Home Blog Page 351

টিভিতে আজকের খেলার সূচি

অস্ট্রেলিয়ায় চলমান টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে আজ (রোববার) পার্থ স্কচার্সের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল। এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগে আজ আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসি ও ক্রিস্টাল প্যালেস পরস্পর লড়াইয়ে নামবে।

টপ এন্ড টি-টোয়েন্টি

শিকাগো-অ্যাডিলেড

সকাল ৭-৩০ মি., টি স্পোর্টস

 

নর্দার্ন-হোবার্ট বেলা ১১-৩০ মি., টি স্পোর্টস

বাংলাদেশ ‘এ’-স্কর্চার্স বেলা ৩-৩০ মি., টি স্পোর্টস

ইংলিশ প্রিমিয়ার লিগ

চেলসি-প্যালেস

সন্ধ্যা ৭টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

 

নটিংহাম-ব্রেন্টফোর্ড সন্ধ্যা ৭টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২

ম্যান ইউনাইটেড-আর্সেনাল রাত ৯-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা

বিলবাও-সেভিয়া

রাত ১১-৩০ মি., বিগিন অ্যাপ/ওয়েবসাইট

 

এসপানিওল-অ্যাতলেটিকো রাত ১-৩০ মি., বিগিন অ্যাপ/ওয়েবসাইট

দ্য হানড্রেড (পুরুষ)

ম্যানচেস্টার-নর্দার্ন

সন্ধ্যা ৭-৩০ মি., সনি স্পোর্টস ১

 

বার্মিংহাম-লন্ডন স্পিরিট রাত ১১টা, সনি স্পোর্টস ১

সিপিএল

সেন্ট কিটস-ত্রিনবাগো

রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২

 

অ্যান্টিগা-সেন্ট লুসিয়া আগামীকাল ভোর ৫টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২

টেনিস

সিনসিনাটি ওপেন

রাত ১টা, সনি স্পোর্টস ২

টেবিল টেনিসে অস্থিরতা !

একের পর এক অঘটনের জন্ম দিচ্ছে টিটি। প্রথমে বিশ্বকাপ বাছাই পর্বে খেলতে যাওযার আগে খেলোয়াড়দের বিদ্রোহ এবং ইতিহাসের সেরা ব্যর্থতা নিয়ে দেশে ফেরা। এরপর ক্যাম্পে বিশৃঙ্খলা জনিত কারণে দুইজন খেলোয়াড়কে ট্রায়ালের আগেই বাদ দিয়ে দেওয়া। নতুন অ্যাডহক কমিটি আসার পরেই চরম অস্থিরতা ও বিশৃঙ্খল পরিবেশ বিরাজ করছে টেবিল টেনিস অঙ্গণে।

গত মাসে নেপালে অনুষ্ঠিত হয় বিশ্বকাপ টিটির বাছাই টুর্নামেন্ট। কিন্তু কর্মকর্তারা সিলেকশনের কথা বললে র‍্যাংকিং অনুযায়ী দল পাঠানোর কথা বলে নেপালে যেতে অনাগ্রহ প্রকাশ করেন খেলোয়াড়রা। এতে দল না পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেন টিটি কর্মকর্তারা। পরে অবশ্য চাপে পড়ে দল পাঠাতে বাধ্য হন টিটির কর্মকর্তারা। কিন্তু একরাশ হতাশা নিয়ে নেপাল থেকে দেশে ফেরেন খই খই মারমারা। ছেলে ও মেয়ে দুই বিভাগেই বাংলাদেশ দল পাঁচ দেশের মধ্যে পঞ্চম হয়। ফলে চার দেশ পুরস্কার প্রদান মঞ্চে পদক হাতে দাঁড়ালেও বাংলাদেশই ছিল একমাত্র শূন্য হাতে।

নেপাল থেকে ফেরার পর এসএ গেমসের ক্যাম্পের জন্য ট্রায়াল শুরু হয়। কিন্তু সেখানেই বিশৃঙ্খলা দেখা দেয়। সিলেকশন ট্রায়াল শুরুর আগেই শৃঙ্খলাজনিত কারণে জাতীয় দলের ক্যাম্পে থাকা দুই টিটি খেলোয়াড় বাদ পড়েন। একজন নারী ও একজন পুরুষ খেলোয়াড় জাতীয় দলের ক্যাম্পে থাকলেও সিলেকশন ট্রায়ালে অংশ নিতে পারেননি। এই প্রসঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বলেন, ‘শৃঙ্খলাজনিত কারণে তারা এই সিলেকশন খেলতে পারছে না। একজন বিকেএসপির শিক্ষার্থী তাকে বিকেএসপি পাঠানো হয়েছে, অন্যজন বিকেএসপির সাবেক শিক্ষার্থী সে অন্যত্র গেছে।’

