Home Blog Page 381

কুমিল্লায় বিএনপি নেতা এনসিপির প্রধান সমন্বয়কারীর দায়িত্বে

কুমিল্লায় বিএনপির এক নেতাকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলার প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে। আব্দুর রহিম জুয়েল নামের ওই বিএনপি নেতাকে প্রধান সমন্বয়কারী করে ৩১ সদস্যবিশিষ্ট এনসিপির কুমিল্লা জেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

দলের সদস্য সচিব আক্তার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এটি অনুমোদন করেন। মঙ্গলবার রাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে তালিকাটি প্রকাশ করা হয়।

বুধবার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

জানা যায়, এনসিপির ওই কমিটিতে কুমিল্লা জেলার প্রধান সমন্বয়কারী আব্দুর রহিম জুয়েল লাকসাম নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। পরে তিনি লাকসাম উপজেলা যুবদলের সহ-সভাপতি এবং কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে লাকসাম উপজেলা বিএনপির সদস্য হন। দীর্ঘদিন তিনি রাজনীতি থেকে নিষ্ক্রিয় থাকলেও সম্প্রতি এনসিপির রাজনীতিতে সক্রিয় হন।

তেহরান থেকে বাংলাদেশিদের সরিয়ে নিতে উদ্যোগী দূতাবাস

ইরান-ইসরায়েল যুদ্ধ ষষ্ঠ দিনে গড়িয়েছে। পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাওয়ায় তেহরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরে যেতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। এ লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র জানায়, যুদ্ধ পরিস্থিতির কারণে সোমবার (১৬ জুন) রাতেই বাংলাদেশ রাষ্ট্রদূত তেহরান ছেড়ে নিরাপদ এলাকায় অবস্থান নেন। এখন ওই একই এলাকা বা তার আশপাশে বাংলাদেশিদের যাওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘যারা আগ্রহ প্রকাশ করছেন, তাদের নিরাপদভাবে সরিয়ে নিতে দূতাবাস কাজ করছে। তবে ঠিক কতজন বাংলাদেশি এই উদ্যোগে সাড়া দিয়েছেন, তা এখনও জানা যায়নি।’

ইন্টারনেট সংযোগ দুর্বল থাকায় রাষ্ট্রদূত ও দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগে কিছুটা বিলম্ব হচ্ছে বলেও জানান তিনি। তবে স্থানীয় পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা দেওয়া হয়েছে তাদের।

পরিস্থিতি আরও খারাপ হলে সীমান্তবর্তী তুরস্ক, পাকিস্তান বা আজারবাইজানের দিকে বাংলাদেশিদের সরিয়ে নেওয়ার পরিকল্পনাও বিবেচনায় আছে। এক সরকারি কর্মকর্তা বলেন, ‘যদি কারও ওইসব দেশে যাওয়া সম্ভব হয়, তাহলে লজিস্টিক, অর্থ, ভিসা- সব ধরনের সহায়তা দেওয়া হবে।’

এই কর্মকর্তা আরও জানান, পরিস্থিতি মোকাবেলায় দূতাবাসকে বাড়তি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে এবং সংকটময় মুহূর্তে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, সে জন্য দূতাবাস প্রস্তুত আছে।

দূতাবাসের এই উদ্যোগকে জরুরি ও সময়োপযোগী হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যুদ্ধের চলমান প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সরকারের মূল লক্ষ্য।

ইসরায়েলি হামলায় ১৪০ ফিলিস্তিনি নিহত

গাজার কিছু ফিলিস্তিনি জানিয়েছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে সম্ভাব্য যুদ্ধের দিকে বিশ্বের দৃষ্টি সরে যাওয়ায় গাজায় চলমান মানবিক সংকট আরও ভয়াবহ রূপ নিয়েছে। সহিংসতার মাত্রা বাড়ছে, কিন্তু আন্তর্জাতিক মনোযোগ কমছে বলে তারা অভিযোগ করেছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ১৪০ জন নিহত হয়েছেন। এর মধ্যে আজ বুধবার সকালে ইসরায়েলি গুলি ও বিমান হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪০ জন।

চিকিৎসকদের বরাতে জানা গেছে, গাজা শহরের জেইতুন পাড়া, মাগাজি শরণার্থী শিবির এবং মধ্য ও উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে পৃথক বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ২১ জন। দক্ষিণ গাজার খান ইউনিসের একটি শরণার্থী শিবিরে আরও পাঁচজন নিহত হন ইসরায়েলি বোমা হামলায়।

