দক্ষিণ ভারতের অভিনেতা বিজয় থালাপাতির শেষ সিনেমা ‘জন নায়াগান’ মুক্তির আগেই আগাম টিকিট বিক্রিতে সাড়া ফেলেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস বলেছে, রাজনৈতিক অ্যাকশন ঘরানার সিনেমাটির টিকিট বুকিং শুরু হয় ক’দিন আগে থেকে। মুক্তির এক সপ্তাহ বাকি থাকতেই প্রিমিয়ার শোসহ উদ্বোধনী দিনের জন্য বিশ্বজুড়ে অগ্রিম টিকিট বিক্রি থেকে ‘জন নায়াগান’ ১৫ কোটি রুপির আয় করেছে।
উত্তর আমেরিকা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া থেকে ১১ থেকে ১২ কোটি রুপি ঘরে তুলেছে ‘জন নায়াগান’। দেশের ভেতরে কেবল কর্র্নাটক ও কেরালাতেই টিকিট বুকিং চলছে।
তামিলনাড়ু ও ভারতের অন্যান্য জায়গায় বুকিং শুরু হলে দেশের ভেতরেও সিনেমাটি ভালো আয় করবে বলে মনে করছে প্রযোজনা সংস্থা।
রাজনীতিতে যোগ দেওয়ার আগে বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’। এই সিনেমাটি নন্দমুরি বালাকৃষ্ণ অভিনীত ‘ভগবন্ত কেশরী’র রিমেক কি না, তা নিয়েও চলছে আলোচনা। পরিচালক এইচ বিনোথ বিষয়টি নিয়ে বলেন, ‘জন নায়াগান’ সিনেমার চিত্রনাট্য ‘ভগবন্ত কেশরী’র রিমেক হোক বা অথবা সেখান থেকে অনুপ্রাণিত হয়েই বানানো হোক না কেন, তা নিয়ে আলোচনার কিছু আছে বলে মনে করিনা।
দর্শকের উদ্দেশে এইচ বিনোথ, এটি একটি থালাপাতির সিনেমা, অন্তত একটি শো দেখুন। আপনাদের উত্তর পেয়ে যাবেন। ক’দিনের মধ্যে সিনেমার টিজার, ট্রেইলার ও আরও গান আসলে বিষয়টি আরও পরিষ্কার হবে বলে জানিয়েছেন পরিচালক এইচ বিনোথ। থালাপাতি বলেন, আমি সিনেমা থেকে সরে যাচ্ছি। তার কথায়, অনুরাগীরা ছাড়া আমি অসম্পূর্ণ। তারা আমার সিনেমা দেখার জন্য প্রেক্ষাগৃহে ভিড় করেন। তাই আগামী ৩৩ বছর তাদের জন্য কাজ করতে চাই। আমি রাজনীতিবিদ হিসেবে বাকি জীবন কাটাতে চাইছি। এই বিজয় ভক্তদের ঋণ শোধ করবে।
থালাপাতি তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) গড়ে তোলেন গত বছর এবং তামিলনাডু রাজ্যে নির্বাচনের ঘোষণা দেন। চলতি বছরে তার নির্বাচনী সমাবেশে পদদলিত হয়ে ৩৯ জনের মৃত্যুর ঘটনায় ব্যাপক সমালোচিত হন থালাপাতি।
মুক্তির আগেই রেকর্ড গড়ল থালাপাতির শেষ সিনেমা
রুনা খানকে নিয়ে দুই সিনেমা
‘কাগজ’ সিনেমার পরিচালক আলী জুলফিকার জাহেদী সম্প্রতি নির্মাণ করেছেন বিশেষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রক্তছায়া’। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন কান চলচ্চিত্র উৎসবকে লক্ষ্য করে নির্মিত হয়েছে বলে জানিয়েছেন তিনি।
‘রক্তছায়া’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে পুলিশের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। এর মাধ্যমে এই প্রথম রুনা খানকে পুলিশ চরিত্রে দেখা যাবে। আদ্রিয়ান প্রোডাকশনের প্রযোজনায় এতে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক আমান রেজা, রাফাহ নানজীবা তোরসা, নকশী তাবাচ্ছুম, আফফান মিতুল প্রমুখ।
গল্প সম্পর্কে জুলফিকার জাহেদী বলেন, মূলত নারীর প্রতি বৈষম্যকে সাবজেক্ট করে গল্পটি এগিয়েছে। এখানে আমরা নারীর শক্তি, বুদ্ধিমত্তাকে তুলে ধরার চেষ্টা করেছি। আর এ জন্য আমাকে একজন শক্তিমান গুণী অভিনয় শিল্পীর প্রয়োজন ছিল। যে কারণে রুনা খানকে বেছে নিয়েছি। তার অভিনয় দক্ষতা, পরিমিতিবোধে আমি দারুণভাবে প্রভাবিত। আশা করছি, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মুক্তি পেলে সবার ভালো লাগবে।
এদিকে, রুপালি পর্দার মানুষদের জীবনের গল্প নিয়ে ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’ বানাচ্ছেন নির্মাতা আলী জুলফিকার জাহেদী। এ সিনেমায় চিত্রনায়িকার চরিত্রে অভিনয় করবেন রুনা খান। গত বছর সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন
