Home Blog Page 409

চতুর্থ দিনে বোলিং-ব্যাটিং দুই বিভাগেই বাংলাদেশের দাপট

গল টেস্টের চতুর্থ দিনে দারুণ ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনটা পুরোপুরি শ্রীলঙ্কার হলেও চতুর্থ দিন বোলিং আর ব্যাটিং—দুই বিভাগেই আধিপত্য দেখিয়েছে টাইগাররা। চতুর্থ দিনে দায়িত্বশীল ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে শক্ত ভিত গড়ছে বাংলাদেশ।

প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছেন ওপেনার সাদমান ইসলাম। তুলে নিয়েছেন ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট ফিফটি।

দিনের শুরুতে ৪ উইকেটে ৩৬৮ রান নিয়ে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। কিন্তু বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১১৭ রান যোগ করতেই অলআউট হয়ে যায় লঙ্কানরা। বিশেষ করে নাঈম হাসানের ফাইফার, সঙ্গে হাসান মাহমুদের ৩ উইকেট এবং তাইজুল-মুমিনুলের একটি করে উইকেট স্বাগতিকদের বড় লিড নিতে দেয়নি।

প্রথম ইনিংসে ৪৯৫ রানের পর বাংলাদেশের লিড দাঁড়ায় মাত্র ১০। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে দুই উইকেট হারালেও ফিফটি তুলে নেন সাদমান ইসলাম, তাকে দারুণ সঙ্গ দেন অধিনায়ক শান্ত।

দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৭৭। সবমিলিয়ে লিড এখন ১৮৭ রান। ম্যাচ যেভাবে এগোচ্ছে, তাতে ফল না হলেও ম্যাচের নিয়ন্ত্রণ আপাতত বাংলাদেশের হাতেই।

পঞ্চম দিনে দ্রুত রান তুলে লঙ্কানদের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করানোই হতে পারে টাইগারদের কৌশল।

ট্রেডমার্ক’ গোলে ফিফার টুর্নামেন্টে মেসির বিশ্বরেকর্ড

ফিফার টুর্নামেন্টে গোলের বিশ্বরেকর্ড গড়লেন লিওনেল মেসি। ক্লাব বিশ্বকাপে পোর্তোর বিপক্ষে ম্যাচে গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে উঠলেন আর্জেন্টাইন মহাতারকা। ২০ বছরে ফিফার দশ টুর্নামেন্টে তার গোল এখন ২৫টি।

রেকর্ড শব্দটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে লিওনেল মেসির নাম। আর্জেন্টাইন মহাতারকা মাঠে নামবেন, আর রেকর্ড হবে না। তা কী করে হয়? ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামির হয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই ইতিহাস গড়লেন মেসি। পোর্তোর বিপক্ষে গোল করে বনে গেছেন ফিফার টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা।

আগেও শীর্ষে ছিলেন। তবে, সেটা যৌথভাবে। তখন ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্তার সমান ২৪ গোল ছিল তার। এবার চূড়ায় উঠলেন এককভাবে। ২০ বছরে দশটি বৈশ্বিক আসর খেলেছেন মেসি। জাতীয় দলের হয়ে বিশ্বকাপে গোল পেয়েছেন ১৩টি। অনূর্ধ্ব-২০ আর ক্লাব বিশ্বকাপে সমান ৬টি করে গোল তার।

নারী-পুরুষ মিলিয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসি আর মার্তার পরেই আছেন রোনালদিনহো। তার সমান ১৯ গোল করে চার নাম্বারে রোনালদো। আর ১৭ গোল নিয়ে সেরা পাঁচে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। চলমান ক্লাব বিশ্বকাপে আরও ম্যাচ খেলার সুযোগ আছে মেসির। সম্ভাবনা আছে আর্জেন্টিনা জার্সিতে বিশ্বকাপ খেলারও। এক্ষেত্রে গোল সংখ্যাটা আরও বাড়তে পারে কিংবদন্তি এই ফুটবলারের।

ক্লাব বিশ্বকাপে আরও রেকর্ড গড়েছেন মেসি। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ১ হাজার ২৫০ গোলে কন্ট্রিবিউশান তার। ফ্রি-কিকে গোল করে আছেন সেরা তিনে। পোর্তো ম্যাচে এটি তার ৬৮তম ফ্রি-কিকের গোল। তার আগে ৭৭ গোলে শীর্ষে পার্নামবুকানো। আর ৭০ গোলে দুই নম্বরে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। অর্থাৎ এখানেও রেকর্ড গড়ার সুযোগ আছে এলএম টেনের।

পোর্তো ম্যাচ দিয়ে ইন্টার মায়ামির হয়ে গোলের ফিফটিও হাঁকিয়েছেন মেসি।

দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে মাহিয়া মাহি, বললেন ‘ঠিক আছে, ধন্যবাদ, বিদায়’

এক বছর আগে বড় পর্দায় শেষ দেখা গিয়েছিল ‘রাজকুমার’ সিনেমায়। আলোচিত কোনো নতুন কাজ নেই, তবে মাহিয়া মাহি কখনোই বাইরে যাননি আলোচনার কেন্দ্রবিন্দু থেকে। ব্যক্তিগত জীবন, সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতি। সব মিলিয়ে তিনি ছিলেন শিরেনামে।

তবে এবার একেবারে ভিন্ন এক কারণে আলোচনায় এলো তাঁর নাম। নীরবে-নিভৃতে দেশ ছেড়েছেন এই ঢালিউড নায়িকা। গন্তব্য। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্ক পৌঁছে নিজের ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করেন মাহি। ক্যাপশনে মাত্র তিনটি শব্দ—‘ঠিক আছে, ধন্যবাদ, বিদায়।’ ছবির লোকেশন দেওয়া নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র। সংক্ষেপে, তবে স্পষ্টভাবে দেশ ছাড়ার বার্তাটিই যেন দিয়ে দিলেন তিনি।

তবে এই সফরের প্রকৃত উদ্দেশ্য নিয়ে তিনি কিছু বলেননি। গণমাধ্যমকে শুধু জানালেন, “ভিসা পাওয়ার পর আর আসা হয়নি যুক্তরাষ্ট্রে। তাই এবার একটু সময় বের করে এলাম। বাচ্চা তো দেশে আছে, ঘুরে ফিরে আবার যাব।”

চলচ্চিত্রে মাহির যাত্রা শুরু ‘ভালোবাসার রঙ’ দিয়ে, ২০১২ সালে। এরপর একে একে উপহার দিয়েছেন ‘অগ্নি’, ‘পোড়ামন’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘অবতার’-এর মতো দর্শকনন্দিত চলচ্চিত্র। নিজের প্রাঞ্জল অভিনয় আর সাবলীল অভিব্যক্তির জন্য খুব দ্রুতই জায়গা করে নিয়েছেন ঢালিউডের প্রথম সারির নায়িকাদের তালিকায়।

সম্প্রতি চলচ্চিত্রে অনিয়মিত হলেও আলোচনায় ছিলেন নানা কারণেই। এবার যুক্তরাষ্ট্র সফর ঘিরে নতুন করে শুরু হয়েছে গুঞ্জন। মাহি কি তবে নতুন করে জীবন সাজাতে চলেছেন? ফের কি শুরু হবে নতুন অধ্যায়?

তবে আপাতত এসব প্রশ্নের জবাব সময়ই দেবে। নিউইয়র্কের আকাশে আপাতত একটিই লেখা—‘ঠিক আছে, ধন্যবাদ, বিদায়।’

অশিক্ষিত’ বলায় মার্কশিট দেখিয়ে দিলেন অভিনেত্রী

একটা সময় ভারতের বাংলা টেলিভিশন চ্যানেলগুলোতে কিছু ধারাবাহিক দেখানো হতো; যার অনেকগুলো দিনে দিনে জনপ্রিয় হয়ে ওঠে।এসব টেলিভিশন সিরিয়ালই ছিল বাঙালি তরুণীদের অন্যতম আকর্ষণ। সেখান থেকে দর্শকের প্রিয় মুখে পরিণত হন অভিনেত্রী মধুবনী গোস্বামী। কিন্তু অন্যান্য তারকাদের মতো তাকেও পড়তে হয়েছে কটাক্ষের মুখে; তাই নিন্দুকদের জবাব দিতে এই অভিনেত্রী নিলেন এক কড়া পদক্ষেপ!

যদিও পর্দা থেকে অনেকদিন ধরেই বাইরে রয়েছেন এক সময়ের নন্দিত এই অভিনয়শিল্পী। তবে লাইমলাইট-এ রয়েছেন সামাজিক মাধ্যমের হাত ধরে। নিয়মিত রয়েছেন ভ্লগিংয়ে। তার রয়েছে বেশ ভক্ত-অনুরাগীও।

এরই মধ্যে এই ভ্লগিংকে কেন্দ্র করে নিন্দুকদের কটাক্ষের মুখে মধুবনী। “ছেলে সন্তানকে দেখিয়েই তো বাড়িতে রান্না হয় আপনাদের!”— এমনই একের পর এক নানা মন্তব্যে ভরে যায় অভিনেত্রীর মন্তব্য ঘর। শুধু তাই নয়, “ভ্লগ করেই খেতে হবে, অশিক্ষিত, আর কোনো যোগ্যতা নেই”- এমন মন্তব্যও আসে বলে অভিযোগ অভিনেত্রীর।

বলা বাহুল্য, দর্শকদের এমন মন্তব্যে বিরক্ত মধুবনী ও তার স্বামীও। তারা যে অশিক্ষিত নন, তারই জবাব দিতেই পোস্ট করলেন নিজেদের মাধ্যমিকের রেজাল্ট।

তাতে দেখা যায়, মাধ্যমিকে ভালো নম্বর পেয়েই পাশ করেছিলেন দুজনে। এ নিয়ে ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেত্রী বলেন, ‘অনেকে ভাবছেন আমরা রেগে আছি। কিন্তু তা নয়। কিছু কিছু মানুষ এমন জঘন্য মন্তব্য করেন, তাদের চুপ করানোর জন্য এই পোস্ট করেছি।’

প্রসঙ্গত, ১৪ বছর আগে ‘ভালোবাসা ডট কম’ সিরিয়ালে ‘ওম’ এবং ‘তোড়া’র ভালোবাসার কাহিনী মানুষের মন জয় করে নিয়েছিল অল্প কয়েকদিনের মধ্যেই। কিন্তু সেই ভালোবাসার কাহিনী তাদের বাস্তব জীবনেও পরিণয়ে ঘটে। এই দুই প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন মধুবনী গোস্বামী এবং রাজা গোস্বামী। তারা এখন সংসার করছেন; রয়েছে তাদের এক সন্তানও।

নিবন্ধন পেতে রোববার ইসিতে আবেদন করবে এনসিপি: আখতার হোসেন

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আগামী রোববার নির্বাচন কমিশনে (ইসি) জাতীয় নাগরিক পার্টি-এনসিপি আবেদন করবে বলে জানিয়েছেন দলটির সদস্যসচিব আখতার হোসেন। শুক্রবার রাজধানীর বাংলামোটরের রূপায়ন ট্রেড সেন্টারের এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এসময় আখতার হোসেন বলেন, ‘যেসব মিডিয়া নারীদের নিয়ে কুরুচিপূর্ণ সংবাদ প্রচার করেছে তাদের বিরুদ্ধে প্রেস কাউন্সিলে অভিযোগ করবে এনসিপি। বিদেশে অবস্থান করে যারা নারী নেত্রীদের নিয়ে বাজে প্রচার করছে, তাদের বিষয়ে অ্যাম্বাসিগুলোতে অভিযোগ করা হবে।’

এনসিপির ৬ষ্ঠ সাধারণ সভায় গঠনতন্ত্র বিষয়ক গৃহীত সিদ্ধান্ত:  জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সারা দেশের কাউন্সিলদের সরাসরি ভোটে নির্বাচিত হবেন। একজন সদস্য জীবনে সর্বোচ্চ দুইবার সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করতে পারবেন এবং সর্বোচ্চ দুইবার সভাপতি পদে দায়িত্ব পালন করতে পারবেন।

জাতীয় নাগরিক পার্টির একটি ‘রাজনৈতিক পরিষদ’ থাকবে। ‘রাজনৈতিক পরিষদ’ ন্যাশনাল কাউন্সিলের ভোটে নির্বাচিত হবে। ‘রাজনৈতিক পরিষদ’ সর্বনিম্ন এগারো (১১) জন থেকে সর্বোচ্চ পনেরো (১৫) জন সদস্যবিশিষ্ট হবে। ১১ জন সদস্য ‘ন্যাশনাল কাউন্সিল’ এর ভোটে নির্বাচিত হবেন; তন্মধ্যে নূন্যতম তিনজন নারী সদস্য থাকতে হবে।

পদাধিকারবলে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক রাজনৈতিক পর্ষদের অন্তর্ভুক্ত হবেন। এই পর্ষদের বাকি দুজন সদস্য সভাপতি ও সাধারণ সম্পাদকের দ্বারা মনোনীত হবেন। দলের সভাপতি ও সাধারণ সম্পাদক ‘রাজনৈতিক পরিষদ’-এর নিকট দায়বদ্ধ থাকবে।

জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি ‘ন্যাশনাল কাউন্সিল’ থাকবে। এই ফোরাম ‘রাজনৈতিক পরিষদ’ নির্বাচন, সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচন এবং জরুরি সময়ে কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার দায়িত্ব পালন করবেন। ন্যাশনাল কাউন্সিল কেন্দ্রীয় কমিটি, অঙ্গসংগঠনের নির্বাহী কমিটি, জেলা পদমর্যাদার কমিটি থেকে ৫ জন এবং উপজেলা পদমর্যাদার কমিটি থেকে ২ জন সদস্যদের সমন্বয়ে গঠিত হবে।

জাতীয় নাগরিক পার্টির একটি কেন্দ্রীয় কমিটি থাকবে। যা দলের সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমন্ডলী, অন্যান্য প্রয়োজনীয় সংখ্যক সাধারণ সদস্য এবং ক্ষেত্রবিশেষ জেলা সভাপতির সমন্বয়ে গঠিত হবে। কেন্দ্রীয় কমিটির মেয়াদ হবে তিন (৩) বছর। মেয়াদের শেষ নব্বই (৯০) দিনের মধ্যে পরবর্তী কাউন্সিল অনুষ্ঠিত হবে।

দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন দাখিল করার ব্যাপারে আজকের সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। দলের নিবন্ধন সংক্রান্ত ব্যাপারে নির্বাচন কমিশনের সাথে সামগ্রিক যোগাযোগের জন্য দলের পক্ষ থেকে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম-আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম-সদস্যসচিব জহিরুল ইসলাম মুসাকে আজকের সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্ব প্রদান করা হয়।

আজকের সভায় উপরোক্ত সংশোধনীসমূহ সহ জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র ‘খসড়া গঠনতন্ত্র’ পাশ হয়। গৃহীত ‘খসড়া গঠনতন্ত্র’ আগামী কাউন্সিলের পূর্বে প্রয়োজন সাপেক্ষে বর্তমান প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটি সংশোধনী আনতে পারবে।

শিগগির দেশে ফিরবেন তারেক রহমান, বরণের প্রস্তুতি চলছে: আমীর খসরু

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার তারিখ শিগগিরই জানা যাবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, তাঁকে বরণ করতে জোর প্রস্তুতি চলছে। বিএনপিসহ দেশের সকল মানুষ উন্মুখ হয়ে অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার বিকেলে কাটাবনে গণফোরাম সভাপতি প্রয়াত মোস্তফা মহসীন মন্টুর মিলাদ মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

এছাড়া, পোস্টার বাতিল, নির্বাচন সংক্রান্ত আরপিও সংশোধনের বিষযে সব রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে এমন প্রত্যাশাও করেন তিনি।

এদিকে ২২ জুন বিএনপির নেতৃবৃন্দের চীন সফর প্রসঙ্গে দুই দেশের বহু পুরনো সম্পর্ক আরও জোরদার হবে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘উনি (তারেক রহমান) দ্রুত দেশে আসবেন, তাঁকে বরণে প্রস্তুতি চলছে। দেশের মানুষ, বিএনপি, জনগণ সবাই উনার অপেক্ষায় আছে, উনার প্রতীক্ষায় আছে। সেটা উনি খুব ভালোভাবে জানেন। উনি প্রস্তুতি নিচ্ছেন, যেকোনো সময় একটি দিনক্ষণ সিদ্ধান্ত নিয়ে দেশে চলে আসবেন।’

ইসরায়েলে এবার ৩৯ ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের হামলা

ইরান এবার ইসরায়েলের ওপর একযোগে ৩৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে। শুক্রবারের এই হামলাকে সাম্প্রতিক সংঘাতের অন্যতম বড় আকারের হামলা বলে মনে করা হচ্ছে। যদিও ইরান বা ইসরায়েল, কোনো পক্ষই ক্ষেপণাস্ত্রের ধরন বা হামলার বিস্তারিত সম্পর্কে এখনো স্পষ্ট করে কিছু জানায়নি, তবে ইসরায়েলি গণমাধ্যমগুলো এটিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বলে উল্লেখ করেছে।

এই হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চল বিশেষ করে হাইফা ও বিরশেবা এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া, রাজধানী জেরুজালেমেও ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। প্রাথমিকভাবে জানা গেছে, হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক বলে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডম জানিয়েছে।

হামলার পর হাইফা ও বিরশেবাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিরশেবায় মাইক্রোসফট অফিসের কাছে আগুন জ্বলতে দেখা গেছে এবং কিছু আবাসিক ভবনেরও ক্ষতি হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকারী দল পৌঁছে কাজ শুরু করেছে। মাইক্রো ব্লগিং সাইট এক্স-এ হামলার কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে, যা ক্ষয়ক্ষতির ভয়াবহতা তুলে ধরছে।