এছাড়া গাজার মধ্যাঞ্চলের সালাহউদ্দিন সড়কে জাতিসংঘের ত্রাণ ট্রাকের জন্য অপেক্ষমাণ বাস্তুচ্যুতদের ভিড়ে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হন আরও ১৪ জন।

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা এই মৃত্যুর ঘটনাগুলো ‘খতিয়ে দেখছে’—তবে এ ধরনের বিবৃতি আগেও বহুবার দেওয়া হলেও তার কোনো বাস্তব ফলাফল দেখা যায়নি বলে জানিয়েছে স্থানীয়রা।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, মে মাসের শেষ থেকে এখন পর্যন্ত ত্রাণ সহায়তার জন্য জড়ো হওয়া অবস্থায় ৩৯৭ জন ফিলিস্তিনি নিহত এবং তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

বিপর্যস্ত গাজায় দিন দিন বাড়ছে অনাহার, ক্ষুধা ও সহিংসতা—যা এখন এক গভীর মানবিক ট্র্যাজেডিতে পরিণত হয়েছে।

টানা ৫ দিন ভারী বৃষ্টির আভাস

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের ১১ জেলার ওপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।

বুধবার (১৮ জুন) আবহাওয়া অধিদপ্তর নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ কথা জানিয়েছে।

এতে বলা হয়, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানার সই করা ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

এদিন (১৮ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরদিন শুক্রবার (২০ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (২১ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া রোববার (২২ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরিবেশের ক্ষতি করে কোনো উন্নয়ন নয় : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, উন্নয়ন প্রকল্প পরিকল্পনার ক্ষেত্রে নদীর পানিপ্রবাহ যাতে নিরবচ্ছিন্ন থাকে তা নিশ্চিত করতে হবে। আমরা কোনোভাবেই আমাদের পানিপ্রবাহকে বাধাগ্রস্ত করতে চাই না।

বুধবার (১৮ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ‘টেকনাফ থেকে তেতুলিয়া সমন্বিত অর্থনৈতিক করিডোর উন্নয়ন’ প্রকল্প নিয়ে আয়োজিত এক বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি এ নির্দেশনা দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি–বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া।

বৈঠকে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিনটি বিষয়ের ওপর জোর দিতে নির্দেশ দেন। তিনি বলেন, অবশ্যই আমাদের নদীপ্রবাহকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে । বাংলাদেশ একটি বদ্বীপ। আমরা কোনোভাবেই আমাদের পানিপ্রবাহকে বাধাগ্রস্ত করতে চাই না।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আরেকটি বিষয় হলো, যেকোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ওই এলাকার জনসংখ্যা পরিস্থিতি বিবেচনায় রাখা প্রয়োজন। আমাদের দেশ বন্যাপ্রবণ। তাই পানিপ্রবাহ বন্ধ করে এমন প্রকল্প বাস্তবায়ন করলে বন্যা পরিস্থিতি আরও খারাপ করে তুলবে। বন্যার সময় আমাদের দেশের মানুষ উঁচু রাস্তা, সেতু এবং রেলপথে আশ্রয় নেয়। সুতরাং সেতু শুধু নির্মাণ করলে হবে না, এটি জনগণের জন্য আশ্রয় হচ্ছে নাকি বিপদ ডেকে আনছে সেটাও বিবেচনা করতে হবে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘তৃতীয়টি হলো আন্তর্জাতিক সংযোগ। আমরা এ অঞ্চলে একটি বিনিয়োগ হাব তৈরি করতে চাই। সেজন্য প্রকল্প এমন হতে হবে যা নেপাল, ভুটানসহ প্রতিবেশী দেশগুলোকেও সংযুক্ত করবে।’

বৈঠকে এ উন্নয়ন প্রকল্পে পানি বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করতে এবং একটি মাস্টারপ্ল্যান তৈরির নির্দেশ দেন তিনি।

জোড়া সেঞ্চুরিতে স্বস্তি নিয়ে দিন পার করল বাংলাদেশ

গলে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টে দিনের শুরু আর শেষের চিত্রটা সম্পূর্ণ বিপরীত। যেখানে মধ্যাহ্ন বিরতির আগেও স্বাগতিকদের পক্ষে ছিল স্কোরবোর্ড, দিনশেষে তার দখল নিলো বাংলাদেশ। দুই অভিজ্ঞ তারকা নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম জোড়া সেঞ্চুরিতে টাইগারদের বেশ ভালোভাবেই কক্ষপথে রেখেছেন। দিন শেষে ৯০ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৯২ রান।

