Home Blog Page 417

গণভোটের মাধ্যমে সংস্কার চায় জামায়াতে ইসলামী

গণভোটের মাধ্যমে সংস্কারের বাস্তবায়ন চায় জামায়াতে ইসলামী। দলটির ভাষ্য, সংস্কারকে স্থায়ী এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতেই গণভোট প্রয়োজন। যাতে সংবিধানের সংশোধনী বা অন্য কোন উপায়ে ভবিষ্যতে বাতিল করা না যায়। গণভোট জাতীয় নির্বাচনে আগে না কি একসঙ্গে হবে তা আলোচনার মাধ্যমে ঠিক করার প্রস্তাব দিয়েছে জামায়াত।

রোববার জাতীয় সংসদে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে বিফ্রিংয়ে দলের এই অবস্থান জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। জামায়াত আগের প্রস্তাবে জানিয়েছিল, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অনুযায়ী তত্ত্বাবধায়ক পুনর্বহাল চায়। আগের নিয়মে সর্বশেষ প্রধান বিচারপতি হবেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা।

কমিশনের সঙ্গে সংলাপে নির্বাচনকালীন সরকার গঠনে নতুন প্রস্তাব দিয়েছে জামায়াত। এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা এবং প্রধান বিচারপতিকে নিয়ে গঠিত সার্চ কমিটির মাধ্যমে প্রধান উপদেষ্টা নিয়োগ করা হবে।

ডা. তাহের বলেন, গত ২৬ এপ্রিল প্রথম দিনের সংলাপে যেসব বিষয়ে জামায়াত একমত ছিল না, এর কয়েকটিতে দ্বিতীয় দিনের সংলাপে রাজি হয়েছে। সংস্কারের জন্য দেশ ও জাতির স্বার্থে জামায়াত দলীয় সংকীর্ণ দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠেছে। অন্য দলগুলোর কাছ থেকে একই ভূমিকা প্রত্যাশা করে।

‘আমার মৃত্যুর জন্য দায়ী দেশের শিক্ষা ব্যবস্থা’

ধ্রুবজিৎ কর্মকার (২২) নামে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসআই) বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হয়েছে। আজ রোববার দুপুরে কলেজের অমর একুশে হলের ৩০৭ নম্বর কক্ষ থেকে মরদেহ উদ্ধার হয়।

মরদেহের পাশে পড়েছিল একটি চিরকুট। সেই চিরকুটে লেখা ছিল, ‘সরি মা, বাবা। আমি ধ্রুবজিৎ, সবার কাছে ক্ষমাপ্রার্থী। ব্যাংকের কার্ডের টাকাগুলো মাকে দিয়ে দিও। আমার মৃত্যুর জন্য দায়ী দেশের শিক্ষা ব্যবস্থা। পরের বার ফার্মেসি নিয়ে পড়ব। এত চাপ আমার পক্ষে নেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। বিদায়। হরে কৃষ্ণ।’

জানা যায়, ফেনী জেলার ফুলগাজী উপজেলার বিজয়পুর গ্রামের মনোতোষ কর্মকার ও সুপ্তা কর্মকারের ছেলে ধ্রুবজিৎ।

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ প্রকৌশলী প্রফেসর ড. মিজানুর রহমান শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রোববার পরীক্ষা চলাকালীন ধ্রুবজিৎ নকলসহ ধরা পড়ে। কর্তব্যরত শিক্ষকরা তাৎক্ষণিকভাবে তার খাতা নিয়ে হল থেকে তাকে বের করে দেন। এ ঘটনার পরপরই হোস্টেলের নিজ কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে ধ্রুবজিৎ। বিষয়টি জানার পরপরই উদ্ধার করে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ধ্রুবজিৎ এর পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে।’

কোতোয়ালি মডেল থানা সূত্র জানায়, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চলতি মাসেই দুটি ঘূর্ণিঝড় সৃষ্টির শঙ্কা

দেশে গত ৫ বছরে সাতটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের পাঁচটিই ছিল মে মাসে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। তবে, এবার একই সপ্তাহে দুটি ঘূর্ণিঝড় সৃষ্টির শঙ্কা রয়েছে।বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে।