তিনি। চলতি বছর এর শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা।
দাম কমার পর স্বর্ণ-রুপার আজকের বাজারদর
দেশের স্বর্ণপ্রেমীদের জন্য সুখবর বাজারে ফের নেমেছে স্বর্ণের দাম। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করেছে ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা। নতুন এই হারে রোববার (৪ জানুয়ারি) থেকে স্বর্ণ বিক্রি হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমার ফলে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে নতুন বাজারদর নির্ধারণ করা হয়েছে।
আজকের হালনাগাদ স্বর্ণের দাম:
২২ ক্যারেট: ২,২২,৭২৪ টাকা প্রতি ভরি
২১ ক্যারেট: ২,১২,৬৩৫ টাকা প্রতি ভরি
১৮ ক্যারেট: ১,৮২,২৫০ টাকা প্রতি ভরি
স্বর্ণের সঙ্গে রুপার দামও কমেছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ভরিতে ৫২৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫,৫৪১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫,৩০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪,৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩,৩৮৩ টাকা নির্ধারিত হয়েছে।
সংক্ষেপে, স্বর্ণ ও রুপার বাজারে সামান্য কমতি এসেছে, যা ক্রেতাদের জন্য নতুন সুযোগ এনে দিয়েছে। যারা বিনিয়োগ বা গহনা কেনার পরিকল্পনা করছেন, তাদের আজকের বাজারদর নজর রাখা উচিত।
এলপিজির নতুন দাম ঘোষণা আজ
চলতি জানুয়ারিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা, তা জানা যাবে আজ রোববার (৪ জানুয়ারি)। চলতি মাসের জন্য এলপি গ্যাসের নতুন দর ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত জানুয়ারি, ২০২৬ মাসের সৌদি সিপি অনুযায়ী চলতি মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ রোববার ঘোষণা করা হবে।
আজ বিকেল ৩টায় রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (৬ষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দর ঘোষণা করা হবে।
হাসিনা আমলের মত ডিবি পুলিশ ধরে নিয়ে যাওয়া চলতে পারে না
এনসিপির যুগ্ম মূখ্য সমন্বয়ক ও ঢাকা ১১ আসনের মনোনীত প্রার্থী দিলশানা পারুল হাসিনা আমলের মত ডিবি পুলিশ ধরে নিয়ে যাওয়া চলতে পারে না বলে মন্তব্য করেছেন।
রবিবার দিবাগত রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এ কথা লিখেন।
দিলশানা পারুল তার সহকর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না জানিয়ে লিখেন, তৈবুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাভারের ফ্রন্ট লাইনের সংগঠক আমাদের এনসিপির সাভারের বর্তমান নেতা। উত্তরা থেকে ডিবি পুলিশ তৈবুর কে অ্যারেস্ট করেছে। উত্তরা কোন থানায় তৈবুরের কোন খোঁজ আমরা পাচ্ছি না।
তিনি আরও লিখেন, আমার ঢাকা ১৯ নমিনেশন সাবমিশন এর সাভারের ভোটার হিসেবে প্রস্তাবনাকারী। গতকাল নমিনেশন যাচাই-বাছাই প্রক্রিয়ায় দুপুরে আমার সাথে ছিল। আমার নমিনেশন বৈধ ঘোষণার পর সেখান থেকে সে উত্তরা চলে যায়। অনতি বিলম্বে তৈবুর কে কোথায় আটকে রাখা হয়েছে আমাদেরকে জানতে দিতে হবে।
মাসিক আয় লাখ টাকারও কম এই ৫ শীর্ষ নেতার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের আগে মনোনয়নপত্রে প্রকাশিত হলফনামা থেকে জানা গেছে, বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় পার্টির শীর্ষ ৫ নেতার মাসিক আয় লাখ টাকারও কম, যা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
