Home Blog Page 372

ক্ষমতায় গেলে ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থান, গুরুত্ব আইটি খাতে: খসরু

বিএনপি ক্ষমতায় এলে ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করবে এবং তথ্যপ্রযুক্তি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ন্যূনতম এসএসসি পাস তরুণ-যুবকদের আইটি খাতে চাকরির ব্যবস্থা করা হবে।

শনিবার (২৮ জুন) সিলেটের জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে ‘সিলেট বিজনেস ডায়লগ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।

তিনি বলেন, “আগের মতো রাজনীতি করলে আর হবে না। বাংলাদেশের মানুষের মন-মানসিকতা পরিবর্তন হয়েছে। ব্যবসাকে রাজনীতির বাইরে ও ফ্যাসিবাদমুক্ত রাখতে হবে।”

আমীর খসরু অভিযোগ করেন, দেশের অর্থনীতিতে যে সৃজনশীলতা ছিল, তা গত ১৭ বছরে ধ্বংস করা হয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রথম দিন থেকেই ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে কাজ শুরু করবে। কৃষিতে বিনিয়োগে আগ্রহীদের সুযোগ তৈরি করে দেওয়া হবে এবং কৃষিপণ্য বিদেশে রপ্তানির লক্ষ্যেও বিএনপি কাজ করবে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে এবং নগর বিএনপির সহ-সভাপতি রিয়াসদ আজিম ও নগর বিএনপির কোষাধ্যক্ষ এনামুল কুদ্দুস চৌধুরীর যৌথ পরিচালনায় এই সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাবেক সভাপতি ফজলুল হক।

এছাড়াও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী ও মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, নাসিম হোসাইন, বদরুজ্জামান সেলিম, ফয়সল আহমদ চৌধুরী, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন প্রমুখ।

নির্বাচন বানচাল বা বিলম্ব করার উদ্দেশ্যে পিআর পদ্ধতি দাবি : সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মন্তব্য করেছেন যে, আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন চাওয়ার পেছনে নির্বাচন বিলম্বিত করা বা বানচাল করার উদ্দেশ্য রয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই পদ্ধতি সম্ভব নয় বলেও তিনি মনে করেন। শনিবার (২৮ জুন) রাজধানীর সেগুন বাগিচায় একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

‘এনালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক (ব্রেইন)’ আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে এবং সরকার দ্রুত নির্বাচনের দিনক্ষণ জানাবে। তবে তিনি স্থানীয় নির্বাচনের জন্য বর্তমান সময়কে উপযুক্ত মনে করেন না।

দেশের চলমান সংস্কার প্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান কোনো ধর্মগ্রন্থ নয় যে এটিকে পরিবর্তন করা যাবে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা নতুন প্রজন্মের চাহিদা অনুযায়ী ভবিষ্যতে পরিবর্তিত হবে। তিনি জাতীয় ঐকমত্য কমিশনের নিয়ত নিয়েও প্রশ্ন তোলেন, যদি তাদের প্রস্তাব সবাইকে মেনে নিতে বাধ্য করার উদ্দেশ্য থাকে, তবে প্রকৃত ঐকমত্য সম্ভব নয়।

পাকিস্তানে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ১৬ সেনা নিহত

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে একটি সামরিক বহর লক্ষ্য করে চালানো আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ১৬ সেনা সদস্য নিহত হয়েছেন। এই হামলায় কয়েক ডজন বেসামরিক নাগরিক, স্থানীয় সরকারি কর্মকর্তা এবং পুলিশ সদস্যও আহত হয়েছেন। স্থানীয় নিরাপত্তা ও সরকারি সূত্র বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছে।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার একজন সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানান, একজন আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে একটি সামরিক বহরে ধাক্কা দেয়। প্রাথমিকভাবে ১৩ জন নিহত হওয়ার খবর এলেও, পরে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়ায়।

