Home Blog Page 345

৮ গোলের ম্যাচে টাইব্রেকারে রুদ্ধশ্বাস শিরোপা জয় ব্রাজিলের

নারী কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে নবমবারের মতো শিরোপা জিতেছে ব্রাজিল। নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে উভয় দলের স্কোর ছিল ৪-৪। এরপর টাইব্রেকারে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়।

এটি ছিল কোপা আমেরিকা ফেমেনিনার দশম আসর। এই দশ আসরের মধ্যে নয়টি শিরোপাই এখন ব্রাজিলের দখলে। বিশেষ করে, ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্তা ভিয়েইরা দা সিলভার জন্য এই জয় ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। প্যারিস অলিম্পিকের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও, গত মে মাসে তিনি মাঠে ফিরে আসেন এবং কোপা আমেরিকায় দলের চতুর্থ শিরোপা জয়ে বড় অবদান রাখেন।

তবে ম্যাচে নাটকীয়তার কমতি ছিল না। প্রথমবারের মতো কোপার শিরোপার দোরগোড়ায় চলে গিয়েছিল কলম্বিয়া। ম্যাচের শেষ দিকে ৩-২ গোলে এগিয়ে ছিল তারা। কিন্তু ইনজুরি সময়ের একেবারে শেষ মুহূর্তে গোল করে ব্রাজিলকে ম্যাচে ফেরান মার্তা।

অতিরিক্ত সময়েও নায়কোচিত ভূমিকায় মার্তা, এবার দলকে এনে দেন লিড। তবে সেটি ধরে রাখতে পারেনি ব্রাজিল, কলম্বিয়ার লেসি সান্তোস গোল করে ম্যাচ নিয়ে যান টাইব্রেকারে।

গোল সমতায় থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটেও উত্তেজনা অব্যাহত ছিল। মার্তা নিজে পেনাল্টি মিস করলেও বাকিরা তা পুষিয়ে দেন। প্রথম পাঁচ শটে দু’দলই করে তিনটি করে গোল। এরপর সাডেন ডেথে ব্রাজিল এগিয়ে গিয়ে নিশ্চিত করে শিরোপা।

ব্রাজিলের হয়ে অ্যাঞ্জেলিনা আলনসো, আমান্দা গুতেয়াস, মার্তা (২টি) এবং কলম্বিয়া হয়ে লিন্দা কাইসেদো, মায়রা রমিরেজ, তারসিয়ানের (আত্মঘাতি), লেসি সান্তোস গোল করেন।

এই জয়ের মধ্য দিয়ে টানা পঞ্চমবারের মতো কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হলো ব্রাজিল। পুরো আসর জুড়ে অপরাজিত থেকেই শিরোপা ঘরে তুলেছে তারা।

শাহরুখ-রানী-বিক্রান্তসহ যারা পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার

শাহরুখ খান। তিন দশক ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে দাপটের সাথে অভিনয় করছেন। তিন দশকের ক্যারিয়ারে দেশ বিদেশে পেয়েছেন অনেক পুরস্কার। কিন্তু অধরা ছিল ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ৩৩ বছরের ক্যারিয়ারে অবশেষে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। এক দীর্ঘ প্রতীক্ষার পর তার হাতে উঠতে চলেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার!

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতার জন্য ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন তিনি। তার সঙ্গে যৌথভাবে এই পুরস্কার পাচ্ছেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা বিক্রান্ত ম্যাসি। বিক্রান্তেরও এটি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

শুক্রবার নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

এছাড়া তার ‘টুয়েলভথ ফেল’ সিনেমা পাচ্ছে সেরা সিনেমার পুরস্কার। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন রানী মুখার্জি।

ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের তালিকা:

সেরা ফিচার ফিল্ম– টুয়েলভথ ফেল
সেরা অভিনেত্রী – রানী মুখার্জি (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)
সেরা অভিনেতা- শাহরুখ খান (জাওয়ান), বিক্রান্ত ম্যাসি (টুয়েলভথ ফেল)
সেরা পরিচালক- সুদীপ্ত সেন (দ্য কেরালা স্টোরি)
সেরা গায়িকা- শিল্পা রাও, ছালেয়া (জওয়ান)
সেরা গায়ক- পিভিএন এস রোহিত প্রেমিসথুন্না (বেবি)
সেরা পপুলার ফিল্ম- রকি অউর রানী কি প্রেম কাহানি
সেরা সমাজ সচেতনতামূলক সিনেমা- সাম বাহাদুর
সেরা বাংলা ছবি- ডিপ ফ্রিজ
সেরা হিন্দি ছবি- কাঠাল: আ জ্যাকফ্রুট
সেরা কোরিওগ্রাফি- ঢিন্ডোরা বাজে রে!
সেরা লিরিকস- বালাগাম (ওরু পাল্লেতুরু)
সেরা সংগীত পরিচালনা- ভাতি (তামিল)
সেরা আবহ সংগীত- অ্যানিমেল
সেরা মেকআপ- শ্রীকান্ত দেশাই (সাম বাহাদুর)
সেরা পোশাকশিল্পী- শচীন লোভালেকর, দিব্যা গম্ভীর, নিধি গম্ভীর (সাম বাহাদুর)
সেরা প্রোডাকশন ডিজাইন- এভরিওয়ান ইজ আ হিরো (মোহনদাস)
সেরা সম্পাদনা- পোক্কালাম
সেরা সাউন্ড ডিজাইন- অ্যানিমেল
সেরা চিত্রনাট্য- বেবি (তেলুগু)
সেরা সংলাপ- সির্ফ এক বান্দা কাফি হ্যায়
সেরা সিনেম্যাটোগ্রাফি- দ্য কেরালা স্টোরি
সেরা অ্যাকশন পরিচালক- হনু-মান (তেলুগু, স্টান্ট কোরিওগ্রাফি)

শাহরুখ খান। তিন দশক ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে দাপটের সাথে অভিনয় করছেন। তিন দশকের ক্যারিয়ারে দেশ বিদেশে পেয়েছেন অনেক পুরস্কার। কিন্তু অধরা ছিল ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ৩৩ বছরের ক্যারিয়ারে অবশেষে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। এক দীর্ঘ প্রতীক্ষার পর তার হাতে উঠতে চলেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার!

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতার জন্য ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন তিনি। তার সঙ্গে যৌথভাবে এই পুরস্কার পাচ্ছেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা বিক্রান্ত ম্যাসি। বিক্রান্তেরও এটি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

শুক্রবার নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

এছাড়া তার ‘টুয়েলভথ ফেল’ সিনেমা পাচ্ছে সেরা সিনেমার পুরস্কার। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন রানী মুখার্জি।

ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের তালিকা:

সেরা ফিচার ফিল্ম– টুয়েলভথ ফেল
সেরা অভিনেত্রী – রানী মুখার্জি (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)
সেরা অভিনেতা- শাহরুখ খান (জাওয়ান), বিক্রান্ত ম্যাসি (টুয়েলভথ ফেল)
সেরা পরিচালক- সুদীপ্ত সেন (দ্য কেরালা স্টোরি)
সেরা গায়িকা- শিল্পা রাও, ছালেয়া (জওয়ান)
সেরা গায়ক- পিভিএন এস রোহিত প্রেমিসথুন্না (বেবি)
সেরা পপুলার ফিল্ম- রকি অউর রানী কি প্রেম কাহানি
সেরা সমাজ সচেতনতামূলক সিনেমা- সাম বাহাদুর
সেরা বাংলা ছবি- ডিপ ফ্রিজ
সেরা হিন্দি ছবি- কাঠাল: আ জ্যাকফ্রুট
সেরা কোরিওগ্রাফি- ঢিন্ডোরা বাজে রে!
সেরা লিরিকস- বালাগাম (ওরু পাল্লেতুরু)
সেরা সংগীত পরিচালনা- ভাতি (তামিল)
সেরা আবহ সংগীত- অ্যানিমেল
সেরা মেকআপ- শ্রীকান্ত দেশাই (সাম বাহাদুর)
সেরা পোশাকশিল্পী- শচীন লোভালেকর, দিব্যা গম্ভীর, নিধি গম্ভীর (সাম বাহাদুর)
সেরা প্রোডাকশন ডিজাইন- এভরিওয়ান ইজ আ হিরো (মোহনদাস)
সেরা সম্পাদনা- পোক্কালাম
সেরা সাউন্ড ডিজাইন- অ্যানিমেল
সেরা চিত্রনাট্য- বেবি (তেলুগু)
সেরা সংলাপ- সির্ফ এক বান্দা কাফি হ্যায়
সেরা সিনেম্যাটোগ্রাফি- দ্য কেরালা স্টোরি
সেরা অ্যাকশন পরিচালক- হনু-মান (তেলুগু, স্টান্ট কোরিওগ্রাফি)

