Home Blog Page 385

পাকিস্তানে বোমা বিস্ফোরণে ২ পুলিশ নিহত, আহত ১৪

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের নিম্ন দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা রুস্তম বাজার এলাকায় বোমা বিস্ফোরণে অন্তত দুইজন পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৪ জন। বৃহস্পতিবার উপ-পুলিশ সুপার (ডিএসপি) ইমরান উল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন।

ডিএসপি ইমরান উল্লাহ জানান, আহতদের মধ্যে পুলিশের দুজন কর্মকর্তাও রয়েছেন এবং তাদের ওয়ানার জেলা সদরদপ্তর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী এবং হামলাকারীদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। কী ধরনের বোমা ব্যবহার করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এক দিন আগেই খাইবার পাখতুনখোয়ার কারাক এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। সেই হামলায় দেশটির ফ্রন্টিয়ার কর্পসের তিনজন সদস্য নিহত হন।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে, বিশেষ করে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে, সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে।

মাদরাসার পঞ্চম শ্রেণিতে ফের চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা

দেশের সব ইবতেদায়ি মাদরাসায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষা আবার চালু হচ্ছে। আগামী ২১, ২২, ২৩, ২৪ ও ২৮ ডিসেম্বরে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মোট ৫০০ নম্বরের পরীক্ষা হবে, যেখানে প্রতিটি বিষয়ের জন্য ১০০ নম্বর বরাদ্দ থাকবে। বিষয়গুলো হলো—কুরআন মাজিদ এবং আকাইদ ও ফিকহ (একত্রে), আরবি প্রথম ও দ্বিতীয় পত্র (একত্রে), বাংলা, ইংরেজি এবং গণিত ও বিজ্ঞান (একত্রে)।

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের কোডভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা ও সংযুক্ত ইবতেদায়ি শাখার শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিতে পারবে। তবে একটি মাদরাসার পঞ্চম শ্রেণির মোট শিক্ষার্থীর সর্বোচ্চ ৪০ শতাংশ পরীক্ষায় অংশ নিতে পারবে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সই করা একটি স্মারকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। খুব শিগগিরই পরীক্ষার বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন প্রকাশ করা হবে।

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ছয়টি অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে। এ কারণে ওইসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেওয়া তথ্য অনুসারে, খুলনা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়োহাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়াও, দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

এআই প্রযুক্তির নতুন দিগন্তে অপো রেনো-১৪ সিরিজ ৫জি ফোন

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো ডিসকভারির সহযোগিতায় এক জাঁকজমকপূর্ণ মিউজিক্যাল নাইটে তাদের বহুল প্রতীক্ষিত রেনো-১৪ সিরিজ ৫জি বাংলাদেশে উন্মোচন করেছে। আর্টসেলের লাইভ পারফরম্যান্সে মুখরিত এই অনুষ্ঠানে প্রযুক্তি ও সংস্কৃতির অনন্য সংমিশ্রণে অংশ নেন শিল্পী, কনটেন্ট নির্মাতা ও প্রযুক্তিপ্রেমীরা। ‘কালচার ইন আ শট’ উদ্যোগের অংশ হিসেবে এই সিরিজে উন্নত এআই ইমেজিং প্রযুক্তির মাধ্যমে জামদানির ঐতিহ্যকে ডিজিটালি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

অপোর ‘কালচার ইন আ শট’ ক্যাম্পেইনের অংশ হিসেবে রেনো১৪ সিরিজ ৫জি দুটি মডেলে বাজারে এসেছে: রেনো১৪ ৫জি (১২ জিবি র‍্যাম, ২৫৬ জিবি স্টোরেজ, মূল্য ৭৯,৯৯০ টাকা) এবং রেনো১৪ এফ ৫জি (৮ জিবি র‍্যাম, ২৫৬ জিবি স্টোরেজ, মূল্য ৪২,৯৯০ টাকা)। ওপাল হোয়াইট, লুমিনাস গ্রিন এবং ওপাল ব্লু রঙে পাওয়া যাচ্ছে এই ফোনগুলো।