জেলার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, শক্তিশালী বিস্ফোরণের ধাক্কায় দুটি বাড়ির ছাদ ধসে পড়েছে এবং এতে ছয় শিশু আহত হয়েছে।

এই হামলার দায় স্বীকার করেছে হাফিজ গুল বাহাদুরের নেতৃত্বাধীন একটি তালেবানপন্থী সশস্ত্র গোষ্ঠী, যা পাকিস্তানি তালেবানেরই একটি অংশ।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর থেকে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে সহিংসতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ইসলামাবাদ দাবি করে আসছে, এসব হামলা আফগানিস্তান থেকে পরিচালিত হচ্ছে, যদিও তালেবান প্রশাসন এই অভিযোগ অস্বীকার করেছে।

এএফপির হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলায় প্রায় ২৯০ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য।

খামেনির প্রাণ বাঁচিয়েছি, ধন্যবাদ লাগবে না: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে একটি ‘খুবই অপমানজনক ও ভয়াবহ মৃত্যু’ থেকে রক্ষা করেছেন, তবে এর জন্য খামেনির তাকে ধন্যবাদ জানানোর দরকার নেই। শুক্রবার (২৭ জুন) তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই মন্তব্য করেন।

ট্রাম্প তার পোস্টে লিখেছেন, “আমি জানতাম তিনি (খামেনি) কোথায় লুকিয়ে ছিলেন। আমি ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীকে তার জীবন শেষ করতে দেইনি।” তিনি আরও যোগ করেন, “আমি তাকে একটি ভয়ানক ও লজ্জাজনক মৃত্যু থেকে রক্ষা করেছি। আর তার জন্য আমাকে ধন্যবাদ জানাতে হবে না!”

এর আগে বৃহস্পতিবার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে খামেনি বলেছিলেন, “আমরা আমেরিকার মুখে একটি কঠিন চপেটাঘাত করেছি।” খামেনির এই মন্তব্যের পরই ট্রাম্পের পাল্টা প্রতিক্রিয়া আসে।

এদিকে, শনিবার তেহরানের রাস্তায় হাজার হাজার মানুষ ইসরায়েলি হামলায় নিহত ইরানি শীর্ষ সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের জানাজায় অংশ নেন। তবে এই সময়েও খামেনিকে প্রকাশ্যে দেখা যায়নি।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ১৬ জন বিজ্ঞানী ও ১০ জন শীর্ষ সেনা কর্মকর্তা ছিলেন। প্রথম দিনের ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে রয়েছেন আইআরজিসির মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মেহদি তেহরানচি এবং আইআরজিসি কমান্ডার হোসেইন সালামি।

জানাজায় অংশ নেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান, কুদস ফোর্সের প্রধান এসমাইল কানি এবং খামেনির উপদেষ্টা আলী শামখানি। শামখানি যুদ্ধে আহত হওয়ার পর এই প্রথমবার প্রকাশ্যে এলেন এবং তাকে লাঠিতে ভর দিয়ে হাঁটতে দেখা যায়।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতে ইরানে অন্তত ৬১০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৩ জন শিশু ও ৪৯ জন নারী। আহত হয়েছেন ৪ হাজার ৭০০ জনের বেশি। একই সময়ে ইসরায়েলে নিহত হয়েছেন ২৮ জন এবং আহত হয়েছেন ৩ হাজার ৩৪৩ জন।

ঢাকার ওপর কেন ক্ষুব্ধ ইউক্রেন, ইইউকে নিষেধাজ্ঞার সুপারিশ

রাশিয়া অধিকৃত ইউক্রেনীয় ভূখণ্ড থেকে “চুরি করা” গম আমদানির অভিযোগে বাংলাদেশের ওপর ক্ষুব্ধ হয়েছে ইউক্রেন। তারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) সুপারিশ করবে বলে জানিয়েছে রয়টার্স।

