Home Blog Page 377

জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিলেন রোনালদো

০
অবশেষে সেই বহুল প্রতীক্ষিত মুহূর্ত এসে গেল—নয় বছরের সম্পর্কের পর প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। গুচির এক শোরুম থেকে শুরু হওয়া মহাতারকার প্রেমের গল্পটি এবার পাচ্ছে আনুষ্ঠানিক পরিণতি।
শুরুটা ২০১৬ সালের মাদ্রিদের এক শীতের বিকেলে। বিকেল গড়িয়ে যাচ্ছিল সন্ধ্যার দিকে।
সাধারণ দিনের মতোই দিনটি এগোচ্ছিল, যতক্ষণ না সানগ্লাস পরে গুচির শোরুমে প্রবেশ করলেন রোনালদো। তখন কাউন্টারের পেছনে দাঁড়িয়ে ছিলেন তরুণী বিক্রয়কর্মী জর্জিনা রদ্রিগেজ।
রোনালদোর দুনিয়াজোড়া খ্যাতির সামনে জর্জিনা ছিলেন একেবারেই সাধারণ। তবু চোখের দৃষ্টিই বদলে দিল দুই জীবনের গতি।
প্রথম দেখাতেই যেন শুরু হয়ে গেল এক নতুন প্রেমের অধ্যায়। শুরুতে কথাবার্তা বেশি হয়নি, কিন্তু সেই মুহূর্তে যে কিছু একটা জন্ম নিয়েছে, তা দুজনই টের পেয়েছিলেন। এরপর নানা অজুহাতে দেখা করতে শুরু করলেন তারা। প্রথম দিকে দুজনেই সম্পর্কটি গোপন রেখেছিলেন।
২০১৭ সালের জানুয়ারিতে ফিফা দ্য বেস্ট পুরস্কার অনুষ্ঠানে প্রথমবার প্রকাশ্যে দেখা যায় রোনালদো–জর্জিনাকে। এরপর প্রেমের গুঞ্জন মিলল বাস্তবতার সিলমোহর। একই বছরের নভেম্বরে জন্ম নিল তাদের কন্যা আলানা মার্তিনা। জর্জিনা তখনই রোনালদোর অন্য সন্তানদেরও আপন করে নেন। ২০২২ সালে আবারও মা–বাবা হলেন তারা—এবার তাদের কোলে আসে কন্যা বেলা এস্মেরলাদা।
শুধু সন্তানদের যত্নই নয়, রোনালদোর প্রতিটি সাফল্য ও কঠিন সময়ে পাশে থেকেছেন জর্জিনা। এদিকে সময়ের সঙ্গে তিনিও জায়গা করে নিয়েছেন ফ্যাশন ও বিনোদন দুনিয়ায়। তবে এত বছর পার হলেও সম্পর্কটি আনুষ্ঠানিক না হওয়ায় ভক্তদের মনে এক ধরনের অপেক্ষা থেকেই যাচ্ছিল।
অপেক্ষার অবসান ঘটল এবার। গতকাল নিজের ইনস্টাগ্রামে হীরার আংটি পরা হাতের ছবি দিয়ে জর্জিনা লিখলেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনেও, আর আমার সব জন্মেও।’ ছবির লোকেশন—সৌদি আরবের রিয়াদ, যেখানে আল নাসরের হয়ে খেলছেন রোনালদো।
এখন নজর সবার এক জায়গায়—কবে আনুষ্ঠানিকভাবে বিয়ে করবেন রোনালদো ও জর্জিনা। যে দিনটি নিশ্চিতভাবেই ফুটবল দুনিয়া ও ভক্তদের কাছে হয়ে থাকবে স্মরণীয়।

 

ঢাকার বাইরে এখনো মব জাস্টিস চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

 

