Home Blog Page 443

রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিলেন লুকা মডরিচ

রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিয়েছেন লুকা মডরিচ। শনিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লস ব্লাঙ্কোসদের জার্সিতে শেষ ম্যাচ খেলবেন তিনি। রিয়াল মাদ্রিদ তাকে সান্তিয়াগো বার্নাব্যুতে বিদায়ী সংবর্ধনা দেবে। লুকা মডরিচ এক বক্তব্যে জানিয়েছেন, তার বিদায় বলার সময় হয়ে গেছে।

লুকা মডরিচকে নিয়ে দুই রকমের গুঞ্জন ছিল। রিয়াল মাদ্রিদে তার আরও এক মৌসুম চুক্তি নবায়নের সম্ভাবনা ছিল। সেটা আর হচ্ছে না। জুনের ক্লাব বিশ্বকাপ খেলেই রিয়াল ছাড়বেন তিনি।

লুকা মডরিচ লিখেছেন, ‘সময় হয়ে গেছে। এই মুহূর্ত কখনো না আসুক এটাই সবসময় চেয়েছিলাম। এটাই ফুটবল এবং জীবনে সবকিছুর শুরুর মতো শেষও আছে। আগামী শনিবার আমি সান্তিয়াগো বার্নাব্যুতে আমার ক্যারিয়ারেরে শেষ ম্যাচ খেলবো।’

২০১২ সালে আমি বিশ্বের সেরা এই ক্লাবের জার্সি পরার স্বপ্ন নিয়ে এসেছিলাম, বড় কিছু অর্জনের উচ্চাকাঙ্খা ছিল, আমার সামনে কী অপেক্ষা করছে তা চিন্তা করিনি। রিয়াল মাদ্রিদের হয়ে খেলে শুধু ফুটবলার হিসেবে নয় ব্যক্তি হিসেবে আমার জীবন বদলে গেছে।

আমি ইতিহাসের সবচেয়ে সফল ক্লাবের সবচেয়ে সফল যুগের অংশ হতে পেরে গর্বিত। আমি এই ক্লাবকে আমার হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ দিতে চাই, বিশেষ করে ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ, আমার সতীর্থ, কোচদের, যারা এই সময়ে আমাকে নানাভাবে সহায়তা করেছেন।

বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে এই দাম নির্ধারণ করেছে। বৃহস্পতিবার থেকে নতুন এ মূল্য কার্যকর হবে।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ২ হাজার ৮২৩ টাকা বাড়ানো হয়েছে। এতে করে এখন এক ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৬৯ হাজার ৯২১ টাকা।

নতুন দামে অন্যান্য ক্যারেটের স্বর্ণের মূল্য হলো— ২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ২০০ টাকা, ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৩৯ হাজার ২৩ টাকা ও সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ১৪ হাজার ৯৪৯ টাকা।

বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে অতিরিক্তভাবে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার নকশা ও মান অনুযায়ী মজুরিতে ভিন্নতা থাকতে পারে।

এর আগে, গত ১৭ মে সর্বশেষ স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। সেবার ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৩৬৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৭ হাজার ৯৮ টাকা নির্ধারণ করা হয়। ওই দাম কার্যকর হয়েছিল ১৮ মে থেকে।

এ বছর ২০২৫ সালে এখন পর্যন্ত ৩৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ২৪ বার দাম বেড়েছে, আর কমানো হয়েছে ১২ বার। ২০২৪ সালে এই সংখ্যা ছিল আরও বেশি—সেবছর মোট ৬২ বার দাম পরিবর্তন করা হয়। তার মধ্যে ৩৫ বার বাড়ানো হয়েছিল, আর ২৭ বার কমানো হয়েছিল।

স্বর্ণের দামে পরিবর্তন এলেও রুপার দাম রয়েছে আগের জায়গায়। দেশের বাজারে এখনো ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়।

রুপার অন্যান্য মান অনুযায়ী দাম হলো— ২১ ক্যারেট: প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট: প্রতি ভরি ২ হাজার ২৯৮ টাকা ও সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ হাজার ৭২৬ টাকা।

বিশ্ববাজারে জ্বালানি তেলের বড় দরপতন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক চুক্তির বিষয়ে ইতিবাচক বৈঠক হয়েছে। আশা করা হচ্ছে, শিগগির এ বিষয়ে দেশ দুইটির মধ্যে চুক্তি সই হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ বিষয়ে আশার ইঙ্গিত দিয়েছেন। এমন পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় চার শতাংশ কমে গেছে।

