সবজিতে ভরপুর বাজার তবু কমছে না দাম
ক্ষমতায় গেলে অসচ্ছল ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেবে বিএনপি: তারেক রহমান
খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন হয়েছে
দুবাই এয়ার শোতে ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত (ভিডিও)
বঙ্গোপসাগরে ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে
ভূমিকম্পে ঢাকার চেয়েও বেশি বিপদে দেশের যেসব অঞ্চল!
হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা
চমকে দিলেন মাধুরী
নাগেশ কুকুনুর পরিচালিত ‘মিসেস দেশপান্ডে’ সিরিজ নিয়ে দীর্ঘদিন পর ওটিটি’র পর্দায় ফিরছেন মাধুরী দীক্ষিত। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সিরিজটির ২০ সেকেন্ডের টিজার শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন অভিনেত্রী। আর সেই টিজারে এমন এক টুইস্টের দেখা মিলেছে, যা ছিল সবার কল্পনার বাইরে। টিজার দেখে বোঝা যায়, এই সিরিজে তিনি এক ভয়ংকর সিরিয়াল কিলারের চরিত্রে অভিনয় করবেন। কারণ প্রথমে তাকে দেখা যায়, তিনি ধীরে ধীরে গহনা ও মেকআপ খুলছেন। ঠিক তখনই আবার দৃশ্যটি কাট হয়ে কারাগারের পোশাকে দেখা যায় তাকে। আর তখন তার মুখে ছিল রহস্যময় চাহনি ও হালকা হাসি। বেশ কিছুদিন আগে একদিন সকালে ইনস্টাগ্রামে একটি রহস্যময় পোস্ট দেন মাধুরী। আর সেই পোস্টে তার জনপ্রিয় গানগুলোর কথা সাজানো ছিল নতুনভাবে। কামিং সুন ক্যাপশনের সঙ্গে ছিল- ‘এক দো তিন চার পাঁচ ছয় সাত আট’, ‘ভোলি সি সুরত, আখো মে মাস্তি’। আর এগুলো দেখে ভক্তদের মাঝে প্রবল আগ্রহও শুরু হয়। আইফা অ্যাওয়ার্ডসে এসে মাধুরী বলেন, ইচ্ছা করে আলাদা কিছু করার, চেষ্টা ছিল না। তবে, এই চরিত্রটি এমন কিছু, যা আমি করতে চাই। এটি আমার এক ভিন্ন দিককে স্পর্শ করে। প্রসঙ্গত, ‘মিসেস দেশপান্ডে’ ফরাসি থ্রিলার ‘লা মান্তে’র অফিসিয়াল রিমেক হিসেবে নির্মিত হয়েছে। তবে, সিরিজটি মুক্তির তারিখ এখনো ঘোষণা হয়নি।
সাকিবের রেকর্ড ছুঁয়ে ফেললেন তাইজুল
শেষ ব্যাটার ম্যাথিউ হামফ্রেসের উইকেটের পতনের সঙ্গে সঙ্গে লাঞ্চের ৮২ মিনিট পর শেষ হলো আয়ারল্যান্ডের প্রথম ইনিংস। এরই সাথে বাংলাদেশ বাঁহাতি স্পিনার তাইজুলের ঝুলিতে জমা পড়ল ৪ উইকেট।
এই ৪ উইকেট পাওয়ার মধ্য দিয়ে সাকিব আল হাসানকে ছুঁয়ে ফেললেন তাইজুল। দুই বাঁহাতি সাকিব ও তাইজুলেরই এখন টেস্ট উইকেট সংখ্যা দাঁড়াল ২৪৬ করে।
তবে একটা বড় পার্থক্য আছে। সাকিবের ২৪৬ উইকেট পেতে খেলতে হয়েছে ৭১ টেস্ট। আর তাইজুল সমান উইকেট শিকারি হলেন ১৪ ম্যাচ কম খেলে ৫৭ টেস্টে।
টেস্টে সাকিবের ৪ উইকেট আছে ১১ বার। তাইজুল তার চেয়ে ১ বার এগিয়ে ছিলেন আগেই। ৪ উইকেটসহ এখন তাইজুল ৪ উইকেটের পতন ঘটালেন ১৩ বার।
তার মানে টেস্টে সাকিব আল হাসানকে টপকে বাংলাদেশের সর্বাধিক উইকেট শিকারি হতে তাইজুলের দরকার আর একটি উইকেট। হয়তো দ্বিতীয় ইনিংসেই বাঁহাতি স্পিনার তাইজুল টপকে যাবেন সাকিবকে।
৫৬ টেস্টে ২০৯ উইকেট নিয়ে এই তালিকায় তিন নম্বরে মেহেদী হাসান মিরাজ। ৩৩ টেস্টে ১০০ উইকেট শিকারি মোহাম্মদ রফিক চার নম্বরে। ৩৬ টেস্টে ৭৮ উইকেট নিয়ে সেরা পাঁচে এখনো মাশরাফি বিন মর্তুজা।
জামাল ভূইয়াঁকে স্বাক্ষরিত জার্সি পাঠিয়েছেন নেইমার
ব্রাজিলিয়ান তারকা নেইমার তার জার্সি উপহার দিয়েছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়াঁকে। গত বৃহস্পতিবার বিকালে আনুষ্ঠানিকভাবে জার্সি তুলে দেওয়া হয়েছে জামালের হাতে। জাপানি মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান হোন্ডা বাংলাদেশ ফুটসাল টুর্নামেন্টের আয়োজন করেছে। ৩২টা দল খেলবে দ্বিতীয় আসরে।
টুর্নামেন্ট নিয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ট্রফি উন্মোচণ করা হয়, সব দলের লোগো প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে মোটো হোন্ডা দ্য অ্যামোজেনিয়া ব্রাজিলের পক্ষ থেকে নেইমার স্বাক্ষরিত ব্রাজিলের জার্সি পাঠানো হয়েছে। সেটি কাল অনুষ্ঠানের প্রধান অতিথি জামালের হাতে তুলে দিয়েছেন বাংলাদেশ হোন্ডা লিমিটেডের এমডি ও সুসুমু মরিসাওয়া এবং চিফ মার্কেটিং অফিসার শাহ মোহাম্মদ আশিকুর রহমান।
জার্সিতে ব্রাজিলের ভাষায় নেইমার লিখেছেন ‘টু ডিয়ার জামাল ভূইয়াঁ।’ একটি ভিডিওতে ব্রাজিলের হোন্ডা প্রতিষ্ঠানের কর্মকর্তা জানিয়েছেন বন্ধুত্বের প্রতীক হিসেবে ব্রাজিল জাতীয় দলের জার্সি স্বাক্ষর করেছেন নেইমার। তিনিও হোন্ডা কোম্পানির দূত হয়ে কাজ করছেন, বাংলাদেশে কাজ করছেন জামাল ভূইয়াঁ। জামাল গত বছরও হোন্ডা কোম্পানি আয়োজিত ফুটসালে গিয়েছিলেন। তার মতে, প্রিমিয়ার ফুটবল লিগের চেয়েও হোন্ডার ফুটসালে ভালো লড়াই হয়।