সূত্রে জানা গেছে, বাংলাদেশ টিটি দল যখন নেপালে ছিল, সেই সময়ে ঢাকায় ক্যাম্পে অন্য খেলোয়াড়রা ছিলেন। ওই সময় একটি অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়। বিগত কয়েক বছর ধরে টেবিল টেনিস ফেডারেশনেই নারী ও পুরুষ এক জায়গায় ক্যাম্প চলছে। উঠতি বয়সের ছেলে-মেয়েরা একই ক্যাম্পে থাকা সামাজিকভাবে খানিকটা ঝুঁকিপূর্ণ। যার ফলে ঘটে এমন অপ্রীতিকর ঘটনা। তবে থাইল্যান্ডের নতুন কোচ আসায় ট্রায়ালে কিছুটা স্বস্তি ফিরেছে।

কক্সবাজারে অসুস্থ উপদেষ্টা ফারুকী, আপাতত শঙ্কামুক্ত

কক্সবাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নিয়ে আসা হয়েছে। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। বর্তমানে তার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফর।

শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাতে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, মোস্তফা সরয়ার ফারুকীকে জরুরি বিভাগে স্যালাইন দেয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। ইসিজিতে তার হার্টে কোনো সমস্যা ধরা পড়েনি। তিনি ভালো আছেন। অতিরিক্ত কাজের চাপে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।

এদিকে, সংস্কৃতি উপদেষ্টার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এক ফেসবুক পোস্টে মোস্তফা সরয়ার ফারুকীর শারীরিক অবস্থা আপাতত শঙ্কামুক্ত বলে জানান।

পোস্টে তিনি লেখেন, মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত কাজের চাপের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। আপাতত তিনি আশংকামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন।

এর আগে, শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে চারদিনের সফরে কক্সবাজারে আসেন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। পরদিন শনিবার (১৬ আগস্ট) রাতে অসুস্থতা অনুভব করলে সফর মুলতবি করে জরুরিভাবে এয়ার অ্যাম্বুল্যান্সে করে কক্সবাজার বিমানবন্দর থেকে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

কক্সবাজারে ভ্রমণ বিতর্ক: এনসিপি নেতাদের শোকজ নোটিশ প্রত্যাহার

কক্সবাজারে ঘুরতে যাওয়ার অভিযোগে শোকজ করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পাঁচ শীর্ষ নেতার বিরুদ্ধে গৃহীত নোটিশ প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) দলের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, গত ৬ আগস্ট এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহর কাছে পৃথক পাঁচটি কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল।

পরে উল্লিখিত নেতারা দপ্তর মারফত আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের কাছে শোকজের জবাব জমা দেন।

জবাব পর্যালোচনায় দেখা গেছে, তাদের কোনো কর্মকাণ্ডে দলীয় শৃঙ্খলার ব্যত্যয় ঘটেনি। ফলে নির্দেশক্রমে শোকজ নোটিশগুলো প্রত্যাহার করে বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি করা হয়েছে।

গণহত্যার বিচার ও সংস্কার না হলে ভোট সুষ্ট হবে না

যারা গণহত্যা করেছে তাদেরকে বিচার ও শাস্তির আওতায় না নিয়ে আসলে আগামীতেও এমন গণহত্যার মত পরিস্থিতি তৈরী হওয়ার শঙ্কা রয়েছে। জনগণের দাবি গণহত্যাকারীদের বিচার ও সংস্কার হওয়া প্রয়োজন। বিচার ও সংস্কার না হলে ভোট সুষ্ট হবে না বলে মন্তব্য করেছেন, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এবং ঢাকা সংসদীয় ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ড. মো: হেলাল উদ্দিন।

শনিবার রাজধানীর একটি সম্মেলন কেন্দ্রে পল্টন থানার রোকনদের উদ্দেশ্য তিনি এসব কথা বলেন। পল্টন থানা জামায়াতের সেক্রেটারি এ্যাডভোকেট মারুফুল ইসলামের সঞ্চালনা ও পল্টন থানা আমীর শাহিন আহমেদ খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, আজকে আমরা রোকন সমাবেশ করছি কোন ভয় শঙ্কা ছাড়া। এর আগেও আমাদের সমাবেশ হয়েছে তখন অনেক বাধার প্রচীর টপকাতে হয়েছে। অনেকে এমন সমাবেশ থেকে গ্রেফতারও হয়েছেন। এখন আমাদের এই কোঠিন মুহুর্ত কাটাতে হচ্ছে না। এই সুন্দর পরিবেশ পাওয়ার পেছনে একমাত্র অবদান ছাত্রদের এই গণঅভূত্থান।

