Home Blog Page 231

মদিনা সনদের আলোকে পৃথিবীর রাষ্ট্র সমূহকে বিনির্মাণ করতে পারলে ইসলামী উম্মাহ প্রতিষ্ঠিত হবে

মদিনা সনদের আলোকে পৃথিবীর রাষ্ট্র সমূহকে বিনির্মাণ করতে পারলে ইসলামী উম্মাহ প্রতিষ্ঠিত হবে বলে জানিয়েছেন,বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। গতকাল শুক্রবার রাতে ঈশ্বরদীর বাঘইল মল্লিক পাড়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত  তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মসজিদ কমিটির সভাপতি রফিকুল ইসলাম লিটনের সভাপতিত্বে জালসা বাস্তবায়ন ও মসজিদ কমিটির সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন,বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আকমল হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী এম,মনসুর আলী,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না,বিশিষ্ট ব্যবসায়ী স্বপন হোসেন।

প্রধান বক্তা হিসেবে রুপগঞ্জ বায়তুল আমান জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ ক্বারী মাওলানা মোঃ শেখ ফরিদ উদ্দিন সিরাজী, বিশেষ বক্তা হিসেবে ঢাকার যাত্রাবাড়ি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাযেল হাফেজ মাওলানা মুফতি সুলতান মাহমুদ মাযহারী ও পাকশী বায়তুল হামদ জামে মসজিদের ঈমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুর রউফ ওয়াজ করেন । জালসা পরিচালনা করেন আল্লাহর দর্গা মাদ্রাসার সহকারী শিক্ষা সচিব মুফতি জামিল মাহমুদ। জালসায় নিকটস্থ কয়েকটি গ্রামের বিভিন্ন বয়সী নারী পুরুষ অংশ নেন এবং জালসাকে ঘিরে  বিভিন্ন পসরা সাজানো দোকানও বসানো হয় মসজিদ এলাকায়।

স্বর্ণ-রূপার বাজারে বড় পতন: কার্যকর হলো নতুন দাম

দেশের বাজারে স্বর্ণ ও রূপার দাম আবার নেমেছে। একবারের মধ্যে ১ হাজার ৫০ টাকা হ্রাস পেয়েছে ভরি দামের হিসাব। নতুন হিসাব অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের মূল্য এখন দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শুক্রবার (৯ জানুয়ারি) থেকে সারাদেশে এই নতুন দাম কার্যকর হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমার কারণে স্বর্ণের মূল্যে এই সমন্বয় করা হয়েছে।
স্বর্ণের নতুন মূল্য (প্রতি ভরি)
২২ ক্যারেট: ২,২৬,৮০৬ টাকা
২১ ক্যারেট: ২,১৬,৪৮৪ টাকা
১৮ ক্যারেট: ১,৮৫,৫৭৪ টাকা
সনাতন পদ্ধতি: ১,৫৪,৬৬৫ টাকা
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।
এদিকে রূপার দামও কমেছে। নতুন হিসাব অনুযায়ী,
২২ ক্যারেট রূপা: ৫,৫৪০ টাকা
২১ ক্যারেট রূপা: ৫,৩০৭ টাকা
১৮ ক্যারেট রূপা: ৪,৫৪৯ টাকা
সনাতন পদ্ধতি: ৩,৩৮৩ টাকা
স্বর্ণ ও রূপার দাম হ্রাসের এই খবর বাজারে ক্রেতা ও বিনিয়োগকারীদের জন্য বড় সুবিধা হিসেবে ধরা হচ্ছে। যারা স্বর্ণ বা রূপায় বিনিয়োগ করতে চাইছেন, তাদের জন্য এখন সুযোগের সময়।