আগামী ২৭ থেকে ৩০ মে’র মধ্যে যে কোনো সময় ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা উপকূল ও মায়ানমারের রাখাইন রাজ্যের উপকূলের মধ্যবর্তী যে কোন স্থানের ওপর দিয়ে স্থলভাগে আঘাত হানার আশঙ্কা রয়েছে।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ সোমবার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

সোমবার সকাল এক ফেসবুক পোস্টে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। আগামী ২৭ থেকে ৩০ মে’র মধ্যে যেকোনো সময় ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা উপকূল ও মায়ানমারের রাখাইন রাজ্যের উপকূলের মধ্যবর্তী যেকোনো স্থানের ওপর দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে।

তিনি আরও লিখেছেন, একই সপ্তাহে আরব সাগরে আরেকটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা আছে। আরব সাগরের ঘূর্ণিঝড়টি প্রথমে ও বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়টি পরে সৃষ্টি হতে পারে। বিশ্ব আবহাওয়া সংস্থার আঞ্চলিক অফিসের প্রস্তুত করা নামের লিস্টের পরবর্তী দুইটি নাম হলো ‘শক্তি’ ও ‘মন্থা’। ফলে, আরব সাগর ও বঙ্গোপসাগরের মধ্যে যে সাগরে ২০২৫ সালের ঘূর্ণিঝড় মৌসুমের প্রথম ঘূর্ণিঝড়টি সৃষ্টি হবে তার নাম হবে শক্তি ও দ্বিতীয়টির নাম হবে মন্থা।

মোস্তফা কামাল পলাশ আরও উল্লেখ করেন, বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি সৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে সেটি কোন উপকূলে আঘাত হানবে এবং এর শক্তি কেমন হবে তা নির্ভর করছে আরব সাগরে যে ঘূর্ণিঝড়টি সৃষ্টির আশঙ্কা রয়েছে তার ওপরে। বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে তার দুয়েকদিন আগেই যদি আরব সাগরের ঘূর্ণিঝড়টি শেষ হয়ে যায় তবে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়টি বেশি শক্তিশালী হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো হতে প্রাপ্ত সর্বশেষ পূর্বাভাস অনুসারে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়টি ২৯ থেকে ৩০ মে’র মধ্যে উপকূলে আঘাত করার সম্ভাবনা বেশি। তবে, এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

নিউইয়র্কে এবার আপনিও হবেন শেফ’ স্লোগানে

নিউইয়র্কে বসছে আমেরিকান কারি এওয়ার্ডসের প্রথম আসর। আগামী ২৪ মে ২০২৫ শনিবার কুইন্সের অভিজাত ভেন্যু টেরেস অব দ্য পার্কে আয়োজনটির সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গত বুধবার খলিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও আশা গ্রুপের উদ্যোগে সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন আমেরিকান কারি এওয়ার্ডসের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মো. খলিলুর রহমান ও আকাশ রহমান। জ্যামাইকার খলিল বিরিয়ানি হাউসে সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন হাসানুজ্জামান সাকী।

আয়োজকরা জানান, আমেরিকান কারি এওয়ার্ডস উপলক্ষে রন্ধন শিল্পীদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। ইতোমধ্যে হোম শেফদের নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এতে বাছাইকৃত ৫০ জন হোম শেফ অংশগ্রহণ করছেন। আগামী ১৮ মে রোববার ব্রঙ্কসের খলিল বিরিয়ানি হাউসে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তিনটি ক্যাটাগরিতে এই প্রতিযোগিতার মাধ্যমে বেস্ট হোম শেফ এওয়ার্ড প্রদান করা হবে। ‘এবার আপনিও হবেন শেফ’ স্লোগানে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে বাছাইকৃত মনোনীতদের একটি প্রাথমিক তালিকা প্রতিযোগিতার সম্মানিত বিচারকমন্ডলীকে দেওয়া হয়েছে।