ঢাকার আশপাশে মব জাস্টিস কমলেও দেশের বিভিন্ন এলাকায় এখনো মব জাস্টিস চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (১৮ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ১২তম সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীতে ২৫ হাজার ৮৭১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, পুলিশ বাহিনীতে ১৫ হাজার ৮৫১ জন, বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) ৪ হাজার ৪৬৯ জন, ১ হাজার ৫৫৮ জন কারা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ২০৪ জন। এগুলো সব নতুন নিয়োগ।
এসব পদের মধ্যে কিছু সৃজিত পদ ও কিছু শূন্যপদ। পুলিশের এসব নিয়োগ সাব ইন্সপেক্টর থেকে কনস্টেবল পর্যন্ত। এ ছাড়া আনসার ও বিজিবির ক্ষেত্রেও কনস্টেবল নিয়োগ দেওয়া হয়েছে।
মাইটিভির চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার ঘটনায় বাদী বলেছেন এ ঘটনায় তার সম্পৃক্ততা নেই। তবুও কেন তাকে গ্রেফতার করা হয়েছে– এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এ বিষয়ে কোর্টকে জিজ্ঞাসা করেন। পুলিশের অ্যারেস্ট করা অবৈধ হলে কোর্ট তাকে ছেড়ে দেবে। তারা তো স্বাধীন।
সাংবাদিকদের উদ্দেশে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা চাই সাধারণ জনগণ বা নির্দোষ জনগণ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয়। যে দোষী সে কোনো অবস্থায় ছাড়া পাবে না। আমরা সবসময় চুনোপুঁটিগুলো ধরি। বড় রুই মাছ সবসময় ছাড়া পেয়ে যায়। বড় একটা ধরা পড়েছে, এখন আপনারা সবাই লেগে গেছেন। চুনোপুঁটি সম্পর্কে কিন্তু কেউ কিছু বলছেন না।
সুতরাং নির্দোষ এমন কেউ ছোটখাটো কিন্তু তাকে ধরা হলে সে সম্পর্কে আপনারা বলেন। আপনারা সবসময় সত্য ঘটনা বলে থাকেন বলে আপনাদের ধন্যবাদ।

মাইটিভির চেয়ারম্যানকে গ্রেফতার প্রশ্নে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বেসরকারি টেলিভিশন স্টেশন মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে অ্যারেস্ট করা অবৈধ হলে কোর্ট তাকে ছেড়ে দেবে, তারা তো স্বাধীন। সোমবার (১৮ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ১২তম সভা শেষে এক সংবাদ সম্মেলনে নাসিরের গ্রেফতার প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।
মাইটিভির চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার ঘটনায় বাদী বলেছেন এ ঘটনায় তার সম্পৃক্ততা নেই। তবুও কেন তাকে গ্রেফতার করা হয়েছে– এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এ বিষয়ে কোর্টকে জিজ্ঞাসা করেন। পুলিশের অ্যারেস্ট করা অবৈধ হলে কোর্ট তাকে ছেড়ে দেবে। তারা তো স্বাধীন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা চাই সাধারণ জনগণ বা নির্দোষ জনগণ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয়। যে দোষী সে কোনো অবস্থায় ছাড়া পাবে না। আমরা সবসময় চুনোপুঁটিগুলো ধরি। বড় রুই মাছ সবসময় ছাড়া পেয়ে যায়। বড় একটা ধরা পড়েছে, এখন আপনারা সবাই লেগে গেছেন। চুনোপুঁটি সম্পর্কে কিন্তু কেউ কিছু বলছেন না।
ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীতে ২৫ হাজার ৮৭১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, পুলিশ বাহিনীতে ১৫ হাজার ৮৫১ জন, বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) ৪ হাজার ৪৬৯ জন, ১ হাজার ৫৫৮ জন কারা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ২০৪ জন। এগুলো সব নতুন নিয়োগ।
এসব পদের মধ্যে কিছু সৃজিত পদ ও কিছু শূন্যপদ। পুলিশের এসব নিয়োগ সাব ইন্সপেক্টর থেকে কনস্টেবল পর্যন্ত। এ ছাড়া আনসার ও বিজিবির ক্ষেত্রেও কনস্টেবল নিয়োগ দেওয়া হয়েছে।
নাসিরকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম জিয়া উদ্দিন আহমেদ সোমবার রিমান্ডের আদেশ দেন। এরআগে রোববার নাসিরকে এদিন আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চান মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান।
রিমান্ড আবেদনে বলা হয়, তদন্তে জানা গেছে- মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার আওয়ামী সরকারের মদদপুষ্ট, আজ্ঞাবহ হয়ে মাইটিভির দায়িত্বশীল চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হয়ে মো. নাসির উদ্দিন সাথী উসকানিমূলক বক্তব্য ও প্রচার কার্যক্রম চালিয়ে ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেয়। তার এমন উসকানিমূলক কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে স্থানীয় আওয়ামী সন্ত্রাসী, রাজনৈতিক নেতা, কর্মী ও আইনশৃঙ্খলাবাহিনীর নির্বিচারে গুলিবর্ষণে আসাদুল হক বাবু মারা যান বলে তদন্তে এসেছে।
তদন্ত কর্মকর্তা তার আবেদনে বলেন, তদন্তে উঠে এসেছে, মাইটিভির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদের নাসির উদ্দিন সাথী সাংবাদিকতার পেশায় গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ও দায়িত্বে থেকেও তার অনৈতিক প্রভাব ও প্রতিপত্তিতে দলীয় এবং ব্যক্তিগত স্বার্থে সাবেক সরকারের আজ্ঞাবহ হয়ে বিরোধী দলমতকে প্রত্যাখান করেছে। প্রকৃত ঘটনা, অজ্ঞাতনামা আসামিদের পরিচয় শনাক্ত করার জন্য ও রহস্য উদঘাটনের জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। গোয়েন্দা পুলিশের একটি দল রোববার নাসির উদ্দিন সাথীকে তার গুলশানের বাসা থেকে গ্রেফতার করে।