স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা, নির্বাচনে বাধা নেই

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সাবেক নেতা তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। সোমবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে অনুষ্ঠিত শুনানিতে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল বিবেচনা করে এটি ঘোষিত হয়।
শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সভাপতিত্ব করেন এবং অন্যান্য কমিশনাররাও উপস্থিত ছিলেন। তাসনিম জারা এবং তার প্রতিনিধিরা প্রয়োজনীয় কাগজপত্রসহ শুনানিতে অংশ নেন।
এই ঘোষণার সঙ্গে সঙ্গে তাসনিম জারা এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে সম্পূর্ণভাবে সক্ষম। নির্বাচনী প্রক্রিয়ায় তার মনোনয়নে আর কোনো বাধা নেই।

দেশের শীর্ষ সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শনিবার রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে দেশের শীর্ষ সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। সকাল সওয়া ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক, ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী, বার্তা সংস্থার শীর্ষ কর্মকর্তাসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা।
এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল ইসলাম বলেন, “দীর্ঘ সময় নানা রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশের গণমাধ্যম সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে দলের প্রধানের সরাসরি দেখা বা শুভেচ্ছা বিনিময় সম্ভব হয়নি। সেই শূন্যতা পূরণ করতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।”
সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করতে গিয়ে তারেক রহমান সবার সঙ্গে হাত মেলান, শুভেচ্ছা জানান এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। ফখরুল আরও বলেন, “এ অনুষ্ঠান দলের পক্ষ থেকে এক মহাপ্রয়াস, যাতে গণমাধ্যমের সঙ্গে দলের সম্পর্ক আরও দৃঢ় হয়।”
যুক্তরাজ্যে প্রায় দেড় দশক নির্বাসিত থাকার পর ২৫ ডিসেম্বর দেশে ফিরে আসেন তারেক রহমান। দেশে ফেরার মাত্র পাঁচ দিন পর ৩০ ডিসেম্বর প্রয়াত হন তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এরপর ৯ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আনুষ্ঠানিকভাবে তাকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়।
চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পরদিনই দেশের গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিত্বদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তারেক রহমান একবারে দলের রাজনৈতিক জীবনে নতুন সূচনা করেছেন।

দেশে ঢুকে বিয়ে,ফের কলকাতায় হাদি হত্যার মাস্টারমাইন্ড

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অন্যতম পরিকল্পনাকারী ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর, ঢাকা উত্তর যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি এখনও কলকাতায় পলাতক। ২০২৪ সালের ৫ আগস্টের পর ভারতে পালিয়ে যাওয়া বাপ্পি সম্প্রতি দেশে অনিয়মিতভাবে ঢুকে দ্বিতীয় বিয়ে করেছেন। এরপর স্ত্রীকে সঙ্গে নিয়ে পুনরায় ভারতে চলে গিয়ে হাদির হত্যার পুরো পরিকল্পনা পরিচালনা করেছেন।
ডিবি পুলিশের চার্জশিটে বাপ্পি ১৭ জন অভিযুক্তের মধ্যে মূল পরিকল্পনাকারী হিসেবে উল্লেখিত। পুলিশের তথ্য অনুযায়ী, হাদিকে গুলি করার পর শুটার ফয়সাল ও সহযোগী আলমগীরকে নির্বিঘ্নে ভারতে পালানোর ব্যবস্থা করেছেন বাপ্পি।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তাদের মতে, বাপ্পি বর্তমানে কলকাতার রাজারহাটের ওয়েস্ট বেড়াবেড়ি মেঠোপাড়া এলাকার একটি চারতলা ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে আত্মগোপনে রয়েছেন। সঙ্গে ছিলেন কয়েকজন পলাতক সহযোগী, যাদের মধ্যে স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতা এবং ছাত্রলীগের সাবেক নেতা রয়েছে। তবে ৬ জানুয়ারি চার্জশিট প্রকাশের পর বাপ্পি ওই ফ্ল্যাট থেকে সরে গেছেন এবং বর্তমানে তার অবস্থান অজানা।
সূত্রের বরাত দিয়ে ডিবি জানায়, বাপ্পি দীর্ঘদিন রূপনগর ও পল্লবী এলাকায় রাজনৈতিক ক্ষমতার ছত্রছায়ায় অনিয়ম, দুর্নীতি, বাড়িদখল এবং সহিংসতায় জড়িত ছিলেন। ২০২৪ সালের ৩ আগস্ট রাজধানীর রূপনগরের কাউন্সিলর কার্যালয়ে শেষবার উপস্থিত হন। এরপর ৫ আগস্ট ভারতে চলে যান।
ডিবি জানায়, হাদির হত্যার ঘটনায় মামলা হয় ১৪ ডিসেম্বর পল্টন থানায়। হাদিকে ১২ ডিসেম্বর রিকশায় থাকা অবস্থায় গুলি করা হয় এবং পরে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। চার্জশিটে ১৭ জনের নাম উল্লেখ থাকলেও, বাপ্পি ও আরও কয়েকজন পলাতক।
ডিবি কর্মকর্তারা বলছেন, ভারতে পলাতক হওয়ায় তাদের অবস্থান ও ফেরানোর বিষয়টি জটিল। তবে আদালতের অনুমতি পাওয়া গেলে ইন্টারপোলের মাধ্যমে তাদের দেশে ফেরানোর চেষ্টা করা হবে।