আজ বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি দুই ডলারের বেশি কমে ৬৪ ডলারে দাঁড়িয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ২ দশমিক ১০ শতাংশ থেকে ৩ দশমিক ২ শতাংশ ডলার বেড়েছে। ব্যারেলপ্রতি দাম দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৯৯ ডলার। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিওটিআই) অপরিশোধিত ফিউচারের দাম ২ দশমিক ১৬ শতাংশ থেকে ৩ দশমিক ৪ শতাংশ কমে ৬০ দশমিক ৯৯ ডলার হয়েছে।

ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির কাছিকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র। তাছাড়া শর্তের বিষয়ে অনেকটাই একমত হয়েছে তেহরান।

উপসাগরীয় অঞ্চলে সফরে গিয়ে ট্রাম্প বলেন, আমরা ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ আলোচনায় রয়েছি। তিনি বলেন, আমরা হয়তো এমন এক চুক্তির কাছাকাছি পৌঁছে গেছি, যেটা করতে গিয়ে আমাদের কঠোর পদক্ষেপ নিতে হবে না। এটি করার দুটি উপায় আছে। একটি হলো খুবই সুন্দর ও শান্তিপূর্ণ উপায়, আর অন্যটি হলো সহিংস পথ, কিন্তু আমি দ্বিতীয় উপায়টি নিতে চাই না।

এদিকে ইরানি একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় এখনও কিছু ফাঁকফোকর রয়ে গেছে, যেগুলো পূরণ করা দরকার। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ওমানে ইরানি ও মার্কিন আলোচকদের মধ্যে নতুন করে আলোচনা গত রোববার শেষ হয়েছে।

এখন পাকিস্তানে জঙ্গলের আইন চলছে: ইমরান খান

পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে ফিল্ড মার্শাল র‌্যাংক পেয়েছেন দেশটির সেনাপ্রধান আসিম মুনির। ভারতের হামলার জবাবে পাকিস্তানের সাম্প্রতিক অপারেশন বুনইয়া-নুম-মারসুসে নেতৃত্বের জন্য দেশটির মন্ত্রিপরিষদ মঙ্গলবার তাকে এ স্বীকৃতি দিয়েছে। 

তবে সেনাপ্রধান আসিম মুনিরকে ফিল্ড মার্শাল করার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।  খবর ডনের।

তিনি বলেন, ভালো হতো ফিল্ড মার্শাল না করে বরং তাকে ‘রাজা’ ঘোষণা করা উচিত ছিল। কারণ এখন দেশে জঙ্গলের আইন চলছে, আর জঙ্গলের আইনে তো রাজাই থাকে।

আদিয়ালা জেলে প্রতিষ্ঠিত ট্রায়াল কোর্টে আইনজীবী, পরিবারের সদস্য এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বৃহস্পতিবার ইমরান খান এমন মন্তব্য করেন।

তিনি বলেন, খাইবার পাখতুনখাওয়ার অঞ্চলে ড্রোন হামলাগুলোর বিস্তারিত তথ্য আমার জানা আছে। আমি ড্রোন হামলায় নিরীহ নাগরিকদের মৃত্যুতে অত্যন্ত দুঃখিত এবং এর তীব্র নিন্দা জানাচ্ছি।

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় ৮৫ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলায় ২৪ ঘণ্টায় আরও ৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বহু বৃদ্ধ, নারী ও শিশুও রয়েছেন। শুক্রবার (২৩ মে)  কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে খবরে বলা হয়, বৃহস্পতিবার (২২ মে) ভোর থেকে এখন পর্যন্ত এই হতাহতের ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেইর আল বালাহর আল-মাঘাজি শরণার্থী শিবিরে চালানো হামলায় বহু হতাহতকে উদ্ধার করে আল-আকসা শহীদ হাসপাতালে নেওয়া হয়। আশরাফ আমরার তোলা ছবিতে দেখা যায়, রক্তাক্ত শিশুদের কোলে নিয়ে ছুটছেন আহত স্বজনেরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, সম্প্রতি যেসব শিশু ও বৃদ্ধ মারা গেছেন, তাদের মধ্যে অন্তত ২৯ জনের মৃত্যু ঘটেছে অনাহারে, যাকে ‌‘অনাহারজনিত মৃত্যু’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এই সংখ্যা ক্রমেই বাড়ছে এবং হাজারো মানুষ বর্তমানে দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে।

আপনার চালাকি সবাই বোঝে: গয়েশ্বর

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আপনার চালাকি সবাই বোঝে, শুধু আপনি বোঝেন না। নন্দিত হয়ে বিদায় নেন, নিন্দিত হয়ে বিদায় নিয়েন না। জনগণের অধিকার তাদের ফিরিয়ে দেন।’