সবচেয়ে কম আয়ের তালিকায় রয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। পেশায় চিকিৎসক হলেও তার আয়ের উৎস মূলত কৃষি ও অনুদান। তিনি বছরে ৩ লাখ ৬০ হাজার টাকা আয় করেন, যা মাসে দাঁড়ায় মাত্র ৩০ হাজার টাকায়।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের রাজনৈতিক জীবিকা নিয়ে থাকলেও তাঁর মাসিক আয় ৩৩ হাজারের কিছুটা বেশি, বার্ষিক আয় ৪ লাখ টাকা।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুই নেতার তুলনায় কিছুটা এগিয়ে; তার বছরে আয় ৬ লাখ ৭৬ হাজার টাকা, মাসিক প্রায় ৫৬ হাজার টাকা।
রংপুর-৪ আসনের প্রার্থী আখতার হোসেন নগদ ১৩ লাখ টাকা ও কৃষি ব্যবসা ও চাকরি থেকে বছরে আয় ৫ লাখ ৫ হাজার টাকা। মাসিক আয় ৪২ হাজার টাকা।
ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বার্ষিক আয় ১১ লাখ ৩৩ হাজার ১৮৩ টাকা; মাসিক প্রায় ৯৫ হাজার টাকা।
ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম পরামর্শক হিসেবে বছরে আয় করেন ১৬ লাখ টাকা, যা মাসে ১ লাখ ৩৩ হাজারের বেশি।
পাশাপাশি, বরিশাল-৫ আসনের ফয়জুল করীম ব্যবসা, শিক্ষকতা ও মাহফিলের হাদিয়া থেকে এখন বছরে ১৪ লাখ টাকার বেশি আয় করছেন।
অন্যদিকে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী শীর্ষ আয়ের তালিকায়; আইন, ব্যবসা ও অন্যান্য খাত থেকে বার্ষিক আয় ৩৩ লাখ, মাসিক ২ লাখ ৭৫ হাজার টাকা।
নির্বাচন কমিশন এবার হলফনামা বিষয়ে কঠোর। তথ্য মিথ্যা প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল এবং জরিমানার বিধান আছে।
মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর। বাছাই প্রক্রিয়া ৪ জানুয়ারি শেষ হয়েছে। আপিল ৬-১২ জানুয়ারি, নিষ্পত্তি ১২-১৮ জানুয়ারি। প্রার্থীরা ২০ জানুয়ারি পর্যন্ত প্রত্যাহার করতে পারবেন। চূড়ান্ত তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। প্রচারণা ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা পর্যন্ত চলবে।
জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ
আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমের শেষ দিন। আগামীকাল সোমবার (৫ জানুয়ারি) থেকে প্রার্থিতা বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু হবে।
তফসিল অনুযায়ী, সারা দেশে ৩০০ আসনে প্রার্থীদের মনোনয়নপত্রের সংখ্যা আজই চূড়ান্ত হবে। চলমান যাচাই-বাছাই কার্যক্রম শেষে মোট বৈধ এবং বাতিল মনোনয়নপত্রের সংখ্যা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
রিটার্নিং কর্মকর্তা বা সহকারি রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে। এরপর ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল শুনানি নিষ্পত্তি হবে।
ইসির তথ্য অনুযায়ী, ঢাকার ২০টি সংসদীয় আসনে ২৩৮ জন প্রার্থীর মধ্যে ১৬১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে ৮১ জনের।
জানুয়ারিতে দেশজুড়ে আসছে ৪-৫টি শৈত্যপ্রবাহ
দেশের শীতের ধরন এবার অনেক আগে দেখা অনিয়মিত রূপ নিয়েছে। রাতের তাপমাত্রা যেমন কমেছে, দিনে রোদের দেখা মিলছে না বললেই চলে। ঘন কুয়াশা আর হিমেল বাতাস পুরো দেশকে শীতের চাদরে মুড়িয়ে দিয়েছে।
পৌষ মাসের এই তীব্র ঠান্ডা শিশু, বৃদ্ধ এবং কর্মজীবী সবার জীবনযাত্রায় প্রভাব ফেলছে। সর্দি-কাশি, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত অসুস্থতায় জনজীবন বিপর্যস্ত। পাশাপাশি ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, সড়ক, রেল ও নৌপরিবহণ প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে।