ইরানে ইন্টারনেট বন্ধ: নেটব্লকস

ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছে অনলাইন পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস। ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে চলমান বিক্ষোভের মধ্যেই এই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নের ঘটনা ঘটল।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে নেটব্লকস জানায়, ইরানজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট মূলত ‘দেশটিতে চলমান বিক্ষোভ দমনে গৃহীত ডিজিটাল সেন্সরশিপ ব্যবস্থার পরিণতি। এর মাধ্যমে এক সংকটপূর্ণ মুহূর্তে জনগণের যোগাযোগের অধিকারকে বাধাগ্রস্ত করা হচ্ছে’।

গত ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভে নেমেছেন সাধারণ মানুষ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং স্থানীয় মুদ্রার অবমূল্যায়নকে কেন্দ্র করে এই ক্ষোভ ছড়িয়ে পড়ে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি স্থানীয় গণমাধ্যম ও সরকারি বিবৃতি উদ্ধৃত করে জানিয়েছে, বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন।

এই অস্থিরতা মোকাবিলায় ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে পরস্পরবিরোধী বার্তা পাওয়া যাচ্ছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিক্ষোভ সামলাতে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

তবে চলতি সপ্তাহের শুরুতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ি বলেন, দাঙ্গাকারীদের ‘যথাযথভাবে দমন’ করতে হবে। একই সঙ্গে দেশের প্রধান বিচারপতিও বিক্ষোভকারীদের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘দোসর’ আখ্যা দিয়েছেন।

এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চলতি সপ্তাহে বিক্ষোভকে কেন্দ্র করে প্রাণহানি রোধের ওপর জোর দিয়েছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র।

গত সোমবার (৫ জানুয়ারি) এক ব্রিফিংয়ে স্টিফেন দুজারিক বলেন, ‘ইরানের সরকারের প্রতি মতপ্রকাশের স্বাধীনতা, সংগঠিত হওয়ার অধিকার এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার রক্ষার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। সব ব্যক্তিকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার এবং তাদের অভিযোগ প্রকাশের সুযোগ দিতে হবে।’

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেশীয় ব্যবসায়িক লেনদেন ও আন্তর্জাতিক ক্রয়-বিক্রয়ের সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার বিনিময় হার জানা গুরুত্বপূর্ণ।
আজ শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬ অনুযায়ী প্রধান বৈদেশিক মুদ্রার বাংলাদেশি টাকার বিনিময় হার নিম্নরূপ:

প্রধান বৈদেশিক মুদ্রা ও বিনিময় হার
ইউএস ডলার (USD) – ১২২.৩১ টাকা
ইউরোপীয় ইউরো (EUR) – ১৪২.৭৯ টাকা
ব্রিটিশ পাউন্ড (GBP) – ১৬৪.৬১ টাকা
অস্ট্রেলিয়ান ডলার (AUD) – ৮২.২১ টাকা
জাপানি ইয়েন (JPY) – ০.৭৮ টাকা
কানাডিয়ান ডলার (CAD) – ৮৮.২৪ টাকা
সুইডিশ ক্রোনা (SEK) – ১৩.৩১ টাকা
সিঙ্গাপুর ডলার (SGD) – ৯৫.৪২ টাকা
চীনা ইউয়ান রেনমিনবি (CNY) – ১৭.৪৯ টাকা
ভারতীয় রুপি (INR) – ১.৩৬ টাকা
শ্রীলঙ্কান রুপি (LKR) – ২.৫৩ টাকা
অন্যান্য গুরুত্বপূর্ণ মুদ্রার বিনিময় হার
সিঙ্গাপুর ডলার (SGD) – ৯৫.২৯ টাকা
মালয়েশিয়ান রিঙ্গিত (MYR) – ৩০.১৩ টাকা
সৌদি রিয়াল (SAR) – ৩২.৬৭ টাকা
কুয়েতি দিনার (KWD) – ৩৯৮.৫০ টাকা
(সূত্র: বাংলাদেশ ব্যাংক, গুগল)

সকালে চিয়া সিড খেতে যাদের সতর্ক থাকতে হবে

স্বাস্থ্য সচেতন মানুষের কাছে চিয়া সিড এখন জনপ্রিয় একটি সুপারফুড। ফাইবার, ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই বীজ সকালে খেলে শরীরের জন্য নানা উপকার বয়ে আনে। তবে বিশেষ কিছু শারীরিক অবস্থায় চিয়া সিড খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি বলে জানিয়েছেন পুষ্টিবিদরা।

চলুন জেনে নেওয়া যাক, সকালে চিয়া সিড খাওয়ার আগে যে পাঁচটি বিষয়ে সাবধান থাকা প্রয়োজন:

১. অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন
চিয়া সিডে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। প্রয়োজনের তুলনায় বেশি খেলে গ্যাস, পেট ফাঁপা কিংবা হজমজনিত সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, দিনে ১ থেকে ২ চা চামচ চিয়া সিড খাওয়াই যথেষ্ট।

২. ভিজিয়ে না খেলে ঝুঁকি
শুকনা চিয়া সিড সরাসরি খাওয়া বিপজ্জনক হতে পারে। পেটে গিয়ে এটি ফুলে ওঠে, যার ফলে গলা আটকে যাওয়া বা হজমের সমস্যা হওয়ার আশঙ্কা থাকে। তাই অন্তত ৩০ মিনিট পানিতে ভিজিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

৩. থাইরয়েড রোগীদের বাড়তি সতর্কতা
চিয়া সিডে থাকা উচ্চমাত্রার ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিড থাইরয়েডের ওষুধের কার্যকারিতায় প্রভাব ফেলতে পারে। যারা থাইরয়েডজনিত সমস্যায় ভুগছেন, তাদের নিয়মিত চিয়া সিড খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

৪. লো ব্লাড প্রেশার ও ব্লাড থিনার গ্রহণকারীদের জন্য ঝুঁকি
চিয়া সিড রক্ত পাতলা করতে সহায়তা করে এবং রক্তচাপ কমাতে পারে। ফলে যারা লো ব্লাড প্রেশারে ভোগেন বা ব্লাড থিনার ওষুধ খান, তাদের ক্ষেত্রে এটি ক্ষতিকর হতে পারে। এ অবস্থায় চিকিৎসকের অনুমতি ছাড়া চিয়া সিড খাওয়া ঠিক নয়।

৫. অ্যালার্জির সম্ভাবনা
কিছু মানুষের ক্ষেত্রে চিয়া সিড অ্যালার্জির কারণ হতে পারে। এর লক্ষণ হিসেবে চুলকানি, ফুসকুড়ি কিংবা শ্বাসকষ্ট দেখা দিতে পারে। তাই প্রথমবার খাওয়ার সময় অল্প পরিমাণে শুরু করার পরামর্শ দেওয়া হয়।