বেস্ট হোম শেফ প্রতিযোগিতা ছাড়াও আরও ৮টি ক্যাটাগরিতে কারি এওয়ার্ডস প্রদান করা হবে। এজন্য যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে আগ্রহীরা রেজিস্ট্রেশন করেছেন। ক্যাটাগরিগুলো হলো: বেস্ট রেস্টুরেন্ট, বেস্ট শেফ, বেস্ট ফুড ব্লগার, বেস্ট এন্টারপ্রোনিউর, শেফ অব দ্য ইয়ার, পারসনালিটি অব দ্য ইয়ার, কারি লিজেন্ড এওয়ার্ড এবং লাইফটাইম অ্যাচিভমেন্ট এওয়ার্ড।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আমেরিকান কারি এওয়ার্ডসে দেশ-বিদেশের বরেণ্য রন্ধনশিল্পীরা যোগ দিচ্ছেন। প্রতিযোগিতার বিচারকমন্ডলিরা হলেনÑ বিশ্বের অন্যতম জনপ্রিয় শেফ টনি করিম খান, ভারতের বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ ও কালিনারি ফোরামের সদস্য ড. ইজ্জত হুসেন, মালয়েশিয়ান কালিনারি বিশেষজ্ঞ রসাহম বিন রুসলি, সৌদি আরবে ওয়ার্ল্ড কালিনারি অ্যাসোসিয়েশন (ডব্লিউএসি) এর সার্টিফাইড প্রশিক্ষক মনতাসির মাসউদ, বাহরাইনের বিখ্যাত কালিনারি বিশেষজ্ঞ ও হসপিটালিটি কনসালটেন্ট সিলভারস্টার রোজারিও, জর্ডানের পেশাদার কালিনারি বিশেষজ্ঞ মাহমুদ ইয়াসিন, ব্রিটিশ-বাংলাদেশি ক্যাটারিং ব্যবসায়ী অলি খান এমবিই, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির সহকারী অধ্যাপক মো. গোলাম মোস্তফা, বাংলাদেশের সফল নারী উদ্যোক্তা, রন্ধনশিল্পী ও টেলিভিশন ব্যক্তিত্ব রাহিমা সুলতানা রীতা, আন্তর্জাতিক রন্ধনশিল্পী, রান্নার সৃজনশীল উদ্ভাবক ও লেখক শাহেদা ইয়াসমিন, কালিনারী বিশেষজ্ঞ মেরীনা খন্দকার এবং কালিনারী বিশেষজ্ঞ লবি রহমান।

এওয়ার্ডস অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন বংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, ফুড ব্লগার ও ইনফ্লুয়েন্সার আদনান ফারুক হিল্লোল ও জলটান বিডি খ্যাত নুসরাত ইসলাম। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ ও আইনপ্রণেতারা উপস্থিত থাকবেন। আসছেন বাংলাদেশের ডেফোডিল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. সবুর খান।

মো. খলিলুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রে রন্ধনশিল্প জগতে কারি এওয়ার্ডসের আয়োজন ব্যাপক সাড়া ফেলেছে। ইতোমধ্যে এওয়ার্ডের একটি ইউনিক ও স্বতন্ত্র্য ডিজাইন করা হয়েছে। সংবাদ সম্মেলনে এওয়ার্ডস-এর ট্রফি উন্মোচন করা হয়। দৃষ্টিনন্দন ট্রফি দেখে সবাই উচ্ছ্বসিত প্রশংসা করেন। আকাশ রহমান বলেন, যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো হলেও আয়োজনটিকে আন্তর্জাতিকমানের করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। আশা করছি, সবার অংশগ্রহণে ভিন্নধারার জমকালো একটি আয়োজন আমরা সফলভাবে সম্পন্ন করতে পারবো। সংবাদ সম্মেলনে অমেরিকান কারি এওয়ার্ডসের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন হোম শেফ প্রতিযোগিতার সমন্বয়ক সাদিয়া খন্দকার।

আমেরিকান কারি এওয়ার্ডসের টাইটেল স্পন্সর আশা রেস্টুরেন্ট ও খলিল বিরিয়ানি হাউস।

অভিবাসী আটক কেন্দ্র চালুর প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার নিউয়ার্কের মেয়র

