Home Blog Page 235

প্রিয়ামনির উপলব্ধি

দক্ষিণ ভারতের প্রায় সব ভাষায় কাজ করেছেন অভিনেত্রী প্রিয়ামনি। সম্প্রতি বলিউডেও তিনি হয়ে উঠেছেন পরিচিত মুখ। ‘জওয়ান’, ‘আর্টিকেল- ৩৭০’র পর অ্যামাজন প্রাইম ভিডিও’র জনপ্রিয় সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’ তাকে এনে দিয়েছে সর্বভারতীয় পরিচিতি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কাজ ও শিল্পী জীবনের নানা দিক নিয়ে কথা বলেন প্রিয়ামনি। তিনি বলেন, এই পেশায় রাতারাতি সাফল্য আসে না।

পরিশ্রম, প্রত্যাখ্যান আর সংগ্রামের মধ্যদিয়েই এগোতে হয়। এখন ভিন্নধর্মী চরিত্রের প্রস্তাব পাচ্ছি- এটাই সবচেয়ে আনন্দের। আর সবচেয়ে তৃপ্তির বিষয় হলো, এখন আমি আমার প্রাপ্য পারিশ্রমিক পাচ্ছি। দক্ষিণী ইন্ডাস্ট্রি ও বলিউডের কাজের ধরন তুলনা করে অভিনেত্রী জানান, কাজের কাঠামো প্রায় একই হলেও সময় ব্যবস্থাপনায় রয়েছে পার্থক্য।

তিনি বলেন, দক্ষিণে শৃঙ্খলা বেশি। এই শৃঙ্খলাই আমার সাফল্য বলে মনে করি। আমরা খুব ভোরে কাজ শুরু করি। তামিল, তেলেগু, কন্নড় ইন্ডাস্ট্রিতে ১২ ঘণ্টার শিফট স্বাভাবিক। মালয়ালম ছবিতে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত কাজ করাটাই নিয়ম। প্রসঙ্গত, দক্ষিণী ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডে নিজের অবস্থান এখন বেশ দৃঢ় বলে মনে করেন এই অভিনেত্রী।

বর্তমানে মুম্বই তার কর্মজীবনের প্রধান ঠিকানা। তবে বেঙ্গালুরুর সঙ্গে আবেগের সম্পর্ক আজও অটুট প্রিয়ামনির।

 

 

হলিউড নির্মাতা ও তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু

হলিউড নির্মাতা রব রেইনার ও তার স্ত্রী মিশেল রেইনার মারা গেছেন। গতকাল রাতে লস অ্যাঞ্জেলেসের বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। প্রখ্যাত এই নির্মাতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে সিএনএন, ভ্যারাইটি, টিএমজেড, এপিসহ একাধিক গণমাধ্যম। এমনকি  যুক্তরাষ্ট্রের গণমাধ্যম টিএমডেজ ও বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ তথ্য নিশ্চিত করেছে। পরে তার পরিবারের পক্ষ থেকেও মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করা হচ্ছে বলে জানা গেছে। তবে পুলিশ এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। জানা গেছে, রব রেইনারের মালিকানাধীন একটি বাড়িতে দুজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

পরে টিএমজেড নিশ্চিত করে, মৃতদেহ দুটি রব রেইনার ও তার স্ত্রী মিশেল রেইনারের। স্থানীয় সময় গতকাল বিকেলে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের সদস্যরা শহরের ব্রেন্টউড এলাকার ওই বাড়িতে উপস্থিত হন। তবে এখনও পুলিশ আনুষ্ঠানিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেনি। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিহত ব্যক্তিদের বয়স প্রকাশ করেছে।

তারা হলেন ৭৮ বছর বয়সী এক পুরুষ ও ৬৮ বছর বয়সী এক নারী, যা রব রেইনার ও তার স্ত্রী মিশেলের বয়সের সঙ্গে মিলে যায়। উল্লেখ্য, রব রেইনার ছিলেন কিংবদন্তি কমেডিয়ান ও অভিনেতা কার্ল রেইনারের ছেলে। ১৯৭০-এর দশকে জনপ্রিয় সিবিএস সিটকম ‘অল ইন দ্য ফ্যামিলি’-তে মাইক ‘মিটহেড’ স্টিভিক চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান রব রেইনার। পরবর্তী কয়েক দশকে তিনি নিজেকে হলিউডের অন্যতম প্রভাবশালী পরিচালক হিসেবে প্রতিষ্ঠিত করেন। তার পরিচালিত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘স্ট্যান্ড বাই মি’, ‘দ্য প্রিন্সেস ব্রাইড’ ও ‘হোয়েন হ্যারি মেট সলি’।