বিশেষজ্ঞদের মতে, সকালে চিয়া সিড খেতে চাইলে অবশ্যই পরিমিত পরিমাণে, ভিজিয়ে এবং নিজের স্বাস্থ্যগত অবস্থার কথা মাথায় রেখে খাওয়াই সবচেয়ে নিরাপদ।

ইন্দোনেশিয়ায় বন্ধ হলো ‘ডোরেমন’

স্কুল থেকে ফিরেই টেলিভিশনের সামনে হুমড়ি খেয়ে পড়া আর রিমোটটি হাতে নিয়ে মুহূর্তেই ডোরেমন-নোবিতার সেই অদ্ভুত সুন্দর জগতে হারিয়ে যাওয়া; শৈশবে ফিরে গেলেন তো? সেই সোনালি দিনগুলোর এক অবিচ্ছেদ্য সঙ্গী ছিল ওই বোকা বাক্সের ভেতর থাকা এক নীল রোবট বিড়াল আর তার বন্ধুরা।
তবে এক দুঃসংবাদ এলো সেই বন্ধুদের নিয়ে! এখন থেকে আর টিভির পর্দায় দেখা মিলবে না ডোরেমন, নোবিতা কিংবা সিজুকাদের। তবে এই বিষাদের ছায়া আপাতত ইন্দোনেশিয়ার কোটি কোটি ভক্তের জন্য। দীর্ঘ তিন দশকের বেশি সময় পর সে দেশের জনপ্রিয় চ্যানেল রাজাওয়ালি চিত্র টেলিভিশন থেকে চিরতরে বিদায় নিল সবার প্রিয় ‘ডোরেমন’।
সারাবিশ্বের মতো নব্বইয়ের দশকের শুরু থেকে ইন্দোনেশিয়ার ঘরে ঘরে ‘ডোরেমন’ যেন ছিল একটি পরিবার। নোবিতার ভুল করা, জিয়ানÑসুনিওর দুষ্টুমি আর ডোরেমনের অদ্ভুত সব গ্যাজেট শুধু আনন্দই দেয়নি, শিখিয়েছে বন্ধুত্ব আর দায়িত্ববোধ। কিন্তু ২০২৫ সালের শেষ সময় থেকেই ইন্দোনেশিয়ার সেই চ্যানেল থেকে ডোরেমনকে আর দেখা যাচ্ছিল না।

জনপ্রিয় অভিনেতার রহস্যজনক মৃত্যু যা জানা গেল

বিশ্ববিখ্যাত আমেরিকান টিভি সিরিজ ‘দ্য ওয়্যার’ খ্যাত অভিনেতা জেম্‌স রেনসোনের মৃত্যুর কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। ৪৬ বছর বয়সী অভিনেতার আকস্মিক মৃত্যুতে বিনোদন অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বিশ্ববিখ্যাত আমেরিকান টিভি সিরিজ ‘দ্য ওয়্যার’ খ্যাত অভিনেতা জেম্‌স রেনসোনের মৃত্যুর কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। ৪৬ বছর বয়সী অভিনেতার আকস্মিক মৃত্যুতে বিনোদন অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জেমসের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হলিউড পাড়ায়। তার স্ত্রী জেমি ম্যাকফি ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে স্বামীকে নিয়ে স্মৃতিচারণ করেছেন। রেনসোনের সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, আমি তোমাকে হাজার বার বলেছি আমি তোমাকে ভালোবাসি, আমি জানি আবারও তোমাকে ভালোবাসব। তুমি সবসময় বলতে আমার মতো হওয়া তোমার দরকার আর তোমার মতো হওয়া আমার। তুমি একদম ঠিক ছিলে। জ্যক ও ভায়োলেটের মতো সন্তান উপহার দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমরা চিরকাল একসঙ্গেই থাকব।