সপ্তাহজুড়ে আটক কেন্দ্রটি চালুর প্রতিবাদ করছিলেন মেয়র বারাকা। ফেডারেল একটি অভিবাসী আটক কেন্দ্র চালুর প্রতিবাদ করতে গিয়ে শুক্রবার গ্রেপ্তার হয়েছেন নিউ জার্সির নিউয়ার্কের মেয়র রাস বারাকা।

এক ফেডারেল প্রসিকিউটরের বরাত দিয়ে এ তথ্য জানায় সিএনএন। নিউ জার্সির অন্তর্বর্তী অ্যাটর্নি অ্যালিনা হাব্বা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, বারাকা অনুমতি না নিয়ে বেসরকারি অপারেটর জিইও গ্রুপ পরিচালিত আটক কেন্দ্র ডেলানি হলে গিয়েছিলেন। এ ছাড়া আটক কেন্দ্র এলাকা থেকে সরে যেতে হোমল্যান্ড সিকিউরিটি কর্মীদের সতর্কবার্তা উপেক্ষা করেছেন তিনি।

সপ্তাহজুড়ে আটক কেন্দ্রটি চালুর প্রতিবাদ করছিলেন মেয়র বারাকা। তার ভাষ্য, আটক কেন্দ্রটির অপারেটররা যথাযথ অনুমতি পায়নি।

এক্সে দেওয়া পোস্টে অ্যাটর্নি হাব্বা জানান, বারাকা আইন অমান্যকে বেছে নিয়েছেন। তাকে হেফাজতে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী কংগ্রেসের নিউ জার্সির তিন রেপ্রেজেন্টেটিভ রবার্ট মেনেন্দেজ, লামনিকা ম্যাকাইভার ও বনি ওয়াটসন কোলম্যানকে নিয়ে আটক কেন্দ্রটিতে যাওয়ার সময় গ্রেপ্তার হন ডেমোক্র্যাট বারাকা।

নিউ জার্সি অ্যালায়েন্স ফর ইমিগ্র্যান্ট জাস্টিসের সঙ্গে যুক্ত অ্যাকটিভিস্ট ভিরি মার্টিনেজের ভাষ্য, ফেডারেল কর্মকর্তারা বারাকার প্রবেশ আটকে দিলে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

মার্টিনেজ আরও বলেন, ‘এজেন্টরা ভয়ভীতি দেখানো শুরু করে কংগ্রেসউইম্যানদের ধরেন। সে সময় হট্টগোল ও ধাক্কাধাক্কি হচ্ছিল।

‘তারপর অফিসাররা বারাকাকে ঘিরে ধরেন। তারা একজন আয়োজককে মাটিতে ফেলে দেন। তারা বারাকাকে হ্যান্ডকাফ পরিয়ে আনমার্কড (বাহিনীর চিহ্ন না থাকা) একটি গাড়িতে ওঠান।’

এ বিষয়ে জানতে মেয়রের কমিউনিকেশন অফিসে মেইল ও ফোন মেসেজ পাঠিয়ে শুক্রবার বিকেল নাগাদ কোনো উত্তর পায়নি সিএনএন।

৩৬০ মিনিটের অপেক্ষা শেষেও দেখা মেলেনি বলিউড অভিনেত্রীর

মাথার উপর খা খা রোদ। মিষ্টি রোদ নয়, গা পুড়িয়ে দেওয়া রোদ। রোদ উপেক্ষা করে পালে দ্য ফেস্টিভ্যাল ভবনের চারপাশ জুড়ে অগণিত মানুষের উপস্থিতি। যার অধিকাংশই তরুণ-তরুণী। মানুষের এই উপস্থিতিই জানিয়ে দিচ্ছে কান চলচ্চিত্র উৎসব কতটা গুরুত্ব বিশ্ব চলচ্চিত্রের জন্য। কতটা আগ্রহের সিনেমা প্রেমিদের কাছে।