বাংলাদেশসহ ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কোয়ালিফাই করেছে যেসব দেশ

০
জিম্বাবুয়েতে অনুষ্ঠিতব্য ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর তালিকা চূড়ান্ত হয়েছে। যুবাদের বিশ্বকাপে সর্বশেষ কোয়ালিফাই করেছে যুক্তরাষ্ট্র। ১৬তম দেশ হিসেবে ৫০ ওভারের ফরম্যাটের টুর্নামেন্টটিতে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা।
বয়সভিত্তিক এই বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে জিম্বাবুয়ে ও নামিবিয়া। পূর্ণ সদস্য দেশ হওয়ায় জিম্বাবুয়ে স্বয়ংক্রিয়ভাবে জায়গা পেয়েছে, সঙ্গে গত আসরের শীর্ষ দশ দলও সরাসরি খেলবে।
ভারত ও অস্ট্রেলিয়া পূর্ববর্তী আসরের ফাইনালিস্ট। তাদের সঙ্গে বাংলাদেশ, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ সরাসরি কোয়ালিফাই করেছে।
বাকি পাঁচটি দেশ এসেছে আঞ্চলিক বাছাইপর্ব জিতে। আফ্রিকা কোয়ালিফায়ারে নামিবিয়াকে হারিয়ে জায়গা নিশ্চিত করেছে তানজানিয়া।
নামিবিয়া আয়োজক দেশ হলেও বাছাইপর্বে ব্যর্থ হওয়ায় এবার বিশ্বকাপ খেলতে পারছে না। কারণ সরাসরি জায়গা মেলে কেবল পূর্ণ সদস্য আয়োজক দেশের।
এশিয়া কোয়ালিফায়ারে সমান পয়েন্টে থাকলেও নেপালের বিপক্ষে ম্যাচ ভেস্তে যাওয়ায় রানরেটে এগিয়ে থেকে টুর্নামেন্টে জায়গা নিশ্চিত করেছে আফগানিস্তান। পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চলের টিকিট পেয়েছে জাপান। আর ইউরোপ কোয়ালিফায়ারের শেষ দিনের নাটকীয় লড়াইয়ে নেদারল্যান্ডসকে হারিয়ে জায়গা করে নিয়েছে স্কটল্যান্ড।
আমেরিকা অঞ্চলে কানাডা, বারমুডা ও আর্জেন্টিনাকে হারিয়ে শীর্ষে থেকে বিশ্বকাপে উঠেছে যুক্তরাষ্ট্র।
মূল টুর্নামেন্টে ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিনটি দল যাবে সুপার সিক্স পর্বে। এরপর সুপার সিক্সে প্রতিটি গ্রুপ থেকে সেরা দুই দল উঠবে সেমিফাইনালে।
ভারত এই টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দল। তাদের শিরোপা পাঁচটি। বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার ঝুলিতে আছে চারটি শিরোপা।
এক নজরে ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দলগুলো-
বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে (আয়োজক), আফগানিস্তান, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, জাপান, তানজানিয়া, স্কটল্যান্ড