ইউক্রেনের অভিযোগ, বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো রাশিয়া অধিকৃত ইউক্রেনীয় অঞ্চল থেকে সংগৃহীত গম আমদানি করছে। তাদের মতে, এটি একটি অপরাধ, কারণ রাশিয়ার দখলকৃত অঞ্চল থেকে উৎপাদিত পণ্যের বাণিজ্য ইউক্রেনীয় আইন অনুযায়ী নিষিদ্ধ।

নয়াদিল্লিতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেক্সান্ডার পোলিশচুক জানিয়েছেন, ঢাকাকে বারবার সতর্ক করার পরও এই বাণিজ্য বন্ধ হয়নি। ইউক্রেনের গোয়েন্দা তথ্য অনুযায়ী, রাশিয়া অধিকৃত ইউক্রেনীয় গম নিজেদের গমের সঙ্গে মিশিয়ে রপ্তানি করছে, যাতে উৎস শনাক্ত করা না যায়।

রয়টার্সের হাতে থাকা নথি অনুযায়ী, ইউক্রেনের নয়াদিল্লি দূতাবাস বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চলতি বছর একাধিক চিঠি পাঠিয়েছে। এসব চিঠিতে রাশিয়ার কফকাজ বন্দর থেকে আমদানিকৃত দেড় লাখ টনের বেশি “চুরি করা” গম প্রত্যাখ্যানের আহ্বান জানানো হয়। ইউক্রেন এসব চিঠিতে অভিযুক্ত জাহাজগুলোর নাম, রেজিস্ট্রেশন নম্বর এবং রাশিয়ার বন্দরগুলো থেকে ছেড়ে আসার তারিখও উল্লেখ করেছে।

সর্বশেষ গত ১১ জুন পাঠানো এক চিঠিতে ইউক্রেন হুঁশিয়ারি দিয়ে বলেছে, “চুরি করা” গম গ্রহণ করলে বাংলাদেশ “গুরুতর নিষেধাজ্ঞার” মুখে পড়তে পারে। এতে শুধু আমদানিকারক প্রতিষ্ঠান নয়, মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তারাও নিষেধাজ্ঞার আওতায় আসতে পারেন বলে উল্লেখ করা হয়।

ইউক্রেনীয় রাষ্ট্রদূত পোলিশচুক বলেন, যেহেতু ঢাকা এসব চিঠির কোনো জবাব দেয়নি, তাই ইউক্রেন এখন বিষয়টি ইইউতে উত্থাপন করবে এবং তাদের তদন্ত প্রতিবেদন ইইউর সঙ্গে ভাগ করে নেবে।

বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা অবশ্য রয়টার্সকে জানিয়েছেন, “রাশিয়া অধিকৃত অঞ্চলে উৎপাদিত গম ঢাকা আমদানি করে না। বাংলাদেশ কখনো চুরি করা গম আমদানি করে না।”

ইইউর পররাষ্ট্র ও নিরাপত্তা নীতির মুখপাত্র আনিতা হিপার জানিয়েছেন, অভিযুক্ত জাহাজগুলো বর্তমানে নিষেধাজ্ঞার আওতায় নেই। তবে তিনি সতর্ক করে বলেছেন, ইউক্রেনের খাদ্য নিরাপত্তা ক্ষুণ্ন করে এমন কর্মকাণ্ড, বিশেষ করে “চুরি করা” গম পরিবহণ প্রমাণিত হলে ভবিষ্যতে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

উল্লেখ্য, রাশিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকা সত্ত্বেও ইউক্রেনের কৃষি খাত দেশটির প্রধান রপ্তানি আয়ের উৎসগুলোর একটি। ইইউ রাশিয়ার তথাকথিত “ছায়া নৌবহরের” অংশ হিসেবে ইতোমধ্যে ৩৪২টি জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা মস্কোকে নিষেধাজ্ঞা এড়িয়ে তেল, অস্ত্র এবং শস্য পরিবহণে সহায়তা করে বলে ইইউর দাবি।

২৪ ঘণ্টায় করোনায় ২ মৃত্যু, শনাক্ত ৭

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে ৭ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

শনিবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মৃতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৩.০৮৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২২ জনের মৃত্যু হয়েছে। আর এ পর্যন্ত ৫৩৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

বাংলাদেশ সিরিজ দিয়ে টি-টোয়েন্টিতে চালু হচ্ছে পাওয়ার প্লের নতুন নিয়ম

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার প্লের নিয়মে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যদিও স্বাভাবিক ২০ ওভারের ম্যাচে ৬ ওভার পাওয়ার প্লে অপরিবর্তিত থাকছে, তবে বৃষ্টি বা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে গেলে পাওয়ার প্লে কত ওভার খেলা হবে, সেই নিয়মেই পরিবর্তন এনেছে আইসিসি।

বর্তমান নিয়ম অনুযায়ী, ম্যাচের দৈর্ঘ্য কমে গেলে পূর্ণ ওভারে পাওয়ার প্লে হিসেব করা হতো। যার ফলে অনেক সময়ই অসামঞ্জস্য তৈরি হতো। নতুন নিয়ম অনুযায়ী, ইনিংসের দৈর্ঘ্য কমে গেলে পাওয়ার-প্লে আর নির্দিষ্ট সংখ্যক ওভারে সীমাবদ্ধ থাকবে না।

এই নিয়ম কার্যকর হলে, ইনিংসের মোট বলের প্রায় ৩০ শতাংশ বলই ধরা হবে পাওয়ার-প্লে হিসেবে। মূলত খেলার ভারসাম্য রক্ষা করা এবং প্রতিটি ম্যাচেই সমান প্রতিদ্বন্দ্বীতা বজায় রাখার চেষ্টা থেকেই এই নিয়ম করা হচ্ছে।

নতুন নিয়মের পরীক্ষামূলক প্রয়োগ হতে চলেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ থেকেই। আগামী ১০ জুলাই শুরু হবে দুই দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ, যেখানে প্রথমবারের মতো এই পরিবর্তিত পাওয়ার-প্লে নিয়ম ব্যবহার করা হবে।

এই বলভিত্তিক পাওয়ার-প্লে পদ্ধতি ইতোমধ্যেই ইংল্যান্ডের জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘টি-টোয়েন্টি ব্লাস্টে’ সফলভাবে প্রয়োগ হচ্ছে। সেখানে ওভারের মাঝপথে পাওয়ার-প্লে শেষ হলেও কোনো জটিলতা তৈরি হয়নি। সেখানকার ইতিবাচক অভিজ্ঞতার ভিত্তিতেই এই নিয়ম আন্তর্জাতিক ক্রিকেটে চালু করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

গোপনে চলচ্চিত্রে অভিনয় সাকিবের, চাঞ্চল্যকর তথ্য দিলেন নির্মাতা

বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন, তবে সেই সিনেমাটি শেষ পর্যন্ত মুক্তি পায়নি। যদিও সাকিব পরবর্তীতে সংবাদমাধ্যমে তার অভিনয়ের বিষয়টি অস্বীকার করেন, তবে তার অভিনয়ের প্রমাণ রয়েছে।

জানা গেছে, শহরের পাঁচ তরুণ-তরুণীর গল্প নিয়ে এক যুগ আগে ‘সব কিছু পেছন ফেলে’ নামের সিনেমা নির্মাণ শুরু করেন রাজিবুল হোসেন। এই সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেন ক্রিকেটার সাকিব আল হাসান। কক্সবাজারে শুটিংয়েও অংশ নিয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে সংবাদ প্রকাশ হলে অভিনয়ের বিষয়টি অস্বীকার করেন সাকিব। বিপদে পড়েন পরিচালক, থেমে যায় শুটিং। শেষ পর্যন্ত সিনেমার কাজই বন্ধ করে দেন নির্মাতা।

বৃহস্পতিবার নির্মাতা জানালেন, সাকিবের মিথ্যাচারের কারণেই শেষ করা যায়নি সব কিছু পেছন ফেলে সিনেমাটি।

