। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের যে আদর্শ ও রাজনীতি আমরা দেখেছি, দল এখন সেই অবস্থান থেকে সরে এসেছে।

তিনি আরও বলেন, জামালপুর-৩ আসনে প্রথমে প্রার্থী ঘোষণা করে মাত্র ১৫ মিনিটের মধ্যে তা পরিবর্তন করা হয়। সারা দেশে ৯৩টি আসনে দল যে প্রার্থী ঘোষণা করেছিল, তা নিয়েও আমরা সন্তুষ্ট ছিলাম। কিন্তু হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন মেনে নিতে পারিনি।

নেতাদের ভাষ্য, এসব বিষয়ে প্রায় ১৫০ জন নেতাকর্মী কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে আপত্তি জানালেও তা উপেক্ষা করা হয়েছে। এতে দলীয় সিদ্ধান্তহীনতা ও আদর্শগত দুর্বলতা স্পষ্ট হওয়ায় তারা হতাশ হয়ে পড়েন।

পদত্যাগের অন্য কোনো কারণ আছে কি না এমন প্রশ্নে নেতারা জানান, দলীয় নীতিগত ও আদর্শিক অবস্থান থেকে সরে আসাই তাদের পদত্যাগের মূল কারণ। অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান তারা।

পদত্যাগকারী নেতাদের মধ্যে রয়েছেন- জামালপুর জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি আল আমিন মন্ডল, সাংস্কৃতিক সম্পাদক শহীদুল ইসলাম, জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এস. সি. শহীদ আহম্মেদ, ইঞ্জিনিয়ার আব্দুল কাইয়ুম, কর্ম ও সমবায় সম্পাদক সুমন শেখ, মেলান্দহ গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া আহম্মেদ পলাশ, মেলান্দহ যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি রিপন মাহমুদসহ প্রায় শতাধিক নেতাকর্মী।

এ বিষয়ে জামালপুর জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, যারা পদত্যাগ করেছেন, তারা প্রকৃত অর্থে দলকে বুকে ধারণ করেননি। তাদের চলে যাওয়ায় দলের ওপর কোনো ধরনের প্রভাব পড়বে না। তিনি আরও বলেন, সংগঠন আগের মতোই কার্যক্রম চালিয়ে যাবে এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করা হবে।

প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, প্রবাসীদের ভোটগ্রহণ প্রক্রিয়ায় কোনো ধরণের কারচুপির সুযোগ নেই।

ভোট প্রদানের ক্ষেত্রে লাইভ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে এবং ব্যালটের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে বরিশালের সার্কিট হাউজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ডিজিটাল ও অবজারভেশন টিমের সাথে মতবিনিময় সভায় ইসি আরও বলেছেন, প্রবাসীদের জন্য ব্যবহৃত ব্যালটে মোট ১১৯টি প্রতীক থাকবে। ফলে খাম খোলা ও সঠিকভাবে ভোট গণনায় তুলনামূলকভাবে বেশি সময় লাগবে।

ভোটকেন্দ্রে শুধুমাত্র প্রিজাইডিং অফিসার কলম নিয়ে যেতে পারবে, অন্য কর্মকর্তা ও সংশ্লিষ্টরা পেনন্সিল নিয়ে যাবেন।

ইসি আরও বলেন, ভোট চলাকালীন প্রতি আসনে ১০ জন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অনিয়ম ঠেকাতে কমিশন বিশেষভাবে সতর্ক রয়েছে।

তিনি আরও বলেছেন, নির্বাচন পরিচালনার সাথে যুক্ত কর্মকর্তাদের কোনো ধরণের আপ্যায়ন বা আতিথেয়তা গ্রহণ থেকে বিরত থাকতে হবে।

অপ তথ্য ও গুজব প্রতিরোধে সত্য এবং সঠিক তথ্য দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, বৃদ্ধ, প্রতিবন্ধী ও আহত ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ ভোটে স্বচ্ছতা নিশ্চিত করতে সব জেলা ও প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।

নির্বাচনের নিরপেক্ষতা প্রসঙ্গে ইসি বলেন, সততা ও নিরপেক্ষতার প্রশ্নে নির্বাচন কমিশন শক্ত অবস্থানে থাকবে। এখানে বড় দল বা ছোট দলের কোনো ভেদাভেদ নেই, সবাই সমান।

নির্দেশনার পরেও কোন কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করলে তার পরিণতি হবে কঠোর।

তিনি আরও বলেন, নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করতে হবে। যেখানে অনিয়ম হবে সেখানে কোনো ধরনের নমনীয়তা দেখানো যাবে না।

বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলস প্রশাসক মো. খাইরুল আলম সুমনের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যে ব্যাখ্যা দিলো ইসি

সাংবাদিকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন ছিল না।

শনিবার (৩১ জানুয়ারি) ইসির ওয়েবসাইটি থেকে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁসের অভিযোগের পরিপ্রেক্ষিতে এমন ব্যাখ্যা দিয়েছে সংস্থাটি।

ইসির জনসংযোগ পরিচালক রুহুল মল্লিক জানান, সাংবাদিকদের আপত্তির মুখে গত বৃহস্পতিবার ওয়েবসাইটে তাদের আবেদনের বিষয়টি ক্লোজ করে দেওয়া হয়। পরে গতকাল শনিবার পর্যবেক্ষকদের আবেদনের পথটিও বন্ধ করা হচ্ছিল। এ সময় আগে নিবন্ধনকারীদের মধ্যে যারা নিজের ড্যাশবোর্ডে লগইন করেছেন, তারা অ্যাডমিন প্যানেলও দেখতে পেয়েছেন। কাজেই তথ্য ফাঁসের বিষয়টি সঠিক নয়। কিছু সময়ের জন্য এনআইডি, নাম এমন তথ্যগুলো দেখা গেছে। কিন্তু ডাউনলোডের সুযোগ ছিল না।

তিনি বলেন, তথ্য তো কেউ ফাঁস করেনি। আমাদের সাইটে কাজ করার সময় ওপেন ছিল। এটা হ্যাক করে বা অন্য কোনো পন্থায় কেউ তথ্য নিয়ে কোনো অপকর্ম করেছেন বলে অভিযোগ আসেনি।

অনেকেই অভিযোগ করেছেন, পেশাদার কোনো ফার্ম নয়, বরং এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ওয়েবসাইটি তৈরি করা হয়েছে।

এই প্রসঙ্গে রুহুল আমিন মল্লিক বলেন, এটা আমাদের নিজস্ব প্রোগ্রামাররা তৈরি করেছেন। এআই দিয়ে এতো গুরুত্বপূর্ণ একটি ওয়েবসাইট তৈরি করা যায় নাকি।

সম্প্রতি pr.ecs.gov.bd ওয়েবসাইটি ডেভেলপ করে ইসি। নির্বাচন দেখার জন্য প্রথমবারের মতো গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষকদের এই সাইটটির মাধ্যমে আবেদন নিচ্ছিল সংস্থাটি।

তবে নানা তথ্য সরবরাহগত জটিলতায় সাংবাদিকরা ঘোর আপত্তি জানালে সে উদ্যোগ থেকে সরে আসে কমিশন। ফলে আগের মতোই এবারও ম্যানুয়ালি আবেদন নিয়ে যাচাইয়ের পর সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড দেওয়া হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও সংসদ নির্বাচনের জন্য চলতি সপ্তাহেই পাস দিতে পারে ইসি।

আমলকির তেল কি চুল পড়া বন্ধ করে?

চুল পড়া চুলের সবচেয়ে পরিচিত সমস্যার মধ্যে একটি। তাই একটি প্রশ্ন প্রায় সব সময়েই জিজ্ঞাসা করা হয় – আমলকির তেল কি চুল পড়া কমাতে বা রোধ করতে পারে? আমলকির তেলের অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল প্রভাব রয়েছে যা মাথার ত্বকের সুস্থ পরিবেশ বজায় রাখতে সাহায্য করে।

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আমলকির তেল নিয়মিতভাবে ব্যবহার করলে ফলিকল স্ট্রেস বা খুশকির সঙ্গে সম্পর্কিত চুল পড়া কমাতে পারে। তবে, নিয়মিতভাবে ব্যবহার করলে আমলকির তেলের ব্যবহার উল্লেখযোগ্যভাবে হ্রাস করে এমন নিয়ন্ত্রিত ক্লিনিকাল গবেষণা এখনও সীমিত।

আমলকির তেলের কিছু উপকারিতা জেনে নিন:

চুল ঘন করে

আমলকির তেল চুলের ফলিকলকে উদ্দীপিত করে বলে মনে করা হয়। বলা হয়, এটি চুলের বৃদ্ধিকে উৎসাহিত করে, যার ফলে চুল ঘন হয়। যারা ঘন চুল পেতে চাচ্ছেন, তাদের জন্য উপকারী একটি তেল হতে পারে এই আমলকীর তেল।

 

এর অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে

আমলকিতে ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্টের উপস্থিতি চুলের খাদের মান উন্নত করে এবং চুল ভাঙা কমায়। এটি পরিবেশগত কারণ দ্বারা ক্ষতি থেকে চুলের স্বাস্থ্যকেও রক্ষা করে। চুল ভালো রাখতে তাই আমলকির তেল বেছে নিতে পারেন।

অকাল চুল পাকা রোধে সাহায্য করে

আমলকির প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো অকাল চুল পাকা রোধে সাহায্যকারী ঘাটতিগুলি মোকাবিলা করতে সাহায্য করতে পারে। যারা অল্প বয়সেই চুল পাকার সমস্যায় ভুগছেন তারা নিয়মিত আমলকীর তেল ব্যবহার করতে পারেন।