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডাকসু নেতারা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ বিভিন্ন দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করছেন ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিনি কনফারেন্স রুমে এই বৈঠক শুরু হয়। একই সময়ে আন্দোলনে অংশ নেওয়া অন্য বিক্ষোভকারীরা শিক্ষা ভবন মোড়ে অবস্থান করছেন।

গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের টার্গেট করা নিয়ে যা বললেন নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচনকে বানচাল করা এবং গণঅভ্যুত্থানকে নস্যাৎ করার উদ্দেশ্যে গণঅভ্যুত্থানের নায়ক, নেতা ও অংশগ্রহণকারীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচনকে বানচাল করা এবং গণঅভ্যুত্থানকে নস্যাৎ করার উদ্দেশ্যে গণঅভ্যুত্থানের নায়ক, নেতা ও অংশগ্রহণকারীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক সংগ্রামে এক শ্রেণির বুদ্ধিজীবী জনগণের পক্ষে দাঁড়িয়েছেন, আবার অন্য এক শ্রেণি ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন। আওয়ামী লীগের শাসনামলেও দলীয় মতাদর্শ সমর্থন করে ফ্যাসিবাদের পক্ষে সম্মতি তৈরি হয়েছে। ৫ আগস্টের পরও বুদ্ধিজীবীর নাম ব্যবহার করে জুলাইয়ের বিপক্ষে ও গণহত্যার পক্ষে মত তৈরি করার চেষ্টা দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক সংগ্রামে এক শ্রেণির বুদ্ধিজীবী জনগণের পক্ষে দাঁড়িয়েছেন, আবার অন্য এক শ্রেণি ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন। আওয়ামী লীগের শাসনামলেও দলীয় মতাদর্শ সমর্থন করে ফ্যাসিবাদের পক্ষে সম্মতি তৈরি হয়েছে। ৫ আগস্টের পরও বুদ্ধিজীবীর নাম ব্যবহার করে জুলাইয়ের বিপক্ষে ও গণহত্যার পক্ষে মত তৈরি করার চেষ্টা দেখা যাচ্ছে।

 

সকালের কফি: লিভারের জন্য ভালো নাকি খারাপ?

সকালবেলা এক কাপ গরম কফি অনেকেরই দিন শুরু করার অপরিহার্য অনুষঙ্গ। কিন্তু এই কফি আপনার লিভারের জন্য উপকারী নাকি ক্ষতিকর? সাম্প্রতিক গবেষণা এবং বিশেষজ্ঞদের মতামত বলছে, পরিমিত কফি পান লিভারের জন্য আশ্চর্যজনকভাবে উপকারী হতে পারে।

গবেষণায় দেখা গেছে, নিয়মিত ও পরিমিত কফি পান লিভারের বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। বিশেষ করে লিভার সিরোসিস, ফ্যাটি লিভার ডিজিজ এবং এমনকি লিভার ক্যান্সারের বিরুদ্ধে কফি একটি প্রতিরক্ষামূলক ভূমিকা পালন করতে পারে। কফিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং সক্রিয় যৌগগুলো লিভারের প্রদাহ কমাতে এবং লিভার এনজাইমের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে অতিরিক্ত কফি পান লিভারের জন্য ক্ষতিকর হতে পারে। দিনে ৩-৪ কাপের বেশি কফি পান করলে তা উল্টো প্রভাব ফেলতে শুরু করে। কফির সঙ্গে অতিরিক্ত চিনি বা ক্রিম মিশিয়ে খাওয়াও লিভারের জন্য ক্ষতিকর হতে পারে। যাদের আগে থেকেই লিভারের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে কফি পানের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

সকালে খালি পেটে কফি পান করা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা। তারা বলছেন, সকালের নাস্তার পর কফি পান করাই সবচেয়ে ভালো অভ্যাস। এতে কফির উপকারিতা পাওয়া যায়, আবার এর সম্ভাব্য ক্ষতিকর প্রভাবও এড়ানো যায়।

গবেষকদের মতে, কফির এই লিভার-সুরক্ষামূলক গুণাবলি পাওয়া যায় কেবলমাত্র কালো কফিতে। ইনস্ট্যান্ট কফি বা অতিরিক্ত প্রক্রিয়াজাত কফিতে এই উপকারিতা কম পাওয়া যায়। তাই লিভারের স্বাস্থ্য রক্ষায় দিনে ২-৩ কাপ কালো কফি পান করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