পালে দ্য ফেস্টিভ্যাল ভবনের দ্বিতীয় তলায় প্রেসবক্স। বিশ্বের তাবৎ বড় বড় গণমাধ্যমের সাংবাদিকদের উপস্থিতি এখানে। ল্যাপটপ নিয়ে সবাই ব্যস্ত উৎসবের খবর মুহুর্তে ছড়িয়ে দিতে। এমন সময় হুট কর খবর আসে। পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে প্রবেশ করছেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই। হুরমুর করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর গণমাধ্যমকর্মীরা ছুটলেন সে খবরে। একপ্রকার হুলস্থুল লেগে গেল যেনো। লাগবেই তো! ঐশ্বরিয়া বলে কথা।

কানের লালগালিচায় ঐশ্বরিয়ার স্বাভাবিক সৌন্দর্য, ফ্যাশনবোধ আর স্টাইলিংয়ের মাধুর্যে ২১ বছর যাবত  মুগ্ধ হয়ে আসছে বিশ্ব। দু–একবার সমালোচিত যে হননি, তা–ও নয়। হয়েছেন প্রশংসিত, হয়েছেন ট্রলও। তবে সব কিছু ছাপিয়ে কানের রেড কার্পেটে আকর্ষণের মূল কেন্দ্রে থাকেন তিনি।

সর্বকালের সেরা এই বিশ্বসুন্দরী আসবেন শুনে সবাই ছুট দিবেন সেটাই স্বাভাবিক। ছুটলেনও। নাহ, উৎসবের দ্বিতীয় দিনে তিনি লাল গালিচায় হাটেননি। তাহলে পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে কেনো তার প্রবেশ! এসব প্রশ্নের উদ্রেক হওয়ার আগেই গণমাধ্যমকর্মীরা হাজির হয়ে গেলেন ভবনের পেছনের দরজায়। যে দরকার সামনে বড় করে সাদা রঙ্গে লেখা  ‘ইন্ট্রি দ্য আর্টিস্ট’। বেলা চারটা থেকে এই গেটেই ক্যামেরা হাতে দাঁড়িয়ে গেলেন গণমাধ্যমকর্মীরা।

রেড কার্পেটে যে তারকারা হাঁটেন তারা মূলত এই গেট দিয়েই প্রবেশ করেন। বেরও হোন। তাই ঐশ্বরিয়াকে ক্যামেরার ধরবে বলে অপেক্ষা করতে থাকলেন সবাই। ৪টা থেকে পাঁচটা বাজে। নাহ ঐশ্বরিয়া প্রবেশ করেন না। বেরও হোন না। অপেক্ষা করতে করতে সন্ধ্যা সাতটা বেজে যায়। এরমধ্যে বের হয়ে আসেন মার্কিন অভিনেতা জেরেমি স্ট্রংসহ চেনা বা নাম না জানা একাধিক তারকা। কিন্তু ঐশ্বরিয়া আসেন না। রাত ১০টা পর্যন্ত অপেক্ষার পরও আসেননি সাবেক এই বিশ্ব সুন্দরী।  বাধ্য হয়ে নিরাশ হয়ে ফিরে যান সবাই।

পরে খোঁজ নিয়ে যায় জানা যায় পালে দ্য ফেস্টিভ্যাল  ভবনে আসেননি ঐশ্বরিয়া। তার আসার কথাও ছিল না তাহল হুট করে এ খবর কিভাবে ছড়ালো? বিষয়টি নিয়ে কথা হয় বাংলাদেশ থেকে আগত ফটোসাংবাদিক সাজ্জাদ হোসেনের সঙ্গে। তিনি জানান, ‘এর আগে‘ইন্ট্রি দ্য আর্টিস্ট’ গেট থেকেই টম ক্রুজের ছবি তুলেছি। পরে জানলাম ঐশ্বরিয়া আসবেন। তার ছবি তুলতেই   ‘ইন্ট্রি দ্য আর্টিস্ট’ অপেক্ষা করলাম। কিন্তু পরে জানলাম তিনি আসেননি। রেড কার্পেটে আজ তিনি হাঁটবেন এমন কোনো শিডিউলও নেই। তবে দিনের মধ্যভাগে টমক্রজের ছবি তুলতে পেরেছি এটাই পরমপ্রাপ্তি আমার জন্য। সেই প্রাপ্তি নিয়েই আজ ফিরছি। তবে এটি এমন একটি জায়গায় যখন তখন যা কিছু ঘটে যেতে পারে।

ঐশ্বরিয়াকে নায়ে গণমাধ্যমকর্মীরা যখন মুখ ভাড় ও অতৃপ্তি নিয়ে ফিরছিলেন তখন সময় রাত ১০ টা। চারদিকে তখন অন্ধকার ভেধ করে আচড়ে পড়ছে নিয়ন আলো। কান সাগর তীর থেকে ভেসে আসছে গান-বাধ্যের মুর্ছনা। কিছুদূর এগোতেই গান-বাধ্যের মুর্ছনায় ঐশ্বরিয়াকে না পাওয়ার অতৃপ্তি দূর হয়ে গেল যেনো!

গত ১৩ মে দক্ষিণ ফ্রান্সের কান শহরের পালে দে ফেস্টিভ্যালে শুরু হয়েছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। আসর চলবে ২৪ মে পর্যন্ত। উৎসবের সবচেয়ে আকর্ষণীয় দিক লালগালিচা পর্ব, যেখানে বিশ্বের খ্যাতিমান অভিনেত্রী, গায়িকা ও মডেলরা বাহারি পোশাকে হাঁটেন।

এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ২২টি চলচ্চিত্র। এছাড়া ‘আঁ সার্তে রিগা’, ‘আউট অব কম্পিটিশন’, ‘মিডনাইট স্ক্রিনিংস’, ‘কান প্রিমিয়ার’ এবং ‘স্পেশাল স্ক্রিনিংস’-প্রতিটি বিভাগেই দেখা যাবে নানা ঘরানার, নানা দেশের চলচ্চিত্র।

অভিনেত্রী সামান্থার জীবনে নতুন প্রেমিক পুরুষ

২০২১ সালে নাগা চৈতন্যের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর সিঙ্গেল থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন সামান্থা রুথ প্রভু। নাগা চৈতন্য দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেও অভিনেত্রী কাউকে মন দিতে পারেননি এতদিন।

মুখে না বললেও বিবাহ বিচ্ছেদের পর বেশ মনমরা হয়ে থাকতেন তিনি। ভক্তরাও চাইতেন যাতে অভিনেত্রী নতুন কারও প্রেমে পড়ুক। অবশেষে দ্বিতীয়বার প্রেমে পড়লেন সামান্থা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করেন অভিনেত্রী, যেখানে একটিতে দেখা যায় ‘ফ্যামিলি ম্যান’ পরিচালক রাজ নিদিমরুর কাঁধে মাথা রেখে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সামান্থার হাসি মুখ দেখেই আর বুঝতে বাকি ছিল না যে নায়িকার জীবনে এসেছে দ্বিতীয় বসন্ত।

সামান্থার নতুন প্রেমিক রাজের বিয়ে হয়েছিল ২০১৫ সালে সালে। শ্যামলী দে- এর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন তিনি। তবে ২০২২ সালে বিচ্ছেদের পথে হাঁটেন এই জুটি।

বাজারভিত্তিক বিনিময় হার চালুর তিন দিনেই বাড়ল ডলারের দাম

বাজারভিত্তিক বিনিময় হার চালুর তিন কার্যদিবসের মধ্যেই দাম বাড়তে শুরু করেছে ডলারের দাম। বাংলাদেশ ব্যাংকের রেফারেন্স রেটে শনিবার ডলারের দাম ২০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ১২২ টাকা ২০ পয়সা, যা প্রায় পাঁচ মাস পর সর্বোচ্চ।

বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ডলারের দাম বৃদ্ধির প্রভাবে মূলত এই রেফারেন্স রেট বেড়েছে। শনিবার বেশিরভাগ ব্যাংক সর্বোচ্চ ১২২ টাকা দরে ডলার কেনাবেচা করলেও, কিছু ব্যাংক বেশি দামে রেমিট্যান্স কেনায় ১২২ টাকা ২০ পয়সা থেকে ১২৩ টাকা পর্যন্ত দামে ডলার বিক্রি করেছে।