শাকিবের নায়িকা হচ্ছেন তানজিন তিশা

নতুন বাংলাদেশের গল্পে নির্মিত হতে যাচ্ছে সিনেমা, যেটিতে অভিনয় করবেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। নাম চূড়ান্ত না হওয়া এ সিনেমাটি পরিচালনা করবেন সাকিব ফাহাদ।
ছবিটিতে শাকিবের নায়িকা কে হবে তা নিয়ে গুঞ্জন বেড়েই চলেছে। এরমধ্যে ঘনিষ্ঠ সূত্রে খবর, এই সিনেমার মধ্য দিয়ে শাকিবের বিপরীতে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার।
সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র এমনটা নিশ্চিত করলেও পরিচালক কিংবা অভিনেত্রী কেউই এ বিষয়ে মুখ খুলতে চান না।
জানা গেছে, মৌখিকভাবে চূড়ান্ত হলেও আগামীকাল সিনেমাটির জন্য অফিশিয়ালি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে তিশার।
সিনেমাটিতে শাকিব খানকে দেখা যাবে শাহরুখ খানের ‘পাঠান’, সালমানের খানের ‘টাইগার’ এর মতো চরিত্রে অর্থাৎ রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক দক্ষ এজেন্টের ভূমিকায়, যিনি দেশের হয়ে একের পর এক লোমহর্ষক অপারেশন সফলভাবে সম্পন্ন করেন।
আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
পুরো সিনেমাটির শুটিং হবে দেশেই। এরপর মুক্তি পাবে আসছে ডিসেম্বরে।

‘জলের গান’ একক গানের আসর আজ

‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ শিরোনামে একক গানের আসর নিয়ে মঞ্চে আসছে দেশের শ্রোতাপ্রিয় গানের দল ‘জলের গান’। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির ভিনটেজ কনভেনশন মিলনায়তনে এ গানের আসর বসবে। জানা যায়, অনুষ্ঠানটির আয়োজক জলের গান ও ক?্যাফে ভিনটেজ। তবে এরইমধ্যে এই আয়োজনের সব টিকিট শেষ হয়ে গেছে। এদিকে বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলার বর্ষা, বৃষ্টির সুর আর হৃদয়ের অনুভূতিকে কেন্দ্র করে সাজানো এই বিশেষ পরিবেশনা হবে প্রকৃতি, ভালোবাসা ও জীবনের গল্পে ভরপুর। নতুন ও পুরনো জনপ্রিয় গানগুলোর মাধ্যমে শ্রোতাদের ভিন্ন আবেগময় সঙ্গীতযাত্রায় নিয়ে যাবে জলের গান। ‘বকুল ফুল’, ‘তোমার জন্য আকাশ ভরা তারা, ‘এমন যদি হতোসহ আরও কিছু গানের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছে জলের গান। ‘অতল জলের গান’ ও ‘পাতালপুরের গান’ নামে দুটি অ্যালবাম প্রকাশ করে দর্শক মহলে নিজেদের প্রতিষ্ঠিত করে জলের গান। সবশেষ ২০১৯ সালে তারা প্রকাশ করে ‘নয়ন জলের গান’ শিরোনামে তৃতীয় অ্যালবাম।

জয় দিয়ে মৌসুম শুরু পিএসজির

০

চলতি মাসে শুরু হয়েছে ফরাসি লিগ ওয়ানের নতুন মৌসুম। ১৫ আগস্ট শুরু হয়েছে এই লিগ ওয়ানের লড়াই। লিগে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির ম্যাচ ছিলো ন্যান্টেসের বিপক্ষে। সেই ম্যাচে ন্যান্টেসের বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচে ১-০ গোলের জয় পেয়েছে লুইস এনরিকের দল।  লা পারিসিয়ানদের হয়ে একমাত্র গোলটি করেছেন ভিতিনহা।