অধিনায়ক শান্ত টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়েছেন দেড় বছরের বিরতি শেষে। আর মুশফিক পেয়েছেন ১২তম সেঞ্চুরি। তিনিও এমন ইনিংসের দেখা পেলেন ৯ মাস পর। দিনশেষে শান্ত ১৩৬ ও মুশফিক ১০৫ রানে অপরাজিত রয়েছেন। দুজন মিলে গড়েছেন ২৪৭ রানের জুটি। যা টেস্টের চতুর্থ উইকেটে দ্বিতীয় এবং সবমিলিয়ে বাংলাদেশের ষষ্ঠ সর্বোচ্চ জুটি।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের এই সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করেছে বাংলাদেশ। যদিও এদিন শুরুটা আশাব্যঞ্জক হয়নি। দলীয় মাত্র ৪৬ রানেই ৩ উইকেট হারায় সফরকারীরা। শুরুতেই (দলীয় ৫ রানে) আউট হয়েছেন এনামুল হক বিজয়। ১০ বলে শূন্য রান করে তিনি আসিথা ফার্নান্দোর বলে কুশল মেন্ডিসের হাতে স্লিপে ক্যাচ দেন। এরপর মুমিনুল হক এবং সাদমান ইসলাম মিলে যোগ করেন ৩৪ রান। দুজনকেই ফিরিয়েছেন অভিষিক্ত লঙ্কান স্পিনার থারিন্দু রত্ননায়েকে। মুমিনুল ২৯ এবং সাদমান ১৪ রান করেছেন।

এমতাবস্থায় বাংলাদেশকে বিপদ থেকে টেনে তুলতে কার্যকর জুটি প্রয়োজন ছিল। সেই চাহিদাই পূরণ করেছেন শান্ত-মুশফিক। দিনের শেষ পর্যন্ত তারা লঙ্কানদের আর কোনো আনন্দের উপলক্ষ্য পেতে দেননি। প্রায় সাড়ে তিন গড়ে শান্ত-মুশফিক রান তুলেছেন। ৭৩.৫ ওভারে দলীয় খাতায় তোলেন ২৪৭ রান। শান্ত যেখানে প্রয়োজন অনুসারে বোলারদেরও পর চড়াও হয়েছেন, মুশফিক ছিলেন হিসাবী ব্যাটার। বাউন্ডারির চেয়ে সিঙ্গেল রানকেই তিনি বেশি গুরুত্বপূর্ণ দিয়েছেন। বিলাসী শট খেলার ঝুঁকি নেননি তেমন। ফলে ১৭৬ বলে শতক পূর্ণ করার পথে কেবল ৫টি চার মেরেছেন অভিজ্ঞ এই তারকা।

মুশফিককে অবশ্য বড় ইনিংস খেলতেই হতো। গত ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাট হাতে চরম ব্যর্থতা ও সমালোচনার জেরে মার্চেই ওয়ানডেতে অবসরের ঘোষণা দেন। টেস্ট ক্যারিয়ারও ছিল হুমকির মুখে। ফলে তার আজকের ইনিংসটি ছিল অস্বস্তির সেই সময় থেকে বেরিয়ে আসার মন্ত্র। গত আগস্টে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ১৯১ রান করেছিলেন মুশফিক। এরপর খেলা ৭ টেস্টের ১৩ ইনিংসে তিনি ফিফটিও পাননি। ১৩ ইনিংসে তার সর্বোচ্চ ইনিংস ছিল ৪০ রানের।

অন্যদিকে, সেঞ্চুরি তো দূরের কথা ২০২৪ সালে টেস্টে শান্ত’র ব্যাটিং গড়ই ছিল মাত্র ২১.১৩। তবে ২০২৫ সালে জিম্বাবুয়ে সিরিজে ফরম্যাটটিতে পুরোনো ছন্দে ফেরার ইঙ্গিত দেন বাংলাদেশ অধিনায়ক। সবমিলিয়ে আন্তর্জাতিক ম্যাচে শান্তকে আরেকটি সেঞ্চুরি পেতে ১৫ মাস অপেক্ষা করতে হয়েছে। আর টেস্টে তিনি শেষ সেঞ্চুরি করেন ২০২৩ সালের নভেম্বরে, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এ নিয়ে লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি পেলেন শান্ত, সবমিলিয়ে ষষ্ঠ।

শ্রীলঙ্কার পক্ষে থারিন্দু রত্ননায়েকে সর্বোচ্চ ২টি এবং আসিথা ফার্নান্দো একটি উইকেট শিকার করেছেন।

আলিয়ার ইমেইলে মেয়ে রাহার ছোট বেলার গল্প

মেয়ে রাহা আসার পর বদলে গেছেন মা অভিনেত্রী আলিয়া ভাট। জন্মের পর থেকেই প্রতি মাসে রাহাকে একটি করে ই-মেইল লিখে পাঠিয়ে আসছেন আলিয়া। তাতে লেখা থাকে-আজ রাহা প্রথম হেঁটেছে এক পা, আজ সে দাদির কোলে ঘুমিয়ে পড়েছিল, আজ সে বাবার গালে এক ছোট্ট চুমু খেয়েছে। সেই ই-মেইলের সঙ্গে থাকে অসংখ্য ছবি–কখনও বাবার সঙ্গে খেলায় মত্ত, কখনও মায়ের কাঁধে মাথা রেখে ঘুম। ই-মেইল অ্যাটাচমেন্টে সাজিয়ে রাখা থাকে ছোট ছোট মুহূর্তের জীবন্ত স্মৃতি।

আলিয়া বলেন, আমি চাই, রাহা যখন বড় হবে। ওর যখন ১৫ বছর বয়স হবে, তখন আমি তাকে মেইল বক্সটি দিয়ে বলব, ‘এই দেখো, এগুলো তোমার ছোটবেলার গল্প। এইভাবে আমরা তোমায় ভালোবেসে বড় করেছি।’ রাহা আসার পর অনেক কিছুই বদলেছে আলিয়ার জীবনে। আগের তুলনায় অনেক বেশি ধৈর্য ধরতে পারেন তিনি, অনেক কিছু বুঝে নিতে পারেন সময় নিয়ে। এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, ‘আমি নিজেকে নতুন করে চিনতে শিখেছি।’ তবে এই মাতৃত্বের যাত্রা একেবারে খোলামেলা ছিল না শুরু থেকেই। প্রথমদিকে মেয়েকে আড়ালে রাখতে চেয়েছিলেন রণবীর ও আলিয়া।

সামাজিক যোগাযোগমাধ্যমে শুরুতে রাহার একটিও ছবি প্রকাশ করেননি। কারণ ক্যামেরা আর ফ্ল্যাশ থেকে রাহাকে দূরে রাখতে চেয়েছিলেন তারা। সময়ের সঙ্গে বদলে যায় অনেক কিছু। একদিন আলিয়া নিজেই নিয়ে এলেন ছোট্ট রাহাকে পাপারাৎসির সামনে। সেদিন সবাই অবাক হয়েছিলেন। কারণ, ক্যামেরা দেখে ভয় পায়নি একরত্তি রাহা। সাবলীলভাবে তাকিয়ে পোজও দিয়েছিল। যেন একেবারে তৈরি সে, এই দুনিয়ার আলো আর ক্যামেরার ঝলক সামলাতে। এরপর চলতি বছরে বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার পর থেকে আরও বেশি সতর্ক হয়ে উঠেছেন রণবীর ও আলিয়া। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে রাহার সব ছবি সরিয়ে ফেলেছেন। পাপারাৎসিকে অনুরোধ করেছেন, যেন রাহার ছবি না তোলা হয়। রণবীর তো এমনিতেই সামাজিক যোগাযোগমাধ্যমে অনুপস্থিত। আলিয়াও এখন মেয়েকে নিয়ে খুবই রক্ষণশীল। তিনি চান, রাহা নিজের ইচ্ছায় বড় হোক, নিজের শর্তে পরিচিত হোক দুনিয়ার সঙ্গে।

একই ক্লাসে পড়লেও একে অপরকে চিনতেন না জাহিদ-মিমি

দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী জাহিদ হাসান ও আফসানা মিমি। মজার বিষয় হল একই স্কুলে একই ক্লাসে পড়ালেখা করেছেন এই দুই তারকা। তবে একে অপরকে চিনতে না তারা। পরিচয় হয়েছে ঢাকায় মঞ্চ নাটকে অভিনয় করতে গিয়ে।