ইরানের পক্ষ থেকে এই হামলা এমন এক সময়ে চালানো হলো, যখন ইসরায়েল দাবি করছে যে তারা গত রাতে ৬০টিরও বেশি যুদ্ধবিমান ব্যবহার করে তেহরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালিয়েছে। এই পাল্টা হামলা দুটি দেশের মধ্যে চলমান উত্তেজনাকে আরও নতুন মাত্রায় নিয়ে এসেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় কূটনীতিকদের আলোচনা

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের কূটনৈতিক আলোচনা চলছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

এর আগে সংবাদ সংস্থা রয়টার্স জানায়, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বক্তৃতা দেওয়ার পরই জেনেভায় অনুষ্ঠানস্থলে পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

ইরান-ইসরায়েল সংঘাত নিরসনে আলোচনার মাধ্যমে একটি কূটনৈতিক সমাধান খুঁজতেই যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স এবং ইইউর শীর্ষ কূটনীতিকরা সুইজারল্যান্ডের জেনেভায় রয়েছেন।

আমি রাতে মোবাইল বন্ধ রাখতে বাধ্য হই, প্রচুর নোংরা কল আসে: সায়মা ফেরদৌস

ব্যাশিং কালচার রাজনীতি ও সমাজে এই জেনারেশনে একটি ব্যাড কালচার বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস। সম্প্রতি এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

সায়মা ফেরদৌস বলেন, ‘তীর্যক মন্তব্যে একে অপরকে ঘায়েল করার যে প্রবণতা তৈরি হয়েছে এটি খারাপ। এটি অসভ্য মানুষের লক্ষণ।

দুঃখজনক হলেও সত্য, সমাজের বিভিন্ন গোষ্ঠী থেকে এই ব্যাশিং কালচার প্রমোট করা হয়।’

তিনি আরো বলেন, ‘কখনও কখনও মেনে নেওয়া মানে হেরে যাওয়া নয়। যুক্তিতে হেরে যাওয়াটাও একটি গ্রোথ। আমার কাছে যুক্তি না থাকলে আমি পড়াশোনা করে এসে যুক্তি দিব।

হেরে কেউ যাবো না, এই চিন্তা খুব খারাপ। আমারা যুক্তি-তর্ক করবো, সঙ্গে সঙ্গে একে অপরকে সম্মান করব, সিনিয়র-জুনিয়রের মধ্যে সম্মান থাকবে।’
নিজেকে একজন প্রতিবাদী মানুষ হিসেবে পরিচয় করিয়ে তিনি বলেন, ‘আমি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের সম্পূর্ণ বিপক্ষে। তার মানে তো এই না যে, যে যা খুশি বলে যাবে।

আমি এখন রাতে মোবাইল বন্ধ রাখতে বাধ্য হই। রাত ১২টার পর শুরু হয় নোংরা কলস, প্রাঙ্ক কলস। শিক্ষক হিসেবে অর্জিত সম্মানটুকু নিয়েও হেনস্তা করছে।’
কেউ যদি আওয়াজ তোলে এবং তার বিরুদ্ধে যদি এই ধরনের হেনস্তার ঘটনা হয়, তাহলে রাষ্ট্রের ভূমিকা কী হবে? নাগরিক সমাজের কাছে এমন প্রশ্ন রাখেন অধ্যাপক সায়মা ফেরদৌস।

তিনি বলেন, ‘এখনও নারীদের রাজনীতিতে আসতে হলে গায়ের চামড়া মোটা করতে হচ্ছে।

এটা কোনো সমাধান হতে পারে না। রাজনীতিতে প্রমিজিং অনেক মানুষ ছিল কিন্তু তারা এখন ঝড়ে পড়েছে।’

সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক

পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. ইকবাল বাহারকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। সর্বশেষ তিনি রাজধানীর রাজারবাগ টেলিকমের অতিরিক্ত আইজিপি ছিলেন।

ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) নাসিরুল ইসলাম বলেন, ইকবাল বাহার এখন ডিবি হেফাজতে আছেন।

ইকবাল বাহারকে কোনো মামলায় গ্রেফতার করা হয়েছে কিনা, সে বিষয়ে এখনো কিছু জানায়নি পুলিশ।

ইকবাল বাহার এর আগে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে অতিরিক্ত আইজিপি হিসেবে রাজারবাগ টিঅ্যান্ডআইএমে বদলি করা হয়। ২০১৯ সালে সেখান থেকে তিনি স্বাভাবিক অবসরে যান।