বৃহস্পতিবার বিকেলে বিএনপি খুলনা বিভাগ আয়োজিত সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন গয়েশ্বর। খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুর সঞ্চালনায় এই উদ্বোধনী অনুষ্ঠান হয়।

গয়েশ্বর চন্দ্র রায় প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্যে করে বলেন, ‘দ্রুত জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে অবাধ নিরপক্ষ নির্বাচন দিন। পরিষ্কার করেন জুন না ডিসেম্বরে নির্বাচন। কখনও ডিসেম্বর, কখনও জুন বইলেন না।’

বিএনপির এই কেন্দ্রীয় নেতা জাতীয় নাগরিক পার্টি–এনসিপির নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘ছোট ভাইয়েরা, বিবেক দিয়ে অনুধাবন কর, বাস্তবতা নিয়ে ভাব। জনগণের মনের কথা জানার চেষ্টা কর। নিজেদের কারণে নিজেরা ভুল করলে তার দায় তো কোনো রাজনৈতিক দল নেবে না।’

দলের নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেন, ‘১৭ বছর ষড়যন্ত্র একরকম ছিল, এখন অন্যরকম। প্রকাশ্য শত্রুর সাথে লড়াই করা যায়, অদৃশ্য শত্রুর সাথে লড়াইটা কঠিন।’

অনুষ্ঠানে খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সদস্যপদ নবায়ন ও নতুন পাঁচজনকে প্রাথমিক সদস্য পদ দিয়ে সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় খুলনা বিভাগের ১০ জেলার নেতারাসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দেশ কোনো ধরনের রাজনৈতিক ঐক্যের পথে নেই: উমামা ফাতেমা

দেশ কোনো ধরনের রাজনৈতিক ঐক্যের পথে নেই বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। তিনি বলেন, রাজনৈতিক এই ঐক্য ভেঙে গেছে গত সেপ্টেম্বর, অক্টোবরের দিকেই।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

পোস্টে উমামা ফাতেমা লেখেন, ‘দেশ কোনো ধরনের রাজনৈতিক ঐক্যের পথে নাই। এই ঐক্য ভেঙে গেছে গত সেপ্টেম্বর, অক্টোবরের দিকেই। খোলসটা ছিল এক রকমভাবে। বর্তমানে খোলসটাও খুলে পড়ছে তাই অনেকে অবাক হচ্ছে। সব পক্ষ যদি কিছুটা পরিপক্কতা দেখাত, শহীদদের জীবনের কথা ভেবে কিছুটা ছাড় দিত তাহলে অন্তত ইলেকশনের আগ পর্যন্ত দেশটা স্ট্যাবল থাকত।’

দেশ অস্থিতিশীল করতে অনেক ধরনের ফোর্স কাজ করছে জানিয়ে পোস্টে তিনি লেখেন, ‘দেশটা স্ট্যাবল না হতে দেওয়ার জন্য অনেক ধরনের ফোর্স ভেতরে সক্রিয় আছে। আর জুলাইয়ের সকল লড়াকু শক্তিই ক্ষমতা প্রশ্নে অস্থির হয়ে গেছে। যেন গোটা দেশটাই একটা খেলামাত্র।’

উমামা ফাতেমা লিখেছেন, ‘রাজনৈতিক প্রজ্ঞা, ধৈর্য ও টেবিলে ঐক্যমতের রাজনীতিই দেশকে একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে নিতে পারে। কিন্তু হায়! এখন প্রতিটি শক্তিই পরস্পরকে বেইমান, গাদ্দার মনে করে। আর এখন এসে ড. ইউনুসের জন্য হা হুতাশ একটু হালকা লাগে বৈকি। যখন ঐক্যমতের রাজনীতি করতে হয় ঐ সময় ভাঙনের রাজনীতি করছেন। আর এখন এসে হা-হুতাশ দেখতে হাস্যকর লাগে।’

ড. ইউনূসের পদত্যাগ তার জন্য আত্মঘাতী হবে’