শাহরুখ ছাড়াও ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ী যারা

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের নাম প্রকাশ করেছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। শুক্রবার নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের নাম প্রকাশ করা হয়। ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের এবারের আসরে ২০২৩ সালের ভারতীয় চলচ্চিত্রের সেরা সিনেমাগুলোকে পুরস্কৃত করা হয়েছে।

৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের তালিকা-

অভিনয় ও নির্মাণ:- সেরা অভিনেতা: শাহরুখ খান (জওয়ান), বিক্রান্ত ম্যাসি (টুয়েলভথ ফেল) সেরা অভিনেত্রী: রানি মুখার্জি (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে) সেরা সহ-অভিনেত্রী: উর্বশী (উল্লঝুক্কু), জানকী বদিওয়ালা (ভাশ), সেরা সহ-অভিনেতা: বিজয় রাঘবন (পুকালাম), মুথুপেত্তাই সোমু ভাস্কর (পার্কিং) সেরা সিনেমা: টুয়েলভথ ফেল সেরা নির্মাতা: সুদীপ্ত সেন (দ্য কেরালা স্টোরি) ফিচার ফিল্মস: সেরা হিন্দি সিনেমা কাঁঠাল সেরা ভিএফএক্স ফিল্ম: হনুমান সেরা শিশু ফিল্ম: নাল ২ সেরা শিশু শিল্পী: সুকৃতি বান্দি রেড্ডি (গান্ধী থাথা চেট্টু), কবির খান্ডারে (জিপসি), ত্রীশা তোশার, শ্রীনিবাস পোকালে, ভার্গব (নাল ২) জাতীয়, সামাজিক মূল্যবোধ

প্রচারকারী সেরা চলচ্চিত্র: স্যাম বাহাদুর স্বাস্থ্যকর বিনোদন প্রদানকারী সেরা জনপ্রিয় চলচ্চিত্র: রকি অউর রানি কি প্রেম কাহানি সেরা ডেবিউ ফিল্ম: আত্মপম্ফলেট বিশেষ উল্লেখ: এমআর রাজাকৃষ্ণান (অ্যানিমেল – রি-রেকর্ডিং) নেকাল – ক্রনিকল অফ দ্য প্যাডি ম্যান, দ্য সি অ্যান্ড দ্য সেভেন ভিলেজেস

সেরা আঞ্চলিক চলচ্চিত্র:- সেরা গাড়ো ফিল্ম: রিমদোত্তিঙ্গা সেরা তেলুগু ফিল্ম: ভগবন্থ কেসারি সেরা তামিল ফিল্ম: পার্কিং সেরা পাঞ্জাবি ফিল্ম: গদ্দে গদ্দে ছা সেরা ওড়িয়া ফিল্ম: পুষ্কড়া সেরা মারাঠি ফিল্ম: শ্যামচি আই সেরা মালয়ালম ফিল্ম: উল্লঝুক্কু সেরা কন্নড় ফিল্ম: কান্দেলু সেরা হিন্দি ফিল্ম: কাঁঠাল সেরা গুজরাটি ফিল্ম: ভাশ সেরা বাংলা ফিল্ম: ডিপ ফ্রিজ সেরা অসমীয়া ফিল্ম: রঙাটাপু ১৯৮২