এই সিরিজের অন্যতম আকর্ষণ এআই লো লাইট ফটোগ্রাফি এবং ট্রিপল-ফ্ল্যাশ ক্যামেরা সিস্টেম, যা অন্ধকারেও প্রাণবন্ত ছবি তুলতে সক্ষম। এছাড়া, ৪কে আলট্রা-এইচডি আন্ডারওয়াটার ভিডিও রেকর্ডিং এবং আইপি৬৯ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স ফিচার পানির নিচেও উচ্চমানের ভিডিও ধারণের সুযোগ দেয়। এআই এডিটর ২.০ ব্যবহারকারীদের সৃজনশীলতাকে আরও উন্নত করে, যেমন ভুল অ্যাঙ্গেল ঠিক করা বা ছবির টোন পরিবর্তনের মতো সুবিধা।

ফোনটিতে আরও রয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, সুপারভুক ফাস্ট চার্জিং, এআই হাইপারবুস্ট ২.০ এবং মার্মেইড-অনুপ্রাণিত ডিজাইনের অ্যামোলেড ডিসপ্লে। প্রি-অর্ডারকারীদের জন্য রয়েছে আড়ং-এ ১০% ছাড়, আইওটি গিফট, কার্ডহীন ইএমআই, এক্সচেঞ্জ বোনাস এবং ২ বছরের ওয়ারেন্টি সহ ১ বছরের স্ক্রিন রিপ্লেসমেন্ট কাভারেজ।

অপো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “প্রযুক্তির মাধ্যমে ঐতিহ্য ও উদ্ভাবনের এই মেলবন্ধন আমাদের গর্বিত করে। রেনো১৪ সিরিজ মানুষের গল্প তুলে ধরতে এবং সংস্কৃতি সংরক্ষণে অবদান রাখবে।”

ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদের পর ম্রুণালের প্রেমে মজেছেন ধানুষ

দক্ষিণী অভিনেতা ধানুষের বিবাহবিচ্ছেদ হয়েছে রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়ার সঙ্গে। বেশি দিন হয়নি তাদের বিচ্ছেদ। এর মধ্যেই নাকি নতুন প্রেম মজেছেন ধানুষ। ‘সীতা রমন’খ্যাত অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে প্রেম করছেন এই নায়ক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে তৈরি হয়েছে এই নতুন গুঞ্জন।

এছাড়াও সম্প্রতি একাধিক অনুষ্ঠানে দেখা গেছে দুজনকে।  গত ১ আগস্ট ছিল ম্রুনাল ঠাকুরের জন্মদিন। অভিনেত্রীর সেই তারকা খচিত জন্মদিনে ধানুষ আসার পর থেকেই এই জল্পনা তৈরি হয়েছে।

এছাড়াও জন্মদিনের অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, ম্রুণালের হাত ধরে রয়েছেন ধানুষ। একজন অন্যজনের হাত ধরেই ঘনিষ্ঠভাবে কথা বলছেন। এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজানদের মনে প্রশ্ন, ধানুষ ও ম্রুণাল কি প্রেম করছেন?

সেই জল্পনায় ঘি ঢেলেছে আরও একটি ঘটনা। সম্প্রতি মুক্তি পেয়েছে ম্রুণালের ছবি ‘সান অফ সর্দার ২’। সেই ছবির বিশেষ প্রদর্শন দেখার জন্য মুম্বাই উড়ে গিয়েছিলেন ধানুষ।

সেই প্রদর্শন থেকেও একটি ভিডিও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানেও ম্রুণাল ও ধানুষকে একসঙ্গে দেখা গেছে। বেশ ঘনিষ্ঠভাবেই কথা বলছিলেন দুজন।

তাদের এই ঘনিষ্ঠতা দেখে ভক্তদেরও বুঝতে বাকি নেই, রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়ার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর হয়তো ম্রুনালকেই মন দিয়েছেন অভিনেতা।

তবে এই প্রথম নয়। এর আগেও কণিকা ঢিলোঁর পার্টিতে একসঙ্গে দেখা গিয়েছিল ধানুষ ও ম্রুণালকে।

নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

এশিয়া কাপের আগে প্রস্তুতি হিসেবে বাংলাদেশ ক্রিকেট দল নেদারল্যান্ডসের বিপক্ষে একটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার এই সিরিজের বিস্তারিত সূচি প্রকাশ করেছে।