তবে খোলা বাজার ও মানিচেঞ্জার্সগুলোতে ডলারের দাম আগের চেয়ে কিছুটা বেড়েছে। শনিবার খোলা বাজারে ডলারের সর্বোচ্চ দাম ছিল ১২৬ টাকা, যেখানে বৃহস্পতিবার এই দাম ছিল ১২৫ টাকা ৬০ পয়সা।

উল্লেখ্য, বৈদেশিক মুদ্রা বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা বেচাকেনার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একইসাথে ডলারের সরবরাহ ও দেনা পরিস্থিতির ওপরও নজর রাখা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের মতে, রেমিট্যান্স ও রপ্তানি আয়ের মাধ্যমে ডলারের প্রবাহ বৃদ্ধি পাওয়ায় ব্যাংকগুলোতে ডলারের দাম স্বাভাবিক রয়েছে। তবে ব্যাংকগুলোর ডলার কেনাবেচার ক্ষেত্রে ক্রয়-বিক্রয় মূল্যের ব্যবধান উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। আমদানির ক্ষেত্রে ব্যাংকগুলো এখনও সর্বোচ্চ ১২২ টাকা দরে ডলার বিক্রি করছে।

বাজার নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় ব্যাংক প্রতিদিন দুই দফায় (বেলা ১১টা ও বিকাল ৫টা) ডলারের রেফারেন্স রেট প্রকাশ করছে এবং ব্যাংকগুলোকে এই হারের চেয়ে বেশি দামে ডলার বিক্রি করতে নিষেধ করেছে। অতিরিক্ত দাম হাঁকালে তার কারণ অনুসন্ধানের কথাও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

শনিবার বেলা ১১টায় প্রকাশিত রেফারেন্স রেট ছিল ১২১ টাকা ৯১ পয়সা, যা বিকাল ৫টায় বেড়ে ১২২ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, বাজারভিত্তিক বিনিময় হার কার্যকরের ফলে ভবিষ্যতে ডলারের দামে আরও পরিবর্তন আসতে পারে।

কর্ণফুলির দক্ষিণে হচ্ছে বিদেশিদের জন্য মুক্ত বাণিজ্য অঞ্চল: বিডা

কর্ণফুলি নদীর দক্ষিণ পাড়ে আনোয়ারায় বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) স্থাপনের পরিকল্পনা করছে সরকার। এই লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) একটি জাতীয় পর্যালোচনা কমিটি গঠন করেছে। প্রকল্পটি বিনিয়োগের উজ্জ্বল সম্ভাবনা দেখালেও, এর দীর্ঘমেয়াদি সাফল্য নিয়ে সংশয় প্রকাশ করছেন পরিকল্পনাবিদরা।

বিডার প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, কর্ণফুলি টানেল পেরিয়ে আনোয়ারা উপজেলার দক্ষিণে প্রায় ৪০০ একর জমিতে এই মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলা হবে। কর্তৃপক্ষের দাবি, এই উদ্যোগ বাস্তবায়িত হলে একদিকে যেমন বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে, তেমনি সৃষ্টি হবে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এই প্রসঙ্গে বলেন, ‘এখানে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করা যাবে। এর ফলে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের প্রচলিত আমলাতান্ত্রিক জটিলতা এড়িয়ে যেতে পারবেন এবং একইসাথে বাংলাদেশের শ্রমশক্তির ব্যবহার করতে পারবেন। এটি উভয় পক্ষের জন্যই লাভজনক পরিস্থিতি তৈরি করবে।’

এই প্রকল্পের সামগ্রিক পর্যালোচনা ও বাস্তবায়নের রূপরেখা তৈরিতে বিডা একটি জাতীয় কমিটি গঠন করেছে এবং চলতি বছরের মধ্যেই পরিকল্পনাটি বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ব্যবসায়ীরা সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন।

বাংলাদেশ ফ্রেইট ফরোয়াডার্স এসোসিয়েশনের সহ-সভাপতি খায়রুল আলম সুজন মনে করেন, ‘যারা বাংলাদেশে শিল্পভিত্তিক বিনিয়োগ করতে আগ্রহী, তাদের জন্য এই মুক্ত বাণিজ্য অঞ্চলে অনেক সুবিধা থাকবে। ফলে তারা বাংলাদেশমুখী হবেন এবং এটিকে তাদের আগ্রহের কেন্দ্র হিসেবে বিবেচনা করবেন বলে আমি বিশ্বাস করি।’

সমুদ্র ও বিমান বন্দরের নিকটবর্তী হওয়ায় এই অঞ্চলে বিদেশি বিনিয়োগের ভালো সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। তবে নগর পরিকল্পনাবিদরা বলছেন, এই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে চট্টগ্রামের দীর্ঘমেয়াদি উন্নয়নকে প্রাধান্য দেওয়া উচিত।

চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সাবেক সভাপতি দেলোয়ার মজুমদার বলেন, ‘এই উন্নয়ন পরিকল্পনা যেন আগামী অন্তত ১০০ বছর শহরের মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় কোনো ব্যাঘাত না ঘটায়, সেটি নিশ্চিত করতে হবে। যদি এ বিষয়ে পর্যাপ্ত সমীক্ষা করা না হয়ে থাকে, তবে এখনই তা করা জরুরি। শহরের ভবিষ্যৎ বৃদ্ধি এবং প্রসারের বিষয়গুলো বিবেচনায় নিয়ে পরিকল্পনা করলে কোনো সংকট তৈরি হবে না।’

উল্লেখ্য, প্রায় এক দশক আগে এই অঞ্চলে একটি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা করা হলেও, সেটি এখনও পর্যন্ত আলোর মুখ দেখেনি। এই প্রেক্ষাপটে নতুন এই উদ্যোগ কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এখন দেখার বিষয়, সরকার অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এই নতুন মুক্ত বাণিজ্য অঞ্চলের পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে কতটা সক্ষম হয়।

গাজায় ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ২০০

ইসরায়েলি সেনাবাহিনী গত ৪৮ ঘণ্টায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের উত্তরের বিভিন্ন এলাকায় অন্তত ২০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এ সময় প্রায় ৩ লাখ মানুষকে জোরপূর্বক গাজা শহরের দিকে সরিয়ে দিয়েছে বলে জানিয়েছে উপত্যকার সরকারি মিডিয়া অফিস। খবর আনাদোলুর।

এক বিবৃতিতে মিডিয়া অফিস বলেছে, “ইসরায়েলের রক্তাক্ত ইতিহাসে আরও একটি ভয়াবহ অধ্যায় যুক্ত হয়েছে। শুধুমাত্র উত্তর গাজা গভর্নরেটেই গত দুই দিনে ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের এই ধারাবাহিকতা স্পষ্টতই গণহত্যারই অংশ।”

গাজার মিডিয়া অফিস আরও জানিয়েছে, ইসরায়েলি সেনারা ওই অঞ্চলের এক হাজারেরও বেশি বাড়িঘর পুরোপুরি বা আংশিক ধ্বংস করেছে। পাশাপাশি, ৩ লাখেরও বেশি বাসিন্দাকে গাজা শহরে ঠেলে দেয়া হয়েছে, যেখানে তাদের আশ্রয় দেয়ার মতো প্রয়োজনীয় অবকাঠামোই নেই।

বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃতভাবে অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স কর্মীদের হামলার স্থানে পৌঁছাতে বাধা দিচ্ছে। ফলে প্রায় ১৪০ জনের লাশ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সরাসরি লঙ্ঘন।

এছাড়া উত্তর গাজার জাবালিয়ার তেল আল-জাতার এলাকা, বাইত লাহিয়া শহর ও আশপাশের এলাকায় শরণার্থীদের জন্য স্থাপন করা শত শত তাঁবু পুড়িয়ে দিয়েছে ইসরায়েলি ড্রোনগুলো। গাজার মিডিয়া অফিস বলছে, এই ঘটনার সময় আন্তর্জাতিক মহলের নীরবতা ও নির্লজ্জ সহযোগিতা গভীর উদ্বেগজনক।