আমাদের আহত ছাত্র ভাইদের ত্যাগ কোনদিন ভোলার নয়। হাসপাতালে তাদের দেখতে গিয়েছি একজনের একটি হাত নেই। বললাম কেমন আছেন, উত্তরে জানান, আলহামদুলিল্লাহ, দেশ স্বাধীন হয়েছে তাই ভালো লাগছে। তিনি আমাদের বললেন, পুলিশের গুলিতে আমার একটি হাত হারিয়েছি তাতে কোন দু:খ নেই। দেশের প্রয়োজনে অন্য হাতও দিয়ে দেব। এই মানুষদের একটি চিন্তা ছিলো আমরা পুরাতন পদ্ধতিতে থাকবো না। দেশে নতুন কিছু হবে। কিন্তু আমরা তাদের চিন্তার বিপরীতে অশনি সঙ্কেত দেখতে পাচ্ছি। আহত ভাই ও শহীদদের স্বপ্ন বাস্তবায়নে তাদের মা-বাবারা এই দেশকে নিয়ে ভাবতে ভুলে যাচ্ছে। তারাও গণহত্যাকারীদের বিচার না পেলে আগামী নির্বাচন মেনে নেবে না।

তিনি উল্লেখ করেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক খারাপ। ভোটের মাঠে নির্বাচনী পরিবেশ ভালো থাকবে বলে মনে হচ্ছে না। আমারা চেয়েছিলাম সরকার স্থানীয় নির্বাচন দিয়ে প্রমাণ করুক এই পরিস্থিতিতে নির্বাচন করা সম্ভব। তাহলে মানুষের একটি আস্থা তৈরি হতো। তখন জাতীয় নির্বাচনেও মানুষ স্বতস্ফুতভাবে অংশ গ্রহণ করতো। আমরা বলেছিলাম ফ্রেব্রুয়ারিতেই নির্বাচন হোক সেই সঙ্গে সংস্কারও হোক। এদিকে জুলাই ঘোষণা পত্রও অসম্পূর্ণ রয়েছে। এটিকে আগে পরিপূর্ণ সনদ করতে হবে। যা সংবিধানে অন্তভূক্ত হবে। তখন সেই সংবিধানের আলোকে নির্বাচনের ব্যাবস্থা করতে পারেন। তাহলেই দেশের নির্বাচন জাতি মেনে নেবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী একটি নির্বাচন মুখি দল। দেশে নির্বাচন হবে আর আমরা নির্বাচনে যাবো না তা হতে পারে না। মানুষ এখন মনে করছে জামায়াত ইসলামি দেশ পরিচালনার জন্য প্রস্তুত। সেই জন্য আমরাও এগিয়ে যাচ্ছি।

হেলাল উদ্দিন বলেন, আমরা মনে করছি ইসলাম পন্থীরা যদি এক হয়ে যায় তাহলে কোন অপশক্তি আমাদের ঠেকাতে পারবেনা। এখন পর্যন্ত আমরা এক আছি। আওয়মীলীগও আমাদের ডন পন্থী বলেছে, ভারতও আমাদের ডন পন্থী বলেছে, কুরআনেও আমাদের ডান পন্থী বলা হয়েছে। এভাবেই ইসলামী আদর্শের সকল রাজনৈতিক দল একতাবদ্ধ থাকতে পারি তাহলে আমাদের বিজয় সুনিশ্চিত।

গাজায় নিহত বেড়ে ৬২ হাজার ছুঁই ছুঁই

ইসরায়েলি আগ্রাসনে গাজায় গত ২৪ ঘণ্টায় আরও ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে ৬১ হাজার ৮৯৭ জনে দাঁড়িয়েছে।

শনিবার (১৬ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আনাদুলুর।

মন্ত্রণালয় বলছে, গাজায় গত ২৪ ঘণ্টায় আরও ৭০ জন নিহত হয়েছেন, এদের মধ্যে আটজনের মরদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৩৮৫ জন। এর ফলে গত অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫৫ হাজার ৬৬০ জনে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে নতুন করে ১১ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে একজন শিশু। এখন পর্যন্ত দুর্ভিক্ষের কারণে ২৫১ জন মারা গেছেন, যার মধ্যে শিশু রয়েছে ১০৮ জন।

তীব্র বোমাবর্ষণ ও সরঞ্জামের অভাবে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অসংখ্য মৃতদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় পড়ে আছে।

গত ১৮ মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করে নতুন করে হামলা শুরু করার পর থেকে এ পর্যন্ত ১০ হাজার ৩৬২ জন নিহত এবং ৪৩ হাজার ৬১৯ জন আহত হয়েছেন।

গাজার পশ্চিম তীরে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক অভিযান চালাচ্ছে ইসরাইল। এতে করে শিবিরের ৮০ শতাংশ এলাকায় খাবার, পানি, বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে।

রাশিয়া বিশাল এক শক্তি’, ইউক্রেনকে সমঝোতার পরামর্শ ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের উচিত রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছানো, কারণ রাশিয়া একটি “বিশাল শক্তি” এবং ইউক্রেন তুলনামূলকভাবে ছোট একটি দেশ।

এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন এর আগে আলাস্কায় এক বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের কাছ থেকে আরও ভূখণ্ড দাবি করেছেন বলে শোনা যাচ্ছে।

শুক্রবার (১৫ আগস্ট) যুক্তরাষ্ট্রের আলাস্কায় অনুষ্ঠিত এক সম্মেলনে পুতিন ও ট্রাম্পের মধ্যে বৈঠক হয়। পরদিন শনিবার ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে জানান, পুতিন যুদ্ধবিরতি দিতে রাজি হয়েছেন যদি ইউক্রেন পুরো ডোনেৎস্ক অঞ্চল ছেড়ে দেয়।

তবে জেলেনস্কি এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন, এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট এক সূত্র।

বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড দখলে রেখেছে, যার মধ্যে রয়েছে ডোনেৎস্ক প্রদেশের প্রায় ৭৫ শতাংশ। এই অঞ্চল রাশিয়া প্রথম দখল করে ২০১৪ সালে।

এর আগেও ট্রাম্প বলে আসছিলেন, যুদ্ধবিরতির চুক্তি না হলে তিনি শান্তি প্রক্রিয়ায় সন্তুষ্ট হবেন না। তবে সম্মেলনের পর তিনি তার অবস্থান পরিবর্তন করে বলেন—যুদ্ধ থামাতে সরাসরি একটি শান্তি চুক্তিই বেশি কার্যকর হবে।

তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ লেখেন, “সব পক্ষ মনে করে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে সরাসরি একটি শান্তি চুক্তিই সবচেয়ে ভালো পথ। শুধুমাত্র যুদ্ধবিরতি নয়, কারণ তা অনেক সময়ই টেকে না।”

এদিকে, এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া বিবৃতিতে জেলেনস্কি বলেন, “হত্যা বন্ধ করাটাই যুদ্ধ থামানোর মূল উপাদান। রাশিয়ার যুদ্ধ চালিয়ে যাওয়ার মনোভাব স্থায়ী শান্তি প্রতিষ্ঠাকে জটিল করে তুলছে।”

যদিও দুই নেতার অবস্থান স্পষ্টভাবে ভিন্ন, তারপরও জেলেনস্কি জানিয়েছেন, তিনি সোমবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন।

এ বৈঠক স্মরণ করিয়ে দেয় গত ফেব্রুয়ারির সেই আলোচিত সাক্ষাৎকারের কথা, যেখানে ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স হোয়াইট হাউস ওভাল অফিসে প্রকাশ্যে জেলেনস্কিকে ভর্ৎসনা করেছিলেন।

ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে তিনপক্ষীয় বৈঠক—তিনি, পুতিন ও জেলেনস্কি—আয়োজন করা হতে পারে।

ট্রাম্পের শান্তি উদ্যোগকে স্বাগত জানালেও ইউরোপীয় নেতারা ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল জানিয়েছেন, তারাও সোমবারের বৈঠকে উপস্থিত থাকতে পারেন।

উল্লেখ্য, রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক আগ্রাসন শুরু করে। এরপর থেকে যুদ্ধটি ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের সবচেয়ে প্রাণঘাতী সংঘাতে রূপ নিয়েছে। এ পর্যন্ত দুই পক্ষ মিলিয়ে ১০ লাখের বেশি মানুষ হতাহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে হাজার হাজার ইউক্রেনীয় বেসামরিক নাগরিক।

বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, দেশজুড়ে বৃষ্টির আভাস

আগামী ১২ ঘন্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে, দেশের আট বিভাগেই বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির অভাস দিয়েছে সংস্থাটি।