সিরিজের সূচি-

প্রথম ম্যাচ: ৩০ আগস্ট, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

দ্বিতীয় ম্যাচ: ১ সেপ্টেম্বর, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

তৃতীয় ম্যাচ: ৩ সেপ্টেম্বর, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

সিরিজের সবকটি ম্যাচ সিলেটে অনুষ্ঠিত হবে। নেদারল্যান্ডস দল আগামী ২৬ আগস্ট বাংলাদেশে আসবে।

এই সিরিজকে কেন্দ্র করে বিসিবি ইতোমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে। আগামী ৬ আগস্ট থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড নিয়ে একটি ফিটনেস ক্যাম্প শুরু হবে। এরপর ১৫ আগস্ট থেকে আনুষ্ঠানিক অনুশীলন ক্যাম্প চলবে। ২০ আগস্ট দলটি সিলেটের উদ্দেশে রওনা হবে এবং সেখানেই সিরিজের বাকি প্রস্তুতি সম্পন্ন করবে।

স্প্যানিশ ইয়ামালের আর্জেন্টাইন র‍্যাপারের সঙ্গে ঘনিষ্ঠতা!

সম্প্রতি স্প্যানিশ মিডিয়ায় লামিন ইয়ামালকে নিয়ে নতুন গুঞ্জন উঠেছে। বয়স ১৮ পূর্ণ করার পর এক জমকালো জন্মদিন পার্টিতে আর্জেন্টিনার জনপ্রিয় র‍্যাপার নিকি নিকোলের সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখা গেছে তাকে। এমনটাই দাবি করেছেন স্প্যানিশ সাংবাদিক জাভি হোয়োস।

টিকটকে প্রকাশিত এক ভিডিওতে হোয়োস বলেন, ‘আমার খুবই নির্ভরযোগ্য এক সূত্র জানিয়েছে, লামিন ইয়ামাল ও নিকি নিকোলের মধ্যে সম্পর্কের শুরু হয়েছে।’

তার দাবি, জন্মদিনের পার্টিতে দুজনের মধ্যে প্রচুর ফ্লার্টিং হয়েছে। তবে ইয়ামালের জন্মদিনের ১১ দিন পর এই ঘটনা অন্য দিকে মোড় নেয়। সেই রাতে দুজনকে একসঙ্গে একটি জনপ্রিয় সমুদ্রসৈকত ক্লাবে দেখা যায়। পরে রাত ৪টার দিকে ক্লাব থেকে একসঙ্গে বের হয়ে যেতে দেখা গেছে ইয়ামাল ও নিকিকে। ওই রাতে তাদের মধ্যে চুম্বনের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন হোয়োস।

বিখ্যাত সংগীতশিল্পী ফেদের সঙ্গে প্রেমের কারণে আগেও আলোচনায় ছিলেন নিকি নিকোল। অন্যদিকে, মাত্র ১৮ বছর বয়সেই বার্সেলোনার জার্সিতে নম্বর ১০ পাওয়া ইয়ামাল এখন স্প্যানিশ ফুটবলের সবচেয়ে আলোচিত তরুণ প্রতিভা।

পুরনো নয়, নতুন বাংলাদেশ গড়তে চান তারেক রহমান: পুতুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পুরনো বাংলাদেশে ফিরে যেতে চান না, বরং একটি নতুন বাংলাদেশ গড়তে চান বলে জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি বলেছেন, দেশকে এগিয়ে নিতে দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে নাটোরের লালপুর উপজেলা বিএনপির বিজয় র‍্যালি শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

পুতুল জানান, দলের নির্দেশ মেনে চলা কর্মীদের দায়িত্ব এবং দল কোনো ব্যক্তির জন্য নয়। দলের সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

ফারজানা শারমিন পুতুল আরও বলেন, “ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে যুব সমাজের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।” তিনি তারেক রহমানের একটি বক্তব্য উদ্ধৃত করে বলেন, তারেক রহমান এমন যুব সমাজকে প্রতিষ্ঠিত করতে চান, যারা দেশ ও রাষ্ট্রের জন্য সম্পদে পরিণত হবে। তিনি অভিভাবকদের প্রতি সন্তানদের প্রতি নজর রাখার আহ্বান জানান, যাতে তারা দেশ ও পরিবারের জন্য সম্পদে পরিণত হতে পারে।

অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজন, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুন উর রশীদ পাপ্পু, সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম লুলুসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে বিএনপির সমাবেশ নিয়ে স্ট্যাটাস, পদ হারালেন ছাত্রদল নেতা

বিএনপির একটি সমাবেশকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করায় জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অমিত হাসান রবিনকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে ছাত্রদলের জামালপুর সদর উপজেলা পূর্ব শাখার পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মো. রবিন হাসানকে (অমিত হাসান রবিন) সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, মঙ্গলবার সদর উপজেলার নান্দিনা বাজারে বিএনপির ৫ আগস্টের বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশকে কেন্দ্র করে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। এসময় অমিত হাসান রবিন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে সমাবেশ এবং যানজট নিয়ে ক্ষোভ প্রকাশ করে একটি পোস্ট দেন। তিনি লেখেন, “এটা সমাবেশ নাকি সাধারণ জনগণের ভোগান্তি?” তিনি তার পোস্টে যানজটে আটকে থাকা গণপরিবহনের কয়েকটি ছবিও যুক্ত করেন।

এ বিষয়ে জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি বলেন, “মিছিল-সমাবেশের কারণে কোনো ভোগান্তি হয়নি। ইউনিয়ন ছাত্রদল নেতা অন্য গ্রুপের হওয়ায় এমন পোস্ট করেছে। তার দাবি অযৌক্তিক।”

জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল জানান, অমিত হাসান রবিন তার পোস্টে নিজ দল সম্পর্কে নেতিবাচক মন্তব্য করে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। এটি দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল হওয়ায় তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে অমিত হাসান রবিনের মন্তব্য জানার জন্য যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

গাজা দখল ইসরায়েলের ওপর নির্ভর করছে’: ট্রাম্প

গাজা দখল করা হবে কি না, তা ইসরায়েলের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখলের কোনো পরিকল্পনায় যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এমন মন্তব্য করেন। তিনি বলেন, আপাতত যুক্তরাষ্ট্র গাজার মানুষের খাবারের ব্যবস্থার দিকেই বেশি নজর দিচ্ছে এবং এর বাইরে সবকিছু ইসরায়েলের ওপর নির্ভর করছে।

ট্রাম্প জানান, এই কাজে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে খাদ্য বিতরণ ও অর্থ দিয়ে সহায়তা করবে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল এরই মধ্যে ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’-এ মিলিয়ন ডলার দিয়েছে, যদিও আনুষ্ঠানিকভাবে দেশটি এখনো সে অর্থ সহায়তার কথা স্বীকার করেনি। কারণ, এমন পদক্ষেপ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সমর্থকদের মধ্যে জনপ্রিয় নাও হতে পারে।

প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, “আরব রাষ্ট্রগুলোও আমাদের সহায়তা করবে—অর্থ এবং সম্ভবত বিতরণ ব্যবস্থাতেও।” আট দিন আগে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র গাজায় নতুন খাদ্য বিতরণ কেন্দ্র স্থাপন করবে। হোয়াইট হাউজ থেকেও তখন বলা হয়েছিল, গাজায় ত্রাণ বিতরণের একটি নতুন পরিকল্পনা শিগগিরই প্রকাশ করা হবে। তবে এখনো সে পরিকল্পনার বাস্তব রূপ দেখা যায়নি।

বর্তমানে গাজায় জোর করে বাস্তুচ্যুতির আদেশ দেওয়া হচ্ছে, যার ফলে উপত্যকাটি ছোট ছোট এলাকায় বিভক্ত হয়ে পড়েছে। গাজার ৮৬ শতাংশ ভূখণ্ড এখন সামরিক নিয়ন্ত্রিত এলাকায় পরিণত হয়েছে। বাকি অংশে সামরিক অভিযান আরও বাড়ানো হলে নিপীড়িত ফিলিস্তিনিদের জীবন আরও বিপদের মুখে পড়তে পারে। উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলকে ব্যাপকহারে সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।