রোববার (১৭ আগস্ট) ফ্রান্সে লা বোজোয়ার স্টেডিয়ামে ন্যান্টেসকে ১-০ গোলে হারিয়েছে পিএসজি।

এদিন পুরো ম্যাচেই বল দখলের পাশাপাশি আক্রমণের পসরা সাজিয়ে বসেছিল চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। গোলের জন্য পিএসজি মোট ১৮টি শট নিয়েছে। অন্যদিকে ন্যান্টেস নিয়েছে মাত্র ৫টি শট। তবে এতো আক্রমণ করেও প্রতিপক্ষের গোলরক্ষকের কারণে গোলের দেখা পাচ্ছিল না পিএসজি।

ম্যাচে একের পর এক সেভ করে ন্যান্টেসকে বাঁচিয়ে দিচ্ছিলেন দলটির ফরাসি গোলরক্ষক লোপেজ। এতো সেভ করেও শেষ পর্যন্ত রক্ষা আর হয়নি। ম্যাচের ৬৭তম মিনিটে ভিতিনহার গোল ব্যবধান গড়ে দেয়। এই এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে গত মৌসুমে ট্রেবল জয়ীরা।

আগামী সপ্তাহে লিগের দ্বিতীয় ম্যাচে অ্যাঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবে পিএসজি।

টিভিতে আজকের খেলা

০

ক্রীড়াপ্রেমীদের জন্য প্রতিদিনই টেলিভিশনের পর্দায় থাকে অনেক খেলা। তেমনি সোমবার (১৮ আগস্ট) রয়েছে বেশকিছু খেলা। চলুন দেখে নেওয়া যাক আজ টিভিতে কোন কোন খেলা রয়েছে।

ক্রিকেট
টপ এন্ড টি-টোয়েন্টি
মেলবোর্ন স্টারস-নেপাল, সকাল ৭-৩০ মিনিট
টি স্পোর্টস

ক্যাপিটাল-নর্দার্ন, সকাল ১০-৩০ মিনিট
টি স্পোর্টস

শাহীনস-রেনেগেডস, বেলা ২-৩০ মিনিট
টি স্পোর্টস

দ্য হানড্রেড (নারী)
সাউদার্ন ব্রেভ-ওভাল ইনভিন্সিবলস, রাত ৮টা
সনি টেন ১

দ্য হানড্রেড (পুরুষ)
সাউদার্ন ব্রেভ-ওভাল ইনভিন্সিবলস, রাত ১১-৩০ মিনিট
সনি টেন ১

ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
লিডস ইউনাইটেড-এভারটন, রাত ১টা
স্টার স্পোর্টস সিলেক্ট ২ এইচডি

টেনিস
সিনসিনাটি ওপেন, রাত ১টা
সনি টেন ২

‘আমি প্রেমে বিশ্বাস করি’

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা অরোরা। মালাইকাকে বলিউডের ‘আইটেম কুইন’ বলা হয়। সম্প্রতি মালাইকা এবং অর্জুন কাপুরের সম্পর্কে ভাঙনের খবর অজানা নেই কারও।

বিচ্ছেদের পরেও চর্চা হয় এই জুটিকে নিয়ে। বয়সের ব্যবধান নাকি অন্য কোনো বিষয়ে এই সিদ্ধান্ত নিয়েছিলেন তারা, তা আজও খোলাসা করেননি দুজনের কেউই। খবর হিন্দুস্তান টাইমসের।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকাকে জিজ্ঞেস করা হয়, যদি আপনাকে তরুণ বয়সে ফিরিয়ে নেওয়া যায় তাহলে নিজেকে কী পরামর্শ দিতেন?