চতুর্থ শ্রেণি পর্যন্ত সিরাজগঞ্জের হৈমবালা উচ্চ বিদ্যালয়ে পড়াশুনা জাহিদ হাসান ও আফসানা মিমি। চতুর্থ শ্রেণির পর আর সেখানে পড়া হয়নি জাহিদ হাসানের। কারণ, স্কুলটি ছিল মেয়েদের। সেই স্কুলে ছেলেরা শুধু চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়তে পারতো। ফলে পঞ্চম শ্রেণিতে অন্য স্কুলে ভার্তি হতে হয় জাহিদ হাসানকে।

সম্প্রতি একটি সাক্ষাৎকার বিষয়টি নিয়ে কথা বলেছেন জাহিদ হাসান ও আফসানা মিমি। একই স্কুলে পড়ালেখা করলেও একে অপরকে চিনতেন না তারা। পরিচয় হয়েছে ঢাকায় এসে।

আফসানা মিমি বলেন, ‘কাছাকাছি সময় আমরা কাজ করতে এসেছি। আমরা যখন থিয়েটার করতে করি তখন থেকে আমাদের পরিচয়। সেটা নব্বই দশকের শুরুতে। জাহিদ মঞ্চে বেশিদিন কাজ করেননি। তবে ওই সময়টাতে যারা মঞ্চে তার নাটক দেখেছেন তারা কোনোদিন জাহিদকে ভুলতে পারবে না। সেটা দিয়েই মঞ্চে তার অভিষেক ঘটলো। আমরা পাগলের মত তার অভিনয় দেখতাম। তখনও আমরা বন্ধু হইনি।’

এরপরই জাহিদ হাসান বলেন, ‘আমরা মঞ্চে অভিনয়ের জন্য বিভিন্ন কোর্স করতাম। তখন আমি টেলিভিশনে কাজ করি। বিভিন্ন গ্রুপ থেকে শিল্পীরা আসতো। তেমনি একটি গ্রুপ থেকে মিমি এসেছে। পরে জানলাম মিমি আর আমি এক স্কুলে, একই ক্লাসে পড়তাম। তখন থেকে আমাদের বন্ধুত্ব।

জাহিদ হাসানের কথায়, ‘সেই বন্ধুত্বের সম্পর্কটা এখন পারিবারিক হয়ে গেছে। আমার মনে আছে- আমি যখন অসুস্থ ছিলাম মিমি হাসপাতালে না আসতে পারলেও ড্রাইভারকে দিয়ে আমার জন্য খাবার পাঠিয়ে দিত। তখন আমার কান্না পায়। বন্ধু, বোন না মিমি আমার পরিবারের অংশ।’

আফসানা মিমি বলেন, ‘সাদিয়া ইসলাম মৌকে বিয়ের পর আমাদের বন্ধুত্ব আরও ভালো হয়। জাহিদ হাসানের সঙ্গে যদি আমার কোনোদিন মতের বিরোধ হয় আমি জনি মৌ সব সময়ে আমার পক্ষে অবস্থান নেয়।’

প্রসঙ্গত, দীর্ঘ সময় পর ‘উৎসব’ সিনেমা দিয়ে একসঙ্গে অভিনয় করেছেন আফসানা মিমি, জাহিদ হাসান, যা মুক্তি পেয়েছে ঈদে। এতে জাহিদ-মিমি ছাড়াও অভিনয় করেছেন জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আয়মান সাদিকসহ এক ঝাঁক তারকা।

অন্তর্বর্তী সরকার একটি নির্দিষ্ট দলের প্রতি অনুগত: মাসুদ

অন্তর্বর্তীকালীন সরকার জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হয়ে একটি নির্দিষ্ট দলের প্রতি অনুগত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। মঙ্গলবার (১৭ জুন) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাসুদ বলেন, “অন্তর্বর্তী সরকারের কাছে জাতির প্রধান প্রত্যাশা ছিল—সংস্কার, গণহত্যার বিচার এবং একটি বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়া। অথচ তারা জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হয়ে একটি নির্দিষ্ট দলের প্রতি অনুগত হয়ে পড়েছে, যা ছাত্র-জনতার জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে সাংঘর্ষিক।” তিনি জাতীয় ঐক্য বিনির্মাণে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আরও দায়িত্বশীল ভূমিকা আশা করেন।