নির্মাতা রাজিবুল হোসেন বলেন, এই সিনেমার শুটিং শুরু হয়েছিল অনেক স্বপ্ন নিয়ে। সাকিব আল হাসান শুটিং করেছেন, ক্যামেরার সামনে অভিনয় করেছেন, ক্ল্যাপস্টিক ও প্রফেশনাল রেকর্ডিংয়ের মধ্য দিয়ে আমরা দৃশ্য ধারণ সম্পন্ন করি। কিন্তু পরবর্তী সময়ে তিনি সিনেমায় অভিনয় করার বিষয়টি অস্বীকার করলে পুরো প্রজেক্টটা অনিশ্চয়তার মুখে পড়ে।

নির্মাতা আরও বলেন, সাকিব আল হাসানের মিথ্যাচার নির্মাতা হিসেবে আমাকে যেমন ক্ষতিগ্রস্ত করেছে, তেমনি এটা ছিল একটি শিল্পভিত্তিক কাজের প্রতি তার অসম্মান। আমি চাইলে তাঁকে ছাড়া সিনেমাটি শেষ করতে পারতাম, কিন্তু আমি বিশ্বাস করি একটি অসম্পূর্ণ সত্য দিয়ে পূর্ণ সিনেমা নির্মাণ করা যায় না।

পরিচালনার পাশাপাশি সিনেমার প্রযোজকও ছিলেন রাজিবুল হোসেন। স্পনসর করেছিল ফুজিফিল্ম বাংলাদেশ। তাদের মাধ্যমেই সাকিব এই সিনেমার সঙ্গে যুক্ত হন বলে জানান নির্মাতা।

রাজিবুল হোসেন বলেন, সাকিব আল হাসান তখন ফুজিফিল্মের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। ফুজির সঙ্গে সাকিবের চুক্তি ছিল বছরের সুবিধা অনুযায়ী ৮ দিন তিনি তাদের সময় দেবে। সিনেমা নিয়ে আলোচনার একপর্যায়ে ফুজিফিল্মস আমাদের জানায়, সিনেমার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দেবে তারা, সেই সঙ্গে সাকিব আল হাসান অভিনয় করবেন সিনেমায়।

শুটিংয়ে অংশ নেওয়ার পরেও সাকিব আল হাসান কেন অস্বীকার করেন জানতে চাইলে নির্মাতা বলেন, প্রথম লটেই আমরা তাকে নিয়ে শুটিং করি। এরপর তার অভিনয় নিয়ে একটা সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর তিনি বেঁকে বসেন। কী কারণে তিনি এমনটা করেছেন তা আমার জানা নেই। ফুজিফিল্ম তখন সাকিব আল হাসানের সঙ্গে বিরোধে না গিয়ে তাঁকে বাদ দিয়ে সিনেমা শেষ করার অনুরোধ জানায়। কিন্তু তত দিনে তাঁর অভিনয়ের খবরটি ছড়িয়ে গেছে। পরে নৈতিক কারণেই আমি সিনেমার কাজ বন্ধ করে দিই। আমার ৬৫ লাখ টাকার ক্ষতি হয়।

এতদিন পর কেন এই অভিযোগ, এমন প্রশ্নের উত্তরে রাজিবুল হোসেন বলেন, আমার কাছে মনে হয়েছে সাকিব আল হাসান কাজটি সে সময় ঠিক করেননি। এটা সবাইকে জানানোর জন্যই এ বিষয় নিয়ে কথা বলা। এ ছাড়া অনেকেই সিনেমা বন্ধ করে দেওয়া নিয়ে নানা কথা বলত। তাদের সত্যিটা জানানো দরকার। কোনো প্রোডাকশন বা পরিচালনাগত দুর্বলতায় নয়, বরং অবাঞ্ছিত ও অনৈতিক একটি ঘটনার কারণে অসমাপ্ত থেকে গেছে সব কিছু পেছন ফেলে সিনেমাটি।