প্রযুক্তিগত পুরস্কার:- সেরা অ্যাকশন নির্দেশনা: নন্দু-পৃথ্বী (হনুমান) সেরা কোরিওগ্রাফি: বৈভবী মার্চেন্ট (ঢিন্ডোরা বাজে রে – রকি অউর রানি কি প্রেম কাহানি) সেরা লিরিক্স: কাসারলা শ্যাম (ঊরু পাল্লেটুরু – বালাগাম) সেরা

সংগীত নির্দেশনা: জি ভি প্রকাশ কুমার (ভাদি), হর্ষবর্ধন রামেশ্বর (অ্যানিমেল) সেরা মেকআপ: শ্রীকান্ত দেশাই (স্যাম বাহাদুর) সেরা কস্টিউম ডিজাইন: শচীন, দিব্যা, নিধি (স্যাম বাহাদুর) সেরা প্রোডাকশন ডিজাইন:

মোহানদাস সেরা সম্পাদনা: মিথুন মুরালি (পুকালাম) সেরা সাউন্ড ডিজাইন: শচীন সুধাকরণ, হরিহরণ (অ্যানিমেল) সেরা চিত্রনাট্য: সাই রাজেশ (বেবি), রামকুমার বালাকৃষ্ণান (পার্কিং) সেরা ডায়ালগ: দীপক কিংরানি (সির্ফ

এক বান্দা কাফি হ্যায়) সেরা সিনেমাটোগ্রাফি: প্রশান্তানু মহাপাত্র (দ্য কেরালা স্টোরি) সেরা প্লেব্যাক শিল্পী: শিল্পা রাও (ছালিয়া – জওয়ান), রোহিত (প্রেমিসথুন্না – বেবি)

অন্যান্য পুরস্কার:- সেরা স্ক্রিপ্ট: সানফ্লাওয়ারস ওয়্যার দ্য ফার্স্ট ওয়ান্স টু নো সেরা ভয়েসওভার: হরি কৃষ্ণান এস (দ্য সেকরেড জ্যাক – এক্সপ্লোরিং দ্য ট্রি অফ উইশেস) সেরা সংগীত নির্দেশনা: প্রণিল দেশাই (দ্য ফার্স্ট ফিল্ম) সেরা সম্পাদনা: নীলাদ্রি রায় (মুভিং ফোকাস) সেরা সাউন্ড ডিজাইন: শুভ্রুন সেনগুপ্ত (ধূন্ধগিরি কে ফুল) সেরা সিনেমাটোগ্রাফি: মীনাক্ষী সোমান, সারভানামরুথু (লিটল উইংস)

সেরা নির্মাতা: পিয়ুষ ঠাকুর (দ্য ফার্স্ট ফিল্ম) সেরা শর্ট ফিল্ম: গিধ দ্য স্কাভেঞ্জার সামাজিক ও পরিবেশগত মূল্যবোধ প্রচারকারী সেরা নন-ফিচার ফিল্ম: দ্য সাইলেন্ট এপিডেমিক সেরা ডকুমেন্টারি ফিল্ম: গড ভালচার অ্যান্ড

হিউম্যান সেরা আর্ট/কালচার ফিল্ম: টাইমলেস তামিলনাড়ু সেরা বায়োগ্রাফিক্যাল/হিস্টোরিক্যাল রিকনস্ট্রাকশন ফিল্ম: মো বউ মো গান, লেন্টিনা আও সেরা ডেবিউ ফিল্ম: দ্য স্পিরিট ড্রিমস অফ চেরা সেরা নন-ফিকশন

ফিল্ম: ফ্লাওয়ারিং ম্যান

শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে ড.ইউনূস কোনো কথা বলেননি: মেজর (অব.) হাফিজ

বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা গত ১৭ বছরে শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে কোনো কথা বলেননি। এমনকি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও এ বিষয়ে নীরব ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, একমাত্র আইন উপদেষ্টা আসিফ নজরুল মাঝে মাঝে দু-একটি কথা বলেছেন।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ‘জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোচনা সভা ও শহীদ পরিবারবর্গকে সম্মাননা’ অনুষ্ঠানে এসব কথা বলেন হাফিজ উদ্দিন। আইইবি এ অনুষ্ঠানের আয়োজন করে।

হাফিজ উদ্দিন বলেন, ‘এখন যাঁরা উপদেষ্টা রয়েছেন, তাঁদের কেউ গত ১৭ বছর শেখ হাসিনার অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে কোনো কথা বলেননি। একমাত্র আসিফ নজরুল মাঝে মাঝে দু-চারটি কথা বলেছেন। এমনকি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস—দেশ বরেণ্য ব্যক্তি, আমরা সকলে তাঁকে শ্রদ্ধা করি, তিনি হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে একটি কথা কখনো বলেন নাই।’

বিএনপির এই নেতা বলেন, জুলাই-আগস্টের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত না হওয়ার প্রধান কারণ হলো, অভ্যুত্থানের পর যে সরকার রাষ্ট্রক্ষমতায় এসেছে, তারা শহীদদের চেতনাকে ধারণ করে না। তিনি আরও বলেন, ‘সব সময়ই বিপ্লবে যাঁরা জীবন দেন, বিজয়ের পরে তাঁদের মূল্যায়ন করা হয় না। বারবার জীবন দেয় সাধারণ মানুষ, আর এর ফলাফল ভোগ করে একশ্রেণির কুটিল রাজনীতিবিদরা।’

তিনি অভিযোগ করেন, যারা শেখ হাসিনার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করেনি, তারাই এখন পাদপ্রদীপের আলোয় এসে জাতিকে উপদেশ দিচ্ছে।

গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মানুষ জীবন দিয়েছে উল্লেখ করে হাফিজ উদ্দিন বলেন, ‘নির্বাচন কি পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে হবে নাকি আসনের পদ্ধতিতে হবে, এটির জন্য মানুষ জীবন দেয়নি। মানুষ জীবন দিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আর গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র উপায় হচ্ছে নির্বাচন দেওয়া।’

হাফিজ উদ্দিন আরও বলেন, ‘পৃথিবীর কোনো ইতিহাসে নাই অনির্বাচিত ব্যক্তিরা সংবিধান সংশোধন করে। এখানে সেটাই প্রস্তাব দেওয়া হচ্ছে। জনগণ ও সংসদের সম্মতি ছাড়া কীভাবে এরা সংবিধান সংশোধন করতে চায়।’

বীর বিক্রম খেতাবপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধা বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আমরা ছিলাম ৮০ হাজার। আর এখন মুক্তিযোদ্ধার সংখ্যা আড়াই লক্ষ (লাখ)। এটির কৃতিত্ব আওয়ামী লীগকে দিতে হবে।’ তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ যখনই সময় পেয়েছে, আত্মীয়-স্বজনদের এই তালিকায় ঢুকিয়েছে।

সেনাবাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন হাফিজ উদ্দিন। তিনি বলেন, সাবেক বিচারপতি এবং ৬০০ পুলিশ কর্মকর্তাকে সেনানিবাসে আশ্রয় দিয়ে সেনাবাহিনী ঠিক কাজ করেনি। তিনি বলেন, জুলাই-আগস্টে এমন আন্দোলন হয়েছে, মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে গেছেন।

একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন ফ্যাসিবাদবিরোধীদের মধ্যে ঐক্যের ওপর জোর দেন। তিনি বলেন, ‘ঐক্যের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা দেশের ভেতর থেকেও হচ্ছে, বাইরে থেকেও হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘যদি ঐক্যের মধ্যে ফাটল ধরান, পতিত স্বৈরাচার কিন্তু বসে নেই। তাদের কাছে লুণ্ঠিত অর্থ আছে; তাদের সুবিধা ভোগ করা দোসররা এখনো আছে। তাদের কাছে আছে বিভিন্ন বেআইনি আগ্নেয়াস্ত্র। কাজেই মনে রাখতে হবে, ঐক্যের কোনো বিকল্প নেই।’

জাহিদ হোসেন সমালোচনাকারীদের উদ্দেশে বলেন, ‘যারা কথায় কথায় সমালোচনা করেন, তার আগে আয়নায় নিজেদের মুখ দেখবেন। পত্রপত্রিকায় তো এখন অনেক কিছু বেরিয়ে আসছে। বাংলাদেশের মানুষ এসব পছন্দ করে না। কাজেই আমার মনে হয়, যাঁরা নিজেদের দায়িত্বশীল মনে করেন, আগামী দিনের রাজনীতি করতে চান; তাঁদের ঐক্য ধরে রাখতে হবে।’

রোববার নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি: নাহিদ

নতুন বাংলাদেশের জন্য নিজেদের ‘ইশতেহার’ ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী রোববার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক জনসমাবেশে এই ইশতেহার প্রকাশ করা হবে।  শনিবার  দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই পদযাত্রা কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। এ পদযাত্রা কর্মসূচির মাধ্যমে তারা দেশের ৫৯টি জেলায় সাধারণ মানুষের আকাঙ্ক্ষা, দেশ নিয়ে তাদের ভাবনা এবং একটি নতুন রাজনৈতিক দল হিসেবে তাদের প্রত্যাশা শুনেছেন।

এনসিপির আহ্বায়ক জানান, অভ্যুত্থানের এক বছরপূর্তি উপলক্ষে গত ১ জুলাই থেকে তাদের জুলাই পদযাত্রা শুরু হয়েছিল। এ কর্মসূচির অভিজ্ঞতা থেকে দল তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং নতুন বাংলাদেশের রূপরেখা তৈরি করেছে। এই ইশতেহারে তরুণদের জন্য পরিকল্পনা, অর্থনৈতিক রূপরেখা এবং দেশের আইনশৃঙ্খলা, পুলিশ ও প্রশাসন নিয়ে তাদের ভাবনা তুলে ধরা হবে।

তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি জানিয়েছিলাম। নতুন বাংলাদেশের জন্য আমাদের যে কর্মসূচি ও যে রাষ্ট্রভাবনার রূপকল্প রয়েছে, তা আমরা রোববার প্রকাশ করব।”

শহীদ মিনারে রোববার বিকেল ৪টায় এই জনসমাবেশ অনুষ্ঠিত হবে এবং এতে সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম জানান, গত বছরের ডিসেম্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্রের প্রথম খসড়া দেওয়া হয়েছিল। এখন অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দলের খসড়া সমন্বয় করে একটি চূড়ান্ত ঘোষণাপত্র তৈরি করছে। তিনি বলেন, “আমাদের দাবি ছিল, ঘোষণাপত্রের অবশ্যই সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে। আমরা আশা করছি, সরকারের পক্ষ থেকে এটি নিশ্চিত করা হবে।”

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার যে আগামী ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করতে যাচ্ছে, এনসিপি এই উদ্যোগকে স্বাগত জানায়।

গৃহকর্মীকে ধর্ষণের দায়ে সাবেক প্রধানমন্ত্রীর নাতির যাবজ্জীবন কারাদণ্ড

ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি প্রজ্বল রেভান্নাকে গৃহকর্মীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বেঙ্গালুরুর একটি বিশেষ আদালত।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার (২ আগস্ট) এমপি-এমএলএ’দের জন্য গঠিত বিশেষ আদালতের বিচারক সন্তোষ গজানন ভাট এই রায় দেন। কারাদণ্ডের পাশাপাশি প্রজ্বলকে ১১ লাখ রুপি জরিমানাও করা হয়েছে। তবে তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ৩৪ বছর বয়সী রেভান্না কর্ণাটকের একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য। ২০২৩ সালে শত শত আপত্তিকর ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে এসব অভিযোগ সামনে আসে। এসব ভিডিও দেশজুড়ে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগী নারী ৩৪ বছর বয়সী সাবেক সংসদ সদস্য প্রজ্বলের পরিবারের মালিকানাধীন একটি ফার্ম হাউস বা অবকাশযাপন কেন্দ্রে গৃহপরিচারিকা হিসেবে কাজ করতেন। ২০২৪ সালে কর্ণাটকের হাসান জেলায় প্রজ্বলের বিরুদ্ধে চারটি ধর্ষণ ও যৌন হয়রানির মামলা হয়। বাকি তিনটি মামলার বিচারও চলমান।

তবে রেভান্নার পরিবারের অভিযোগ, এটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। এসবের পেছনে রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল কংগ্রেসের হাত রয়েছে। যৌন নিপীড়নের একাধিক অভিযোগের পাশাপাশি ব্যক্তিগত বিতর্কের জেরেই সবশেষ লোকসভা নির্বাচনে হাসান আসনে হেরে যান প্রজ্বল।

এর আগে, ২০২৪ সালের ৩১ মে থেকে কারাগারে রয়েছেন প্রজ্বল। জার্মানি থেকে ফেরার সময় ওই দিন তাকে গ্রেপ্তার করা হয়। একাধিক নারীর ওপর যৌন নিপীড়নের ভিডিও প্রকাশ হওয়ার পর তিনি ইউরোপে পালিয়ে গিয়েছিলেন।

প্রসঙ্গত, ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার দল জনতা দল (সেক্যুলার) বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপির মিত্র হিসেবে রয়েছে। ভারতের মতো দেশে এত প্রভাবশালী রাজনৈতিক পরিবারের কারও এভাবে সাজা পাওয়ার ঘটনা বিরল।

ইসরায়েলে অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখল কানাডা

তুর্কি বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, কানাডা ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার ঘোষণা দিয়েছে। গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের ওপর অস্ত্র ব্যবহার ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ শনিবার (২ আগস্ট) এক বিবৃতিতে জানান, গাজায় ব্যবহৃত হতে পারে এমন সামরিক পণ্যের জন্য ইসরায়েলের লাইসেন্স ২০২৪ সালের শুরুতেই স্থগিত করা হয়েছিল এবং এটি এখনও বহাল আছে। নতুন করে কোনো অনুমোদন দেওয়া হয়নি।

গত ২৯ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, কানাডা থেকে ইসরায়েলে এখনও অস্ত্র পাঠানো হচ্ছে, এর প্রতিবাদেই আনিতা এই নতুন বিবৃতিটি জারি করেন।

এ প্রসঙ্গে আনন্দ বলেন, প্রতিবেদনের বেশ কিছু দাবি বিভ্রান্তিকর এবং বাস্তবতা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

তিনি বলেন, প্রতিবেদনে যে বিষয়ে বলা হয়েছে, সেগুলো আসলে পেইন্টবল ধাঁচের। এগুলোর সঙ্গে এমন যন্ত্রও ছিল, যা আগ্নেয়াস্ত্রকে সাধারণ গোলাবারুদ ব্যবহারে অকার্যকর করে তোলে। এগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহারের উপযোগী নয়। যদি কেউ এমন কিছু ব্যবহারের চেষ্টা করে, তা হলেও সেটির জন্য লাইসেন্স লাগবে— আর সেই লাইসেন্স কখনোই দেওয়া হতো না।

তিনি আরও নিশ্চিত করেন, লাইসেন্স স্থগিত হওয়ার আগ থেকেই কোনো কানাডীয় প্রতিষ্ঠান ইসরায়েলে মর্টার সরবরাহ করেনি, সরাসরি বা পরোক্ষভাবে কোনও ভাবেই নয়।

আনন্দ জানান, কোনো প্রতিষ্ঠান যদি বৈধ লাইসেন্স ছাড়া সামরিক সরঞ্জাম রপ্তানি করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যার মধ্যে জরিমানা, জব্দ এবং ফৌজদারি অভিযোগও অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, আমরা কখনোই কানাডায় তৈরি অস্ত্রকে এই সংঘাতে ব্যবহৃত হতে দেব না।

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৩৮২

দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৩৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৮০১ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং বাকি ৫৮১ জন অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন। শনিবার (২ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহদাত হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

অভিযানের সময় পুলিশ বেশকিছু আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে। এর মধ্যে রয়েছে ১টি পিস্তল, ২টি ওয়ান শুটারগান, ১টি বিদেশি পিস্তল, ১টি রিভলবার, ১টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড গুলি। এছাড়াও, ১টি সুইচ গিয়ার চাকু, ৩টি চাইনিজ কুড়াল, ১টি লোহার চাপাতি এবং ১টি এসএস কুড়াল উদ্ধার করা হয়েছে।

সীমিত আকারে খুলছে মাইলস্টোন, শুরুতে নেই পাঠদান কার্যক্রম

ভয়াবহ বিমান দুর্ঘটনার পর টানা তৃতীয় দফা ছুটি শেষে রোববার সীমিত পরিসরে খুলছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। তবে প্রথম দিন কোনো ধরনের ক্লাস বা পাঠদান কার্যক্রম চলবে না।

শনিবার সন্ধ্যায় কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল এক বিবৃতিতে জানান, শিক্ষার্থীদের মানসিক স্বস্তি নিশ্চিত করতে এবং ধীরে ধীরে তাদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সহায়তার জন্য বর্তমানে কাউন্সেলিং কার্যক্রম চালু রয়েছে। পাশাপাশি, বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে পরিচালিত একটি চিকিৎসা ক্যাম্পে শারীরিক ও মানসিক পরামর্শ দেয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। মর্মান্তিক এই ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জন নিহত এবং প্রায় শতাধিক মানুষ আহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকেই প্রতিষ্ঠানটি বন্ধ ছিল।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, পুরোপুরি পাঠদান কার্যক্রম শুরু করার আগে ধাপে ধাপে সকল ধরনের সহায়তা ও প্রস্তুতি নিশ্চিত করা হবে।

কলকাতায় ৮ দিনের রিমান্ডে বাংলাদেশি মডেল শান্তা

ভারতের কলকাতায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পালকে আট দিনের রিমান্ডে নিয়েছে লালবাজার গোয়েন্দা বিভাগ। গত ৩০ জুলাই (বুধবার) শান্তাকে কলকাতার যাদবপুর এলাকার বিজয়নগরের ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। শান্তার স্বামীর বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে পুলিশ।

ইন্ডিয়ান এক্সপ্রেস এর বরাতে জানা গেছে, শান্তার কাছ থেকে দুটি ভারতীয় আধার কার্ড, একটি ভোটার আইডি, এবং বাংলাদেশি মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র উদ্ধার করেছে পুলিশ। এছাড়া তার কাছ থেকে বাংলাদেশে ইস্যু করা একটি বিমান সংস্থার আইডেন্টিটি কার্ড-ও উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, অ্যাপ-ভিত্তিক ক্যাব ব্যবসা করতে গিয়েই পুলিশের সন্দেহের তালিকায় আসেন শান্তা। তিনি ২০২৩ সাল থেকে কলকাতার যাদবপুরের বিজয়নগরে বাস করছিলেন।

সম্প্রতি ঠাকুরপুর থানায় শান্তা নিজেই একটি জালিয়াতির মামলা দায়ের করেন। সেখানে তিনি ভিন্ন এক ঠিকানা ব্যবহার করেন। তদন্তে দেখা যায়, তিনি একাধিক সময় ঠিকানা ও পরিচয় পরিবর্তন করে থাকতেন।

তদন্তকারীরা জানিয়েছেন, শান্তা ভারতীয় পরিচয়পত্র ও নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছেন। এতে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে যে, তার পেছনে একটি বড় চক্র সক্রিয় থাকতে পারে।