উত্তরে মালাইকা বলেন, ‘আমি বলতাম, বিয়ের জন্য সময় নাও। এত তাড়াহুড়ো করে বিয়ে করার দরকার নেই। আগে একটু কাজ করো, জীবনের পথচলা বোঝো, তারপর এই সিদ্ধান্ত নাও। আমি খুব অল্প বয়সেই বিয়ে করেছিলাম।’

সাক্ষাৎকারে তাকে সরাসরি প্রশ্ন করা হয়, আবার বিয়ে করার কথা কি তিনি ভাবছেন? মালাইকা খোলামেলা ভঙ্গিতে বলেন, ‘নেভার সে নেভার। আমি একজন ভীষণ রোমান্টিক মানুষ। আমি এখনও প্রেমে বিশ্বাস করি। ভালোবাসা সম্পর্কিত সব কিছুতে আমার আস্থা আছে। তাই কখনও না বলার কিছু নেই।’

মালাইকাও তার কথার ভাঁজে বুঝিয়ে দেন, তিনি নতুনভাবে জীবনকে উপভোগ করছেন। এর মাঝেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসার ইঙ্গিত দিলেন মালাইকা।

১৯৯৮ সালে আরবাজ খানকে বিয়ে করেন মালাইকা। চার বছর পর, ২০০২ সালে জন্ম হয় তাদের ছেলে আরহান খানের। ২০১৬ সালে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন এবং ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে।

নায়িকাদের জীবনের গল্প পর্দায় আনছেন রুনা খান

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও নানা চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। যাদও এবার ভক্তদের জন্য প্রথমবারের মতো আসছেন তিনি সিনেমার নায়িকা চরিত্রে। সেই সিনিমাটি হচ্ছে নায়িকাদের জীবনের বাস্তব জীবন নিয়ে।

আলী জুলফিকার জাহেদীর পরিচালনায় তৈরি হতে যাচ্ছে ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’। যেখানে সিনেমার প্রধান চরিত্রে থাকছেন অভিনেত্রী রুনা খান।

পরিচালক আলী জুলফিকার জাহেদী জানিয়েছেন, ‘ইতোমধ্যেই চরিত্রটির জন্য  চুক্তিবদ্ধ হয়েছেন রুনা খান। বাকি শিল্পীদের বাছাইও প্রায় শেষ। বছরের শেষ দিকে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে, তার আগেই সব প্রস্তুতি শেষ হবে।

রুনা খান এ প্রসঙ্গে বলেন, ‘গত শীতে এ ছবির বিষয়ে আমার সঙ্গে কথা শুরু হয়। গল্প শোনার পর ভালো লাগে। পরে চিত্রনাট্য ও চরিত্র পছন্দ হলে চুক্তি করি। এখানে আমি একজন চিত্রনায়িকার ভূমিকায় অভিনয় করব। ভিন্ন ভিন্ন চরিত্রে কাজ করতে ভালোবাসি, বিশেষ করে যেগুলো বাস্তবতার ছোঁয়া রাখে। এ চরিত্রও ঠিক তেমন।’

তিনি আরও বলেন, ‘নায়িকার ভূমিকায় এর আগে কখনো কাজ করিনি। প্রায় ১৭-১৮ বছর আগে টেলিফিল্মে একজন যাত্রার অভিনেত্রী হয়েছিলাম। এবার দর্শক আমাকে সিনেমার নায়িকার চরিত্রে দেখবেন। কাজটি নিয়ে আমি দারুণ উচ্ছ্বসিত। চরিত্রটি ঠিকভাবে ফুটিয়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব। দর্শকদের ভালো লাগলেই আমার সার্থকতা। আমরা যারা অভিনয়ের সঙ্গে যুক্ত, তাদের সবাই পর্দায় দেখেন। কিন্তু অনেকে ভুলে যান, পর্দার বাইরেও আমাদের আলাদা একটা জীবন আছে। আমাদেরও আছে সুখ-দুঃখ-হাসি-কান্নার বাস্তব গল্প। এমনই এক নায়িকার গল্প নিয়ে মূলত ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’ নির্মিত হচ্ছে।’

২০০৭ সালে নোমান রবিনের পরিচালনায় একটি টেলিফিল্মে যাত্রাপালার অভিনেত্রীর চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা ছিল তার। তবে এবারই প্রথমবার বড় পর্দায় নায়িকার চরিত্রে দেখা যাবে রুনা খানকে।