আবহাওবিদরা জানাচ্ছেন, জানুয়ারিতে দেশজুড়ে ৪-৫টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এদের মধ্যে দু-তিনটি হবে মাঝারি এবং অন্তত একটি শৈত্যপ্রবাহ অত্যন্ত তীব্র। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম বলেন, “কুয়াশা ঘন হওয়ায় এবং সূর্যের আলো ভূ-পৃষ্ঠে না আসার কারণে শীত আরও প্রবলভাবে অনুভূত হচ্ছে। জানুয়ারিতে শীত থাকবে, মাঝে মাঝে কমবে, মাঝে মাঝে বাড়বে।”
শনিবার দেশের ৯ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় ঘন কুয়াশা এবং ঠান্ডা বাতাসের কারণে জনজীবন স্থবির। হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে অনেক আন্তর্জাতিক ফ্লাইট বিলম্বিত হয়েছে।
শীতের তীব্রতার কারণে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে কষ্টে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সৈয়দা মেহনাজ বলেছেন, “সুষম খাদ্য গ্রহণ ও পর্যাপ্ত শীতের পোশাক ব্যবহার করা অত্যন্ত জরুরি।”
কৃষকরা তীব্র শীতের কারণে ক্ষতির মুখে পড়ছেন। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কৃষক মো. সালিম জানান, ইরি ধানের বীজতলা (চারা) নষ্ট হচ্ছে, যা পরবর্তী ধান রোপণে সংকট তৈরি করতে পারে।
কুড়িগ্রামে তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে। জয়পুরহাট, পঞ্চগড় ও বরিশালেও হাড় কাঁপানো শীতের কারণে জনজীবন স্থবির। পঞ্চগড়ে ইতিমধ্যে ১৬ হাজার ১৪০ পিস কম্বল বিতরণ করা হয়েছে।
সংক্ষেপে, জানুয়ারির শুরুতেই দেশজুড়ে শৈত্যপ্রবাহের আভাস। ঘন কুয়াশা, তীব্র ঠান্ডা ও তাপমাত্রার হ্রাস জনজীবন, কৃষি ও যোগাযোগ ব্যবস্থায় প্রভাব ফেলছে। সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।
অভিমান ভুলে আবারো জুটি বাঁধছেন দেব-শুভশ্রী!
মান-অভিমান কাটল, ফের বক্স অফিসের প্রিয় জুটি হিসেবে হাজির হতে যাচ্ছেন দেব ও শুভশ্রী। ২০২৫ সালের বাংলা ছবির অন্যতম হিট ‘ধুমকেতু’-র মুক্তির পর তাদের মাঝে চলা দূরত্ব ও পাল্টাপাল্টি অভিযোগ অনেক ভক্তকে কৌতূহলবশত উদ্বিগ্ন করেছিল। এবার সেই সব কষ্ট ভুলে, ফের একসাথে কাজের খবর মিলেছে যা ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে দিয়েছে।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সম্প্রতি পরিচালক ও অভিনেতা পরমব্রত চ্যাটার্জির এক পারিবারিক অনুষ্ঠানে দেব-শুভশ্রীকে দীর্ঘক্ষণ আলাপ করতে দেখা যায়। এই দৃশ্য জুটি পুনর্মিলনের গুঞ্জনকে আরও প্রমাণস্বরূপ শক্ত করেছে।
এখনও পর্যন্ত নতুন সিনেমার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে গুঞ্জন রয়েছে, এটি দেবের ব্যবসাসফল ছবির ‘খাদান’-এর সিক্যুয়েল হতে পারে। সিনেমাটিতে প্রেম, রোম্যান্স এবং অ্যাকশনের সমন্বয় থাকায় দর্শকরা বড় পর্দায় তাদের জুটি দেখতে আগ্রহী।
আগে একাধিক সাক্ষাৎকারে দেব ও শুভশ্রী প্রকাশ করেছিলেন, প্রয়োজন হলে তারা ভবিষ্যতেও আবার জুটি বাঁধতে পারেন। এই খবর ভক্তদের মধ্যে আগ্রহ ও প্রত্যাশার ঢেউ সৃষ্টি করেছে।
দেব-শুভশ্রী জুটি বিগত দেড় দশকে ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘চ্যালেঞ্জ’, ‘খোকাবাবু’ ও ‘খোকা ৪২০’-এর মতো একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে বহু দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তবে ব্যক্তিগত ও পেশাগত কারণে দীর্ঘ সময় তাদেরকে একসাথে দেখা যায়নি। এবার ফেরার এই খবর নতুন আলো ও উত্তেজনা নিয়ে এসেছে বাংলা সিনেমাপ্রেমীদের জন্য।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কালোজিরার পাঁচটি চমকপ্রদ উপকারিতা!