চুলের মাথার ত্বকে পুষ্টি জোগায়

চুলের জন্য আমলকির তেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধার মধ্যে একটি হলো এটি মাথার ত্বকে পুষ্টি জোগায় এবং শুষ্কতা দূর করে। এটি আপনার চুলকে খুশকি এবং চুলকানির মতো বিভিন্ন সমস্যা থেকে রক্ষা করে।

এর প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য রয়েছে

আমলকিতে প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা আপনার চুল এবং মাথার ত্বকের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করতে পারে। তাই নিয়মিত আমলকির তেল ব্যবহার করলে এই উপকার পাবেন।

চুল ঝলমলে করে

আমলকি তেল চুলের ম্যাসাজের জন্য ব্যবহার করা হলে এটি আপনার চুলে একটি প্রাকৃতিক ঝলমলে ভাব যোগ করতে পারে। নিয়মিত এই তেল চুলে ব্যবহার করলে তা চুলকে মসৃণ এবং দীর্ঘ গঠন দিতে পারে।

তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান শহীদ আবু সাঈদের বাবা

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। শুক্রবার বিকেলে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি দেশের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে তার এই প্রত্যাশার কথা জানান। মকবুল হোসেন বিশ্বাস করেন, তারেক রহমানের নেতৃত্বে দেশে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং শহীদদের আত্মত্যাগের বিনিময়ে একটি বৈষম্যহীন উন্নত বাংলাদেশ গড়ে উঠবে।

শহীদ আবু সাঈদের বাবার মতে, তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলে জুলাই আন্দোলনের শহীদদের স্বপ্ন পূরণ হওয়া সহজ হবে। তিনি আশা প্রকাশ করেন যে, নতুন সরকার গঠন হলে সাধারণ মানুষের অধিকার নিশ্চিত হবে এবং যে লক্ষ্য নিয়ে তার ছেলে জীবন দিয়েছেন, তা সার্থক হবে।

এদিকে, জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় তিনি সরাসরি সেখানে উপস্থিত হয়ে শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। কবর জিয়ারত শেষে তিনি আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় অতিবাহিত করেন এবং তাদের ব্যক্তিগত ও পারিবারিক খোঁজখবর নেন। তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

শোবিজ ছেড়ে ধর্মের পথে বর্ষা! ধন্যবাদ দিলেন আজহারীকে

চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা শোবিজের কাজের পাশাপাশি ব্যক্তিজীবন ও ধর্মীয় অনুশীলন নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন। নিয়মিত ধর্মীয় আচার পালন করেন তিনি। গত বছর ওমরাহ পালন করতে মক্কায় গিয়ে ফিরে এসে নিজের ক্যারিয়ার নিয়ে একটি বড় সিদ্ধান্ত নেন এই অভিনেত্রী। সে সময় তিনি জানান, ভবিষ্যতে সন্তানদের বড় করার দিকে মনোযোগ দিতে সিনেমা থেকে সরে দাঁড়াবেন।

নিজের ঘোষণায় এখনো অটল রয়েছেন বর্ষা। বর্তমানে তাকে নতুন কোনো সিনেমায় দেখা যাচ্ছে না। তবে মাঝে মাঝে ফটোশুট ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়। অবসর সময়ে তিনি বই পড়তে ভালোবাসেন, বিশেষ করে ধর্মীয় বই পড়ায় তার আগ্রহ বেশি।

সম্প্রতি তেমনই একটি বই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন বর্ষা। সেখানে তিনি জনপ্রিয় ইসলামি ব্যক্তিত্ব ড. মাওলানা মিজানুর রহমান আজহারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে আজহারীর লেখা ‘এক নজরে কুরআন’ বইটির কয়েকটি ছবি শেয়ার করেন তিনি। ক্যাপশনে বর্ষা লেখেন, তিনি দীর্ঘদিন ধরে বইটি পড়তে আগ্রহী ছিলেন। তিনটি কপি অর্ডার করেছিলেন, যার মধ্যে দুটি তার বোনদের জন্য। বইগুলো হাতে পেয়ে তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পোস্টে তিনি আরও লেখেন, জীবনে অনেক কিছুই এখনো অজানা, তবে এই বইটি পড়ে তিনি অনেক নতুন বিষয় জানতে পারবেন বলে আশা করছেন। পাশাপাশি বইটি পড়ার সুযোগ করে দেওয়ার জন্য ড. মিজানুর রহমান আজহারীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং তার মঙ্গল কামনা করেন।

উল্লেখ্য, ২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বর্ষার। এতে অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন তিনি। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি। তাদের সংসারে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল নামে দুই পুত্রসন্তান রয়েছে।