এই জামায়াত নেতা আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী শুধু ভোটের রাজনীতি করে না। আমরা রাজনীতি করি আল্লাহর সন্তুষ্টি ও জনগণের কল্যাণের জন্য। জামায়াতের রাজনীতি হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রাম। আমাদের লক্ষ্য ক্ষমতা নয়।” তিনি জোর দিয়ে বলেন, জামায়াত কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা অনিয়মকারীদের আশ্রয় দেয় না, বরং মসজিদের ইমাম থেকে রাষ্ট্র পরিচালনার জন্য আদর্শ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলছে।

নির্বাচন প্রসঙ্গে শফিকুল ইসলাম মাসুদ বলেন, “আমাদের বন্ধু সংগঠনের কেউ কেউ নির্বাচনের আগেই নিজেদের জন্য ২৮০ আসন নিশ্চিত বলে দাবি করছেন। এ ধরনের বক্তব্য সুষ্ঠু নির্বাচনের পথ রুদ্ধ করতে পারে। জাতি শঙ্কিত—ভোটের আগেই তারা নিজেদের বিজয়ী ঘোষণা করে বসতে পারে।” তিনি সব রাজনৈতিক দলকে ক্ষমতার মোহ পরিহার করে দেশ গঠনের কাজে মনোনিবেশ করার আহ্বান জানান।

প্রধান আলোচকের বক্তব্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, “ভোটের রাজনীতির কারণে দেশের শ্রমিকরা বারবার প্রতারিত হয়েছে। রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে তাদের শোষণ করা হয়েছে। তাই শোষণমুক্ত সমাজ গঠনে ইসলামী আদর্শে সমাজ গড়ার লক্ষ্যে শ্রমিকদের এগিয়ে আসতে হবে।”

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সোহেল রানা মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাওলানা মোশাররফ হোসাইন।

ফাঁস হওয়া অডিও নিয়ে মুখ খুললেন এনসিপি নেত্রী তাসনুভা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের ফাঁস হওয়া অডিও ফোনালাপে যে নারী কণ্ঠ শোনা গেছে, সেটি নিজের নয় বলে দাবি করেছেন দলটির আরেক যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবীন। মঙ্গলবার (১৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এই দাবি করেন।

তাসনুভা জাবীন তার পোস্টে লিখেছেন, “শুধু এটুকু বলি, যার অডিও আমার নামে বলে ফটোকার্ড, ভিডিও কনটেন্ট বানিয়ে ভরায় ফেলছেন, আমি বা আমরা খুব সহজে তার নাম প্রকাশ করে আমার বিরুদ্ধে হওয়া এই জঘন্য মিথ্যাচারের প্রতিবাদ করতে পারি।” তিনি আরও বলেন, “আমরা তার নাম পাল্টা প্রকাশ করা থেকে বিরত থাকছি।”

এই নেত্রী অভিযোগ করেন, “রাজনীতিতে আসার পর দ্বিতীয়বারের মতো খুব পরিকল্পনামাফিক এই ভয়াবহ সাইবার আক্রমণ চালানো হচ্ছে আমাকে ঘিরে। আমি শুধু বুঝি, আমার কথা বা লেখা গুরুত্বপূর্ণ না হলে এত মানুষ আমাকে নিচে নামানোর এত আপ্রাণ চেষ্টা করত না। এসবের উত্তর ‘সময়’ অবশ্যই দিবে। আল্লাহ ভরসা।”

এর আগে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের একটি ফোনালাপ ফাঁস করেন প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর। ফাঁস হওয়া ওই ফোনালাপে সারোয়ার তুষারকে এনসিপির এক নারী নেত্রীকে কুপ্রস্তাব দিতে শোনা যায়। প্রবাসী ওই সাংবাদিকের দাবি, কুপ্রস্তাব দেওয়া নারী কণ্ঠটি এনসিপির এক নেত্রীর। এই ফোনালাপ ফাঁস হওয়ার পর থেকেই বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে।

এই ঘটনার জেরে সারোয়ার তুষারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে এনসিপি। তাকে পাঁচ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে এবং সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশ জানানো হয়।

তবে, সারোয়ার তুষার তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দল স্বপ্রণোদিত হয়ে তার কাছে ব্যাখ্যা চেয়েছে এবং তিনি লিখিতভাবে ব্যাখ্যা দেবেন।