লিওনেল মেসির ফিটনেস রহস্য: ২০ বছরেরও বেশি সময় ধরে শীর্ষে থাকার কৌশল

ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসি কখনোই সাধারণ জিম-অ্যাথলেটের মতো দেখায়নি। তবুও, ২০ বছরের বেশি সময় ধরে বিশ্বের সবচেয়ে কঠিন খেলায় দাপট দেখাতে সক্ষম হয়েছেন তিনি। এখন যখন মেসি ভারতের GOAT (Greatest of All Time) ট্যুরে কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই ও দিল্লিতে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করছেন, তখন তাঁর জীবনধারা নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে।
তারা শুধু মেসির কীর্তি উদযাপন করছেন না, জানতে চাইছেন কীভাবে তিনি দীর্ঘদিন ফুটবলের ডিমান্ড মেনে চলতে পেরেছেন। এর মূল উত্তর হলো শৃঙ্খলা, সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মিত প্রশিক্ষণ।

খাবারের গুরুত্বে মোড়:

ক্যারিয়ারের শুরুতে মেসি খাবারের দিকে তেমন মন দেননি। তখন মিষ্টি, সোডা, পিজা, লাল মাংস ছিল তার দৈনন্দিন খাদ্যাভ্যাস। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেখা দিল শরীরের প্রতিক্রিয়া। ম্যাচের সময় বমি বমি ভাব এবং গ্যাস্ট্রিক সমস্যা দেখা দিল। ২০১৪ সালে তিনি ইতালীয় পুষ্টিবিদ জুলিয়ানো পোসারের সঙ্গে কাজ শুরু করেন। লক্ষ্য ছিল সরল: প্রদাহ কমানো এবং পেশীর দ্রুত পুনরুদ্ধার। মেসি নিজেই বলেছেন, ১৮ বছরে যা সহ্যযোগ্য, ২৭ বছরে তা আর কাজ করে না। এই বদল তাঁর দীর্ঘমেয়াদী ফিটনেসের ভিত্তি তৈরি করল।

ফুসফুসের যত্নে কী খাবেন ও কী খাবেন না

চলমান বায়ুদূষণ ও বিভিন্ন ভাইরাসজনিত রোগ বৃদ্ধির ফলে ফুসফুসের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে। চিকিৎসকদের মতে, বাতাসে থাকা ভাইরাস, ব্যাকটেরিয়া ও ধূলিকণার সরাসরি আঘাত প্রথমে ফুসফুসেই লাগে। এর ফলে শ্বাসকষ্ট, সংক্রমণ, অ্যাজমা, সিওপিডি এমনকি ফুসফুস ক্যানসারের ঝুঁকিও বাড়ে।

লেবু

লেবুতে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রতিদিন সকালে হালকা গরম পানিতে লেবুর রস পান করলে ফুসফুসে জমে থাকা বিষাক্ত উপাদান দূর করতে সহায়তা করে।

আসিফ মাহমুদকে নিয়ে যা জানালেন বিসিবি সভাপতি

প্রায় ১৬ মাস দায়িত্ব পালনের পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ ছেড়ে দিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম পুরোধা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তাঁর বিদায়ের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছে।

গত বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদায়ী ক্রীড়া উপদেষ্টার অবদানের প্রশংসা করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, “ক্রিকেট–সংক্রান্ত প্রতিটি বিষয়ে যে আন্তরিকতা, স্পষ্টতা এবং উদ্যম নিয়ে আসিফ মাহমুদ কাজ করেছেন, বিসিবি তার প্রতি কৃতজ্ঞ। অবকাঠামো উন্নয়ন, প্রশাসনিক জটিলতা নিরসন কিংবা বোর্ডকে আত্মবিশ্বাসীভাবে এগিয়ে নিতে যে সহযোগিতা তিনি দিয়েছেন, তা অত্যন্ত মূল্যবান।”

সভাপতি বুলবুল নতুন উপদেষ্টাকে স্বাগত জানিয়ে বলেন, “ক্রীড়ার প্রতি তার দীর্ঘদিনের আগ্রহ ও জনসম্পৃক্ত কাজের অভিজ্ঞতা আমাদের আশাবাদী করে। তিনি দেশের ক্রীড়া অঙ্গনে আরও দৃঢ়তা ও দিকনির্দেশনা যোগ করবেন বলে আমরা বিশ্বাস করি।”

আজ থেকে বাড়তি দামে বিক্রি হবে সোনা

একদিনের ব্যবধানে ভালো মানের সোনা ভরিতে বাড়ল তিন হাজার ৪৫৩ টাকা। সে হিসেবে আজ রোববার (১৪ ডিসেম্বর) থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনা ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকায় মিলবে।

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম (পিওর গোল্ড) বাড়ায় বৈশ্বিক বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৫ হাজার ৮০০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৭৬ হাজার ৩৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৪৬ হাজার ৮৩৮ টাকা।

সোনার দামের সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৫৭২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রূপা ৪ হাজার ৩৬২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮০০ টাকা।