কবি ও চিন্তক ফরহাদ মজহার মন্তব্য করে বলেছেন, ড. ইউনূসের পদত্যাগ তার জন্য আত্মঘাতী হবে।
শুক্রবার (২৩ মে) সকাল ৮টা ৩৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।
পোস্টে ফরহাদ মজহার লেখেন, ‘ড. ইউনূস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে ভুল করেছেন। পদত্যাগ করা হবে তার ব্যর্থতা, তার জন্য আত্মঘাতী। কোনো ব্যক্তি বা দল নয়, তার উচিত জনগণের ঐতিহাসিক অভিপ্রায়কে সম্মান করা, কোনো দল বা গোষ্ঠীর চাপে বিভ্রান্ত না হয়ে জনগণের ওপর আস্থা রাখা।’
তিনি লেখেন, ‘এই সকল লক্ষ্য অর্জনের জন্য বাংলাদেশের জনগণ নির্বাচনের মধ্য দিয়ে নয়, রক্তাক্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ড. ইউনূসকে নির্বাচিত করেছে। তাকে অবশ্যই খুনিদের বিচার করতে হবে, নতুন গঠনতন্ত্র প্রণয়ণের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গঠন করবার প্রক্রিয়া শুরু করতে হবে, কাছা খোলা বাজার ব্যবস্থার জবরদস্তি দ্বারা বৈশ্বিক করপোরেট দখলদারি কায়েমের বিপরীতে গণবান্ধব ও বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও কার্যকর করতে হবে, সর্বোপরি দিল্লি ও মিয়ানমারসহ শত্রুদেশের বিরুদ্ধে লড়ে জিতবার ক্ষমতাসম্পন্ন শক্তিশালী সেনাবাহিনী গঠন করতে হবে। কারণ রোহিঙ্গাদের তাদের নিজের দেশে যাওয়ার ব্যবস্থা নিশ্চিত করা এবং তাদের পুনর্বাসনের হিম্মত বাংলাদেশকেই অর্জন করতে হবে। বাংলাদেশের সৈনিকেরা এই দেশের সন্তান বাংলাদেশের জনগণের সামষ্টিক ইচ্ছা বা অভিপ্রায়ের সঙ্গে তারা অঙ্গাঙ্গিভাবে জড়িত। জনগণের স্বার্থ তাদেরও স্বার্থ। কারণ তারাও জনগণের অংশ—আমরা কেউই মঙ্গলগ্রহ থেকে আসিনি।’
কবি ও চিন্তক ফরহাদ মজহার মন্তব্য করে বলেছেন, ড. ইউনূসের পদত্যাগ তার জন্য আত্মঘাতী হবে।
শুক্রবার (২৩ মে) সকাল ৮টা ৩৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।
পোস্টে ফরহাদ মজহার লেখেন, ‘ড. ইউনূস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে ভুল করেছেন। পদত্যাগ করা হবে তার ব্যর্থতা, তার জন্য আত্মঘাতী। কোনো ব্যক্তি বা দল নয়, তার উচিত জনগণের ঐতিহাসিক অভিপ্রায়কে সম্মান করা, কোনো দল বা গোষ্ঠীর চাপে বিভ্রান্ত না হয়ে জনগণের ওপর আস্থা রাখা।’
তিনি লেখেন, ‘এই সকল লক্ষ্য অর্জনের জন্য বাংলাদেশের জনগণ নির্বাচনের মধ্য দিয়ে নয়, রক্তাক্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ড. ইউনূসকে নির্বাচিত করেছে। তাকে অবশ্যই খুনিদের বিচার করতে হবে, নতুন গঠনতন্ত্র প্রণয়ণের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গঠন করবার প্রক্রিয়া শুরু করতে হবে, কাছা খোলা বাজার ব্যবস্থার জবরদস্তি দ্বারা বৈশ্বিক করপোরেট দখলদারি কায়েমের বিপরীতে গণবান্ধব ও বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও কার্যকর করতে হবে, সর্বোপরি দিল্লি ও মিয়ানমারসহ শত্রুদেশের বিরুদ্ধে লড়ে জিতবার ক্ষমতাসম্পন্ন শক্তিশালী সেনাবাহিনী গঠন করতে হবে। কারণ রোহিঙ্গাদের তাদের নিজের দেশে যাওয়ার ব্যবস্থা নিশ্চিত করা এবং তাদের পুনর্বাসনের হিম্মত বাংলাদেশকেই অর্জন করতে হবে। বাংলাদেশের সৈনিকেরা এই দেশের সন্তান বাংলাদেশের জনগণের সামষ্টিক ইচ্ছা বা অভিপ্রায়ের সঙ্গে তারা অঙ্গাঙ্গিভাবে জড়িত। জনগণের স্বার্থ তাদেরও স্বার্থ। কারণ তারাও জনগণের অংশ—আমরা কেউই মঙ্গলগ্রহ থেকে আসিনি।’