রোববার (১৭ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে— রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্র প্রদেশ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং গুরুত্বহীন হয়ে পড়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, উড়িষ্যা, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। পরবর্তী ১২ ঘন্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল (শনিবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরে ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যৌথভাবে সিলেট ও বান্দরবানে ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ ভোর ৬টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বান্দরবানে ৪২ মিলিমিটার বা মিমি।

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের কার্যালয় ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইল সরবরাহ করা হয়নি।

কয়েকটি মিশনের কূটনৈতিক সূত্র জানিয়েছে, এই নির্দেশনা কোনো আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইলের মাধ্যমে পাঠানো হয়নি। বরং টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে বিষয়টি জানানো হয়েছে। পরে ওই কূটনীতিকদের অন্য মিশনগুলোতে খবরটি পৌঁছে দিতে বলা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত/হাইকমিশনারকে কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

দক্ষিণ এশিয়া, এশিয়া প্যাসিফিক, আফ্রিকা ও ইউরোপের কয়েকটি মিশনের কাছ থেকে জানা গেছে, এখনো অনেকে আনুষ্ঠানিকভাবে এ ধরনের নির্দেশ পাননি। তবে অন্তত দুটি মিশনের প্রধান নিশ্চিত করেছেন যে তারা সরকারের কাছ থেকে এমন বার্তা পেয়েছেন।

বিদেশে বাংলাদেশ মিশনে কর্মরত একজন জ্যেষ্ঠ কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে জানান, ঢাকা থেকে ফোনে আমাদের জানানো হয়েছে রাষ্ট্রপতির ছবি সরাতে হবে। এটি লিখিতভাবে আসেনি, তবে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে অন্য মিশনগুলোতেও বিষয়টি জানিয়ে দেওয়ার। একই সঙ্গে তদারকির দায়িত্বও থাকবে।

আরেকজন কূটনীতিক জানান, তাদের অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত সরাসরি জানালেও কাছাকাছি আরেকটি মিশনের মাধ্যমে বার্তাটি তাদের কাছে পৌঁছেছে।

বলিউডের ব্যয়হুল ডিভোর্স, হৃতিক রোশন ও সুজান খানের বিচ্ছেদ

তারকাদের বিচ্ছেদ মানেই কোটি কোটি টাকার লেনদেন। তবে বলিউডে এর সবচেয়ে বড় নজির হয়ে আছে হৃতিক রোশন ও সুজান খানের বিচ্ছেদ। তাদের এই ডিভোর্স নিষ্পত্তিতে জড়িত অর্থের পরিমাণ বলিউড ইতিহাসে রেকর্ড গড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিচ্ছেদ নিষ্পত্তিতে সুজান পান প্রায় ৩৮০ কোটি রুপি বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫২৭ কোটি টাকা। নগদ অর্থ, সম্পত্তি, বিনিয়োগ বা অন্য কোনো মাধ্যমে এই অর্থ দেওয়া হয়েছে কিনা তা প্রকাশ করা হয়নি। তবুও এটি বলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ডিভোর্স হিসেবে রেকর্ড গড়েছে।

হৃতিক বলিউডের নির্মাতা রাকেশ রোশনের ছেলে আর সুজান অভিনেতা সঞ্জয় খানের মেয়ে। তারা শৈশবের বন্ধু। ২০০০ সালের ব্লকবাস্টার কাহো না প্যায়ার হ্যায় সিনেমায় একসঙ্গে জুটি বাঁধেন। বলিউডে অভিষেকের আগে থেকেই প্রেমের সম্পর্ক থাকায় চার বছরের প্রেমের পর ২০০০ সালের ২০ ডিসেম্বর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে জন্ম নেয় দুই ছেলে হৃহান (২০০৬) ও হৃদান (২০০৯)।

২০১০ সালে কাইটস ছবির শুটিং চলাকালে সম্পর্কে ফাটল ধরার খবর ছড়িয়ে পড়ে। অবশেষে ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে, শেষ হয় ১৪ বছরের সংসার। তবে বিচ্ছেদের পরও তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন এবং দুই সন্তানের যৌথ অভিভাবকত্ব পালন করছেন। সন্তানদের নিয়ে মাঝেমধ্যেই একসঙ্গে সময় কাটাতে দেখা যায় তাদের।

বর্তমানে হৃতিক প্রেম করছেন অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে, আর সুজান সম্পর্কে রয়েছেন আর্সলান গোনির সঙ্গে।