Home Blog Page 229

আজকের মুদ্রা বিনিময় হার

দেশের অর্থনীতিতে চলমান চলাচল এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতির প্রভাব অনুযায়ী প্রতিদিন ওঠানামা করছে টাকার মান। ব্যবসায়ী, আমদানিকারক এবং বিশেষ করে প্রবাসীদের জন্য প্রতিদিনের মুদ্রা বিনিময় হার জানা এখন সময়ের চাহিদা। এই প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংকের রেফারেন্স অনুযায়ী ২৩ ডিসেম্বর ২০২৫-এর হালনাগাদ বিনিময় হার নিচে তুলে ধরা হলো।

প্রধান মুদ্রার আজকের বিনিময় হার:
ইউএস ডলার: ১২১.৩৮ টাকা
সৌদি রিয়াল: ৩২.৫১ টাকা
মালয়েশিয়ান রিংগিত: ২৮.৮৭ টাকা
ইউরো: ১৪১.০৭ টাকা
ব্রিটিশ পাউন্ড: ১৬০.১৭ টাকা
দুবাই দেরহাম: ৩৩.২০ টাকা
কুয়েতি দিনার: ৩৯৭.২৩ টাকা
সিঙ্গাপুর ডলার: ৯৪.৯৮ টাকা
ভারতীয় রুপি: ১.৩৭ টাকা
ওমানি রিয়াল: ৩১৬.৬৯ টাকা
কাতারি রিয়াল: ৩৩.৪৯ টাকা
বাহরাইন দিনার: ৩২৪.৩০ টাকা
অস্ট্রেলিয়ান ডলার: ৭৮.৯৪ টাকা
কানাডিয়ান ডলার: ৮৭.০১ টাকা
জাপানি ইয়েন: ০.৮২ টাকা
ব্যাংকিং চ্যানেল এবং খোলা বাজারের (কার্ব মার্কেট) বিনিময় হারে সামান্য পার্থক্য থাকতে পারে। বিশেষত প্রবাসীরা রেমিট্যান্স পাঠানোর আগে সংশ্লিষ্ট ব্যাংক বা মানি এক্সচেঞ্জ হাউজ থেকে সর্বশেষ রেট যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
এই রেট অনুযায়ী ব্যবসা-বাণিজ্য ও বৈদেশিক লেনদেনে পরিকল্পনা করলে টাকার সঠিক মূল্যায়ন ও সুরক্ষিত লেনদেন নিশ্চিত করা সম্ভব।

শাকিবের সঙ্গে আবার সিনেমা করা নিয়ে যা বললেন অপু

সুযোগ এলে আবারও ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে সিনেমায় জুটি বাঁধতে চান অপু বিশ্বাস—এমনই ইঙ্গিত দিলেন অভিনেত্রী নিজেই। প্রায় দুই বছরের বিরতি কাটিয়ে বড় পর্দায় ফিরছেন তিনি, আর এই ফেরা ঘিরেই ফের আলোচনায় এসেছে জনপ্রিয় শাকিব-অপু জুটি।

সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘দুর্বার’ নিয়ে একটি ইভেন্টে কথা বলতে গিয়ে শাকিব খানের প্রসঙ্গ ওঠে। সেখানেই তার সঙ্গে পুনরায় কাজ করার সম্ভাবনা নিয়ে মুখ  খোলেন অপু বিশ্বাস।

ঢালিউডে জুটি হিসেবে অর্ধশতাধিকেরও বেশি সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস। ব্যক্তিগত সম্পর্কের টানাপড়েনের পর দীর্ঘদিন পর্দায় একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে। ফলে ভক্তদের মনে বহুদিন ধরেই প্রশ্ন—আবার কি বড় পর্দায় ফিরবে শাকিব-অপু জুটি?

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, “তিনি একজন গ্লোবাল স্টার, সুপারস্টার, মেগাস্টার। তাঁকে নিয়ে নতুন করে বলার কিছু নেই।

আমি যেহেতু বিরতি কাটিয়ে কাজে ফিরেছি এবং সবার সহযোগিতা পাচ্ছি, তাই আপনাদের এই ইচ্ছার বিষয়ে বলতে চাই—যদি কোনো হৃদয়বান প্রযোজকের কানে বিষয়টি পৌঁছায় এবং তিনি হাত বাড়িয়ে দেন, তাহলে আপনাদের সেই চাওয়া পূরণ হতেও পারে।”

শাকিব খানের সঙ্গে কাজের স্মৃতিচারণা করে অপু আরো বলেন, “আমি আর শাকিব মোট ৭২টি সিনেমা করেছি। প্রযোজক ও পরিচালকদের সহযোগিতার কারণেই এতগুলো কাজ করা সম্ভব হয়েছে।”

উল্লেখ্য, অপু বিশ্বাস অভিনীত নতুন সিনেমা ‘দুর্বার’ পরিচালনা করছেন কামরুল হাসান ফুয়াদ।

ছবিটিতে তার বিপরীতে অভিনয় করছেন আব্দুন নূর সজল। ২০২৬ সালের কোনো বড় উৎসবকে সামনে রেখে সিনেমাটি দেশজুড়ে মুক্তির পরিকল্পনা রয়েছে।

এবার রোজার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তাহসান

সম্প্রতি দেশের শ্রোতাপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের বিবাহবিচ্ছেদ নিয়ে শোবিজঅঙ্গণে জোর গুঞ্জন শুরু হয়েছিল। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে শুরু হওয়া এই গুঞ্জনের অবসান করলেন তাহসান নিজেই। এবার স্ত্রী রোজা আহমেদের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘটনাটি সত্য বলে জানিয়েছেন তিনি।

তাহসান ও রোজার বিচ্ছেদের গুঞ্জনের পালে জোর হাওয়া লাগে তাদের বিবাহবার্ষিকীর এক বছর পূর্তিতেও দুজনকে একসঙ্গে দেখতে না পাওয়ার পর থেকে। তখন থেকেই মূলত এ নিয়ে বিভিন্ন মহলে কানাঘুষা শুরু হয়।

বিচ্ছেদ প্রসঙ্গে গণমাধ্যমকে তাহসান বলেন, ‘সত্য বলতে আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য। এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলব। তবে এখন নয়।’ কেন এমন সিদ্ধান্ত নিলেন এ প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি অনেক বড় এবং সবকিছু চূড়ান্ত হলেই তিনি বিস্তারিত জানাবেন।

কবে থেকে তারা আলাদা থাকছেন সে সম্পর্কে এই সংগীতশিল্পী বলেন, ‘গত বছরের সেপ্টেম্বর মাসে আমি অস্ট্রেলিয়া ট্যুরে আসি। সেই ট্যুরের আগেই আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সময় থেকেই আমি ফেসবুক ও গান থেকে অনেকটাই দূরে রয়েছি।’ এছাড়া বর্তমানে তিনি ভ্রমণ এবং বই পড়ে সময় কাটাচ্ছেন বলেও জানান।

সবশেষে তিনি এই কঠিন সময় যেন দ্রুততার সঙ্গে পার করতে পারেন সেজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

হাদি হত্যা ও বিচার নিয়ে জামায়াত আমিরের স্পষ্ট বার্তা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদিকে হত্যা ও বিচার নিয়ে ফেসবুকে স্পষ্ট বার্তা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

শনিবার (১০ জানুয়ারি) রাতে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, আমাদের অত্যন্ত স্নেহের সন্তান এবং রাজপথের পরীক্ষিত সহযোদ্ধা শহীদ শরিফ ওসমান বিন হাদির ইন্তেকাল আজও আমাদের ব্যথিত ও ক্ষুব্ধ করে। একটি সম্ভাবনাময় প্রাণের এভাবে চলে যাওয়ায় যে শূন্যতা তৈরি হয়েছে, তা অপূরণীয়।

‘অত্যন্ত দুঃখের বিষয় এই যে মামলার অভিযোগপত্র দাখিল হওয়া সত্ত্বেও এই বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তরা এখনও আইনের আওতার বাইরে রয়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা ও দায়িত্বশীলতা নিয়ে আজ জনমনে সংগত কারণেই প্রশ্ন দেখা দিয়েছে।’

জামায়াত আমির বলেন, অভিযুক্তরা দেশের অভ্যন্তরে অবস্থান করছে, নাকি সীমান্ত অতিক্রম করেছে; এ বিষয়ে অস্পষ্টতা বা বিভ্রান্তিকর বক্তব্যের কোনো সুযোগ নেই। যদি তারা পার্শ্ববর্তী দেশ ভারতে কিংবা অন্য কোনো দেশে অবস্থান করে থাকে, তবে বাংলাদেশ সরকারের উচিত দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে দ্রুততম সময়ে তাদের দেশে ফিরিয়ে আনা এবং আইনের মুখোমুখি করা।

আমরা মনে করি, কেবল গ্রেপ্তারই যথেষ্ট নয়; বরং এই নির্মম হত্যাকাণ্ডের পেছনে কোনো সুদূরপ্রসারী ষড়যন্ত্র রয়েছে কি না, তা খুঁজে বের করা জরুরি। একটি স্বচ্ছ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমেই কেবল প্রকৃত সত্য উদঘাটন সম্ভব। অন্যথায়, বিচারহীনতার সংস্কৃতি জনমনে রাষ্ট্র ও আইনি ব্যবস্থার প্রতি গভীর সংশয় এবং হতাশা সৃষ্টি করবে।’

শফিকুর রহমান আরও লিখেছেন, একজন শহীদের রক্তের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা এবং ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান সাংবিধানিক দায়িত্ব। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, শহীদ ওসমান বিন হাদির আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। আমরা আশা করি, সরকার ও প্রশাসন জনআকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হয়ে অবিলম্বে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

গণভোটে ‘হ্যাঁ’ নিশ্চিত করতে মাঠে নামছে এনসিপি, নিয়োগ পাচ্ছেন ২৭০ জন অ্যাম্বাসেডর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশজুড়ে ব্যাপক সংগঠিত প্রচারণায় নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতে দলটি সারা দেশে ২৭০ জন ‘অ্যাম্বাসেডর’ বা প্রতিনিধি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
সম্প্রতি এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় সূত্র জানিয়েছে, যেসব সংসদীয় আসনে এনসিপির নিজস্ব প্রার্থী থাকবেন, সেখানে প্রার্থীর নেতৃত্বেই গণভোট ও নির্বাচনী প্রচারণা পরিচালিত হবে। তবে যেসব আসনে এনসিপির প্রার্থী নেই, সেসব এলাকায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মাঠপর্যায়ে কাজ করতে আলাদা করে এই ২৭০ জন অ্যাম্বাসেডর নিয়োগ দেওয়া হবে। পুরো কার্যক্রমের সমন্বয় ও নেতৃত্বে থাকবেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এদিকে সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করতে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি নতুন করে সাজানো হয়েছে। গত ৯ জানুয়ারি রাতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন ৩১ সদস্যের পুনর্গঠিত এই কমিটির অনুমোদন দেন। কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সেক্রেটারি করা হয়েছে মনিরা শারমিনকে।
চেয়ারম্যান ও সেক্রেটারির পাশাপাশি কমিটিতে আরও ২৯ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন ব্যারিস্টার ওমর ফারুক, নুসরাত তাবাসসুম জ্যোতি, তানজিল মাহমুদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হুমায়রা নূর, আকরাম হুসাইন, আলাউদ্দীন মোহাম্মদ, মোহাম্মদ মিরাজ মিয়া, লুৎফর রহমান, সাগুফতা বুশরা মিশমা, ফয়সাল মাহমুদ শান্ত, তাহসীন রিয়াজ, লে. কর্নেল (অব.) মো. সাব্বির রহমান, সাদিয়া ফারজানা দিনা, ফরহাদ সোহেল, আবু সায়েদ লিয়ন, হামযা ইবনে মাহবুব, রাসেল আহমেদ, মেজবাহ উদ্দীন, মো. শওকত আলী, মাজহারুল ফকির, আবু বাকের মজুমদার, অ্যাডভোকেট সাকিল আহমাদ, সাইফ ইবনে সারোয়ার, কৈলাশ চন্দ্র রবিদাস, নাভিদ নওরোজ শাহ্, সরদার আমিরুল ইসলাম সাগর, ইয়াসির আহমেদ ও আয়মান রাহাত।
দলীয় নেতাদের মতে, এই পরিকল্পিত কর্মসূচির মাধ্যমে গণভোটের বিষয়টি নিয়ে জনসচেতনতা বাড়বে এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে শক্ত জনমত তৈরি করা সম্ভব হবে।
এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন জোটের সঙ্গে ঐক্যবদ্ধভাবে অংশ নিতে যাচ্ছে এনসিপি। প্রাথমিকভাবে প্রায় ৩০টি আসনে সমঝোতার আলোচনা হলেও এখনো চূড়ান্ত আসন বণ্টন হয়নি। তবে এর মধ্যেই ৪৪টি আসনে এনসিপির প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন। আসন সমঝোতা চূড়ান্ত হলে দলীয় প্রার্থীরা সরে দাঁড়িয়ে জোট প্রার্থীদের পক্ষে মাঠে কাজ করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলসহ ৫ দাবিতে উত্তাল আন্দোলন

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাকে ঘিরে প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে ফের রাজপথে নেমেছেন চাকরিপ্রার্থীরা। স্বচ্ছ, প্রশ্নফাঁসমুক্ত প্রক্রিয়ায় নতুন করে পরীক্ষা আয়োজনের দাবিতে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতর ঘেরাও করে বিক্ষোভে অংশ নিচ্ছেন তারা।
রোববার (১১ জানুয়ারি) সকাল থেকেই অধিদফতরের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। বিক্ষোভ চলাকালে তারা বিভিন্ন স্লোগানে পরীক্ষায় জালিয়াতি, ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার এবং প্রশ্নফাঁসের অভিযোগ তুলে পুরো পরীক্ষা বাতিলের দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।
নিয়োগপ্রত্যাশীদের অভিযোগ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় একাধিক অনিয়ম হয়েছে। বিশেষ করে প্রশ্নফাঁস এবং প্রযুক্তি ব্যবহার করে অসাধু উপায়ে সুবিধা নেওয়ার ঘটনা পরীক্ষার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। এসব কারণেই তারা পাঁচ দফা দাবি সামনে রেখে আন্দোলনে নেমেছেন।
তাদের দাবির মধ্যে রয়েছে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে দ্রুত নতুন করে পরীক্ষা নেওয়া, সব ধরনের চাকরির পরীক্ষা ঢাকায় আয়োজন করা এবং প্রতিটি কেন্দ্রে ডিভাইস শনাক্তকারী যন্ত্র ও নেটওয়ার্ক জ্যামার স্থাপন করা। একই সঙ্গে স্বতন্ত্র একটি কমিটির অধীনে সব পরীক্ষা গ্রহণ, একই দিনে একই সময়ে একাধিক পরীক্ষা না নেওয়া এবং যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আগেও প্রশ্নফাঁসের অভিযোগ রয়েছে, তাদের কোনোভাবেই প্রশ্ন প্রণয়নের দায়িত্ব না দেওয়ার দাবি জানান তারা। এছাড়া প্রশ্নফাঁসের প্রমাণ মিললে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার পাশাপাশি প্রশ্ন প্রণয়নকারী প্রতিষ্ঠানের প্রধানকে ২৪ ঘণ্টার মধ্যে স্বেচ্ছায় পদত্যাগের দাবিও তোলেন আন্দোলনকারীরা।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের তিন জেলা বাদে দেশের ৬১ জেলায় একযোগে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ১০ লাখ ৮০ হাজারের বেশি পরীক্ষার্থী। পরীক্ষার কয়েক দিন আগ থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁসের গুঞ্জন ছড়িয়ে পড়ে এবং কিছু প্রশ্ন ফেসবুকে ঘুরে বেড়াতে দেখা যায়।
পরীক্ষার্থীদের দাবি, পরীক্ষার দুই দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্রের কয়েকটি প্রশ্ন হুবহু মিলে গেছে। এতে প্রশ্নফাঁসের অভিযোগ আরও জোরালো হয়েছে। তাদের অভিযোগ, ২৫ ডিসেম্বর জেলা পর্যায়ে প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়ার পর প্রায় দুই সপ্তাহ পর পরীক্ষা নেওয়ায় একটি চক্র প্রশ্নপত্রের নাগাল পেয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের তথ্য অনুযায়ী, এবারে দুই ধাপে মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়ে ১০ লাখ ৮০ হাজার ৮০টি। সে হিসাবে প্রতি পদের বিপরীতে গড়ে প্রায় ৭৫ জন করে চাকরিপ্রার্থী প্রতিযোগিতায় অংশ নেন।
প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ২১৯টি পদের বিপরীতে আবেদন পড়ে ৭ লাখ ৪৫ হাজার ৯২৯টি। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৪ হাজার ১৬৬টি পদের বিপরীতে আবেদন জমা পড়ে ৩ লাখ ৩৪ হাজার ১৫১টি। তবে ঠিক কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন এবং কতজন অনুপস্থিত ছিলেন, সে বিষয়ে এখনো নির্দিষ্ট তথ্য জানায়নি অধিদফতর।
পরিস্থিতি নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

জুলাই ঐক্যের করা রিটে জাতীয় পার্টির মনোনয়ন বাতিলে হাইকোর্টের রুল

জাতীয় পার্টি, আওয়ামিলীগের স্বতন্ত্র প্রার্থীসহ স্বৈরাচারের দোসরদের মনোনয়ন বাতিলের জন্য জুলাই ঐক্যের পক্ষ থেকে হাইকোর্টে করা রিটের (৫৪/২০২৬) ওপর রুল জারি করেছেন আদালত।

রোববার বিচারপতি রাজ্জাক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের কোর্টে এই রুল জারি হয়। জুলাই ঐক্যের পক্ষে রিটের আবেদন করেন জুলাই ঐক্যের সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ (বোরহান মাহমুদ)। আইনজীবী হিসেবে ছিলেন ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির।

আবারো বড় পর্দায় শাকিব-অপু? জুটি বাঁধার ইচ্ছা প্রকাশ করলেন অপু বিশ্বাস

ঢালিউডে আবারও আলোচনার কেন্দ্রে জনপ্রিয় শাকিব–অপু জুটি। সুযোগ পেলে ফের শাকিব খানের সঙ্গে পর্দা ভাগাভাগি করতে আগ্রহী এমন ইঙ্গিতই দিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। প্রায় দুই বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন করতে যাচ্ছেন তিনি, আর সেই ফেরা ঘিরেই নতুন করে উসকে উঠেছে পুরোনো স্মৃতি ও ভক্তদের প্রত্যাশা।
সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘দুর্বার’ নিয়ে একটি আয়োজনে কথা বলতে গিয়ে শাকিব খানের প্রসঙ্গ আসে। সেখানেই শাকিবের সঙ্গে আবার কাজ করার সম্ভাবনা নিয়ে খোলামেলা মন্তব্য করেন অপু বিশ্বাস।
ঢালিউডের ইতিহাসে সবচেয়ে সফল জুটিগুলোর একটি শাকিব খান ও অপু বিশ্বাস। একসঙ্গে অর্ধশতাধিক, এমনকি ৭০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তারা। ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের পর দীর্ঘ সময় এই জুটিকে একসঙ্গে বড় পর্দায় দেখা যায়নি। তাই ভক্তদের মনে বহুদিন ধরেই প্রশ্ন আবার কি ফিরবে শাকিব–অপু জুটি?
এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, “তিনি একজন গ্লোবাল স্টার, সুপারস্টার, মেগাস্টার। তাঁকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। আমি যেহেতু বিরতি কাটিয়ে আবার কাজে ফিরছি এবং সবার সহযোগিতা পাচ্ছি, তাই যদি কোনো হৃদয়বান প্রযোজকের কানে এই কথাটা পৌঁছায় এবং তিনি উদ্যোগ নেন, তাহলে আপনাদের সেই চাওয়া পূরণ হতেও পারে।”
শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা স্মরণ করে অপু আরও বলেন, “আমি আর শাকিব একসঙ্গে ৭২টি সিনেমা করেছি। প্রযোজক ও পরিচালকদের সহযোগিতা না পেলে এতগুলো কাজ সম্ভব হতো না।”
উল্লেখ্য, অপু বিশ্বাস অভিনীত নতুন সিনেমা ‘দুর্বার’ পরিচালনা করছেন কামরুল হাসান ফুয়াদ। এতে তার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা আব্দুন নূর সজল। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের কোনো বড় উৎসবকে কেন্দ্র করে সিনেমাটি দেশজুড়ে মুক্তি দেওয়ার কথা রয়েছে।

তাহসান–রোজার সংসার ভাঙছে? গুজব নাকি সত্য

সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং তার স্ত্রী রোজা আহমেদকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিভিন্ন পোস্ট ও মন্তব্যে দাবি করা হয়, এই তারকা দম্পতির সম্পর্কে নাকি ভাঙন ধরেছে। তবে বাস্তবে বিষয়টি সম্পূর্ণই একটি গুজব।
ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, তাহসান ও রোজার মধ্যে কোনো ধরনের বিচ্ছেদ বা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেই। তারা দুজনই স্বাভাবিক দাম্পত্য জীবন যাপন করছেন এবং সম্পর্ক নিয়ে কোনো সংকট তৈরি হয়নি।
মূলত সামাজিক মাধ্যমে কিছু বিভ্রান্তিকর পোস্ট ও ভুল ব্যাখ্যা থেকেই এই গুজবের জন্ম হয়। তবে সংশ্লিষ্টরা বলছেন, বিষয়টির সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তাহসান ও রোজা দুজনই ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত থাকেন, যা অনেক সময় ভুল ধারণার সুযোগ তৈরি করে।
পরিবার ঘনিষ্ঠরা জানান, গুজব ছড়ালেও তাহসান ও রোজা তাদের দৈনন্দিন জীবন ও কাজ নিয়ে স্বাভাবিকভাবেই ব্যস্ত রয়েছেন। বিচ্ছেদ সংক্রান্ত আলোচনা ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলেও মন্তব্য করেন তারা।
উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময় তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক মাধ্যমে গুজব ছড়ালেও পরে সেগুলোর সত্যতা পাওয়া যায়নি। তাহসান ও রোজার ক্ষেত্রেও বিষয়টি তার ব্যতিক্রম নয়।

লিভারের জন্য হলুদ সহায়ক নাকি ক্ষতিকর? গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের সতর্ক বার্তা

হলুদ, যাকে মসলা হিসেবেও ব্যবহার করা হয়, যুগ যুগ ধরে রান্না ও চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভারতীয় খাবারে প্রায় প্রতিটি কারি, চা বা স্যুপে এক চিমটি হলুদ দেওয়া হয়। এর প্রধান উপাদান কুরকুমিন শুধু খাবারে রঙ যোগ করে না, এটি প্রদাহ-রোধী, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যযুক্ত। বিশেষ করে ফ্যাটি লিভার রোগীদের মধ্যে অনেকেই হলুদ ব্যবহার করে লিভারের স্বাস্থ্য রক্ষা করতে চান।

তবে সমস্যা শুরু হয় অতিরিক্ত হলুদ সাপ্লিমেন্টের সঙ্গে। হার্ভার্ড প্রশিক্ষিত মার্কিন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ড. সৌরভ শেঠি সম্প্রতি ইনস্টাগ্রামে এই বিষয়ে সতর্ক বার্তা দিয়েছেন। তিনি বলেন, “সাধারণভাবে কারি, চা বা গোল্ডেন মিল্কে আধা থেকে এক চামচ হলুদ সাধারণত নিরাপদ এবং লিভারের স্বাস্থ্য রক্ষায় সহায়ক। কিন্তু উচ্চমাত্রার সাপ্লিমেন্ট সব সময় নিরপদ নয়। কিছু বিরল ক্ষেত্রে অতিরিক্ত কুরকুমিন লিভার সমস্যার কারণ হতে পারে।”

ড. শেঠি আরও বলেন, “খাবারে হলুদ প্রতিদিন অর্ধা থেকে এক চামচ ব্যবহার করলে স্বাদ বাড়ে এবং লিভারকে ক্ষুদ্র মাত্রায় রক্ষা করতে সাহায্য করে। তবে ক্যাপসুল, ট্যাবলেট বা এক্সট্র্যাক্ট আকারে উচ্চমাত্রার হলুদ দীর্ঘমেয়াদে লিভারের ক্ষতি করতে পারে। বিশেষ করে যদি আপনার পূর্ববর্তী লিভার সমস্যা থাকে বা নির্দিষ্ট জেনেটিক ফ্যাক্টর থাকে, যেমন HLA-B*35:01 মার্কার, তবে ঝুঁকি বেড়ে যায়।”

তিনি পরামর্শ দিয়েছেন, খাবারে হলুদ উপভোগ করুন, তবে সাপ্লিমেন্ট নেওয়ার আগে ডাক্তার পরামর্শ নিন এবং লিভারের কার্যকারিতা নিয়মিত পরীক্ষা করুন। লিভারের সমস্যা থাকলে বা উচ্চমাত্রার সাপ্লিমেন্ট গ্রহণের সময় ক্লান্তি, হলদে চোখ বা ত্বক, বমি ভাব, পেটের ব্যথা এসব লক্ষণ খেয়াল রাখুন।

সারসংক্ষেপে, দৈনন্দিন খাবারে হলুদ নিরাপদ ও উপকারী, লিভারের প্রদাহ কমাতে সাহায্য করে। তবে সাপ্লিমেন্টের ক্ষেত্রে সাবধানতা অপরিহার্য।