উচ্চ রক্তচাপ দীর্ঘ সময় ধরে নিয়ন্ত্রণে না থাকলে এটি হার্ট অ্যাটাক, স্ট্রোক ও কিডনির সমস্যার মতো গুরুতর রোগের দিকে ধাবিত করতে পারে। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে শুধুমাত্র ওষুধ নয়, জীবনধারা ও খাদ্যাভ্যাসের প্রতি সতর্ক নজরদারি অপরিহার্য। সেই প্রসঙ্গে প্রাচীন ও প্রাকৃতিক এই উপাদান কালোজিরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে কালোজিরা রক্তচাপের মাত্রা স্থিতিশীল রাখতে কাজ করে।
১. রক্তনালী প্রশস্তকরণ
কালোজিরার মূল সক্রিয় যৌগ থাইমোকুইনোন ধমনীতে সংযুক্ত মসৃণ পেশী শিথিল করতে সাহায্য করে। ভাসোডিলেশন নামে পরিচিত এই প্রক্রিয়া রক্তনালীকে প্রশস্ত করে, রক্ত সঞ্চালন উন্নত করে এবং হৃদপিণ্ডের ওপর চাপ কমায়।
২. প্রদাহ কমানো
দীর্ঘমেয়াদি প্রদাহ রক্তচাপ বাড়ানোর একটি গোপন কারণ। এটি রক্তনালীর অভ্যন্তরীণ আস্তরণ ক্ষতিগ্রস্ত করে। কালোজিরার অ্যান্টিঅক্সিডেন্ট, বিশেষত থাইমোকুইনোন ও নাইজেলোন, ফ্রি র্যাডিকেল নিরপেক্ষ করে এবং রক্তনালীর স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে। ফলে রক্তনালী স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।
৩. প্রাকৃতিক মূত্রবর্ধক কার্য
কালোজিরা মৃদু মূত্রবর্ধক হিসেবে কাজ করে, যা শরীর থেকে অতিরিক্ত লবণ ও জল বের করতে সাহায্য করে। এতে তরল ধারণ ও ফোলাভাব কমে এবং রক্তের পরিমাণ নিয়ন্ত্রণে থাকে, যা সরাসরি রক্তচাপ কমাতে সাহায্য করে। পাশাপাশি এটি পটাসিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে।
৪. নাইট্রিক অক্সাইড উৎপাদন বাড়ানো
গবেষণায় দেখা গেছে, নাইজেলা স্যাটিভা শরীরের নাইট্রিক অক্সাইড উৎপাদন বাড়াতে সক্ষম। এটি রক্তনালী শিথিল ও প্রশস্ত করতে সাহায্য করে, রক্তচাপ কমায় এবং জমাট বাঁধা রোধ করে, ফলে ধমনী ও রক্তনালীর স্বাস্থ্য উন্নত হয়।
৫. হরমোন ও স্নায়ুতন্ত্রে সহায়তা
কালোজিরা স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং স্নায়বিক উত্তেজনা কমাতে সাহায্য করে। ফলে স্ট্রেসজনিত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হৃদযন্ত্র আরও সুস্থ থাকে।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে চাইলে কালোজিরা নিয়মিত খাদ্যাভ্যাসে অন্তর্ভুক্ত করা এক প্রাকৃতিক ও নিরাপদ বিকল্প। তবে যেকোনো গুরুতর অবস্থার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া অবশ্যই জরুরি।