হিরো আলমের আত্মহত্যার চেষ্টার খবর শুনে বগুড়ায় রিয়া মনি

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম বগুড়ায় বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। এই খবর পেয়ে তার স্ত্রী রিয়া মনি দ্রুত হাসপাতালে ছুটে গেছেন। হাসপাতালে হিরো আলমকে দেখতে গিয়ে রিয়া মনি কয়েকটি ছবি তুলে তার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে পোস্ট করেছেন।

ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, “সম্পর্ক গড়ে তুলতে যেমন সময় লাগে, সম্পর্ক ভেঙে দিতেও তেমন সময় লাগে। সম্পর্ক গড়ে ওঠে দুজনের মতে আর ভেঙে যায় তৃতীয় পক্ষের কারণে।” রিয়া মনির এই পোস্ট হিরো আলমের ব্যক্তিগত জীবনের টানাপোড়েন এবং তাদের সম্পর্কের জটিলতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

জানা গেছে, হিরো আলমের সঙ্গে স্ত্রী রিয়া মনির সম্পর্কের টানাপড়েন চলছে কিছুদিন ধরে। সেই হতাশায় আত্মহত্যার চেষ্টা করেছেন হিরো আলম।  সেই খবর পেয়েই বগুড়া ছুটে গেছেন রিয়া মনি।

এর আগে বগুড়ার ধুনটে ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক।

শুক্রবার দুপুর ১২টার দিকে তাকে অচেতন অবস্থায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তার বন্ধু নাট্যকার জাহিদ হাসান সাগর। পরে চিকিৎসকের পরামর্শে তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে হিরো আলম ধুনট উপজেলার যমুনা নদীর তীরে ভান্ডারবাড়ি গ্রামে বন্ধু জাহিদের বাড়ি বেড়াতে যান। রাতে রিয়া মনিকে কেন্দ্র করে দীর্ঘক্ষণ দুই বন্ধুর মধ্যে আলাপ হয়। এরপর তারা পৃথক বিছানায় ঘুমিয়ে পড়েন।

এদিন বেলা ১১টার দিকে হিরো আলমকে ঘুম থেকে ডেকে না পেয়ে তার বন্ধু উদ্বিগ্ন হয়ে ওঠেন। এ সময় হিরো আলমের বালিশের পাশে ঘুমের ওষুধ পড়ে থাকতে দেখা যায়। এরপরই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

বন্ধু জাহিদ হাসান সাগর জানান, দীর্ঘদিনের বন্ধু হিরো আলম আমার বাড়িতে এসে রিয়া মনিকে নিয়ে হতাশার কথা বলেন। তিনি জানান, যেখানে যান সেখানে লোকজন তাকে বিরক্ত করেন, নানা প্রশ্ন করেন। এখানে একটু নীরবে সময় কাটাতে এসেছিলেন। আমার ধারণা, রিয়া মনিকে না পাওয়ার হতাশা থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মনিরুজ্জামান বলেন, ঘুমের ওষুধ সেবন করায় হিরো আলম অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার সঙ্গে থাকা লোকজন প্রথমে তাকে স্থানান্তরে অনাগ্রহ দেখান। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

প্রধান উপদেষ্টা-সিইসির বৈঠকের বিষয় স্পষ্ট করার দাবি সালাহউদ্দিনের

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা বিএনপির। তবে তাদের বৈঠকের বিষয়টি স্পষ্ট করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘বিএনপির ধারণা ফেব্রুয়ারিতে নির্বাচন বিষয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ও সিইসি। বিএনপি মনে করছে নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি সেপ্টেম্বরের মধ্যেই নেওয়া সম্ভব।’

আজ শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা জানান।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বৈঠকে প্রধান উপদেষ্টা হয়ত তার ম্যাসেজ সিইসিকে জানিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে প্রস্তুতি নিতে। এটি আমাদের ধারণা। উভয় পক্ষ থেকে বার্তা আসলে সেটি স্পষ্ট হবে।’

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের ব্যাপারে সব দলই একমত।