হাঁটা এবং সাইকেল বান্ধব সড়ক তৈরিতে তরুণ পদযাত্রা

হাঁটা এবং সাইকেল বান্ধব সড়ক তৈরিতে তরুণ পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ মে) সকাল সাড়ে ৮টায় ‘বিশ্ব সড়ক নিরাপত্তা সপ্তাহ-২০২৫’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ), ঢাকা আহ্ছানিয়া মিশন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ দিকে (আসাদগেট-খামার বাড়ি মোড়) পর্যন্ত প্রধান সড়কে এই তরুণ পদযাত্রা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উক্ত পদযাত্রায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) রোড সেফটি পরিচালক শীতাংশু শেখর বিশ্বাস, উপ-পরিচালক মো. নাজমুল হক, ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের উপ-পরিচালক মো. মোখলেছুর রহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের উপ-পরিচালক মুনতাসির মাহমুদ, ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের রোড সেফটি প্রকল্প সমন্বয়কারী শারমিন রহমান এবং তামাক নিয়ন্ত্রণ প্রকল্প সমন্বয়কারী শরিফুল ইসলামসহ বিএরটিএ, ঢাকা আহ্ছানিয়া মিশন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এছাড়াও বিভিন্ন ইয়ুথ গ্রুপ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২ শত তরুণ ও শিক্ষার্থীরা।
এ সময় বক্তারা বলেন- সড়কে যানজটের কারণে প্রতিদিন কর্মঘন্টা নষ্ট হয়। এক্ষেত্রে হাঁটা ও সাইকেল চালানো একটি ভালো সমাধান হতে পারে। এজন্য প্রয়োজন পথচারী ও সাইকেলবান্ধব নিরাপদ সড়ক অবকাঠামো এবং তা নিশ্চিতে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন ও বাস্তবায়ন।
বক্তারা আরও বলেন, স্বাস্থ্য ও পরিবেশ ভালো রাখতে এবং সড়ক রোডক্র্যাশ হ্রাসে হাঁটা এবং সাইকেল চালানোর অভ্যাস গড়ে তুলতে হবে।
পদযাত্রায় আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেল্থ এন্ড ওয়েলবিংয়ের সদস্য এস জেড অপু ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দফতর যুব কমিটির আহ্বায়ক মো. রায়হান রহমানের নেতৃত্বে উপস্থিত তরুণ সদস্যরা বিআরটিএ পরিচালক শীতাংশু শেখর বিশ্বাসের হাতে সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের দাবি উত্তাপন এবং এ সংক্রান্ত স্বারকলিপি হস্তান্তর করেন।

 

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা পাকিস্তানের

গত সপ্তাহেও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ নিয়ে ছিল অনিশ্চয়তা। তবে সব ধোঁয়াশা কাটিয়ে অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে প্রাথমিকভাবে ঘোষিত পাঁচ ম্যাচের সিরিজটি এখন তিনটি ম্যাচের সংক্ষিপ্ত রূপে অনুষ্ঠিত হবে।

সিরিজের চূড়ান্ত সময়সূচি নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না এলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অফিশিয়াল ওয়েবসাইট অনুযায়ী, আগামী ২৭ মে থেকে দুই দলের মাঠের লড়াই শুরু হওয়ার কথা। যদিও সময়সূচি নিয়ে কিছুটা সংশয় থাকলেও, সিরিজকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এরই মধ্যে তাদের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে।

ঘোষিত পাকিস্তান স্কোয়াডে রয়েছে বেশ কিছু চমক। দলের তিন বড় তারকা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহিন আফ্রিদিকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। রিজওয়ানের অনুপস্থিতিতে অধিনায়কত্বের গুরুদায়িত্ব পেয়েছেন তরুণ অলরাউন্ডার সালমান আলী আঘা। সহ-অধিনায়ক হিসেবে দলে ফিরেছেন অভিজ্ঞ লেগ স্পিনার শাদাব খান, যা দলের জন্য এক ইতিবাচক দিক।

স্কোয়াডে জায়গা করে নিয়েছেন সম্প্রতি এক বছরে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়া প্রতিভাবান ব্যাটার সাহিবজাদা ফারহান। ইনজুরি কাটিয়ে এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন হার্ড-হিটিং ওপেনার সাইম আইয়ুব। এছাড়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দারুণ ফর্মে থাকা অভিজ্ঞ ব্যাটার ফখর জামানকেও স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এই সিরিজ দিয়েই পাকিস্তান ক্রিকেটে নতুন কোচ মাইক হেসন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজেই তিনি প্রথমবার প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। নির্বাচকরা স্পষ্টতই পিএসএলের পারফরম্যান্সকে এই স্কোয়াড গঠনে প্রাধান্য দিয়েছেন। অন্যদিকে, বাংলাদেশ দল তাদের স্কোয়াড আগেই ঘোষণা করে দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতে থাকা খেলোয়াড়রাই পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করবেন।

পাকিস্তান স্কোয়াড:
সালমান আলী আঘা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, ইরফান খান, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব।